দুর্নীতির দায়ে সু চির আরও ৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতির দায়ে বুধবার ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা। এতে নোবেল বিজয়ী এই রাজনীতিকের কারাদণ্ডের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২৬ বছর। আজ বুধবার (১২ অক্টোবর) মামলার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সু চিকে দুর্নীতির দুটি মামলায় প্রত্যেকটিতে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলা দুটির সাজার মেয়াদ একযোগে চলবে। গত বছর আটক হওয়ার পর থেকে সু চি ইতোমধ্যে একটি রুদ্ধ জান্তা আদালতে দুর্নীতি এবং অন্যান্য অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

অভ্যুত্থানের রাত থেকে সামরিক হেফাজতে ছিলেন নোবেল বিজয়ী এই নেত্রী। সর্বশেষ মামলাটিতে তার বিরুদ্ধে ব্যবসায়ী মং উইকের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়।

এদিকে, সু চি সুস্থ অবস্থায় আদালতে উপস্থিত হয়েছেন। তিনি রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন। সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত থাকা এবং সু চির আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিষিদ্ধ করা হয়েছে।

একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর তথ্যমতে, ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমন অভিযানে ২ হাজার ৩০০ জনেরও বেশি নিহত এবং ১৫ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে৷

নওগাঁয় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে নওগাঁয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকারসপ্তাহ ২০২২ শেষ হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা মঙ্গলবার বিকাল ৫টায় বিয়াম ল‍্যাবরেটরী স্কুল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেককমান্ডার গোলাম সাদানী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিশু একাডেমির কার্যকারি পরিষদের সদস‍্য মো: কায়েস উদ্দিন এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রানি প্রধান নির্বাহী ফজলুল হক খান।

অনুষ্ঠানে এ উপলক্ষ‍্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সাইক্লিং চ্যাম্পিয়ন রাণীশংকৈলের জুঁইকে মেয়রের আর্থিক সহযোগিতা

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আকতার এ বছর শীতকালীন মাধ্যমিক পর্যায়ে আন্তঃস্কুল মেয়েদের বাইসাইক্লিং প্রতিযোগিতায় গত ০৩-০৩-২২ তারিখে জেলা চ্যাম্পিয়ন হন।

জুঁই উপজেলার বাধডাঙ্গী গ্রামের জবিবর রহমানে মেয়ে। জেলা সাইক্লিং চ্যাম্পিয়ন হবার পর সে গত ০৩-১১-২২ ইং তারিখে বিভাগীয় পর্যায়ে বাইসাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার একটি ভালো সাইকেল না থাকার কারণে বিজয়ের সাফল্যকে ছুঁতে পারেনি। একটি সাধারণ হিরো রয়েল সাইকেল নিয়ে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছিল, তাই হয়তো ১৫ পাকের খেলায় অপর প্রতিযোগিদের উন্নতমানের বাইসাইকেলের দ্রুত গতির কাছে সাধারণ সাইকেলটি নিয়ে জীবনের সর্বশক্তি দিয়ে ১২ পাক ঘুরার পর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল ঠাকুরগাঁও জেলা চ্যাম্পিয়ন জুঁই আকতার।

রাণীশংকৈলে মেয়রের কার্যালয়ে কাছে এসে এমনটিই বলছিলেন জুঁই।  এ খবর শুনে রাণীশংকৈল পৌরমেয়র মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে পৌর কার্যালয়ে তাঁর ব্যাক্তিগত উদ্যোগে জুঁইকে একটি বাইসাইকেল কেনার জন্য আর্থিক সহযোগিতা করেন।

