জার্মান নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ইউক্রেনকে

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিনের মধ্যেই ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। গত জুন মাসে ইউক্রেনকে জার্মান এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা বলেছিলেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। এই বছরের শেষের দিকে তা দেওয়ার কথা থাকলেও সম্প্রতি রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে নতুন করে মিসাইল আক্রমণ শুরু করায়, তা এখনই দেওয়া হবে বলে জানিয়েছে জার্মানি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বলেছেন, রাশিয়া ইউক্রেনের বেসামরিক মানুষের ওপর যেভাবে আক্রমণ শুরু করেছে, তাতে দ্রুত এই ডিফেন্স সিস্টেম দেওয়া প্রয়োজন। কয়েকদিনের মধ্যেই ইউক্রেন তা পাবে।

প্রাথমিকভাবে চারটি এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা জার্মানির। তারমধ্যে প্রথমটি এই সপ্তাহের মধ্যেই পেতে পারে ইউক্রেন। জার্মানির কাছে অনেকদিন আগেই এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছিল ইউক্রেন। রাশিয়ার হামলা থেকে বাঁচতেই তা চাওয়া হয়েছিল। এতদিন পর জার্মানি তা ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের সাধারণ মানুষকে রক্ষা করবে। এই মুহূর্তে ইউক্রেনের এটি সবচেয়ে প্রয়োজন।

জার্মানি যে আইআরআইএস-টি-এসএলএম এয়ারডিফএন্স সিস্টেম পাঠাচ্ছে ইউক্রেনকে তার সাহায্যে মাটির ওপর ২০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ধেয়ে আসা মিসাইল আটকে দেওয়া যায়। মিসাইলের গতিপথ পরিবর্তন করে দিতে পারে এই সিস্টেম।

নওগাঁয় ৫-১১ বছর বয়সের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : সারাদেশের মত নওগাঁ জেলাতেও ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জেলায় ৩ লক্ষ ৮ হাজার ৫শ ৯৭ জন শিশুকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় শহরের চক এনায়েত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নওগাঁ’র সিভিলসার্জন ডাক্তার আবু হেনা মোঃ রাইহানুজ্জহামান সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিনসহ স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানিয়েছেন জেলার ১৩৭৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসাগুলোতে ১১ অক্টোবর থেকে শুরু করে ১৩ দিনব্যপী উল্লেখিত পরিমাণ শিশুদের ফাইজার টিকা প্রদান করা হবে।

তারেক জিয়া কর্মীদের সঙ্গে বিভ্রান্ত করে আন্দোলন করতে চায় : শেখ পরশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপির তারেক জিয়া তার দলের সাধারণ কর্মীদের বিভ্রান্ত্র করে আন্দোলন করতে চায় কিন্তু সে যদি সাহসী নেতা হতো তাহলে ১৫ বছর থেকে বিদেশে বসে থাকতো না। আজ থেকে ১৫ বছর আগে যিনি মুচলেকা দিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন সেই সময়ে তার দলের বর্তমান কর্মীরা তাকে দেখে নাই। সেই সময়ে তারা দেখে নাই ১২ ঘন্টার বিদ্যুৎ লোডশেডিং।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলন উদ্বোধন করে শামস পরশ আরো বলেন, তারেক জিয়া এখন তাদের কর্মীদের মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন করে। যারা এতিমের টাকা মেরে খায় তারা কিভাবে এসব কর্মীদের দায়িত্ব নেবে বলে তিনি প্রশ্ন তুলে বলেন, তারেকের পিতা যখন কুখ্যাত মেলিটারি শাসক তখন বঙ্গবন্ধুর কন্যা জনগণের সাথে কাজ করেছেন। শেখ হাসিনা ছয় বছর শরনার্থী হিসেবে ছিলেন বিদেশে খুনি জিয়ার শাসন আমলে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি নিয়ে দেশে ফিরে এসেছিলেন। দেশে ফিরে আসার পর জিয়ার মদদে ফ্রিডম পার্টি হত্যা করতে চেয়েছিলো কিন্তু তিনি ভয় পাননি।

