How to get the Best VPN Review Site

Getting the ideal VPN company for your needs is crucial https://vpn-service.net/how-safe-is-a-vpn if you would like to use the web safely and securely. VPNs use security to create a great encrypted connection between your computer and storage space. To find the best VPN, you should review the leading features, specifications, and safety levels. A VPN review site is a superb source of information as it can let you know which usually features and costs are best for the needs you have.

You can also go through user reviews from reliable websites. You can discover these testimonials on sites such as TrustPilot or perhaps Quora. This content are also very helpful in helping you decide which VPN is best for you. Guarantee that the website you read can be updated frequently, as details is likely to transformation over time.

One of the many popular VPN services is PureVPN. PureVPN has received rave reviews and perhaps a spot in Reddit’s list of the best VPNs. It features a large network of servers, with over six thousand in 70 countries. It also comes with strong personal privacy and secureness protection, although it has received some negative press in the past just for handing more than data towards the FBI. Luckily, PureVPN posseses an “always on” no-logs policy and a transparency article every few months.

While VPNs are not against the law in most countries, some advises with oppressive internet censorship laws experience limited or perhaps prohibited their particular use. For this reason, it’s important to check the legalities in the VPN carrier before deciding upon a VPN. The British isles Virgin Island destinations, for example , will not require any limitations on the usage of VPNs, as well as its VPN servers are situated in a country that does not take part in the 18 Eyes intelligence-sharing agreement.

একদিকে বাড়ছে বিদ্যুতের দাম, অন্যদিকে কমলো গ্যাসের দাম

জাতীয় ডেস্কঃ আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল একথা জানিয়েছেন।

অন্যদিকে, অক্টোবরের জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এ দাম আজ রোববার (২ অক্টোবর) থেকেই কার্যকর করা হবে।

নতুন দামের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেন, বেশি দাম নেয়ার ব্যাপারে গ্রাহক অভিযোগ দিলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। এছাড়া অক্টোবর মাসের জন্য গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মূলত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

এর আগে, ৭ সেপ্টেম্বর গ্রাহক পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করে বিইআরসি।

দেশে ডেঙ্গুতে বেড়েছে মৃত্যু !

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১০ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জন। আজ রোববার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৬৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬০ জন এবং ঢাকার বাইরে ২০৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২৯৫ জন। এর মধ্যে ঢাকার ১৩ হাজার ১৫৯ জন ও ঢাকার বাইরে ৪ হাজার ১৩৬ জন। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ২৭ জন।

এর আগে, গতকাল শনিবার (১ অক্টোবর) দেশে একদিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

 

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ বন্ধ রাখার সিদ্ধান্ত

জাতীয় ডেস্কঃ মিয়ানমার সীমান্তে রাখাইন রাজ্যে প্রায় দুই মাস ধরে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার বাহিনীর সংঘর্ষ চলছে। ফলে এর প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। তাই টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (২ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) এরফানুর হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরফানুর হক বলেন, সংশ্লিষ্টদের নির্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, টেকনাফের পরিবর্তে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে পর্যটকবাহী জাহাজ সরাসরি সেন্টমার্টিনে যাতায়াত করবে।

গতকাল শনিবার (১ অক্টোবর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, সেন্টমার্টিনে যে হারে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ হচ্ছে তা পর্যটনের সঙ্গে যায় না। এ স্থাপনাগুলোর চাপ সেন্টমার্টিন সহ্য করতে পারছে না। এগুলো বন্ধের জন্য কাজ চলছে। সবকিছু বিবেচনায় রেখে আপাতত টেকনাফ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহাজ বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ টেকনাফ ঘাট থেকে জাহাজ ছাড়বে তা পরে জানানো হবে।

এর আগে, সাগর উত্তাল থাকার পাশাপাশি কালবৈশাখীর শঙ্কা থাকায় দুর্ঘটনা এড়াতে প্রতি বছর এপ্রিল থেকে টেকনাফ-সেন্টমার্টিন ও সেন্টমার্টিন-কক্সবাজার রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। সাধারণত বন্ধের এই সময় সেপ্টেস্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকে।

এদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দারাও গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন। তারা বলছেন, মাঝে মাঝেই খুব বিকট শব্দ আসছে।

 

খারকিভে বেসামরিক গাড়িবহরে হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আবারও বেসামরিক গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ২৪ জন নিহত হয়েছেন।  ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি কনভয়ে রুশ বাহিনী গোলাবর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

মস্কো ইউক্রেনের ভূখণ্ডের একটি অংশ দখল করার পরে দেশটিতে বোমা হামলা আরও তীব্র হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রাম মেসেঞ্জার সাইটে বলেছেন, ‘কুপিয়ানস্ক জেলায় বেসামরিক লোকদের গাড়িবহরে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুসারে, সেখানে ২০ জন মারা গেছেন।’ পরে সিনেগুবভ বলেন, হামলায় একজন গর্ভবতী নারী ও ১৩ শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। সিনেগুবভ বলেছেন, ‘রাশিয়া বেসামরিকদের ওপর খুব কাছ থেকে গোলাবর্ষণ করে। (তারা) এমন সব বেসামরিক লোকদের ওপর আক্রমণ করে যারা গোলাগুলি থেকে বাঁচার চেষ্টা করছিলেন। এটি এমন নিষ্ঠুরতা যার কোনো যৌক্তিকতা নেই।’

অফিসিয়াল চ্যানেলগুলোতে শেয়ার করা একটি অনলাইন ভিডিওতে কুপিয়ানস্ক ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি মেডিকেল কেয়ারের একজন সিনিয়র প্যারামেডিক প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেছেন। রাশিয়া অবশ্য তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দায় স্বীকার বা মন্তব্য করেনি। তবে গত ২ দিনের মধ্যে ইউক্রেনের কোনো মানবিক কনভয়ে এটি দ্বিতীয় হামলা।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক যানবাহনের একটি বহরে গোলাবর্ষণে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়। সে ঘটনায় আরও বহু মানুষ আহত হয় বলে ইউক্রেন জানিয়েছে।

জিয়াউর রহমানের কবর অপসারণ করার আল্টিমেটাম দিয়েছে একটি সংগঠন

জাতীয় ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ এলাকা থেকে অপসারণ করতে আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন। আজ রোববার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমানবাহিনীর কারাদণ্ডপ্রাপ্ত, চাকরিচ্যুত এবং ফাঁসি দেওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের নেতারা বলেন, জিয়াউর রহমানের কবর আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ এলাকা থেকে অপসারণ না করলে ১ ডিসেম্বরে ‘মায়ের কান্না’ সংগঠনের সদস্যরা জিয়ার কবর অপসারণের প্রাথমিক কাজ শুরু করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাঁসি হওয়া বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার খানের মেয়ে বিলকিস বেগম। এ সময় সংগঠনটি ৫ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- ফাঁসি হওয়া সদস্যদের কোথায় সমাহিত করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেই স্থান চিহ্নিত করে দিতে হবে। অন্যায়ভাবে ফাঁসি হওয়া সদস্যদের নামের তালিকা প্রকাশ করা এবং শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে।নিহত সদস্যদের নিজ নিজ পদে সর্বোচ্চ র‍্যাংকে পদোন্নতি দেখিয়ে বর্তমান স্কেলে বেতন-ভাতা, পেনশনসহ পরিবারের সদস্যদের পুনর্বাসন ও সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।

 

জয় দিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্কঃ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। আজ রোববার (২ অক্টোবর) সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে তারা।

টসে জিতে প্রথমে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাক মেয়েরা। তাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে সক্ষম হয় মালয়েশিয়া। ব্যাটসম্যানদের মধ্যে কেবল এলসা হান্টার ৫১ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি উইকেট পান তুবা হাসান।

মালয়েশিয়ার দেওয়ার ৫৭ রানের জাবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাক মেয়েরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সিদ্রা আমিন।ম্যাচসেরা হয়েছেন তুবা হাসা। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের টাইগ্রেসরা।

সিনেমার প্রচারণায় খুলনা ও যশোরে টিম ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন ডেস্কঃ সিনেমার প্রচারণায় ‘অপারেশন সুন্দরবন’ টিম এবার খুলনায় ছুটে গেলেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া ও রোশানরা। সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক দীপংকর দীপন। গতকাল শনিবার (১ অক্টোবর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে হাজির হন ‘অপারেশন সুন্দরবন’র নায়ক সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, নায়িকা নুসরাত ফারিয়া, নির্মাতা দীপনসহ সিনেমাটির টিম। সেখানে তাঁদের বরণ করে নেন সিনেমাপ্রেমীরা। এই প্রচারণার আয়োজনে ছিল কুয়েট ফিল্ম ক্লাব ও খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা। এ সময় দুটি সংগঠনের পক্ষ থেকে টিম ‘অপারেশন সুন্দরবন’কে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে নুসরাত ফারিয়া বলেন, ‘খুলনায় এসে খুব ভালো লাগছে। সিনেমাটি সবাইকে নিয়ে দেখবেন। একবারে মন না ভরলে কয়েক বার দেখবেন। খুব কষ্ট করে কাজ করেছি আপনাদের জন্য। এখানে যেভাবে আমাদের দেখতে এসেছেন; আমরা চাই, হলেও আপনারা সিনেমাটি দেখতে এভাবেই ভিড় করবেন।’

শহীদ হাদিস পার্কের অনুষ্ঠানের পর খুলনার লিবার্টি সিনেমা হলে এবং শঙ্খ সিনেমা হলে টিম অপারেশন সুন্দরবনের পক্ষ হতে সিনেমা হলের স্টাফদের উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রিয় নায়ক-নায়িকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকেরা। এ সময় তাঁরা খুলনা শহর ঘুরে প্রচারণায় অংশ নেন।

জানা গেছে, আজ রোববার (২ অক্টোবর) তাঁরা যশোরের মণিহার সিনেমা পরিদর্শনে যাচ্ছেন।

দীপংকর দীপনের পরিচালনায় সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’; বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। ২০১৯ সালে ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে গেল বছরের ১০ নভেম্বর মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির শুটিং শেষ হয়।

সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

উল্লেখ্য,  সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে প্রাণঘাতী সংঘর্ষে নিহত ১৭৪

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে কমপক্ষে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ অক্টোবর) দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এ সহিংসতার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের বরাতে দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, গতকাল শনিবার রাতে পূর্বাঞ্চলীয় মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল ম্যাচে আরেমা ফুটবল ক্লাবের দর্শকরা পারসেবায়া সুরেবায়া দলের কাছে ৩-২ গোলে হেরে যাবার পর মাঠে নেমে পড়ে। পুলিশ এসময় দাঙ্গা নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোঁড়ে যার ফলে হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত ও দমবন্ধ হয়ে মারা যান ১৭৪ জন।   স্টেডিয়ামের ভিতরে মারা যান ৩৪ জন আর বাকীরা মারা যান হাসপাতালে। নিহতদের মধ্যে দুজন  ‍পুলিশও সদস্যও রয়েছেন।

নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কয়েক হাজার দর্শক একসঙ্গে স্টেডিয়ামে জোর করে ঢুকে পড়ে এবং পরস্পরের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

দেশটির মুখ্য নিরাপত্তা মন্ত্রী বলেন, স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৮ হাজার হলেও, এতে আরও চার হাজার দর্শক বেশি প্রবেশ করে।

এদিকে, এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালে লিমাতে পেরু-আর্জেন্টিনা অলিম্পিক বাছাইপর্বের ম্যাচের সময় পদদলিত হয়ে ৩২০ জনের মৃত্যু হয়েছিল। এরপর ১৯৮৫ সালে বেলজিয়ামের ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে একটি প্রাচীরের সঙ্গে ফুটবল ভক্ত-দর্শকরা পিষ্ট হয়ে ৩৯ জন মারা যান।

ট্রেনে কাঁটা পরে এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মানিক চন্দ্র শীল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইন থেকে তার দেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

জানা যায়, মানিক ওই এলাকার উকিল চন্দ্র শীলের ছেলে। লাশ উদ্ধারের পর গতকাল শনিবার (১ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার এসআই বাবুল আহমদের বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নর্তন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার কাঁটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।