এসময় রাণীশংকৈলের সুনামধন্য রাঙ্গাটঙ্গী নারী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান, কাউন্সিলর জুয়েল রানাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ প্রসংগে মেয়র বলেন, বিভাগীয় পর্যায়ে বাইসাইকেল রেসলিং প্রতিযোগিতায় একটি ভালোমানের সাইকেল না থাকার কারণে জেলা চ্যাম্পিয়ন জুঁই তার কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারেনি ব্যাপারটি খুবই দুঃখজনক। তিনি আরো বলেন আমার এ সামান্য সহযোগিতা যদি তার কাজে লাগে, আমি ধন্য হবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন বিষয়টি আমি জেনেছি। এবং তাকে সহযোগিতা করা হবে।

নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একজন শিক্ষার্থীকে মানুষ করতে যে বোধগুলো দরকার, তা নতুন কারিকুলামে রয়েছে। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। বর্তমানে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে সেটি পাইলটিং (পরীক্ষামূলক) চলছে। তার ফিডব্যাক অনেক ভালো। ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং করা যতটা সহজ, ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সেটি বাস্তবায়ন করা সহজ নয়। কারণ এতে নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব কিছু পাল্টে যাবে না।

দীপু মনি আরো বলেন, নতুন কারিকুলামের জন্য চার লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিলেও সবাইকে অভিজ্ঞ করে তোলা সম্ভব না। সব শিক্ষকের মেধা ও ধারণক্ষমতা এক নয়। সবার মানও এক নয়, সেখানে অনেক ধরনের তারতম্য হবে। আমরা শুরু করছি, সেটিকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে।

নারী পুরুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না। যার যে সম্ভাবনা রয়েছে, সেটিকে বিকশিত করার পথ তৈরি করে দেওয়া হচ্ছে। যার যার মেধা ও সক্ষমতা অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশের জন্য অবদান রাখবে, প্রযুক্তিবান্ধব ও দক্ষ হয়ে উঠবে। একই সঙ্গে মানবিক ও সৃজনশীল মানুষ হবে।

মাত্র ১০ বছর বয়সেই মারা গেলো ভারতের ‘চেলো শো’ ছবির শিশু শিল্পী রাহুল

বিনোদন ডেস্কঃ আসছে ১৪ অক্টোবর মুক্তি পাওয়ার কথা গুজরাটি ভাষায় তৈরী ‘চেলো শো’ বা ‘লাস্ট ফিল্ম শো’। কিন্তু সেই দিনটি আর দেখা হলো না ছবিটির শিশুশিল্পী রাহুল কোলীর। মাত্র ১০ বছর বয়সেই মারা গেলো ভারতের ‘চেলো শো’ ছবির শিশু শিল্পী রাহুল।

জানা গেছে, লিউকেমিয়া বা রক্তকণিকার ক্যানসারে আক্রান্ত হয়েছিল রাহুল। সম্প্রতি প্রবল জ্বর হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরপর তিনবার রক্তবমি করে রাহুল। এরপরই মারা যায় এই শিশু শিল্পী। কিছুদিন আগেই তার ক্যানসার ধরা পড়ে। রোগ জানার প্রায় সাথে সাথেই মৃত্যু হলো রাহুলের।

সিনেমাটিতে অভিনয় করা ছয় জন শিশুর মধ্যে অন্যতম রাহুল। ছবির মূল চরিত্র সময়ের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় এ ছবিতে দেখা যাবে তাকে। রাহুলের বাবা পেশায় একজন অটোরিকশা চালক। ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। গণমাধ্যমে তিনি বলেন, ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাহুল। কিন্তু হঠাৎই সব এলোমেলো হয়ে গেলো। ছেলের স্মৃতি আছে এই ছবিতেই। তার শেষকৃত্য সেরে পরিবারের সবাই মিলে ওর সিনেমা দেখতে যাবো।

পরিচালক পান নলিনের নিজের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠা এই সিনেমার বিষয়বস্তু। গুজরাটের গ্রামে বাল্যকাল কেটেছে পরিচালকের। সেই স্মৃতিই তিনি পর্দায় ফিরিয়ে এনেছেন ‘লাস্ট ফিল্ম শো’র মাধ্যমে।

