প্রতিমা তৈরির শেষ মুহূর্তে রঙ তুলির আঁচড়ে সাংবাদিক রুপম আচার্য্য

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সদরসহ ৭টি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে এবার সর্বমোট ১ হাজার ৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সর্বজনীন পূজামণ্ডপ রয়েছে ৮৭১টি ও ব্যক্তিগতভাবে ১৩৪টি মণ্ডপ স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশ পূজার সময় বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৫ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব। আয়োজকদের ধারণা, এ বছর করোনা মহামারির প্রাদুর্ভাব না থাকায় মণ্ডপে ভক্তদের ভিড় বাড়বে।

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে মৌলভীবাজার জেলায় সবকটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপ ও মন্দিরে দেবী দুর্গা এবং তার সন্তানদের সাজ-সজ্জার শেষ মুহূর্তের ব্যস্ততা রয়েছে। ইতোমধ্যে কিছু মণ্ডপের রঙের কাজ শেষ হলেও কারিগরের স্বল্পতার কারণে অনেক মণ্ডপে প্রতিমার কাজ এখনও চলছে।

তবে এবার প্রতিমা গড়ার জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় কারিগরদের খরচ বেড়ে গেছে। যে কারণে তাদের তেমন লাভ থাকবে না বলে জানান তারা।

কারিগরদের মধ্যে একজন সাংবাদিক ও প্রতিমা নির্মাণ শিল্পী রুপম আচার্য্য বলেন, ‘আগে নিয়মিতই কাজ করা হতো। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরির কাজ থেকে একটু বিরতি নিয়েছিলাম। সংবাদপত্রে কাজ করার সুবাদে আর মূর্তি নির্মাণে সময় দিতে পারিনি। তবে, এবছর আবারও প্রতিমা সাজাঁনোর কাজ করলাম। অনেকগুলো মূর্তি হওয়াতে গত কয়েকদিন ধরে রাত জেগে থেকে কাজ করতে হচ্ছে। এবছর পূজা বাড়ার কারণে মূর্তি নির্মাণ ও বেড়েছে। তাই কাজের প্রচুর চাপ রয়েছে। এবছর দুর্গা মা যেনো সবাইকে মঙ্গল করেন, এটাই মায়ের কাছে চাওয়া। সবাইকে শারদীয় শুভেচ্ছা।’

বিগত বছরে মাটি, খড়, বাঁশ, শাড়ি, চুড়ি আনুষাঙ্গিক জিনিসপত্রের দাম কিছুটা কম থাকলেও এ বছর সে সবের দাম কয়েকগুণ বেড়ে গেছে। এতে তাদের প্রতিমা তৈরিতে বেগ পেতে হচ্ছে। তবুও পূজা বলে কথা, তাই যত কষ্ট বা পরিশ্রম হোক, সময় মতো প্রতিমার কাজ শেষ করতে বিরামহীনভাবে কাজ করছেন তারা। অপরদিকে সাজসজ্জার দোকানগুলোতেও ভিড় বাড়ছে।

এ বছর সদর উপজেলায় ১০৮টি, বড়লেখায় ১৫১, জুড়ীতে ৭২, কুলাউড়ায় ২২০, রাজনগরে ১২৮, কমলগঞ্জ উপজেলায় ১৬০ ও শ্রীমঙ্গল উপজেলায় মোট ১৬৭ মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এ বছর করোনার প্রাদুর্ভাব না থাকায় মহাদশমীর দিনে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে শোভাযাত্রার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে মধু বলেন, পূজা মণ্ডপের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। শহর ছাড়াও শহরের বাইরে চা বাগান অধ্যুষিত এলাকা এবং গ্রাম এলাকার মণ্ডপগুলোতে তারা নিজেদের উদ্যোগে বিদ্যুতের ব্যবস্থাসহ পূজার পাঁচ দিন মণ্ডপ পাহারার কমিটি করা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, এবারও এক হাজারের ওপরে মণ্ডপ থাকায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ৮৪টি মণ্ডপসহ সার্বিক নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৭৫০ জন পুলিশ সদস্য এবং ছয় হাজার ৮২০ জন আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। তাছাড়া সাদা পোশাকেও কাজ করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। থাকবে র‌্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স। এছাড়াও প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকও থাকবে।

