কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্কঃ আজ শনিবার (১৫ অক্টোবর) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া-সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। তবে এ সময় কোনো পাচারকারিকে আটক করা যায়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, নাফ নদী হয়ে হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে গোপন খবরে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর বেড়িবাঁধে দুইজন ব্যক্তিকে একটি বস্তুা কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামতে বলে। এ সময় বস্তাটি ফেলে অন্ধকারের মধ্যে পাশের গ্রামের দিকে দ্রুত দৌড়ে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তীতে টহলদল কর্তৃক ওই এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। ওই স্থানে অন্য কোনও অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান,জব্দকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রুনাইয়ের সুলতান ঢাকায়

জাতীয় ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে এই প্রথমবারের মতো ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ। তারে সফরসঙ্গী হিসেবে আছেন রাজ পরিবারের সদস্য, ব্রুনাইর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

আজ শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিকত বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রুনাইয়ের সুলতান ঢাকায়

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ব্রুনাইয়ের সুলতান ১৯৭১ সালে বাংলাদেশের নয় মাসের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে সাভার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সুলতান সেখানে একটি গাছের চারা রোপণ এবং ‘দর্শনার্থী বইয়ে’ স্বাক্ষর করবেন। পরে সাভার থেকে সুলতানকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। ঢাকায় সফরকালে সুলতান এই হোটেলেই অবস্থান করবেন। বিকেলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হোটেলের সভা কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। পরে ব্রুনাইয়ের সুলতান বঙ্গভবনের গ্যালারি হলে দশনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

প্রেস সচিব আরো জানান, রাষ্ট্র প্রধান আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন। আগামীকাল ১৬ অক্টোবর সকাল সোয়া দশটায় সুলতান ওয়াদ্দৌলাহ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সেখানে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। এরপর জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার পরিবারের সদস্যরা সুলতানকে অভ্যর্থনা জানাবেন। বিকেল ৩টা ৫০ মিনিটে ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক করবেন। পরে পিএমওর চামেলী হলে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বঙ্গভবনের মুখপাত্র জানিয়েছেন, সুলতানের তিন দিনের সফর বিশেষ গুরত্বপূর্ণ, কারণ অন্যান্য কর্মসূচির সঙ্গে করোবীতে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সুলতানের সফরকালে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দুদেশের নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সুলতান সেখানে ‘দর্শনার্থী বইতে’ স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, ব্রুনাইয়ের সুলতান আগামী ১৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন। ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান ও তার সফর সঙ্গীদের বিদায় জানাবেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

চিলাহাটিতে রমরমা নিয়োগ বাণিজ্য

ডোমার, (নীলফামারী) সংবাদদাতাঃ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ৩টি পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের তোপের মুখে নির্ধারিত প্রার্থীদের নিয়োগ দিতে ১৫ ই অক্টোবর তাদের নীলফামারী জেলা শহরে নিয়ে গিয়ে সাজানো নিয়োগ পরীক্ষা নেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয়ের ৩টি পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিলে ১৭ জন প্রার্থী আবেদন করেন। দুইজনের কাগজপত্র যথাযথ না হওয়ায় তাদেরকে বাদ দেয়া হয়। গোপন সূত্রে জানা যায় যে, অফিস সহায়ক পদে জহিদুলের ছেলে শাহিন ইসলাম, আয়া পদে আরমিনের স্ত্রী রুমি আক্তার, পরিচ্ছন্ন কর্মী পদে আব্দুল করিমের ছেলে শিমুল ইসলাম কে গোপনে চুড়ান্ত করা হয়েছে। তাঁদের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের কর্তৃপক্ষ দীর্ঘদিন চুপচাপ থাকার পর নিয়োগ পরীক্ষাটি গোপনে নীলফামারীতে নিয়ে যাওয়ার দিনক্ষণ নির্ধারণ করেছে বলে জানা যায়।

স্থানীয়রা বলেন, এক মাসের মধ্যে প্রধান শিক্ষক অবসরে চলে যাবে, তাই তিনি সবার অগোচরে শেষ সুযোগ নিতে এই পথ বেছে নিয়েছেন। উল্লেখ্য যে, ২৮-৭-২২ তারিখে এই ৩ পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় আর ১১-৮-২২ তারিখে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে কোন পেপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আবেদন জমা দেওয়ার তারিখ কবে শেষ হয়েছে তা স্থানীয়রা কেউ জানেন না।

প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন যে, বিজ্ঞাপনের পেপার কাটিং বিদ্যালয় সংলগ্ন মুক্তিরহাটে ব্যাপক প্রচার করা হয়েছে।

মুক্তিরহাটের ব্যবসায়ী ও সুধী মহল বলেন, নিয়োগ সংক্রান্ত কোন প্রচার বা তথ্য স্থানীয়রা কেউ জানে না। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের মনোনিত প্রার্থী ও প্রকসি প্রার্থীদের গোপনে জানিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম বলেন, স্থানীয়দের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সহিত দেখা হবে।

জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় নওগাঁ’র নৃত্যশিল্পীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ২৫টি ইভেন্টে ৩৫ জন নৃত্য শিল্পীকে সন্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা শাখা এই সন্মাননা প্রদান করে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠাসে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা কমিটির সভাপতি বিশিষ্ট নৃত্য শিল্পী মোরশেদা বেগম শিল্পী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ কায়েস উদ্দিন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ড. ডি এম আব্দুল বারী, আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা কমিটির সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক লিজা সুলতান, সদস্য আরিফ উদ্দিন আরিফসহ অন্যরা।

পরে অনুষ্ঠানে নৃত্য রঙ একাডেমী, নৃত্যাঞ্জলী একাডেমী এবং নৃত্য নিকেতনের শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে।

উল্লেখ্য, অতি সম্প্রতি বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র যৌথ আয়োজিত ঢাকায় অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতায় দলীয়ভাবে ৬টি গ্রুপ শ্রেষ্ঠত্ব অর্জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৫টি পুরস্কার লাভ করে নওগাঁ জেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।

বোনকে ধর্ষণের অভিযোগে ভাই গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আপন চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই ব্যবসায়ী মাসুক মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গভীর রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলম বাদলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে তার বসতবাড়ি থেকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।

ধর্ষণের অভিযোগে ভিকটিমের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, গত ৮‍ই অক্টোবর বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র কামিনীগঞ্জ বাজারের কাঁচামাল আড়তদার ব্যবসায়ী মাসুক মিয়া তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফাহিমা আক্তারকে নিয়ে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার মাগুরা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত চাচা জয়নাল হোসেনের বাসায় যায়।

সেখানে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের কথা বলে চাচাতো বোনকে নিজ বাড়িতে নিয়ে আসে। রাত সাড়ে ১২টায় তার মেয়ে ও চাচাতো বোনকে তার রুমে নিয়ে গল্প করে। কিছুক্ষণ পরে তার মেয়েকে রুম থেকে চলে যেতে বললে সে চলে যায়।

আরও কিছু সময় খোশগল্প করে চাচাতো বোনকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে অভিযুক্ত মাসুক মিয়া। পরদিন ভোরে ভুক্তভোগীর ভাই মামলার বাদী আনোয়ার হোসেনকে বিষয়টি জানায় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নেয়ার জন্য বলে।

তৎক্ষণাৎ মামলার বাদী তার বোনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তুরস্কে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ২৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের আমাসরায় কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৫ শ্রমিক। এ ঘটনায় আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। তাদের অধিকাংশই ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উদ্ধারকর্মীরা। খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনো খনির ভেতর চাপা পড়ে আছেন অর্ধশত শ্রমিক।

তাদের সবাইকে জীবিত উদ্ধারে সবরকম চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তুর্কি জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান।

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। তবে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমারের কারণেই এই বিস্ফোরণ।

উল্লেখ্য,  এর আগে ২০১৪ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলে ভয়াবহ কয়লাখনিতে বিস্ফোরণে তিন শতাধিক শ্রমিকের মৃত্যু হয়।

How to Write My Paper Cheap – Save Money on Your College Paper

So you want to understand how to write my paper economical? In this column I am going to offer you a couple kostenlose rechtschreibpr�fung of tips on how best to conserve a little cash on your school paper and improve your grade. Read on to discover.

First, the first thing you correcteur Continue reading “How to Write My Paper Cheap – Save Money on Your College Paper”

চিলাহাটি রেলওয়ে স্টেশনে অজ্ঞাত ব্যক্তি ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক ব্যক্তি অনুমান বয়স (৫০) চিকিৎসাধীন রয়েছে।

চিলাহাটি স্টেশন মাস্টার মো. রুহুল আমিন জানান, বৃহষ্পতিবার সকাল আটটায় সীমান্ত ট্রেনে আনুমানিক ৫০ বছর বয়সী এক যাত্রীকে অচেতন অবস্থায় ট্রেনের গার্ড ও পুলিশ চিলাহাটি স্টেশনে নিয়ে আসে। আমি দ্রুত সময়ে আরএনবি’র লোক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই। ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টিরা ওই লোককে অচেতন করে সব কিছুই নিয়ে পালিয়ে গেছে। তার সাথে কোন কাগজপত্র কিংবা মোবাইল ফোন না থাকায় তার পরিচয় পাওয়া যায়নি।

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তপন কুমার রায় জানান, চিলাহাটি স্টেশন হতে কয়েকজন লোক অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমরা ওই অচেতন ব্যক্তির চিকিৎসা সেবা দিচ্ছি। এই মূহুর্তে তার স্বজনদের প্রয়োজন, ছবি দেখে কেউ চিনতে পারলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