তবে তার সঙ্গে জুড়ে গিয়েছে আরও কয়েকটি জিনিস। কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। এবং তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই ছবির গল্প। ‘লাস্ট ফিল্ম শো’ নামের মধ্যে দিয়ে পরিচালক নাকি ধরতে চেয়েছেন একটি যুগের শেষ এবং আর একটি যুগের শুরুর সময়টা।

এর আগে, গত বছর ‘লাস্ট ফিল্ম শো’ ছবিটি ৬৬ তম ভ্যালাডোলিড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন স্পাইক জিতেছে। আসন্ন ৯৫তম অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে ভারত থেকে পাঠানো হয়েছে এই ছবি।

Union Professionnel , éditeur & Multimédia célébrité LaDawn Black est en fait un fiable sound pour comme conseils

La brief Version: LaDawn Ebony est juste comme l’une des meilleures – sauf que elle en plus un célèbre union expert, radio et télévision individualité, et le auteur de un certain nombre de publications et instructions sur really love. LaDawn hébergé la radio union la mieux notée de Baltimore, program, The LaDawn Black Show, et a déjà été connu comme idéal Radio identité Meilleur Guilty Plaisir Radio Afficher par guides de l’intérieur le town. Elle conseils et style ont aussi les sujets des profils en Essence, Ebony, Glamour, Men’s Health, et une foule de other publications. Elle offre exploitable vraiment amour et connexion conseils dans un amical, confortable manière pour aider les individus affronter leurs problèmes et venir away feel épanoui.

LaDawn dark authentique design, approche et present pour aider autres personnes trouver aimer se trouve sur display fréquemment. Les soirs de semaine à 19 heures, elle hits ci-dessus 600 000 audience sur WEAA 88.9 FM de l’intérieur du autant que je le vois. ” LaDawn sent aimer pourrait être plus simple si tout le monde était {disposés à|prêts à|prêts à|heureux de voir les problèmes de tous les côtés.

“Vous trouverez jamais juste un part in love, cause all of the difficultés communément à propos du supplémentaire conjoint. Habituellement vraiment en ce qui concerne vous, “elle a dit.

LaDawn se soucie donc sérieusement des gens qui la femme n’est pas peur de dire eux quand ils devrait mettre par eux-mêmes d’abord puis laisser mauvaise relation relation. Chaque fois elle a reçu une page de une femme exactement qui découvert elle-même dans insatisfaite union avec un petit ami qui était simplement constamment intimidant sortir, LaDawn fait not hold-back when providing the woman advice on the Ebony Men in the us blog.

“If for example the love is actually causing you to unhappy, then it is maybe not for your family. This bro is not carrying out anything to cause you to feel pleased or safe in this relationship,” she stated. “It sounds desire me you’re only hanging in there because you have actually a whole lot time in. That’s not an excellent sufficient reason. It could be for you personally to love him from afar until the guy deals with their insecurity dilemmas. That will be something you cannot correct for him.”

LaDawn provides fun and beneficial presentations in the most powerful problems around really love, gender, and relationships. She claims maintain viewers involved, entertained, and enlightened. LaDawn mentioned she feels honored to speak at union events, and discusses many subject areas like Spicing enhance union, Needs vs. Wants in Love, present and best in Sex, wedding Survival guidelines, Online Dating, plus.

In terms of helping partners, LaDawn usually speaks at activities, empowerment classes, person chat teams, and lovers retreats. This woman is also designed for singles and teen events.

Followers can remain connected with LaDawn, and are also informed of her activities and web hosting schedule, by joining her mail record. Those that join get access to her guides, advice, films, bed room Kandi items, special activities, and lots of other sources.

Whatever the viewers, LaDawn has some terms of support for everyone: “exist unconditionally. Love fearlessly. Your own heart should be busted a few times. Love yourself a lot more.”

Top-Selling publications Share Truths for Lasting Love

LaDawn may be the composer of two of Penguin Random House top-selling relationship books: “Stripped Bare: The 12 Truths that will help secure the top Ebony Man” and “Why don’t we obtain it On: 15 Hot tricks and tips to Spice Up Your Sex Life.”

