রাণীশংকৈলে সাবেক এমপি হাফিজউদ্দীনকে গণসংবর্ধনা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল স্কুল মাঠে উপজেলা জাতীয় পাটির আয়োজনে সাবেক এমপিকে সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রার্থী নির্বাচনে প্রধান সমন্বয়ক মনোনীত হওয়ায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি হাফিজউদ্দীন আহম্মেদকে গতকাল শনিবার (১অক্টোবর) বিকালে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

এসময় সংবর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ প্রধান সমন্বয়ক হাফিজ উদ্দীন আহম্মেদ বলেন, দেশে আজ ক্লান্তিকাল চলছে তাই চাই চাই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দুইদলের মারামারি হানাহানি চলছে জাতীয় পাটি শান্তিপুর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।  আমাদের জনগনের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। এরশাদ সরকারের সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে তা এখনো দৃশ্যমান। এক শ্রেণীর মানুষ দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে একমাত্র জাতীয় পাটি।

উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি এজেড আবু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমপি পুত্র সাবেক ছাত্র নেতা শামসু হাবিব বিদ্যুৎ। আরো বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর সভাপতি শামসুলআরেফিন, সম্পাদক রমজান আলী।

এছাড়াও বক্তব্য রাখেন, যুবসংহতির সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর গফুর, ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক, সম্পাদক মির্জা মিঠু, যুব সংহতির সম্পাদক আকতার ইসলাম, জেলা ছাত্র সমাজ আহবায়ক নওশাদ, সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবসংহতির সম্পাদক ও পৌর কাউন্সিলর ইসাহাক আলী।

বাংলাদেশ ইপি ও ইজিডি সূচকে এগিয়েছে যথাক্রমে ২০ ধাপ ও ৮ ধাপ

জাতীয় ডেস্কঃ চলতি বছর ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) পরিচালিত জাতিসংঘের ই-গভর্নমেন্ট জরিপে বাংলাদেশ ইপি ও ইজিডি সূচকে এগিয়েছে যথাক্রমে ২০ ধাপ ও ৮ ধাপ। প্রতি দুই বছর পরপর এ সূচক প্রকাশ করে সংস্থাটি।

জরিপ থেকে জানা গেছে, ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স বা ইজিডিআই-এ ০ দশমিক ৫৬৩০ স্কোর করে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১১১তম স্থান অর্জন করেছে। এছাড়া ০ দশমিক ৫২২৭ স্কোর করে ই-পার্টিসিপেশন সূচকে বা ইপিআইতে ৭৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে ২০২০ সালের জরিপে ইজিডি সূচকে ০ দশমিক ৫১৮৯ স্কোর করে ১১৯তম এবং ইপিআইতে ০ দশমিক ৫৭১৪ স্কোর করে ৯৫তম অবস্থানে ছিল বাংলাদেশ।

জরিপে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছরের বৈশ্বিক সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বব্যাপী ই-পার্টিসিপেশনে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০২০ সালের চেয়ে ২০ ধাপ এগিয়ে শূন্য দশমিক ৫২২৭ স্কোর নিয়ে ই-পার্টিসিপেশন বা ইপিআইতে বাংলাদেশের অর্জন ৭৫তম স্থান। তবে ইপিআইতে বাংলাদেশ ২০১৮ সালে শূন্য দশমিক ৫৭১৪ স্কোর নিয়ে আরও ভালো ৫১তম অবস্থানে ছিল।

প্রসঙ্গত, জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট (ইজিডি) সূচকে অনলাইন পরিষেবা সরবরাহ, আইনি ও নীতিগত কাঠামো, ই-পার্টিসিপেশন অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো ও মানবসম্পদের মূল্যায়ন করা হয়। আর স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে শীর্ষে থাকা বাংলাদেশ সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে এবং পরপর দুটি জরিপে বাংলাদেশ উচ্চ ইজিডিআই গ্রুপে রয়েছে। অনলাইন সেবা প্রদানে বাংলাদেশ শূন্য দশমিক ৬৫২১, টেলিযোগাযোগ অবকাঠামোয় শূন্য দশমিক ৪৪৬৯ ও মানবসম্পদে শূন্য দশমিক ৫৯০০ স্কোর পেয়েছে।