নওগাঁর আত্রাই উপজেলায় নব-নির্বাচিত মেম্বার কল্যান এ্যসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় নব-নির্বাচিত মেম্বার কল্যান এ্যসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  গত দুদিন আগে উপজেলার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মেম্বার এ্যসোসিয়েশনের সভাপতি মোঃ আবুল কালাম ফৌজদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ সভাপতি ও আসন্ন নওগাঁ জেলা পরিষদের সরকার দলীয় মনোনিত সদস্য প্রার্থী চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আসন্ন নওগাঁ জেলা পরিষদের সরকার দলীয় মনোনিত মহিলা প্রার্থী সামছুন নাহার রনি, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম, মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, মেম্বার এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিচু, সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন, প্রচার সম্পাদক কামরুজ্জান সিপন, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ মেম্বার মেম্বার এ্যসোসিয়েশনের সহ- সভাপতি সাইদুর রহমান, শেখ আব্দুল হাকিম, মহিলা মেম্বার শেফালি বেগম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী নওগাঁ জেলা পরিষদের সরকার দলীয় প্রার্থীকে সকলে সম্মলিত ভাবে ভোট প্রয়োগ করে জয়ের মালা ছিনিয়ে আনার জন্য আহ্বান জানান এবং সকলের সম্মতিকে প্রধান অতিথি সাধুবাদ জানান।

কমলগঞ্জে ইউএনও’র দায়িত্ব পালন করলেন ৮ম শ্রেনীর স্কুলছাত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক ঘন্টার জন্য প্রতীকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর দায়িত্ব পালন করেন ৮ম শ্রেণির স্কুলছাত্রী জুতিকা রানী কর। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ‘রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গনাইজেশন (আরডব্লিউডিও) এর আয়োজনে ও প্ল্যান ইন্টারনাশনাল বাংলাদেশ এর উদ্যোগে ‘গার্লস টেকওভার’ কর্মসুচীর অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে এই দায়িত্ব পালন করেন তিনি।

জুতিকা কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও তিলকপুর এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা অফিসার সিফাত উদ্দিনের উপস্থিতিতে জুতিকা প্রতিকী এ দায়িত্ব পালন করে। এ সময় বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধে আলোচনা করা হয়।

এ সময় কমলগঞ্জ উপজেলা অফিসার সিফাত উদ্দিন বলেন, ‘একসময় শিশুরাই সমাজ ও দেশের বিভিন্ন বড় জায়গায় আসবে, সমাজকে নেতৃত্ব দেবে। এই ধরনের কর্মসূচীর মাধ্যমে কিশোরী, কন্যা শিশু অথবা যুব নারীদের নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে আত্মবিশ্বাসী এবং উৎসাহিত করবে। তিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তাই শিশুদের ছোট থেকেই দেশের জন্য প্রস্তুত করা সকলের দায়িত্ব।’

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, ‘আর ডব্লিউ ডিও-ওয়াই মুভ প্রকল্প, কমলগঞ্জ এর কর্মকর্তা বাবুল কুমার সিংহ, সিলেট এর কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মো: মহসিন রেজা, এনসিটিএফ তিলকপুর এর সভাপতি সুমী রানী কর, স্বেচ্ছাসেবক জয়ন্ত কর প্রমুখ।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কন্যা শিশুরা সমান অধিকার এবং পর্যাপ্ত সুযোগ পেলে বদলে দিতে পারে তাদের জীবন, সমাজের মানুষদের-এমন বিশ্বাস থেকেই ‘গার্লস টেকওভার’ কর্মসুচীর উদ্যোগ গ্রহণ করে। এই কর্মসুচীর প্রধান উদ্দেশ্য সমাজে মেয়েদের উচ্চপদস্থ বিভিন্ন পদের দায়িত্ব প্রদানের মাধ্যমে তাদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আত্মবিশ্বাস তৈরী করা।

অনুষ্ঠানের শুরুতেই জুতিকা রানী কর কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের নিকট এক ঘন্টার জন্য দায়িত্ব পালন করার অনুমতির জন্য একটি আবেদনপত্র দেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের অনুমতিক্রমে শুরু হয় অনুষ্ঠান। ইউএনও সিফাত উদ্দিন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার জুতিকা রানী করকে। তারপর উক্ত পদের কি কি দায়িত্ব সেই সম্পর্কে ধারণা দেন তিনি। স্কুল ছাত্রী জুতিকা সেই ধারণা থেকে দীর্ঘ এক ঘন্টা দায়িত্ব পালন করেন। সব শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ বিষয়ে ইউএনও হিসেবে প্রতীকি দায়িত্ব পালনকারী জুতিকা রানী কর বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এনসিটিএফ এর সাথে কাজ করছি, তবে আমার জন্য এই ধরনের অভিজ্ঞতা নতুন, এক ঘন্টার প্রতিকী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় নিজেকে খুব গর্বিত মনে করছি। সমাজের নেতৃস্থানীয় জায়গাগুলোতে মেয়েদের অংশগ্রহণের জন্য কাজ করার অঙ্গীকার করছি। ভালো করে পড়াশোনা করে দেশের সেবা করা এমন কিছু কাজের সাথে যুক্ত হতে চাই।’