¿Puede funcionar el amor a distancia?

He nunca he sido interesado transexuales en Melilla las conexiones de larga distancia, pero Encontrarás amigos para quién {esto ha|es|ha funcionado bien. A menudo, no podemos controlar dónde clase o trabajo toma estados unidos, y nosotros podemos ‘t siempre tener el lujo de presenciar propio novia o novia tantas veces y espontáneamente como nosotros deseamos.

Si te encuentras a ti mismo experimentando la perspectiva de una relación , aquí hay algunos qué saber para hacerlo funcionar:

  • Skype o videochat. Tecnología es tomar gente entre sí ahora — en lugar de llamar y escuchar el que ama voz, es posible iniciar sesión en Skype o iChat y averiguar todos casi. Es mucho más fácil sentir conectado cuando estás con frecuencia mirando ellos, en el evento es en la web.
  • tiene realmente una idea. Si debería estar fuera en la escuela por dos muchos años, al menos tienes un final día trabajar junto a y puede vivir aparte por una período de tiempo. Cuando usted mismo tiene empleo sin ningún fin fecha a la vista, puede que tenga una discusión poner una línea de tiempo para usted personalmente ambos para deshacerse de arriba en idéntico área. Si un individuo o ustedes dos no lo harán mover, hay un mayor discusión vale la pena tener … quizás es hora de permitir el unión ir.
  • Horario rutina visitas si puede. Algunas personas viven un automóvil viaje fuera, aunque algunos pueden necesitar visitar un avión que puede ser caro. Decida su presupuesto y luego intente configurar típico viajes, si es cada dos semanas o tan pronto como cada dos meses. Además, discutir el deber y alternativo quién es conducir.
  • quédate tu propio existencia. Claro, falta ayuda a que el corazón crezca más cariño, pero hay vendrá un lugar siempre que tiene un efecto en todo. Si te encuentras examinando su fb página web todos el tiempo o girando hacia abajo invitaciones con amigos esperar pacientemente una llamada telefónica podría ser excesivamente. Cultiva un amistades, salir y socializar , y realizar actos te gustaría hacer. Serás más feliz y mucho más atractivo individual siempre que haría registrarse junto con su pareja.
  • conectarse. Esta es básicamente la más importante … si algo es te molesta, por favor discutir junto con tu pareja. Ninguna persona es un lector de mentes, y también el inclinación a la falta de comunicación cuando es larga distancia es grande. Si algo no es funcionando, dejar tu amante reconocer.

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দীর্ঘতম সেতু ক্রিমিয়ার ক্রাচ ব্রিজ বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করার একদিনের মাথায় দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ সোমবার (১০ অক্টোবর) এ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সী।

টানা কয়েক মাস পর এদিন প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রনালয় জানিয়েছে এ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের শেভচেনকিভস্কি এলাকায় ২৪ জন গুরুতর আহত হয়েছে। এদিকে ইউক্রেনের স্থানীয় সংবাদ্মাধ্যম জানিয়েছে, কিয়েভে মেট্রো ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং সমস্ত ভূগর্ভস্থ স্টেশন এখন আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানিয়েছেন, উদ্ধার অভিযান চলাকালীন রাজধানীর প্রধান রাস্তাগুলি এখন নিরাপত্তা বাহিনী বন্ধ করে দিয়েছে।  এদিকে  ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র যে রাস্তায় আঘাত করেছে সেখানে দেশটির নিরাপত্তা সংস্থা এবং ভলোদিমির জেলেনস্কির অফিস অবস্থিত।
 
কিয়েভ ছাড়াও ইউক্রেমের যাইটোমির,খেমেলনাইটস্কি, ডনিপ্রো, লিভিভ, টেরনোপিল শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা লিখেছেন ইউক্রেনের শান্তিপূর্ণ শহরে পুতিন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তবে সে ইউক্রেনকে পরাজিত করতে কোনোভাবেই সক্ষম হবে না।

এবার জন্মের পরেই মিলবে জাতীয় পরিচয়পত্র!