তিনি বলেন, তারেক জিয়া ১৪ বছর ধরে বিদেশে মুচলেকা দিয়ে পালিয়ে রয়েছেন। সম্পদের পাহাড়ের উপর বসে বসে আন্দোলনের ঘোষণা দিবেন। আর সেই আন্দোলনে প্রাণ দিবেন এদেশের তরুণরা। এতো বোকা ভাববেন না। এদেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। সাধারণ জনগণের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। যদি করেন এদেশের জনগণই আপনাদের নেতৃবৃন্দের গণধোলাই দিয়ে ঘরে তুলে দিবে। আপনার এতো ভয় কেন দেশে আসতে।

যুবলীগর কর্মীদের উদ্দেশ্যে শেখ পরশ বলেন, আমাদের ধারাবাহিক সেবামূলক কাজ অব্যাহত রাখতে হবে। অনৈতিক ও অপরাধমূলক কাজ বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে গ্ৰুপিং বন্ধ করতে হবে। বর্তমানের কঠিন বাস্তবতায় নিজেদের মধ্যে গ্ৰুপিং করার কোন সুযোগ নেই। নিজের ভাইয়ের পিছনে না লেগে দেশের প্রকৃত শত্রুদের পিছনে মনোনিবেশ করতে হবে। আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খাঁন নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন প্রমুখ।

জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন বলে জানা গেছে।

বাবার সা‌থে অ‌ভিমা‌নে এক কি‌শো‌রের আত্মহত্যা

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপু‌রের রায়পু‌রে বাবার সা‌থে অ‌ভিমান ক‌রে আলামিন হো‌সেন রা‌কিব (১৮) না‌মে এক কি‌শোর গলায় ফাঁস নি‌য়ে  আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

নিহত আল আ‌মিন হো‌সেন রা‌কিব রায়পুর  পৌরসভার ৮ নং ওয়া‌র্ডের মধ্য কে‌রোয়ার মিন্নত আলী মোল্লা বা‌ড়ির বিল্লাল হো‌সে‌নের ছে‌লে। সোমবার (১০ অ‌ক্টোবর) দিবাগত রাত  ১:০০ টা হইতে সকাল ৬:০০ টার মধ্যে যে কোন সময় একই বাড়ির তসলিম মিয়ার নির্মানাধীন বিল্ডিং ঘরের সিঁড়ির রডের সাথে ওর্না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকজন দেখতে পায় ।

প্রাথমিক ভাবে জানা যায়, বিল্লাল হোসেন তার ছেলে আলামিন হোসেন রাকিব কে কাজ কর্ম  করার জন্য বকাবকি করলে বাপের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রায়পুর থানার ওসি (তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন।

Dating guidelines: 7 Fool-Proof methods to Approaching a Stranger

Get your content of Nicholas Boothman’s “How To Make some one adore You In 90 Minutes”

 

Required many guts to address a complete stranger and start speaking. But, there are times when it really is act now or never begin to see the individual again, or after power of one’s feelings overwhelms both you and compels that work. Discover an all natural and simple guide to hooking up on your own level. With some customization, these measures additionally implement where you work, at a celebration, in a cafe or restaurant, on a plane, at a trade show, or wherever the urge hits you.

In a Book Shop
While in concept, fulfilling some body while browsing the racks of the regional bookstore audio fantastic. An individual grabs your eye, where do you turn?

1. Act straight away.
You shouldn’t overthink it! Take a deep breath and follow an excellent attitude: curious, passionate and calm are all great, merely select the one that arrives the majority of quickly to you. Make sure that your body gestures is available (no crossed arms or hands in pockets) then address calmly.

2. Say something.
Utilize a prop, like a book, to direct attention from yourself. Pick up the book and hold off about ten moments. After that say one thing from the book. If you’re from inside the farming area you may casually ask a concern like, “have you any idea everything about indoor plants?” Or if perhaps an additional area, you could obtain some advice, “What do you order for your chef/handyman/cyclist/ballroom performer that everything?” You can also begin with a casual statement customized into circumstance (probably something towards store and/or weather condition) followed closely by an open concern (one that begins with whom, just what, precisely why, in which, whenever or just how). Anything that directs attention from the two of you.