“the objective of my publications would be to deal with commitment problems,” she stated.

Among her novels, “Tease: Steamy brief tales,” had been selected for an African American Literary Award in erotica mayenne, while “Stripped Bare” was actually called one of several 10 most readily useful Non-fiction guides by AOL Ebony Voices.

She also gives the woman voice with other writers as a narrator.

She’s a prominent sound musician on Audible and certainly will be heard financing the woman skills to a lot of top-selling publications — along with preferred mixtapes and records.

It is possible to download her audiobooks — as well as others she actually is narrated — on Audible, Amazon, and iTunes.

A Go-To Resource for Preferred websites & Publications

In inclusion to creating, voice work, and a fruitful career in radio, LaDawn is a dependable relationship specialist for all publications and media outlets, including Glamour, Essence, Ebony, men’s room Health, The Wendy Williams Show, TVOne, and many others.

The woman YouTube channel — LaDawnBlackTV — is actually a reference for guidance and star interviews on love, gender, and interactions. Lots of her Instagram and Twitter supporters depend on LaDawn to make sure they’re in the loop on the most recent activities and romantic trends. On social networking, she additionally provides followers with her perspective on whatever frustrating circumstances they may be facing. In reaction to some other question regarding the Ebony guys in America blog site, she guided a female whom thought her man ended up being cheating on the to get an extended, close look in the facts.

“this is certainly happening for an incredibly few years. Let’s pick what we should learn. They are seeing some other person,” LaDawn said. “you will not trust him since you keep examining in on him. The guy doesn’t worry about getting caught because you grab him straight back every time. That isn’t his issue, but your own website. You do not have to jump on him about different women if, regarding the back-end, you’re claiming it’s okay by taking him right back. Do you want to share forever or is it time and energy to say bye? Take your energy as well as decide and stay with it. He can only do to you what you enable.”

Her relationship-driven posts and movies cover lifestyle and beauty subjects that teach individuals not simply ideas on how to enhance their interactions, additionally discover their particular genuine selves. She responds to concerns from partners and instructions them through problems like just how to plan a threesome, recover from infidelity, and even keep social networking from leading to unneeded union drama.

LaDawn is growing the woman broadcast appeal & Guides

LaDawn stated she is worked up about expanding the woman kingdom through radio, tv, and her erotic, beneficial instructions. She thinks that partners require somebody inside their part who can let them have actual guidance before it’s too late.

People who make use of LaDawn say they select she delivers an array of abilities on dining table. When she very first signed to join the WBLS staff, Skip Dillard, the place’s Operations Manager said, “i am paying attention to LaDawn for several years and have now already been a fan of the woman on-air performance, her books, and television commentaries. I am thrilled she is sharing some of her some time skills with our family members.”

LaDawn is pleased with the effect she’s already had and intentions to carry on going any additional kilometer to aid others.

“I favor the task I do together with fact that I have to assist more and more people,” she said. “My personal audience and audience motivate me to check out my passions, too. My ultimate objectives tend to be a television tv show and syndicated radio program of my. In addition, i’ll be issuing my personal after that book on love in March 2019.”

ইউক্রেনকে লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র দিবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে এই অঙ্গীকারের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেরাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছে মস্কোর নেই তবে পশ্চিমা দেশগুলো দিন দিন যেভাবে ইউক্রেন ইসুতে রাশিয়ার বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তাতে রাশিয়া ঠিকই জবাব দেবে।

রিয়াবকভ আরো বলেন, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি এবং আশা করছি যে সংঘাত বাড়িয়ে তোলার ঝুঁকি কতটা বিপজ্জনক হতে পারে পশ্চিমা বন্ধুরা তা বুঝতে সক্ষম হবে। পশ্চিমাদের এ ধরনের তৎপরতার পর্যাপ্ত জবাব দেয়া হবে।

