ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. আলম (২৪) নামে এক যুবক মারা গেছেন। বুধবার ৫ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। আলমগীর উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের আকতার আলীর ছেলে।

জানা গেছে, ঘটনার দিন একই গ্রামের মোকতার হোসেনের বৈদ্যুতিক মিটার আমগাছের সাথে বাঁধা ছিল। গাছের কাছে যুবক আলম যাওয়া মাত্রই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটনা স্থলেই সে মারা যায়। স্থানীয়রা জানায় গতকাল সারাদিন বৃষ্টি হওয়াতে বৈদ্যুতিক তার গাছের সাথে লেগে বিদ্যুৎপৃষ্টে হয়ে এ ঘটনা ঘটেছে।

থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উমরাডাঙ্গী এলাকায় পুলিশ তদন্তে যাচ্ছে। তদন্তের পরে আসল রহস্য জানা যাবে।

হোমনায় ছাত্রলীগ সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো. নাছির উদ্দিন-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার  ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।

বুধবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে  স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয়ের সামনে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসোন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফেরকানুল ইসলাম পলাশ, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, মাইনুল সরকার, তরিকুল ইসলাম পিয়াস, তসলিম সরকার রুবেল, ছাত্রলীগ নেতা শান্ত খন্দকার, মাহফুজুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এ ঘটনায় হোমনা থানায় মামলা হলে মো. ইয়াসিন ও আলামিন নামের দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। ইয়াসিন ও আলামিন  উপজেলা শ্রীমদ্দি গ্রামের মরহুম আবদুল্লাহ হোমনা পৌর সভার ৩ নং সংরক্ষিত নারী কাউন্সিলর ফাতেমা বেগমের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে হোমনা বাস ষ্ট্যান্ড এলাকায় ফেইজবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও যুবলীগ নেতা ইয়াসিনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বিকাল ৪-৩০ মিনিটে ইয়াসিনের  মামার বাড়ির লোকজন নিয়ে ফয়সাল সরকারের বাড়িতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে। এতে ফয়সাল সরকারের বাইক ভাংচুর সহ তার মা আহত হয়। পরে সন্ধায়  ফয়সাল সরকার মামলা করতে থানায় যাওয়ার পথে  ইয়াসিন তার দলবল নিয়ে ফয়সাল সরকারের উপ আক্রমন করে।  এতে ফয়সাল সরকার ও তার বন্ধু পলাশ আহত হয়। আহতদের  হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়।

হোমনা থানা অফিসার ইনচার্জ( ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে গত মঙ্গলবার ৪ অক্টোবর বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক আহতের খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ধর্মগড় সীমান্তে ৩৭৩ নং পিলারে বাংলাদেশ অভ্যন্তরে ৩ যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় ডাঙ্গীপাড়া ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বি,এস,এফ গুলি ছুড়লে এক যুবক আহত হয়েছে।

আহত যুবক ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামের আকবর আলী’র পুত্র ইউসুফ আলী (১৭)।

ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বর্তমানে আহত যুবক ঠাকুরগাঁওয়ে একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বাকি  ২ জন আহত যুবকের নাম জানা সম্ভব হয়নি।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বুধবার ৫ অক্টোবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত যুবক ইউসুফ আলী চিকিৎসাধীন রয়েছে। অপর দুই যুবকের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

স্পোর্টস ডেস্কঃ দুই দলের ক্রিকেট ঐতিহ্য আকাশ-পাতাল, শক্তির পার্থক্যও অনেক। তবে মাঠে এবার সেটা ভিন্ন প্রমাণ হলো। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল থাইল্যান্ড। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড।

টস জিতে থাইল্যান্ডের বিপক্ষে কঠিন পথে পা বাড়ায় পাকিস্তান। থাই বোলারদের তোপে সিদ্রা আমিন ছাড়া কোনো ব্যাটারই ডানা মেলতে পারেননি। ব্যাট করতে নেমে সিদ্রা আমিনের অর্ধশতকে ৫ উইকেটে ১১৬ রান তুলে পাকিস্তান।