3. Develop confidence.
Once you have established a line of communication, you should rapidly gain reliability. The easiest way to build trust is by linking yourself to the neighborhood by making reference to your work, college, or area contribution — one thing local and trustworthy. In ways, “My personal office is next door, I come in right here a couple of instances a week.”

4. Hunt for common ground.
Get on the design out for chances to say, “Me too” (or “what a happenstance,” “funny you really need to point out that,” etc.). No real matter what, be truthful and honest.

5. Evaluate.
a ten second chat is actually for enough time to share with if someone is interested; half a minute to inform if absolutely possible; 90 seconds to share with if there’s chemistry. Whether or not it’s maybe not heading well, politely leave the talk and don’t be frustrated. In conference individuals there’s no this type of thing as getting rejected — there is only option. So be fearless, peaceful and detach your self from the end result.

6. Synchronize.
If you feel a link, escalate the intensity by slightly mirroring the individuals general human anatomy situation and sound (tone, performance and quantity). For instance, if anyone speaks gradually and silently, carry out the same.

7. Engage.
If you are still talking after two minutes and you’re thinking about the individual, inquire about an unknown number or email. This is difficult, when you you shouldn’t feel like coming appropriate away and inquiring, next recognise some thing you’ve been speaing frankly about and gives to send a hyperlink or some information if she or he gives you an email address. Whenever you ask for this info, be calm and appearance the individual into the attention. As long as they say yes, suggest a coffee or something like that everyday, subsequently say good-bye and then leave the shop. If it is an unmistakable “no,” subsequently state politely, “It was nice emailing you,” and go about your company.

great post to read

কুলাউড়ায় প্রবাসীর বাড়িতে হামলা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব কামারকান্দি এলাকায় এক প্রবাসী পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাতার প্রবাসী ইব্রাহীম আলীর স্ত্রী সুমি বেগম বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকেও জানিয়েছেন বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগন।

অভিযোগ সুত্রের বরাতে জানা যায়, উপজেলার পূর্ব কামারকান্দি এলাকার ইব্রাহীম আলী ও তার ছোট ভাই দীর্ঘদিন থেকে প্রবাসে (কাতার) থাকেন। বাড়িতে দুই ভাইয়ের স্ত্রী ও বৃদ্ধ মা ছাড়া আর কোন পুরুষ লোক নেই। পূর্ব শত্রুতার জের ধরে সেই সুযোগে তাদের পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা আব্দুল মুনিম এবং দানাপুর এলাকার পারভেজ মিয়াসহ ৬-৭ জন লোক গত শনিবার (৮ অক্টোবর) দুপুরে কাতার প্রবাসী ইব্রাহীম আলীর পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদের লক্ষে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করেন। তাদের হামলায় প্রবাসীর ঘরের চালা ও পাশের দেওয়াল ভেঙ্গে ফেলা হয়।

এসময় প্রবাসী ইব্রাহীম আলীর স্ত্রী সুমি বেগম তাদের বাঁধা দিতে গেলে তাকে এলোপাতারী হামলা করে মারধর করা হয়। এক পর্যায়ে আবদুল মুনিম প্রবাসীর স্ত্রী সুমি বেগমকে চুলে ধরে টেনে হিছড়ে জামা-কাপড় ছিড়ে শ্লীলতাহানী করেন এবং অপরজন পারভেজ মিয়া সুমি বেগমের গলায় থাকা ১ ভরি সমমানের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

আহত সুমি বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যায়। যাবার সময় হুমকি দিয়ে যায় যে, তারা রাতের আঁধারে আবারও আসবে। এরমধ্যে যদি বাড়ি ছেড়ে চলে না যান তাহলে প্রবাসী পরিবারের মহিলাদের গুম-খুনের হুমকি দেওয়া হয়।

এদিকে ঘটনাটি নিয়ে ভোক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী পরিবারের মহিলারা। থানায় অভিযোগ দেওয়ার দু’দিন পরও এখন পর্যন্ত কোন রকম কার্যত ব্যবস্থা না নেওয়ায় বেশ আতংকিত হয়ে নির্ঘুম রাত পার করছে পরিবারটি।