এর আগে, গত সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি ইউক্রেনকে উন্নত ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার অঙ্গীকার করেন। হোয়াইট হাউজও এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সমস্যার শেষ নেই “আহসানগঞ্জ” রেলওয়ে স্টেশানটির

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার একমাত্র আহসানগঞ্জ রেলওয়ে স্টেশানটির সমস্যার শেষ নেই। বর্তমানে অভ্যন্তরীন এবং বাহ্যিক রুটে লোকাল ট্রেন ছয়টি এবং ঢাকাগামী দুটি ট্রেন আহসানগঞ্জ রেলস্টেশনে পাঁচ মিনিটের বিরতি নেয়। কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারনে পন্য পরিবহনের নিরাপদ যাত্রা রেল সেবার মান আরও বৃদ্ধির জন্য উন্নয়ন দরকার বলে মনে করেন স্থানীয়রা। আর ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু করে বর্তমান সময়ের অনেক বড় বড় মানুষের পা পড়েছে স্টেশনটিতে।

উনিশ শত সাতাশ সালে আহসানগঞাজ স্টেশন স্থাপিতহয়। বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান, মহাত্না গান্ধী, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক মনীষীদের পদাচারন পরেছিল স্টেশনটিতে। অবহেলা আর অযত্নে ছারিয়ে গিয়েছে স্টেশনটির প্রাণ। স্টেশনটিকে কাজে লাগাতে পারলে এই অঞ্চলের অর্থনিতি বৃদ্ধিসহ নিরাপদ যাত্রা পাবে বলে মনে করেন স্থানীয়রা।

আত্রাই উপজেলার প্রায় একশত কিলোমিটার রেলসীমা অবস্থিত। এর মধ্যে আহসানগঞ্জ শাহাগোলা স্টেশনে তিনটি মাত্র লোকাল ট্রেন বিরতি নেয় আর আত্রাই আহসান গঞ্জ স্টেশনের দূরত্ব মাত্র পাঁচ শত মিটার হওয়ায় আত্রাই স্টেশনে কোনও ট্রেন বিরতি নেয় না বলে জানিয়েছেন স্টেশন মাষ্টার মোঃ সাইফুল ইসলাম। যাত্রীদের অভিযোগ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলেও ট্রেনে উঠে তারা সিট পার না এবং টিকিট চেকারকে অভিযোগ করলেও কোন সমাধান তারা পান না।

অপরদিকে প্লাটফম নীচু হওয়ার কারনে যাত্রীদের ট্রেন থেকে উঠানামা করতে অনেক কষ্ট হয় অভিযোগ করেন যাত্রীরা। পরিস্কার-পরিচ্ছন্নতা একদম নেই বলে স্টেশনটি অনেক পুরোনো এবং ঐতিহ্যহী হলেও পরিবেশ এবং পরিস্থিতি ভালো না বলে জানিয়েছেন স্থানীয়রা আহসানগঞ স্টেশনে পারাপারের জন্য ওভারব্রিজ না থাকায় রেল লাউনের মধ্যদিয়ে পারাপার নেক ঝঁকিপূর্ন এবং বিপদজনক বলে মনে করেন তারা। আর অবৈধ দখলদারদের কবলে রেলওয়ে অনেক সম্পত্তি চলে যাওয়ার কারনে দিনে দিনে ছোট হয়ে আসছে স্টেশনটি।

আর টিকিট কাউন্টারে থাকা কর্মকর্তা বললেন, এখনও ব্রডব্যান্ড সংযোগ না থাকায় তাদের থ্রিজি (তৃতীয়প্রজন্ম) ব্যবহার করে যাত্রীদের টিকিট সেবা দিতে হচ্ছে। তাই টিকিট সংগ্রহ এবং যাত্রীদের কাছে তা পৌঁছাতে দেরির কথা স্বীকার করেছেন কর্মকর্তারা।