সিদ্রা ৫৬ রান করলেও অবশ্য লাগিয়ে ফেলেন ৬৪ বল। আরেক ওপেনার মুনিবা আলি করেন ১৪ বলে ১৫। নিদা দার ১২ রান করতে খেলে ফেলেন ২২ বল। থাইল্যান্ডের পক্ষে সেরা বোলিং করেছেন সুরনারিন টিপক। ৪ ওভারে মাত্র ২০ রানে ২ শিকার ধরেন তিনি। দারুণ ফিল্ডিংয়ে বিসমাহ মারুফ ও সিদ্রাকে রান আউট করে থাই মেয়েরা। কখনই রানের চাকা চড়া হতে দেয়নি তারা।

ওপেনিং জুটিতে শুরুটা হয় দারুণ। নান্নাপাত কুনচারনকাই ও চান্তাম মিলে আনেন ৪০ রান। নান্নাপাত ফেরার পর দ্রুত আরেক উইকেট হারিয়ে ফেলেছিল থাই মেয়েরা। কিন্তু নারুমুল চাওয়াইর সঙ্গে ৪২ রানের আরেক জুটি পান চান্তাম। ম্যাচ তখন হেলে আসে থাইল্যান্ডের দিকে। এরপর শেষ দিকের উত্তেজনায় পাকিস্তানকে হতাশ করে তারা। এরপরেই ইনিংসে ১ বল বাকি থাকতেই জয়ের আনন্দে মাতে থাইল্যান্ড। পাকিস্তান নারী দলের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়!

 

৩৮ কোটি টাকা ব্যয়ে নওগাঁর রানীনগর-আবাদপুকুর জনগুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বহুল প্রত্যাশিত রানীনগর উপজেলা  থেকে আবাদপুকুর হয়ে বগুড়া জেলার কালিগঞ্জ অভিমুখে গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। নওগাঁ-৬ ( রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল গত সোমবার বিকাল ৫ টায় এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

সড়ক ও জনপথ বিভাগ ৩৮ কোটি টাকা ব্যায়ে ১৭ কিলোমিটার দুরত্বের এই সড়ক উন্নয়ন বাস্তবায়ন করছে। এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের সম্পৃর্ণ অযোগ্য ছিল। এই দীর্ঘদিন চলাচলের ক্ষেত্রে নওগাঁ, নাটোর এবং বগুড়া জেলার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিল। ফলে সড়কটির উন্নয়ন সাধিত হলে নওগাঁ জেলার রানীনগর ও আত্রই উপজেলা, নাটোর জেলার সিংড়া
উপজেলা এবং বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার হাজার হাজার মানুষের নওগাঁ জেলা সদরের সাথে যোগাযোগ সহজ হবে।

রানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম‍্যান আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক ও জনপথ রাজশাহী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো: হাফিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুর রহমান, রানীনগর উপজেলার নির্বাহী অফিসার মো: শাহাদত হোসেন এবং রানীনগর থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

এ সময় আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবার কাতার বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্কঃ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে মেলে ধরতে এবার কাতারে ফিফা বিশ্বকাপের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।

ফিফার সেই মঞ্চ শুধু নোরার নাচই নয়, আবেদনময়ী এই নৃত্যশিল্পীকে দেখা যাবে ফিফা অ্যান্থেম বা মূল সংগীতে কণ্ঠ মেলাতেও। প্রতিবারই ফিফা অ্যান্থেম মানুষের মনে ঝড় তুলে দেয়। ফিফার গানের জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’এখনও সবার মুখে মুখে। এ জনপ্রিয় গানগুলোর প্রযোজনা করেছিল ‘রেডওয়ান’।

শোনা যাচ্ছে, এবারের ফিফা অ্যান্থেম বা মূল সংগীতটিও প্রযোজনা করছে ‘রেডওয়ান’। তাই নোরার ক্যারিয়ারে এটি এক ট্রানিং পয়েন্টই বলা যায়। গানের শেষ ভাগে চমক হিসেবে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে। তাই আসন্ন দিনটি হতে চলেছে নোরার জীবনের বিরাট অর্জন।

নোরার আগে ফিফার মঞ্চ মাতাতে দেখা গেছে জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো বিশ্বখ্যাত তারকাদের। তাই ওই একই মঞ্চে নোরার উপস্থিতি তাকেও এনে দিতে পারে বিশ্বসেরার খেতাব।