এব্যাপারে জানতে অভিযুক্ত আব্দুল মুনিম এর মুঠোফোনে একাধিকবার কল করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. নুর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক সময়ে ছুটে যাই। জায়গাজমি নিয়ে তাদের ঝামেলা। বিষয়টি চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব মুঠোফোনে বলেন, খবর নিয়ে জেনেছি বাগানের ছেড়ে যাওয়া জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দন্ধ চলছে। মারামারির ঘটনাও শুনেছি, শিগগিরই বসে তা সুরাহার চেষ্টা করা হবে।

কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রবাসীর স্ত্রী সুমি বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে নাঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্কঃ শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। আর তাই সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। ফলে সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বাড়ায় আমদানি করা যাচ্ছে না। ফলে সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না।

তিনি আরো বলেন, শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে মধ্যরাতে লোডশেডিং করতে হচ্ছে। লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই। গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। সবাইকে ধৈর্য ধরতে বলেছেন তিনি।

হত্যার রাজনীতি সাংবিধানিকভাবে বন্ধ করেছে শেখ হাসিনা : নানক

তিমির বনিক: ‘ডিসেম্বর থেকে খালেদা জিয়ার কথা দেশ চলবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কড়া হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, এ দেশে হত্যা-খুন, গুমের রাজনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন। ষড়যন্ত্রের পথে হেঁটে কোনো লাভ নেই। ষড়যন্ত্র করলে যুবলীগও বসে থাকবে না। জনগণকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর সমুচিত জবাব দিবে। সোমবার (১০ অক্টোবর) মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে এমন হুশিয়ারি দেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, লম্বা লম্বা কথা বলেন! কত রোজার ঈদ ও কোরবানির ঈদ গেল। জনগণ তো সাড়া দেয় না। লজ্জা করে না? আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথা বলবেন না। ক্ষমতায় আসার জন্য পথ একটি খোলা রয়েছে সেটি হলো নির্বাচন। ষড়যন্ত্রের পথে হেঁটে কোনো লাভ নেই। জনগণের কাছে আসুন। জনগণের ভোটে অংশগ্রহণ করুন। আগামী জাতীয় নির্বাচন হলো মাপকাঠি-দাড়িপাল্লা। আর কোনো মাপকাঠি নেই।

ক্ষমতা আঁকড়ে ধরার ইতিহাস আওয়ামী লীগের নেই উল্লেখ করে তিনি বলেন, এ দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে বিএনপি। সিরিজ বোমা হামলা করে সেদিন জানান দিতে চেয়েছিলÑ দেশ হলো জঙ্গির বাংলাদেশ। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকারী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। আজ বলতে চাই, মির্জা ফখরুলরা আন্দোলনের নামে লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা করবেন আর এই যুবলীগ কি বসে বসে তামাক খাবে? লাঠিসোটা ছেড়ে গণতন্ত্রের চর্চা করুন। গণতন্ত্র বিএনপির ইতিহাসে নেই। আর এই বাংলার জনগণকে আন্দোলনের নামে আপনারা দিন-তারিখ দিয়ে ভুলিয়ে দেবেন?

তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন? বাপের বেটা হলে বাংলাদেশে থাকতেন। আইনি মোকাবিলা করতেন। মানিলন্ডারিং করেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছেন। তাই শাস্তি হয়েছে। এ দেশের মানুষকে এসব ভোলাতে চান?

ষড়যন্ত্র রুখে দিতে যুবলীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সংগঠনের সাবেক এই চেয়ারম্যান নানক বলেন, এই যুবলীগ সেদিন খালেদা জিয়াকেও ছাড় দেয়নি। সেদিন আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, জালেম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই যুবলীগ সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিল। এই যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খালেদা জিয়া এবং তারেক রহমান গণতন্ত্র হরণের যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে এই যুবলীগকে রুখে দাঁড়াতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জেষ্ঠ্য এই নেতা।

জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খাঁন নিখিল।

সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমুখ।

পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। এবার নিজেদের মাঠে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার সেই শোধ নিল নিউজিল্যান্ড। বোলিং ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়ে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ক্রাইস্টচার্চে প্রথমে বল করতে নেমে পাকিস্তানকে মাত্র ১৩০ রানে থামিয়ে দেয় টিম সাউদিরা। ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৩ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে এদিন বড় ইনিংস খেলতে পারেননি কেউই। বাবর আজম, ইফতিখার আহমেদ ও আসিফ আলীর বিশোর্ধ্ব তিনটি ইনিংসে ভর করে ১৩০ রান করে তারা। নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল ব্রেসওয়েল। দুটি করে উইকেট পেয়েছেন সাউদি ও স্যান্টনারও।

১৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন ফ্যাবিয়েন অ্যালেন। তবে অন্যদিক ঠান্ডাভাবে খেলে গেছেন ডেভন কনওয়ে। দুজনে মিলে ১৩.৩ ওভারে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ থেকে ছিটকে দেন পাকিস্তানকে। এরপর ৬২ রান করা অ্যালেনকে বিদায় করেন শাদাব খান।

এরপর জয়ের জন্য বাকি কাজটুকু সহজেই সারেন কনওয়ে ও ওয়ান ডাউনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন। কনওয়ে ৪৬ বলে ৫ চারে ৪৯ রান করে অপরাজিত থাকেন। উইলিয়ামসন অপরাজিত থাকেন ৯ রানে।

সিরিজের প্রথম দুই মাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ২ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পরে ছিল নিউজিল্যান্ড। তবে সমীকরণ পাল্টে গেছে দুই দলের মুখোমুখি দ্বিতীয় লড়াইয়ের পর। এই ম্যাচে পাকিস্তানকে ২৩ বল হাতে রেখে ৯ উইকেটে হারানোর পর পাকিস্তানের সমান ৬ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড।

ডোমার পৌরসভার মেয়র কারাগারে

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা ৫৪ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (১০ই অক্টোবর) বিকালে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাহমুদুল করীম অভিযুক্ত পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু শাওন অটো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডোমার পৌরসভার তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র।

দুদকের আইনজীবী কামরুজ্জামান শাসন বলেন, চলতি বছর দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুসহ তিন জনের নামে অর্থ আত্মসাতের মামলা করে। দুদকের করা ওই মামলায় মনছুরুল ইসলাম দানু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরও দুই আসামী অগ্রণী ব্যাংক নীলফামারী শাখার সাবেক ব্যবস্থাপক রথীন্দ্র নাথ ও ডোমার শাখার সাবেক ব্যবস্থাপক শফিকুল ইসলাম আদালতে হাজির হননি।

আসামিপক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম বলেন, মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু উচ্চ আদালত থেকে ছয়মাসের জামিনে ছিলেন। নিম্ন আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

মামলা সূত্রে জানা যায়, আসামি মনছুরুল ইসলাম দানুর প্রতিষ্ঠান শাওন অটো ব্রিকস লিমিটেডের নামে ১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নেওয়া হয়। ঋণের মঞ্জুরিপত্রের শর্ত অনুযায়ী প্রথম কিস্তি বিতরণের পর ছাড়কৃত অর্থের ব্যবহারের বিষয়ে নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের নির্দেশনা থাকলেও অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা ও ডোমার শাখার ব্যবস্থাপক রথীন্দ্র নাথ ও শফিকুল ইসলাম তা মেনে নেননি। ঋণের ওই টাকা পরিশোধ হয়নি। এতে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সুদ-আসলে ২৩ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।

অপরদিকে, ঋণ গ্রহীতা এলসির মাধ্যমে ২০১৬ সালের ২৩ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত মালামাল আমদানি করলেও বন্দর থেকে তা খালাস করেননি। ফলে তার কাছ থেকে পোর্ট ড্যামারেজ বাবদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৭ কোটি টাকা পাওনা হয়েছে। যেখানে শুল্ক-কর বাবদ আরও ৪ কোটি ১০ লাখ টাকা রয়েছে। সব মিলিয়ে আসামিদের বিরুদ্ধে ৩১ কোটি ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করার অভিযোগ রয়েছে। এভাবে আসামিরা পরস্পর যোগসাজশে অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা এবং বন্দর কর্তৃপক্ষের ৫৪ কোটি ৪৪ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধন করায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।