কুমিল্লা মুরাদনগরে ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ১

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লা মুরাদনগরে ৮ বছরের শিশু  ধর্ষন মামলার অভিযোগে মোঃ নয়ন (৪৫) নামে একজন কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। সে উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়ন মোচাগড়া গ্রামের ৬নং ওয়ার্ডের গোলাপ বেপারি বাড়ির সিরাজ মাওলার ছেলে মোঃ নয়ন। এক’ই গ্রামের  আলমগীর হোসেনের মেয়ে উম্মে হাবীবা (০৮) কে জোরপূর্বক ধর্ষণ করায় ভিকটিমের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি অভিযোগ  দায়ের করার পর তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায়, ভিকটিম উম্মে হাবিবা (৮) প্রায় সময় মোঃ নয়নের বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। ঘটনার দিন ০৭.১০.২০২২ইং তারিখ বিকাল ০৩.০০ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় উম্মে হাবীবা সহ অন্যান্য বাচ্চারা মোঃ নয়নের বাড়িতে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে। উম্মে হাবিবা মোঃ নয়নের বাড়িতে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। এ সময় মোঃ নয়ন উম্মে হাবীবা কে তার ঘরে যেতে বলেন। উম্মে হাবিবা তার ঘরে যাওয়ার পরে তাকে দিয়ে মোঃ নয়ন হাত পা টিপতে বলে। এক পর্যায়ে মোঃ নয়ন উম্মে হাবিবাকে জোরপূর্বক ধর্ষন করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন অভিযুক্ত আসামি কে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভোটার তালিকায় নাম তুলতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধনের কাগজ তৈরির অভিযোগ উঠেছে মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন বিরুদ্ধে। গত শনিবার উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৮ই অক্টোবর) ছবি তোলার নির্ধারিত তারিখ ছিল। এইদিন সকাল ১১টার দিকে মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন গ্রামতলা গ্রামের এনাম উদ্দিনের জন্মনিবন্ধনের মূল কাগজ নিয়ে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে প্রবেশ করেন। বন্ধের দিন থাকায় সচিব ইউনিয়নে ছিলেন না। কয়েকজন ইউপি সদস্য সচিবের কক্ষে ছিলেন। তখন জাকির হোসেন সচিবের কক্ষ থেকে ইউপি চেয়ারম্যান ও সচিবের সিল ওই কাগজে নিয়ে বের হন। কিছুক্ষণ পর আবারও তিনি সচিবের কক্ষে প্রবেশ করে পরিষদের গোল সিল নিতে গেলে ইউপি সদস্যরা তাকে বাঁধা দেন।

৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাফাত আহমদ তখন বলেন, ‘অফিস বন্ধ, দুইবার চেয়ারম্যানের সিল নিলেন, চেয়ারম্যানের স্বাক্ষরও দিলেন! কেনো?’ এ কথা বলতেই আবারও ইউপি সদস্যরা শিক্ষক জাকিরকে সিল নিতে বাঁধা প্রদান করে আপত্তি জানান এবং তারা ঘটনাটি ইউপি চেয়ারম্যান’কে অবগত করেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু পরিষদে গিয়ে ঘটনাটির সত্যতা জানতে পারেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাফাত আহমদ।

তিনি বলেন, ‘শনিবার অফিস বন্ধ ছিল, সচিব ছিলেন না। আমরা কয়েকজন ইউপি সদস্য ছিলাম। আনুমানিক ১১টার দিকে জাকির স্যার সচিবের কক্ষে ঢুকে এনাম উদ্দিন নামের এক ব্যক্তির জন্মনিবন্ধনের মূল কাগজে চেয়ারম্যান ও সচিবের সিল দেন। আমি তখন বলি অফিস বন্ধ চেয়ারম্যান নেই, আপনি সিল দিচ্ছেন কেন? তিনি কিছু না বলে বের হয়ে যান। ‘কিছুক্ষণ পর আবার ফিরে এসে ইউনিয়ন পরিষদের গোল সিল ওই কাগজে দিতে গেলে দেখি চেয়ারম্যানের স্বাক্ষর কাগজে তিনি নিজেই দিয়েছেন। তখন অন্য ইউপি সদস্য ও জনগনসহ তাকে আটকে চেয়ারম্যান’কে খবর দেই আমরা। পরে বিকেলে জাকির হোসেন  তিনি চেয়ারম্যানসহ সকলের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এরকম ঘটনা  ঘটবে না বলে এর পূনরাবৃত্তি হবেনা বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে অভিযুক্ত শিক্ষক জাকির হোসেনের দাবি তিনি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করেননি। তিনি বলেন, ‘ওই ব্যক্তি জন্মনিবন্ধনের একটি প্রিন্ট কপি নিয়ে এসে আমার কাছে চেয়ারম্যানের চাচা পরিচয় দেন। জন্মনিবন্ধন সনদে ইউপি চেয়ারম্যান ও সচিবের কোনো স্বাক্ষর সিল ছিল না। তিনি চেয়ারম্যানের চাচা পরিচয় দিয়ে অনুরোধ করায় ইউপি কার্যালয়ে উপিস্থিত সদস্যের সম্মতিতে আমি সিল মেরে তাকে চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর আনতে পাঠাই। আমি চেয়ারম্যান কিংবা সচিবের স্বাক্ষর জাল করিনি।

উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু বলেন, ‘আমি বাড়িতে একটি শালিশে ছিলাম। সাড়ে দুপুর ১২টার দিকে ইউপি সদস্য রাফাতের ফোন পেয়ে ইউনিয়নে যাই। সেখানে গিয়ে দেখি শিক্ষক জাকিরসহ অন্য শিক্ষকগণও উপস্থিত রয়েছেন। জানতে পারি শিক্ষক জাকির ভোটার তালিকায় নাম তুলতে একজনের জন্মনিন্ধনের কাগজে আমার স্বাক্ষর জাল করে দিয়েছেন। তিনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। পরে এলাকার গণমান্যব্যক্তি ও জ্যেষ্ঠ শিক্ষকদের উপস্থিতিতে জাকির হোসেন তার এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।’

এবার একসঙ্গে চারটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স

 বিনোদন ডেস্কঃ ‘নডরাই’ সিনেমার সফলতার পর দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স এবার একসঙ্গে চারটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে। গত শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ১৮ বছর পূর্তিতে রাজধানীর এসকেএস টাওয়ার (মহাখালী) শাখায় আয়োজিত বর্ণাঢ্য জন্মোৎসবে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান।

মাহবুব রহমান বলেন, চলচ্চিত্রে এখন সুবাতাস বইছে। ২০১৮ সালের খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমাদের মতো করে বাংলা সিনেমা পাচ্ছিলাম না। সেই হতাশা থেকেই ‘ন ডরাই’ ছবি নির্মাণ করি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক সাফল্য পায় ছবিটি। ঘুরে দাঁড়ানোর সময় মহামারির কবলে পড়তে হয়। হলগুলো বন্ধ হয়ে যায়। আমরা খেয়ে না খেয়ে তখন নিজেদের টিকিয়ে রেখেছিলাম। আশার কথা, আবারও আমরা ঘুরে দাঁড়িয়েছি।  ‌’হাওয়া’ ছবিটি অতীতের বাংলা ছবির ব্যবসায়িক সাফল্যের সব রেকর্ড ভেঙে দিয়েছে। হাওয়া’র পরে অপারেশন সুন্দরবন ছবিটিও ভালো চলছে। আগামীতে দামাল মুক্তি পাবে। আমাদের প্রত্যাশা এই ছবিটিও আগামীতে ভালো চলবে।

তিনি আরো বলেন,  আমরা ৪টি সিনেমা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। স্ক্রিপ্টের কাজ চলছে। আশা করছি আসছে বছর অন্তত ৩টি সিনেমা আপনাদের উপহার দিতে পারব। কারণ বাংলা সিনেমার এ হাওয়া আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে।

১৮ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ‘দামাল’ ছবির পরিচালক রায়হান রাফী, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, রাশেদ মামুন অপু। আরও ছিলেন আজমেরী হক বাঁধন, সাইমন সাদিক, রোশান, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্সের প্রথম শাখার যাত্রা হয়। গত ১৮ বছরে প্রতিষ্ঠানটি আরও শাখা খুলেছে রাজধানীর ধানমণ্ডি, মহাখালী, বিজয় সরণি ও মিরপুরে।

 