সিংড়া, রানীনগর, ভবানীগঞ্জ এবং আত্রাই উপজেলার মানুষদের পরিবহন এবং যাতায়াত ব্যবস্থার সুবিধাথে আত্রাই স্টেশনটি চালু হয়েছিল ১৯২৭ সালে। চালু হবার দুই বছর পর আত্রাই স্টেশানটি পাঁচ শত মিটার দূরে আহসানগঞ্জ স্টেশনটি চালু হয়। আত্রাইয়ে পতিসর বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের কুঠি বাড়ি বা কাচারী বাড়ি থাকায় তিনি ট্রেনে করে আহসানগঞ্জ স্টেশনে নেমে তারপর নৌকায় করে কুঠিবাড়ি যেতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহসানগঞ্জ স্টেশন মাষ্টার মোঃ সাইফুল ইসলাম জানান, প্লাটফমটি নীচু হওয়ার কারনে যাত্রীদের ট্রেন থেকে উঠা নামা করতে কষ্ট হয়।প্লাটফরমটি দ্রুত সংস্কার করে যথাসময়ে যাত্রীদের সুবিধা দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

আর নষ্ট হওয়া রেললাইনের কথায় তিনি বলেন, রেল ইন্জিনিয়ারা মাঝে মাঝে মেরামতের কাজ করে করে যায়। এটাও খুব দ্রুত মেরামত করা হবে। কৃষিপণ্য পরিবহনের জন্য লোকাল ট্রেন বৃদ্ধির কথা জানান এই রেল কর্মকর্তা।

প্রসঙ্গত, ঐতিহ্য আর নানাবিধ সমস্যা নিয়ে চলছে নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশন। সাধারণ মানুষের দাবী খুব তাড়াতাড়ি স্টেশনটি সংস্কার না করলে রেল হারাবে তার ঐতিহ্য। অবহেলা আর অনিয়মের হত থেকে মুক্তি পেতে দ্রুত এর সংস্কার, পরিচ্ছন্নসহ সকল প্রকার উন্নয়ন অতি জরুরী বলে মনে করেন স্থানীয় জনগন।

রাণীশংকৈলে বরেন্দ্র কর্তৃপক্ষের সাথে আদিবাসীদের সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ অক্টোবর) বরেন্দ্র কার্যালয়ে ইকো সোশ‍্যাল ডেভেলপমেন্ট অগানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ আদিবাসী ও দলিতদের সম্প্রদায়ের সাথে সেচ, সুপিয় পানি ও সামাজিক বিষয়ক আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠিত সভায় বরেন্দ্র সহকারী প্রকৌশলী তিতুমীর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকীন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,  রাণীশংকৈল উপজেলা প্রেমদীপ প্রকল্পের  ম‍্যানেজার খায়রুল আলম, এ্যাডভোকেসি প্লাটফর্ম সম্পাদক সেজুতি টুঢু, আদিবাসী গুলজার কিসকু প্রমুখ।

মামা বাড়ী বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মামার বাড়ীতে বেড়াতে গিয়ে অর্থ চন্দ্র রায় নামের দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের সোনাবর গ্রামে এদূঘর্টনা ঘটে। নিহত শিশুর বাড়ী জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামে। সে ওই গ্রামের কমল চন্দ্র রায়ের ছেলে।

নিহত শিশুর পরিবারিক সুত্র জানায়, কযেকদিন আগে শিশুটি তার মায়ের সাথে মামা সোহাগ চন্দ্র রায়ের বাড়ীতে যায়। মাসহ মামা বাড়ীতে শারদীয় দুর্গা পূজা উদযাপন করে তারা।  মঙ্গলবার সকালে শিশুটি তার মামা বাড়ীর উঠানে একাই খেলছিলো। খেলতে খেলতে এক সময় সে সকলের অগোচরে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

পরে শিশুটির মা বাড়ীর উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশ পাশের লোকজন শিশুটিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন তারা। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রাজারহাট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। শিশুর মৃত্যুতে পরিবারসহ ঐ এলাকায় শোকে ছায়া নেমে আসে।

চাকিরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।