জাতীয় ডেস্কঃ এবার জন্মের পরেই মিলবে জাতীয় পরিচয়পত্র! শুনতে অবাক লাগলেও এমন্টাই হতে যাচ্ছে খুব শীঘ্রই। জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর নীতিগত অনুমোদন দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। ফলে এই আইন পাস হলে জন্মের পরই শিশুকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া হবে।

আজ সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মন্ত্রিসভায় আনা আইনটির খসড়া পুনঃমূল্যায়ন জন্য আবারও মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

তিনি আরো বলেন, এ আইন পাস হলে শিশুর জন্মের পরই ইউনিক আইডি দেওয়া হবে। এটিই তার জাতীয় পরিচয়পত্র নম্বর হবে।

তবে আইনটি পাস হওয়ার আগ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন (ইসি) এনআইডি কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

বাজে ব্যাটিংয়ে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়েই হারের স্বাদ নিয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধারা অব্যাহত রাখলো টাইগার ব্যাটাররা। বাজে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের সহজ হার দেখেছে বাংলাদেশ।

গতকাল রোববার (৯ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচ টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে ব্যাট করতে নামে টাইগাররা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে স্বাগতিক কিউইরা।

এদিন আগে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের ক্যামিওতে ১৩০ রানের কোটা পেরোয় টাইগাররা। সোহান ১২ বলে ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। যদিও টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে সাব্বির রহমানের বদলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত’র ব্যাট থেকে। যদিও এই রান করতে ২৯ বল খেলেন শান্ত।

এই দুই ব্যাটসম্যান ছাড়া ১০০ স্ট্রাইক রেট স্পর্শ করতে পারেন ৫ রান করা মিরাজ এবং ১৬ রান করা সাকিব। অন্য ব্যাটসম্যানদের মধ্যে আফিফ ২৪ রান করেছেন ২৬ এবং লিটন ১৫ রান করেছন ১৬ বলে। কিউইদের পক্ষে টিম সাউদি, মিচেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট এবং ইস শোধি ২টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যে উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। শরিফুলের বলে ফিন অ্যালেন ফেরেন ১৬ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভন কনওয়ে-কেন উইলিয়ামসন ৮৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। উইলিয়ামসন ২৯ বলে ৩০ রান করে হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে বাকি কাজ সারেন কনওয়ে। ফিলিপস ৯ বলে ২টি করে চার-ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন। এদিকে ম্যাচের একমাত্র ফিফটি হাঁকানো কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন।

টাইগার বোলাররা এদিন লাইন-লেন্থ ঠিক রেখে যথেষ্ঠ ভালো বোলিং করেছেন বটে। তবে ম্যাচ জেতার জন্য সেটি আজ যথেষ্ট ছিল না। তাছাড়া কিউই ব্যাটসম্যানরা দেখে শুনে বোলিং করে টাইগার বোলারদের ভালোই প্রতিরোধ করেছেন। সময় নিয়ে খেলে খেলা শেষ পর্যন্ত টেনে নিয়েছেন কিউই ব্যাটসম্যানরা।

ত্বকে দ্রুত উজ্জ্বলতা বাড়াতে কফির ব্যবহার

লাইফস্টাইল ডেস্কঃ আদিকাল থেকেই সৌন্দর্য চর্চায় কফির ব্যবহার প্রচলিত। এক কাপ কফি শুধু শরীরকে সতেজ ও চাঙ্গা করে তোলে না, এই জনপ্রিয় পানীয়টি  রূপচর্চায়ও বিভিন্নভাবে সাহায্য করতে পারে। তাই ত্বকে দ্রুত উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত ব্যবহার করা যেতে পারে কফির প্যাক। এটি উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে। চলুন জেনে নেয়া যাক কফির প্যাক ব্যবহারের নিয়ম-

১। চোখের ফোলা ভাব দূর করতেঃ কফি বীন দিয়ে কফি তৈরি করার পর এর ভেজা গুড়োগুলো চোখের চারপাশে সাবধানে ১০-১৫ মিনিট দিয়ে রাখুন। তারপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ দিন করলে দেখবেন ফোলাভাব চলে যাবে।

২। রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের যত্নেঃ ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৩। রুক্ষ ত্বকে প্রাণ ফেরাতেঃ অলিভ অয়েল ও কফি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি ত্বকের রুক্ষতা ও শুষ্কতাকে দূর করবে। এই দুই উপাদান অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বক করবে মসৃণ ও উজ্জ্বল। তবে ত্বকে যেকোনো প্যাক দেওয়ার আগে হাতের উপরিভাগে কিছুক্ষণ প্যাকটি লাগিয়ে রাখুন, যদি হাতে কোনো জ্বালা না করে তখন প্যকটি মুখে মাখাবেন। কারণ, লেবু অনেকের স্কিনেই জ্বালা করে।

৪। দাগ দূর করতেঃ ত্বকের মেছতা বা যেকোনো ধরনের দাগ দূর করতে কফির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৫। ব্রণ দূর করতেঃ ব্রণের জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সক্ষম কফিতে থাকা অ্যান্টি- ব্যাকটেরিয়াল উপাদান। ভেজা ত্বকে কফির গুঁড়ো লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

৬। কফির কার্যকরী প্যাকঃ কফি দিয়ে একটি কার্যকরী প্যাকও বানিয়ে নিতে পারেন। ৩ চা চামচ কফি, ১ টেবিল চামচ বেসন, ৩ চা চামচ মধু ও ২ চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

মৌলভীবাজারের শ্রেষ্ঠ কুলাউড়া থানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে কুলাউড়া থানা। গতকাল রোববার (৯ই অক্টোবর) জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় গত সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কার হিসেবে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট তুলে দেন উক্ত সভার সভাপতি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

জানা যায়, গত সেপ্টেম্বর মাসে অভিন্ন মানদণ্ডের আলোকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিল, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতদল গ্রেপ্তার, চোরাই গরুসহ পিকআপ গাড়ি উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ কুলাউড়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার নিমিত্তে মৌলভীবাজারের শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়।

এছাড়াও কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার মিয়া ও এএসআই মো. নাজমুল হাসানকে জেলার শ্রেষ্ঠ এসআই এবং এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর প্রমুখ।

এছাড়া মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন ও অন্যান্য সদস্যগন।

প্রাথমিক শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধিতে ভুমিকা রাখছে শিক্ষা উপকরণের ব্যবহার

শিক্ষার উপকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিখন স্থায়ী করণে এ উপকরণ কার্যকরী ভূমিকা পালন করে। যথাযথ আকর্ষনীয় উপকরণ শিশুদের পাঠে মনোযোগ বৃদ্ধি করে। এবং শিশুরা বিদ্যালয়ের প্রতি অধিকতর আকৃষ্ট হয়। উপকরণের আভিধানিক অর্থ উপাদান এবং বিশেষ অর্থে একে প্রদীপন ও বলা হয়ে থাকে। যার অর্থ প্রকাশন বা উজ্জলকরণ অর্থাৎ যার মাধ্যমে বিষয়বস্তুকে উজ্জলরূপে প্রকাশ করা যায়। এ উপকরণ শিক্ষাক্ষেত্রে এক ধরণের প্রভাবক। রসায়নের ভাষায় যার উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার গতিকে তরান্বিত করে। তদ্রুপ শিখন শেখানো কার্যক্রমকে গতিময় এবং সফল করে তোলার জন্য যে সহায়ক উপাদান ব্যবহার করা হয় তাকেই বলে ক্ষাউপকরণ। চীন দেশে একটি প্রবাদ প্রচালিত আছে-‘দশ হাজার শব্দ ব্যবহার করে যা বুঝানো যায় না, একটি মাত্র ভালো ছবির সাহায্যে তা বুঝানো যায়।’ এই প্রবাদ থেকেই আমরা অনুধাবন করতে পারি যে, উপকরণের কর্তা গুরুত্বপূর্ণ।