বাঞ্ছারামপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশাল শোভাযাত্রা

মো. নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধিঃ ১২ রবিউল আউয়াল প্রিয় নবী রাসুল (সাঃ) এর দরার বুকে শুভ আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার  বাঞ্ছারামপুর উপজেলা চত্তরে আলোচনা সভা ও বিশাল সমাবেশ শোভাযাত্রা র‍্যালী ও জশনে জুলুছ বাঞ্ছারামপুর গাউছিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম। এ উৎসবে অংশ নিতে বাঞ্ছারামপুরের প্রত্যন্ত অঞ্চল পাড়া-মহল্লা থেকে ব্যানার ফেস্টুন অটোরিকশা অটোগাড়ী  নিয়ে অংশ নেয়। সকাল থেকে নবীর প্রেমিকেরা সুর আর ছন্দে ইয়ানাবি সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তলা আল বাদরু আলাইনা,বালাগাল উলা বি কামালিহি, নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগত এবং তৌহিদ ও রিসালাতের ধ্বনিতে মন মুগ্ধকর পরিবেশ হয়ে ওঠে বাঞ্ছারামপুরে নবী প্রেমিকদের এক মিলনমেলা।

গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ বলেন আমরা নবী প্রেমিক সুন্নি মুসলমান। আজকে নবীর শানে এবং মুহব্বতে আমরা এখানে এসেছি রাসুল (দ.)-এর সুন্নতকে জিন্দা করতে। আমরা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হানাহানি চাই না। এ দেশ পীর-আউলিয়া-অলি আল্লাহর দেশ। এদেশের মুসলমান শান্তি-শৃঙ্খলা ধর্মীয় আদর্শে লালিত হয়ে পীর-মাশায়েখদের অনুসৃত পথে চলছে। তাঁদের উত্তরসূরীরা সুন্নিয়তের ঝাণ্ডা নিয়ে দেশ-দেশান্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। এদেশে যত মত তত পথের লোকেরাই যার যার অবস্থান থেকে তাদের ধর্মীয় অনুভূতি পালন করবে। এতে কেউ যদি কারো প্রতি কটাক্ষ করে তার বিরুদ্ধে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। পীর মাশায়েখ আছে। তাদের খানকা থাকবে, মসজিদ থাকবে। তালিম-তরবিয়ত থাকবে। তাদের আদর্শ থাকবে।

তিনি আরো বলেন, প্রিয় নবীজির (সা.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুস করেছিলেন,যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করায় সরকার সহ দেশবাসীর প্রতি  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আরোও বলেন,আজকের  র‍্যালী সমাবেশে প্রমাণ করে আমরা যারা এসেছি,সবাই নবী প্রেমিক। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের মানবতা শিক্ষা দিয়েছে। সে মানবকল্যাণে আজকে সারাদেশে পীর-মাশায়েখরা এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সে কারণেই আজ সারা বাংলাদেশের ন্যায় নবীপ্রেমিকারা ঐক্যবদ্ধ হয়েছেন।

এসময় উপস্হিত ছিলেন  বাঞ্ছারামপুর গাউছিয়া কমিটির সভাপতি মো.আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক  মুফতি মো.আব্দুল ওয়াদুদ  আল-ক্বাদরী, দাওয়াতুল খায়ের বিষয়ক সম্পাদক মুফতি মো.ইব্রাহীম খলিল আল-ক্বাদরী, দপ্তর সম্পাদক মুফতি মো.দীন ইসলাম আল-ক্বাদরী, প্রচার সম্পাদক মাও. মো.উসমান গনি আল-ক্বাদরী, সহ-প্রচার সম্পাদক হাফেজ নুরমোহাম্মদ আল-ক্বাদরী, উপজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি মো.ইদ্রিস মিয়া কন্টেকটার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান প্রমূখ।

মৌলভীবাজারে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১০ অক্টোবর) জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ। শনিবার মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়জুল হক মুবিন, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, যুবলীগের সাধারণ সম্পাদক মো.  মাইনুল হোসেন খাঁন নিখিল। এছাড়া বাংলাদেশ আওয়মী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।

২০১৭ সালের ৪ঠা মে মৌলভীবাজার জেলা যুবলীগের কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল।

গোপনে নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টা, মাদ্রাসা সুপার গণপিটুনির শিকার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউপির ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদরাসায় গোপনে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন প্রতিষ্ঠানটির সুপার গোলাম রব্বানী। গত শনিবার (৮ অক্টোবর) রাতে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই মাদরাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার দুপুরে ওই মাদরাসায় নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্ন কর্মী ও আয়া পদে লিখিত পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ। তবে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার আগেই একাধিক প্রার্থীর কাছে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। মাদরাসার শিক্ষক ও কমিটির লোকজন একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে গোপনে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে চাকরি প্রত্যাশীরা টাকা ফেরত পেতে হট্টগোল শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালকের প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। একই সঙ্গে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ দ্রুত মাদরাসা ত্যাগ করেন। পরে চাকরি প্রত্যাশী ও নিয়োগ কমিটির লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন মাদরাসার সুপার গোলাম রব্বানী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে গণপিটুনি ও শিক্ষক মাহফুজার রহমানসহ দুজনকে মাদরাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে মাদরাসার সুপার গোলাম রব্বানী বলেন, আমি নিয়োগের বিষয়ে কোনো চাকরি প্রত্যাশীর কাছ থেকে টাকা নেয়নি। টাকা নিয়েছে সহকারী সুপার মাহফুজার ও খোরশেদ আলম। আমি যাতে এই নিয়োগে কোনো কিছু বলতে না পারি, এ জন্য আমার কাছে খালি চেকে সই করে নিয়েছে।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, শনিবার দুপুরে পরিবেশ উত্তপ্ত থাকার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, শনিবার দুপুরের ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জানতে পেরেছি নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে মাদরাসার সুপারকে স্থানীয় লোকজন মারধর করেছেন।

নাইজেরিয়ায় বন্যাদুর্গতদের বহনকারী নৌকা ডুবে ৭৬জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় ভয়াবহ এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (৭ অক্টোবর) ৮০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ এবং বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। অ্যানামব্রা রাজ্যের গভর্নর চার্লস সোলুডোও মারা যাওয়া ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু জানিয়েছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়েছে।

সাবেক স্থানীয় সরকার নেতা আফাম ওগেন বলেন, ইঞ্জিন চালু হওয়ার কিছুক্ষণ পরই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে। স্থানীয়ভাবে তৈরি ওই নৌকার ধারণক্ষমতা কম ছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে অ্যানামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হলো। বন্যার পানিতে এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ।

 

মুরাদনগরে কবরস্থানের জমি রর্ক্ষাতে এলাকাবাসীর মানবন্ধন

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে কবরস্থানের জায়গা রক্ষার দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসি। শনিবার দুপুরে উপজেলার পাচকিত্তা এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পাচকিত্তা গ্রামের কামাল হোসেন রেনু, সুলতান আহম্মেদ মাস্টার, ফরিদ উদ্দিন, মাও: কামাল উদ্দিন, আবুল কাশেম, জামাল উদ্দিন, তাজুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, ধনেরকান্দি, পাথালিয়াকান্দি, কাছারিকান্দি, উত্তরকান্দি ও জয়নগরসহ পাঁচটি গ্রামের পারিবারিক কবরস্থান হল কাছারিকান্দি কবরস্থান। এই কবরস্থানে গত ১শ’ বছর যাবৎ লাশ দাফন করে আসছে এই পাঁচ গ্রামের মানুষ। কিন্তু গত ২৫ বছর যাবৎ পাচকিত্তা গ্রামের মোতাহের হোসেন ইরন কবর সহ কবরস্থানের প্রায় ৩০শতক জায়গা কেটে পুকুর বানিয়ে সে পুকুরে মাছ চাষ করে আসছে। পুকুর করার কারনে অনেক পুরাতন কবরও সে পুকুরের গর্তে বিলিন হয়ে গেছে। কবরস্থানের জায়গা দখল করে পুকুর করার ফলে বর্তমানে এলাকাবাসি লাশ দাফনের জন্য কবরস্থানে পর্যাপ্ত জায়গা পাচ্ছে না। আমরা এলাকাবাসি এ নিয়ে মোতাহের হোসেন ইরন এর সাথে সমাধানের লক্ষে বার বার বসলেও সে নানাভাবে মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখাচ্ছে। আমরা কবরস্থানের জয়গা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল লতিব, শাহজালাল মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল হাই, আলআমিন মিয়া, রফিকুল ইসলাম, শাহ আলী প্রমুখ।

ধানে রোগ : কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আমন ধানে ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগ দেখা দিয়েছে। কৃষকরা জানিয়েছেন, তারা আক্রান্ত জমিতে কীটনাশক দিয়েও কোনো ফল পাচ্ছেন না। এতে তারা হতাশ হয়ে পড়ছেন।

তবে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এটা কোনো বড় ধরনের রোগ নয়। প্রয়োজনীয় বৃষ্টি ও ধান গাছের পুষ্টির অভাবে পাতা লালচে হচ্ছে। কৃষকদের ভুল পরিচর্যার কারণে পাতা সবুজ হতে একটু সময় লাগবে। জেলার সাত উপজেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল লাল হয়েছে।

জানা গেছে, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৬ হাজার হেক্টর। গতবছর জেলায় ১ লাখ ১ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল। জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদরসহ সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় ধান গাছ হলুদ বর্ণ ধারনের ফলে কৃষকরা চিন্তায় পড়েছেন।