বিএনপি’র রাজনীতি হত্যার রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্কঃ গতকাল শনিবার (১ অক্টোবর) রাজধানীর ইউল্যাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরির পায়তারা করছে। তারা এই রাজনীতিই করে। তাদের রাজনীতি হত্যার রাজনীতি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না। আইন অনুযায়ী দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। বিএনপি নিজেদের কর্মী নিজেরাই মারছে। ভবিষ্যতেও তাদের কর্মী তারাই মারবে আর আমাদের ও পুলিশের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করবে।

ড. হাছান মাহমুদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে, এ কথা ২০০৬, ৭, ৮ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়াও বলেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিএনপি মাত্র ২৯টি আসন পেয়েছিল। ভবিষ্যতে যে নির্বাচন হবে শেখ হাসিনা সরকার আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে সরকার গঠন করবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, এ স্বপ্ন বিএনপি দেখতেই পারে। তবে এ স্বপ্ন এখন তাদের জন্য দুঃস্বপ্ন। এটা কখনও বাস্তবায়িত হবে না।

নেত্রকোণার দুর্গাপুরে ভোটের লড়াইয়ে দুই সতিন

নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার (১ নং ওয়ার্ডের) সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারা বেগম ও সুরমি আক্তার সুমি নামের দুই সতিন। দুই প্রতিযোগীই সীমান্তবর্তী দুর্গাপুর পৌরসভার মেয়র ও ধনাঢ্য ব্যবসায়ী আলা-উদ্দীন আলালের স্ত্রী। বড় স্ত্রী আনোয়ারা লড়ছেন তালা প্রতীক নিয়ে, আর ছোট স্ত্রী সুমি লড়ছেন অটোরিকশা প্রতীক নিয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আনোয়ারা ও সুমির মধ্যে দীর্ঘদিন ধরে বৈরি সম্পর্ক ছিল। আনোয়ার আলাদা থাকেন দুর্গাপুরের আত্রাখালী এলাকায়। আর সুমি আলালের সঙ্গে তার টেরিবাজারের বাড়িতে থাকে। আনোয়ারা তার নির্বাচনী পোস্টারে তার স্বামীর নাম ও পরিচয় উল্লেখ করেছেন। কিন্তু সুমি এসব কিছুই উল্লেখ করেননি। তবে ওই আসনে দুই নারী ছাড়াও দুই পুরুষ প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জুয়েল মিয়া ও আব্দুল করিম।

প্রসঙ্গত, মেয়র আলাউদ্দিন আলাল বেশ কিছুদিন ধরে অসুস্থ। মাথায় গুরুতর আঘাতসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় তার দুই স্ত্রীর মধ্যে বৈরিতার বিষয়টি সে এলাকায়  ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গেলো শুক্রবার গভীর রাতে শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারত থেকে চোরাকারবারীরা অস্ত্রের একটি চালান নিয়ে এসে শার্শার অগ্রভুলাট সীমান্তের মাঠে অবস্থান করছে  এমন গোপন খবরে, সেখানে অভিযান চালিয়ে ধান খেতের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২২ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি।

Advertising Insights

Marketing insights can help you figure out consumer behavior and make better marketing decisions. They can also assist you to identify opportunities for your marketing. The first step in marketing observations is to discover your concentrate on audiences. Therefore, you can integrate key messaging insights. Place include time-of-day need-states and purchasing triggers. The next step is to determine methods to reach them.

For example , advertising insights will help you understand how to market to millennials. This technology is more likely to obtain products and services that appeal to them. Therefore, they have a tendency to stick with brands that are socially-savvy and possess great customer care. They also interact to user-generated content, competitions, and online galleries. Furthermore, they wish to check it out be acknowledged whatsoever levels. Actually one study simply by Millward Brown Vermeer identified that observations teams are accountable to top supervision.