শিক্ষাবিদগণ শিক্ষা উপকরণকে বিভিন্ন ভাগে ভাগ করলে থাকলে ও সাধারণভাবে উপকরণকে তিন ভাগে ভাগ করাা যায়। সেগুলো হলো-

                        ১. শ্রবণযোগ্য উপকরণ: যেমন, রেডিও, ক্যাসেট প্লেয়ার, সিডি প্লেয়ার ইত্যাদি।

                        ২. দর্শনযোগ্য উপকরণ: পোষ্ঠার, ছবি চার্ট, প্রজেক্টর ইত্যাদি।

                        ৩. দর্শন ও শ্রবণযোগ্য উপকরণ: টেলিভিশন, সিনেমা, কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া ইত্যাদি।

শিক্ষা উপকরণগুলো এমন হতে হবে যা পাঠের সাথে সমঞ্জস্যপূর্ণ, শ্রেনি উপযোগী, মানসম্মত এবং আকর্ষনীয়, সহজে ব্যবহার উপযোগী, শিখনফল অর্জনে সহায়ক, সুস্পষ্ঠ ও পরিচ্ছন্ন, সহজে সংরক্ষণ উপযোগী শিক্ষার্থীর সহজলভ্য ও সাশ্রয়ী, দৃশ্যমান এবং এটি বহণযোগ্য ও টেকশই হতে হবে। পাঠের বিষয়বস্তুকে সহজবোধ ও শিখন স্থায়ীকরণে এ উপকরণের প্রয়োজনীয়তা অপরিসীম। এটি বিষয়বস্তুকে সহজবোধ্য করে, পাঠের প্রতি আকর্ষণ সৃষ্টি, শিখনফল অর্জন নিশ্চিত, জটিল বিষয় সহজে উপস্থাপন, অনুশীলনের সুযোগ সৃষ্টি, আনন্দক্ষন পরিবেশ সৃষ্টি, শিখন শেখানো কার্যক্রম সফল শিক্ষার্থীর অংশ গ্রহনণের সুযোগ সৃষ্টি করা, শিখনদীর্ঘস্থায়ী করা, শিখন দ্রæত বা ত্বরান্বিত করা। সর্বোপরী পাঠকে জীবনভিত্তিক ও বাস্তবসম্মত করা।

এ উপকরণ ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকগণ নিরাপত্তা কৌশল অবলম্বন করতে পারেন। যেমন-শ্রেণিতে প্রবেশ করেই উপকরণ প্রদর্শন না করা, উপস্থাপন পর্যায়ে যখন প্রয়োজন তখন প্রদর্শন করা, যতক্ষণ প্রয়োজন টাঙিয়ে রাখা,উপকরণ প্রদর্শনে শিশুদের সহায়তা নেওয়া, উপকরণ হিসেবে শ্রেণির শিশুদের ব্যবস্থা করা, সকলের জন্য দৃশ্যমান করে উপকরণ উপস্থাপন করা, শ্রেণিকক্ষের প্রতিটি জিনিসকে প্রয়োজনে পাঠের সাথে সংশ্লিষ্ট করে উপকরণ হিসেবে ব্যবহার করা এবং উপকরণের উপর প্রশ্ন করা বা উপকরন সম্পর্কে কিছু বলতে দেওয়া।

এ উপকরণগুলো আমরা বিভিন্ন উপায়ে সংরক্ষণ করতে পারি। যেমন শ্রেনি ও বিষয় অনুযায়ী ভিন্ন ভিন্ন র‌্যাকে সাজিয়ে রেখে, শ্রেণি ও বিষয় উল্লেখ করে রেজিষ্টারে লিপিবদ্ধ করে, ভিন্ন ভিন্ন উপকরণ পৃথকভাবে সংরক্ষণ করে,ছোট ছোট উপকরণগুলো কাগজের বা কাঠের বাক্সে সংরক্ষণ করে, বাক্সের গায়ে উপকরণের নাম লিখে, বাঁধানো ছবি, চার্ট, পোষ্টার, মানচিত্র ইত্যাদি দেয়ালে ঝুলিয়ে রেখে, বাঁধানো না হলে পেচিয়ে গোল করে র‌্যাকে রেখে,উপকরণ শুকনো জায়গায় রাখার ব্যবস্থা করে ইত্যাদি কৌশল অবলম্বন করে আমরা উপকরণ সংরক্ষণ করতে পারি।