নেত্রকোণায় এক ঘন্টার জন্য পুলিশ সুপার এর প্রতীকী দায়িত্ব পালন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় এক ঘন্টার জন্য নেত্রকোণা জেলার পুলিশ সুপার এর  প্রতীকী দায়িত্ব পালন করলেন এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম।

‘গার্লস টেকওভার’ ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজয়ের বাংলা এবং প্ল্যান ইন্টারনাশনাল এর একটি বৈশ্বিক কার্যক্রম। কন্যাশিশুরা দায়িত্ব পেলে তারা কিভাবে তাদের ভাবনা গুলো ছড়িয়ে দিতে পারে এবং সমাজের পরিবর্তনে তারাও কিভাবে ভূমিকা রাখতে তা তুলে ধরেন, এর জন্যই ‘গার্লস টেকওভার’ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজেয় বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল।

এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য মেয়েদের সমাজের উচ্চপদস্থ বিভিন্ন পদের দায়িত্ব প্রদানের মাধ্যমে তাদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আত্মবিশ্বাস তৈরীর সুযোগ করে দেয়া।

উক্ত উদ্দেশ্য নিয়ে নেত্রকোণায় আয়োজন করা হয় গার্লস টেকওভার কর্মসূচী। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স- (এনসিটিএফ)’ নেত্রকোণা এর যুগ্ম সাধারণ সম্পাদক আদিয়া ইসলাম এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেন জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওইদিন সকাল ১০.০০ হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান এনসিটিএফ এর সাবেক সভাপতি ঈশিকা অরুনিমার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নেত্রকোণা ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ফখরুজ্জামান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)  হারুন-অর রশিদ ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ফ্রন্টিয়ার রিপোটার্স সোসাইটি অব বাংলাদেশ (এফআরএসবি) এর সাধারণ সম্পাদক ইকবাল হাসান, জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটির সভাপতি হোমায়রা আমীন সায়মা, সহ-সভাপতি আব্দুর রহমান ঈশান, সাংগঠনিক সম্পাদক আরিকসহ অন্যান্যরা।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাগল চোর যুবলীগ নেতাকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বহিস্কার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় জনতার হাতে গণপিটুনি খাওয়া পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীবকে গত মঙ্গলবার (৪ অক্টোবর) পীরগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে দল থেকে বহিস্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে শেষে এ তথ্য নিশ্চিত করেছেন  স্থানীয় যুবলীগের নেতারা।

পৌর যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠন বহির্ভূত কাজ করে দলের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে। এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সহ সভাপতি আব্দুল জলিল জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, সংস্কৃতি বিষয়ক সম্পাদ দুলাল সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সাংগঠনিক সম্পাদক রুবেল রানা, আফজাল হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান দুলাল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির মিঠুসহ দলের অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: যুবলীগ নেতা হাবীব ও আরেকজন মিলে সদর উপজেলার মহেশপুরের আম বাগান থেকে একটি খাশি ছাগল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাওয়া সময় গত রবিবার দুপুরে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে জনতার হাতে ধরা পড়ে এবং এসময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। গণধোলাই দেওয়ার সেই ভিডিও ক্লিপটি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র  প্রতিবেদন প্রকাশিত হয়।

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকেই গ্রিড বিপর্যয়ের সূচনা

জাতীয় ডেস্কঃ নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে এমনটাই  ধারণা করছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

কমিটির সদস্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী জানান, এখানকার সঞ্চালন লাইনের কোনো একটি ইন্টারকানেকশনের মধ্যে ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে। কারণ, ২০১৪ সালের বিপর্যয়ের পরও সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন হয়নি। তিনি বলছেন, বিদ্যুতের উৎপাদন ও বিতরণের সঙ্গে সঞ্চালন ব্যবস্থার সমন্বয়হীনতার কারণেই মঙ্গলবারের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। বিদ্যুৎ সরবরাহের কোনো একটি লাইন বন্ধ হয়ে যাওয়ায় অন্য লাইন ওভার লোড হয়ে সেটা ট্রিপ করে। এ কারণে পূর্বাঞ্চলের গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বল্পতা দেখা দেয়।

দেশের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে গত মঙ্গলবার দুপুর দুইটা পাঁচ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব এলাকার বিদ্যুৎ একসঙ্গে চলে যায়। সংস্কার কাজ শেষে রাত ৯টার দিকে বিদ্যুৎ কেন্দ্রগুলো একে একে পুরো লোডে ফিরে আসতে সময় লাগে আরও কয়েক ঘণ্টা। তবে কি কারণে এই বিপর্যয় সেটা তাৎক্ষণিক জানা যায়নি।

পূর্বাঞ্চল গ্রিডে বিদ্যুৎ না থাকায় দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়। কোনো কোনো এলাকা এর চেয়েও বেশি সময় অন্ধকারে ছিল। তবে আসল কারণ জানতে বুধবার নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রে যায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্টোলরুম পরিদর্শন করেন। তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার কন্টোলরুমগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে বিপর্যয় দেখা দেয়, তা জানা যাবে।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শনে পিজিসিবির নির্বাহী পরিচালকের সঙ্গে পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির ছয় সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘোড়াশালে পাঁচ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিটটি চালু করতে কাজ চলছে বলে জানান প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

তদন্ত কমিটির সদস্য বুয়েট অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী জানান, ২০১৪ সালের ঘটনার পর বিশেষজ্ঞ কমিটির কিছু সিদ্ধান্ত কার্যকরের কারণে এবার সারাদেশ সংকটে পড়েনি।

বিশেষজ্ঞরা বলছেন, লোড ডেসপাস সেন্টার-এনএলডিসি থেকে নির্ধারিত কোডের ফ্রিকোয়েন্সির সঙ্গে বিদ্যুতের উৎপাদন ও বিতরণের সমন্বয়টা ঠিকমতো না হওয়ার কারণেই এই বিপর্যয়।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেন, সামগ্রিকভাবে অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণহীনতার কারণেই সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। ভবিষ্যৎ এমন দুর্ঘটনা এড়াতে সবার আগে উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে এনএলডিসির নিয়ম মেনে চলার তাগিদও দেন এই বিশেষজ্ঞ।

বাঞ্ছারামপুরে বুধাইর কান্দি ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইর কান্দি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বুধাইর কান্দি উত্তরপাড়া ষ্টীলব্রীজ সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলন দুপুর থেকে শুরু হয়ে মধ্যরাতে সমাপ্ত হয়।

ইসলামী মহা সম্মেলনের এ আয়োজন করেন বুধাইর কান্দি ওলামা ঐক্য পরিষদ, মুজাহিদ কমিটি ও গ্রামবাসী।

বুধাইর কান্দি মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী-জাদিদ আল-রহমান জনি। বুধাইর কান্দি ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা  মো.নাছির উদ্দিন সরকার এর সঞ্চালনায় প্রধান মেহমান  হিসাবে উপস্হিত ছিলেন, কুমিল্লার সুধন্যপুর দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মোফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা শায়েখ মুফতি মুস্তাকুন্নবী কাসিমী দাঃবাঃ। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন জননন্দিত মোফাসসিরে কোরআন  আলহাজ্ব হযরত মাওলানা  মুফতি হাসান জামিল দাঃ বাঃ ঢাকা। বিশেষ আকর্ষণ ঢাকা যাত্রাবাড়ী মুহাদ্দিস জামি’আ মাহমুদিয়া বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক তারুণ্যের অহংকার বাতিলের আতঙ্ক  মুফতি  রেজাউল করিম আবরার দাঃ বাঃ।

বিশেষ অতিথি উজানচর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মো.তফাজ্জ্বল হোসেন তাজ মিয়া,ইউপি সদস্য মো. ওয়ারিশ মিয়া,উজানচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.তাজুল ইসলাম,(ছোট তাজ).বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো.জালাল উদ্দিন সজিব,যুবলীগ নেতা মো.হুমায়ুন কবির। আমন্ত্রিত অতিথি ইউপি সদস্য মো.হাবিবুর রহমান ও মো.শহীদুল ইসলাম সরকার প্রমুখ।

সম্মেলন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।