Marketing ideas are also important just for predicting trends in the industry, buyer behavior, plus the makeup of rival market segments. As a result, that is important to receive customer feedback to gain a better understanding of your target audience. In that case, you can use this to develop the marketing campaign. You can even use advertising analytics tools to help you create insightful studies.

Marketing observations are essentially collections of data that are helpful for determining what products and services are welcomed by your target audience. They supply valuable information about how to increase your sales and engagement. They help you to outsmart your competition. By understanding consumer tendencies and marketplace trends, you can optimize the marketing strategies. In the long run, this will improve your bottom line.

Zoosk: What Your Brew Says In Regards To You

The yearly German event of consuming and debauchery referred to as Oktoberfest showed up final month once again. For most revelers, that means huge pretzels, couple seeking women in dirndls, liter-sized glasses of alcohol, and evenings they never ever keep in mind. For Zoosk, meaning a chance for another study.

Zoosk surveyed over 2,800 single beer drinkers assured of discovering what their beer selections say about their internet dating preferences and personalities. Because turns out, the sorts of alcohol you and your big date prefer might actually offer clues about your being compatible:

  • If you’re searching to settle all the way down quickly, wish your day purchases a domestic beer. Residential beer drinkers are usually to be wanting marriage (20per cent). Also they are more prone to end up being traditional in relation to internet dating, thus anticipate these to get the dinner-and-a-movie course and don’t overwhelm all of them with community showcases of affection.
  • If you should be perhaps not prepared to subside, search for a date who’s into microbrews. 31percent of males whom go for microbrews state they may be in the market for enjoyable, but nothing long-lasting. Unsurprisingly, then, microbrew drinkers would be the more than likely to have got a single night stand (74percent) and to desire real closeness each day (54percent). They can be also more apt to like a patio adventure for a primary day.
  • If stability is what you’re looking for, discover an ultra-light alcohol drinker. Singles who count their own calorie consumption favor passionate evenings spent discussing their particular hopes, goals, and targets for future years. Obtained the greatest percentage of long-term connections on average, at 75percent. They are more apt to mention to themselves as homebodies (37percent).
  • if you want an introvert into your life, choose an import drinker. They can be the least likely to have a-one night stand while the probably, an average of, getting a virgin (4%). Kepted significance drinkers like canines to kitties in which pets are worried and state they frequently spend time daydreaming regarding their next vacation.
  • If you want a family-friendly big date, a light beer drinker may be the choice for you. 92percent of lightweight alcohol followers say they can be available to internet dating some one with young ones, and 64% state that they like to spend their unique time with friends and family. Lightweight beer drinkers are next only to ultra-light drinkers with regards to achievements in lasting connections.

I suppose your own brew of preference states much more about you than just your flavor in beer. No word about what occurs when your day commands wine alternatively…

সর্বোচ্চ যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে শিলিগুড়ি গেল মিতালী এক্সপ্রেস

মোকােদ্দেস লিটু, চিলাহাটি, নীলফমারীঃ ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ট্রেনটি গতকাল সর্বোচ্চ সংখ্যক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে শিলিগুড়ি প্রবেশ করেছে।

২০২২ সালের ১ লা জুন বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্ত দিয়ে চলাচলকারী ঢাকা শিলিগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হয়। ট্রেনটিতে প্রথমে ৮ থেকে ১২ জন যাত্রী এরপর সর্বোচ্চ ১৪৫ জন যাত্রী চলাচল করে। কিন্তু গতকাল শুক্রবার ৩৯৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি সীমান্তে প্রবেশ করে।

রেলসূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এই ট্রেনটিতে শুক্রবার ৪০৭ জন বুকিং করেছিলেন, কিন্তু যাত্রা করেন ৩৯৭ জন যাত্রী। সাধারণ যাত্রীর পাশাপাশি এদিন ট্রেনে ভ্রমণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএম মাসুদ হাসান ও তার পরিবারের ৩ জন সদস্য।

বাংলাদেশে দূর্গাপূজা উপলক্ষে সাত দিনের ছুটি চলছে, আর এই ছুটি কাটাতে অনেকেই  শিলিগুড়ি ভ্রমণ করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ভ্রমনের জন্য ভুটানের গেট খুলে যাওয়ায় পর্যটকদের মধ্যে দ্বিগুণ উৎসাহ বৃদ্ধি পেয়েছে। তবে এদিন ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পরে হলদিবাড়ি স্টেশনে প্রবেশ করে।

ট্রেনটি প্রতি রবিবার ও বুধবার শিলিগুড়ি থেকে যাত্রা করে আর সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে শিলিগুড়ি যায়।

শুরুর দিকে যাত্রী কম থাকলেও দিনদিন প্রতিটি যাত্রাতেই যাত্রী বাড়ছে মিতালী এক্সপ্রেসে। ফলে এই ট্রেনকে কেন্দ্র করে  বাংলাদেশের আয়বৃদ্ধির বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধুমাত্র ঢাকা স্টেশন থেকে ছেড়েই যে পরিমান যাত্রী ভারতে যাচ্ছে, চিলাহাটি স্টেশনে ইমিগ্রেশনসহ যাত্রী উঠানামা করলে এই পরিমানটা আরও বাড়বে বলে মনে করছেন বিভিন্ন মহল। অনুরূপভাবে ভারতের সীমান্তবর্তী স্টেশন হলদিবাড়িতেও ইমিগ্রেশন চালু হলে বাংলাদেশে যাত্রী আসার সংখ্যাটাও দ্বিগুন হবে জানিয়েছেন তারা।

ইউক্রেনের পরমাণু কেন্দ্রের মহাপরিচালককে আটক করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চল জাপোরিঝঝিয়ায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মহাপরিচালককে আটক করেছে রুশ বাহিনী। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে আটক করা হয়। আজ শনিবার (১ অক্টোবর) ওই পরমাণু শক্তি কেন্দ্রের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা এনারগোটম এ তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এনেরহোদার শহরে অবস্থিত ইউরোপের বৃহত্তম পরমাণু শক্তি কেন্দ্র থেকে ফেরার পথে এর মহাপরিচালক ইহোর মুরাশোভকে আটক করা হয়। তাকে তার গাড়ি থেকে বের করা হয় এবং চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মস্কো থেকে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। পুতিন বলেছেন, ওই চার অঞ্চলের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলাফল সবারই খুব ভালোভাবে জানা।

ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গণভোট শুরু হয়েছিল গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। পাঁচদিন ধরে চলে এই ভোট। এতে ব্যালটবক্স নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রাশিয়ার নিয়োগ দেওয়া নির্বাচনী কর্মকর্তারা। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করেছে মস্কো। যদিও এই ভোট এবং এর ফলাফল অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমারা।

এই চারটি অঞ্চল ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত। রাশিয়া সেগুলোকে নিজের সীমানাভুক্ত করার পর দাবি করতে পারবে, ইউক্রেনকে দেওয়া ন্যাটো জোট ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র দিয়ে তাদের ভূখণ্ডে আক্রমণ চালানো হচ্ছে।

আফগানিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী কাবুলের কোচিং সেন্টারে চালানো হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে ৮২ জন। খবর এপির।

জানা যায়, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বেশি বলে দাবি স্থানীয়দের। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে নিরাপত্তারক্ষীকে গুলি করে হামলাকারীরা। এরপর ভেতরে প্রবেশ করে ঘটায় বোমার বিস্ফোরণ।

মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের কোচিং করানো হয় কেন্দ্রটিতে। হামলার সময় সেখানে পরীক্ষা দিচ্ছিল প্রায় ৬০০ শিক্ষার্থী। সামনের সারিতে বসাদের বেশিরভাগই ছিল মেয়ে এবং সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর। তারা শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সে কারণেই হামলার টার্গেট হতে পারে বলে মনে করছেন অনেকে।

আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায়ের লোকেরা কয়েক দশক ধরে নিপীড়নের সম্মুখীন হয়েছে, তালেবানরা ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম শাসন করার সময় এই গোষ্ঠীর বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ এনেছে। এছাড়াও হাজারারা ইসলামিক স্টেট গ্রুপের আক্রমণেরও ঘন ঘন লক্ষ্যবস্তু।