লেখক: নাজমা বেগম, সহকারী শিক্ষক,

তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা, মৌলভীবাজার।

 

ফুলবাড়ীতে বিলুপ্ত মাদ্রাসার বেহাত হওয়া জমি উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত হয়ে যাওয়া  গোরকমন্ডল ফোরকানিয়া মাদ্রাসার বেহাত হওয়া ১.৩৩ একর জমি উদ্ধার হয়েছে। উদ্ধার করার পর পুর্ব পুরুষের দানকরা ওই জমি চাষ করে তাতে মাষ কালাই আবাদ করেছেন দাতার ওয়ারিশরা।

জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল গোরক মন্ডল এলাকার ইসলাম ধর্মভীরু মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা লাভের জন্য ১৯৭৭ সালে ওই এলাকার আবুল হোসেন, ফজর আলী ও নজর আলী মিলে ১.৩৩ একর আবাদী জমি গোরক মন্ডল ফোরকানিয়া মাদ্রাসার নামে দান করেন। তৎকালীন সময়ে মাদ্রাসাটি কিছুদিন চললেও পরবর্তীতে শিক্ষার্থী সংকটসহ নানাবিধ সমস্যায় বন্ধ হয়ে যায়। এরপর ১৯৯৮ সালে স্থানীয় কয়েকজন চতুর লোক ওই স্থানে গোরক মন্ডল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে নামসর্বস্ব একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আবুল হোসেন গং এবং অন্যান্যদের দানকরা প্রায় ৬ বিঘা জমি দখলে নেয়।

সরেজমিনে ওই এলাকায় গেলে দেখা যায়, প্রায় ৩০ হাত লম্বা একটি টিনসেড ঘর জরাজীর্ণ অবস্থায় দাড়িয়ে আছে বারোমসিয়া নদীর তীরে। মাদ্রাসার ঘর আর ঘরের ভিতর কয়েকখানা বেঞ্চ ছাড়া শিক্ষার্থী, শিক্ষক কিছুই পাওয়া যায়নি সেখানে। দীর্ঘদিন থেকে পাঠদান বন্ধ থাকায় মাদ্রাসার ঘরে স্থানীয়দের খড়ি পাটকাঠি শ্যালো মেশিন ও গবাদী পশু রাখার সুবিধা হয়েছে। তাছাড়া রাতে আধারে ওই ঘরে মদ গাঁজা ও তাসের আড্ডা বসানোর অভিযোগ করেছেন অনেকে। সকাল ১১টার দিকে মাঠে ৩ জন শিক্ষার্থীর দেখা পাওয়া গেছে । তাদেরকে জিজ্ঞেসা করে জানা গেছে, তারা পাশ্ববর্তী বাগমারা মাদ্রাসায় পড়েন। আজ সাংবাদিক আসবে বলে তাদেরকে এই মাদ্রাসায় ডাকা হয়েছে।

দুপুর একটার দিকে ব্যাগ হাতে এক ব্যক্তি এসে পরিচয় দেন তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক। নাম একরামুল হক আজাদ।

প্রধান শিক্ষক দাবীকারী একরামুল হক আজাদ বলেন, করোনা কালীন সময় থেকে এখন পর্যন্ত মাদ্রাসা বন্ধ রয়েছে। তবে কাগজে কলমে মাদ্রাসা চালু দেখানো হচ্ছে।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও মাদ্রাসা কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, মাদ্রাসার টাকা দিয়ে পাশ্ববর্তী ন্যাঞ্জারকুটি জামে মসজিদে মক্তব পরিচালিত হয়ে আসছে। সামনের বছর থেকে মাদ্রাসা চালু করা হবে।