কৃষকরা জানিয়েছেন, সবুজ পাতা হলুদ বর্ণ ধারণ করে পুড়ে যাওয়ায় ধান গাছ ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে। অনেক জমিতে ধানের চারা বিবর্ণ রং ধারণ করেছে। কীটনাশক ও সার প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিআর-১১ ও ব্রি-৪৯ জাতের ধান।

রাজনগর উপজেলার বাজুয়া গ্রামের ইয়াবর মিয়া বলেন, ধান গাছের নিচে এক ধরনের ছোট বাদামি গাছ ফড়িং আক্রমণ করে। এর পর থেকে ধান গাছে পচন শুরু হয়। আমার পাঁচ বিঘা জমির ধান একেবারে নষ্ট হয়ে গেছে।

পাঠানটুলা এলাকার ইমানি মিয়া বলেন, ১৫ দিন ধরে ধানের পাতা মরা রোগ দেখা দিয়েছে। সার-কীটনাশক দিয়েও কোনো লাভ হচ্ছে না।

কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া গ্রামের কৃষক জালাল উদ্দিন বলেন, হঠাৎ ধানের পাতা লাল হওয়া রোগের আক্রমণে হতাশায় পড়েছি। কীটনাশক ও সার প্রয়োগেও লাভ হচ্ছে না।

কমলগঞ্জের মুন্সিটিলা গ্রামের কৃষক আব্দুল আহাদ বলেন, আমরা মাজরা পোকার আক্রমণ মনে করে স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে প্রয়োগ করি। তবে ২০ দিন ধরেও ধানের লালচে রং যাচ্ছে না।

মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ বলেন, এটা কোনো বড় সমস্যা নয়। কৃষকদের আতঙ্কিত না হয়ে জমিতে পরিমাণ মতো কীটনাশক ও সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের ভুল পরিচর্যার কারণে পাতা সবুজ হতে একটু সময় লাগবে। প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা তাদের ক্ষেতে ভুল পরিচর্যা করছেন। এতে ধানের পাতা সবুজ হতে দেরি হবে। উপযুক্ত সময়ে বৃষ্টিপাত কম হওয়ায় ধান গাছে খাদ্যের অভাব দেখা দিয়েছে। পটাসিয়াম ও সালফারের অভাব পূরণ হলেই ধান গাছ সবুজ হয়ে যাবে বলে জানান তিনি।

So What Does “The Option” Provide Girls?

FOX touts “the decision” as “featuring globally’s many eligible superstars fighting to obtain true love among several attractive singles . . . they can’t see.” Managed by Cat Deeley, a.k.a. the hot British model exactly who hosted “You believe possible Dance,” “The Choice” is an hour-long relationship online game demonstrate that premiered on Summer 7 and airs every Thursday evening at 9 p.m. EDT.

While I do not concur with the “world’s many eligible stars” (no look of George Clooney, Prince Harry or Leonardo DiCaprio), the season’s fall into line of bachelors is actually a fascinating blend of testosterone. Attempt stand-up comedian Finesse Mitchell, musician Romeo, truth star Mike “the specific situation” Sorrentino, Emmy-nominated actor Jason prepare, actor Dean Cain, NFL All-Star Warren Sapp and megastar Joe Jonas among others.

This is how the tv show works: four suitable superstars sit-in rotating seats switched so they can’t start to see the period, while potential, non-celebrity love interests are available onstage and now have below a minute to persuade the inventors to “turn around” and select all of them as a possible big date. If nobody transforms about, then your girl goes residence. Over the course of three rounds, the contestant swimming pool is combined down until each celebrity has chosen their unique go out for your evening.

Whilst tv series mostly includes bachelors, there are some bachelorettes to warm up situations up. This coming year includes celebrity Carmen Electra, design Hope Dworaczyk, lose United States Of America 2010 Rima Fakih and singer-actress Sophie Monk.

“We wished to place a spin about dating game show that provides stars the option of for years and years and also the opportunity to prove you shouldn’t judge a manuscript by the cover,” demonstrated Mike Darnell, chairman of approach recreation, Fox Broadcasting Company, on FOX.com.

A number of these “eligible stars” are on the B-List (with some exceptions), but it’s an effective way for them to acquire visibility while find local transgendering love. Overall, its a fun show that’s meaningless entertainment. Could by no means come to be a more smart person for viewing it, but the banter within stars is fairly hilarious, and it also might present some insight into just what guys are really interested in in a lady.