কাবুলে কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২, আহত ৪০

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চলের এক কোচিং সেন্টারে এক আত্মঘাতী সন্ত্রাসীর বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন এবং তারা হাজারা গোত্রের শিয়া মুসলমান।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর শুক্রবার সকালে এ বিস্ফোরণ ঘটে।

কাবুল পুলিশের মুখপাত্র খালেদ জাদরান জানিয়েছেন, কোচিং সেন্টারটিতে শুক্রবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরীক্ষামূলক টেস্ট নেয়া হচ্ছিল।

প্রসঙ্গত, হাজারাসহ আফগানিস্তানের শিয়া মুসলমানরা প্রায়ই দায়েশ বা আইএস নামক সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হচ্ছেন। সন্ত্রাস দমনের ব্যাপারে তালেবানদের প্রতিশ্রুতি সত্ত্বেও আফগানিস্তানের নানা অঞ্চলে গোত্রীয় ও ধর্মীয় কর্তৃত্বকামী সন্ত্রাসী হামলা ক্রমেই বাড়ছে। এর এক বড় কারণ হচ্ছে তালেবানদের হাতে আফগানিস্তানের সর্বময় ক্ষমতার একচেটিয়া নিয়ন্ত্রণ। দায়েশ বা আইএস এক্ষেত্রে তালেবানদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।

লোহাগাড়ার সাংবাদিকদের সাথে সিরত মাহফিল কমিটির মত বিনিময়

চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিন ব্যাপী ৫২ তম আন্তর্জাতিক সীরতুন্নবী সা. মাহফিল আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। এ উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে সীরত কমিটি।

এসময় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সা. মাহফিল প্রতি বছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল শেষ হয়। তারই ধারাবাহিকতায় মাহফিলটি আগামী ৮ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর দিবাগত রাতে শেষ হবে।

মতবিনিময় সভায় সীরত কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে, জাহেদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসমাইল মানিক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, শাহজাদা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, কাজী আরিফুল ইসলাম প্রমুখ।

আইজিপির দায়িত্ব বুঝে নিলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

জাতীয় ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদ্য বিদায়ী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন বলে র‌্যাব সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ছিলেন। বেনজীরের মতোই র‌্যাব থেকে পুলিশ প্রধানের দায়িত্বে এলেন আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর তিনি ২০২০ সালে র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন।

গতকাল শুক্রবার বিকালে নানা আনুষ্ঠানিকতায় নতুন আইজিপিকে বরণ করে নেওয়ার পাশাপাশি বেনজীরকে বিদায় জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকালে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়। নতুন আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান তার সহকর্মীরা।

আইজিপির দায়িত্ব নেওয়ার পরপরই আল-মামুন ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

 

হাজারো নাটকীয়তার পর শাজাহানপুরে বিএনপি’র সম্মেলন

বগুড়া (শাজাহানপুর) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর উপজেলায় দীর্ঘ ১৮ বছর পর  হাজারো নাটকীয়তার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার চুপিনগর উচ্চ বিদ্যালয় মাঠে  বিকাল ৪.০০ ঘটিকায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ডা.বজলুর রহমান (নিলু) এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপির জাতীয়নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন,গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনসহ প্রমূখ।

রেজাউল করিম বাদশা বলেন,আওয়ামী নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থেকে ফ্যাসীবাদী শাসন কায়েম করেছে। এই সরকারের পতন না ঘটালে জনগণের মুক্তি আসবে না। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এই অবৈধ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বিনা ভোটের সরকারকে বিদায় দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে হবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান (বিদ্যুৎ), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হারেস উদ্দিন (হারেস) ও আবু শাহীন সানি।

অপরদিকে উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা এ সম্মেলনকে অগণতান্ত্রিক ও পকেট কমিটি হিসাবে আখ্যা দিয়ে বয়কটের ঘোষণা দেন।

একাংশের নেতারা বলেন, শাজাহানপুরে প্রতিটা ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি আওয়ামী ঘেঁষা ও আত্মীয়করণ হওয়ায় উপজেলা বিএনপির প্রহসনের সম্মেলনকে বর্জনের ঘোষণা দিয়েছে।এদিকে  উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর বর্তমান শাজাহানপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলসহ ৮ দফা দাবি করা হয়।

পরিশেষে  হাজারো জল্পনা কল্পনা  শেষ করে নব নির্বাচিত সভাপতির সমাপনী বক্তব্যর মাধ্যমে  সুষ্ঠ ভাবে সম্মেলন সম্পূর্ণ হয়।

Trying to Wow a night out together? The Telephone will.

You probably like a lady you came across through an on-line dating site, and also you like to impress the girl. But creating an agenda never exactly already been the strong match. You prefer hanging out with your pals in one neighborhood club, and that’s good, but probably not something you should do with a date.

Versus worrying completely and asking people for advice on which place to go or what to do, it is advisable to carry out some homework yourself – with assistance from your own smart device.

All of us are attached with our very own phones today, that gives us instant access to development, critiques of the places all around us, and ideas for what direction to go. So it is time and energy to make your telephone benefit the matchmaking life, as well.

Following several methods for making use of the phone to generate an online dating benefit. (But remember to put it away if you are really regarding the date…)

Browse evaluations. Yelp will be your closest friend if you are wanting to pick out a restaurant to generally meet. Therefore can web sites like CitySearch.com. Check for restaurants with numerous reviews in lieu of just a few so you get a better general opinion base. In addition, you will see what to expect as far as ambiance and rates by the information – it’s a good idea to go with someplace regarding silent part in order to notice each other talk.

Utilize programs. Do you actually download apps constantly, or are you presently loyal just to a number of? It can help your online dating existence to branch . You can find applications for every little thing – Cor.kz can help you pick just what drink goes most readily useful with your meal, Waze assists you to navigate through terrible visitors to make sure you’re perhaps not late to suit your day, The Happy Cow Vegin Out Guide tells you which restaurants present vegan or gluten-free choices for the big date with nutritional constraints. Whenever the big date isn’t heading so well? eHarmony’s terrible Date save can certainly make a fake crisis phone call towards cellphone to obtain out of it. (you can also identify the full time in advance, and what the emergency shall be, in case.) When you have a concern, likely you can find an app to help.

Match the news. Really don’t recommend delving into politics on a first time, but it is advisable that you be familiar with the headline development in order for she knows you have to pay awareness of the world close to you. An app like Pulse aggregates headlines and allows you to browse the tales you find most interesting.

Do your homework. There isn’t any reason for being unsure of something concerning your time when you meet the lady. And reading the woman on line profile, perform a Google search. You might be amazed to acquire that she’s got a blog or that she’s won some awards for her sculpture art, or that she actually is training for a marathon. These can end up being discussion beginners if you discover challenging to begin with.

 

https://biwomenhookup.com/bisexual-chat/

কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলেন ফুলবাড়ীর ইউএনও সুমন দাস

কুড়িগ্রাম প্রতিনিধি : উপজেলা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সুদুর প্রসারী ভুমিকা পালন করায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনারম্বর অনুষ্ঠানে তাকে জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এদিকে ইউএনওকে  কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার হৃদয় কৃষ্ণ বর্মন জানান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জেলায় শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসাবে আমাকে নির্বাচিত করায় আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ।

উল্লেখ্য যে, অত্র উপজেলায় যোগদানের পর থেকে ইউএনও সুমন দাসের তত্ত্বাবধানে উপজেলার শিক্ষা ব্যবস্থা অনেকাংশে আধুনিকতার ছোয়া পেয়েছে।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান আর নেই

জাতীয় ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্ষীয়ান এই সাংবাদিক ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করে তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

তোয়াব খান সর্বশেষ দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। তার আগে তিনি দৈনিক জনকণ্ঠের শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বজনশ্রদ্ধেয় এই সাংবাদিক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। একই বছর তাকে সম্মানিত ফেলো নির্বাচন করে বাংলা একাডেমি।  

মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন তোয়াব খান। তখন তার আকর্ষণীয় উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হতো ‘পিন্ডির প্রলাপ’ নামের একটি অনুষ্ঠান। 

এদিকে, তোয়াব খানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মৌলভীবাজারে নারী নেতৃত্বে ব্যতিক্রমী দুর্গোৎসব

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের দুর্গাবাড়ি মন্দিরে দীর্ঘ ছয় দশক পর এবার প্রথমবারের মতো নারীদের নেতৃত্বে হবে ব্যতিক্রমি দুর্গাপূজার উৎসব। দেবী দূর্গার ন্যায় নারীর অসীম ক্ষমতা ও নারীর প্রতি সম্মান দেখানোর জন্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেন বলে জানান আয়োজকরা।

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে দীর্ঘ ৬০ বছর ধরে বিরাজমান ঐতিহ্যবাহী ‘দূর্গাবাড়ি মন্দির’। প্রতিষ্ঠালগ্ন থেকে দুর্গাপুজো উপলক্ষে পুরুষদের নিয়ে কমিটি গঠন করা হলেও ৬০ বছরের ইতিহাসে এবারই প্রথম ব্যতিক্রম উদ্যেগ। পুরুষদের পরিবর্তে ১২৪ জন নারী ও সহযোগী হিসেবে তিন জন পুরুষসহ মোট ১২৭ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, নারীর ক্ষমতায়নের প্রতীক দেবী দূর্গা। বাস্তবে নারীরা, মায়েরা স্বীয় মেধা,দক্ষতা ও প্রচেষ্টায় নিজের শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরতে পারেন। তার বহু দৃষ্টান্ত রয়েছে এই পৃথিবীর বুকে তার প্রতিফলন এই কমিটি।

নারীদের নিয়ে এ কমিটিতে রয়েছেন শিক্ষক, চিকিৎসক,আইনজীবি, প্রবাসী, গৃহিণী এবং শিক্ষার্থী। এর আগে বিভিন্ন সময় এক দু’জন নারীকে কমিটিতে রাখা হলেও এ বছর শুধু নারীদের পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় আনন্দিত ও উচ্ছসিত সবাই। তাদের এ কাজে পুরুষরাও সার্বিক সহযোগিতা করছেন বলে তারা জানান।

জেলা উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রের বরাতে জানা যায়, সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে সারা মৌলভীবাজার জেলায় এবছর এক হাজার সাতটি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

শ্রী শ্রী দূর্গা বাড়ি পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা রায় জানান, ‘দেবী দূর্গা আমাদের ধরিত্রী মাতা অথবা নিসর্গ নারীর ‘অবয়ব’। মা আমাদের বাস্তবিক জীবনে দেবী দূর্গার মতো আবির্ভূত হন সংকট মোচনে। দেবীদূর্গা অনেক হাতের মাধ্যমে অশুর বিনাশ করেন। মায়েরা-নারীরা যে পরিশ্রম করেন, সবকিছু সামাল দেন পুরুষরা তা পারেন না। আমাদের এ কমিটি গঠন নারী জাগরণের বহিঃপ্রকাশ মাত্র।

সভাপতি নন্দিতা দেব বলেন, ‘নারীর ক্ষমতায়ন, নারী জাগরণ ও নারীদের প্রতি সম্মান জানিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আমাদের পুরো কমিটির সার্বিক কার্যক্রমে পুরুষরা সহযোগিতা করছেন।’

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন জানান, ‘নারীদের নিয়ে পুজোর কমিটি গঠন, এটা নারী জাগরণের জন্য সহায়ক। পুরুষের পাশাপাশি নারীদের এভাবে এগিয়ে আসা উচিত। আমি নারীদের এই কমিটিকে সাধারণ বরাদ্দের পাশাপাশি বিশেষ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছি।’

সনাতনী পঞ্জিকা অনুযায়ী, ১লা অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান। ২রা অক্টোবর সপ্তমী, ৩রা অক্টোবর মহাষ্টমী, ৪ঠা অক্টোবর মহানবমী ও ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে এদিন প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

নেত্রকোণা পূজামন্ডব পরিদর্শন করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের বড় বাজারের সকল পূজামন্ডব, সাতপাই কালিবাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, প্যানেল মেয়র এস এম মহসিন আলম,  নেত্রকোণা মডেল থানার অফিসার ইনসার্জ খন্দকার শাকের আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকল মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকসহ আরো অনেকে।

পরে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ সুন্দর ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও সিসি ক্যামেরাগুলো সব সময় সচল রাখার নির্দেশ প্রদান করেন।