জমি দাতার ওয়ারিশ বয়েজ উদ্দিন কালু, খরেজ্জামাল মিয়া বলেন, আমাদের বাপ- চাচারা গোরক মন্ডল ফোরকানিয়া মাদ্রাসার নামে ১.৩৩ একর জমি দান করেছেন। সে মাদ্রাসা ত্রিশ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। সেই সুযোগে আমাদের এলাকার কিছু টাউট লোক গোরক মন্ডল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে প্রায় ত্রিশ বছর ধরে ফোরকানিয়া মাদ্রাসার জমি গুলো অবৈধভাবে দখল করে খাচ্ছে। তারা জমি লিজ দিয়ে প্রতি বছর হাজার হাজার টাকা আয় করছে। কিন্তু মাদ্রাসার ঘরটা ছাড়া শিক্ষক শিক্ষার্থী বেঞ্চ চেয়ার টেবিল কিছুই নাই। এমনকি মাদ্রাসার নামটিও লেখা নাই ঘরের কোন জায়গায়। তাই আত্নসাতকারীদের অবৈধ দখল থেকে আমরা আমাদের পুর্বপুরুষের জমি উদ্ধার করেছি।

শ্রীমঙ্গলে দূর্লভ প্রজাতির ক্যান্টর কুকরি সাপ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুলর্ভ প্রজাতির ক্যান্টরের কুকরি সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের দেবপাড়া বিশ্ব বণিক এর মোদির দোকান থেকে দুর্লভ প্রজাতির সাপটিকে উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সকালে বিশ্ব বনিকের দোকান ঘরে সাপটিকে দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।

পরে বন বিভাগের সদস্যদের নিয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।

জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ডাঃ মনিরুল এইচ খাঁন, ডাঃ কামরুল হাসান ও আদনান আজাদ নিশ্চিত করেন জানান, সাপটি দুলর্ভ প্রজাতির ক্যান্টরের কুকরি (এর বাংলা নাম এখনো জানা যায়নি। বিশেষজ্ঞরা আরো জানান, সাপটি নিশাচর প্রাণী এরা বেশিরভাগ সময় মাটির নিচেই থাকে। সম্ভবত মাটির নিচে কেঁচো ও লার্ভা পিঁপড়ার ডিম ও উইপোকার ডিম খেয়ে জীবন ধারণ করে। নরম মাটি পেলে মাটি খুঁড়ে ভেতরে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। মাটির ভেতরে থাকার জন্য রোসট্রাল স্কেল ব্যবহার করে সাপটি। রোসট্রাল স্কেল হলো সাপের মুখের সম্মুখভাগে অবস্থিত অঙ্গবিশেষ।

উদ্ধার করা সাপটির সাইজ ৯০থেকে ১১০ সেন্টিমিটারের। বর্তমানে সাপটি বনবিভাগের তত্বাবধানে রয়েছে বলে জানান বন বিভাগ।

টানা হারে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ টার্গেট পেয়েও জিততে পারলো না টাইগ্রেসরা। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য পেয়েও নির্ধারিত ওভারে ৩৭ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। ফলে বাংলাদেশের পরাজয় ৩ রানে। আজ সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কার সঙ্গে জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

সিলেটে বৃষ্টির কারণে এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বন্ধ থাকে প্রায় দেড় ঘণ্টা। বৃষ্টি নামার আগে পর্যন্ত শ্রীলঙ্কা ১৮ ওভার ১ বলে পাঁচ উইকেটে ৮৩ রান সংগ্রহ করেছিল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন নীলাক্ষী ডি সিলভা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ।

এদিকে, নারী এশিয়া কাপে চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনাল খেলার সমীকরণটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেছে। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা।

নারী এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়ার পথে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। উল্টো হারের ফলে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের। তবে, নারী এশিয়া কাপের চলতি আসরের সেমিফাইনাল প্রায় নিশ্চিত ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার।