নওগাঁর আত্রাইয়ে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম দিন উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল এগারো টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্তের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে দলীয় কাযালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ সভাপতি মোঃ গয়ের আলী, যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব, মোঃ আফছার আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েলসহ যুব লীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ছাত্র লীগ, মহিলা লীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষক লীগ নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় নিহত ১১ সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ বুরকিনা ফাসোয় সশস্ত্র বাহিনীর হামলায় কমপক্ষে ১১ সেনা নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত প্রায় অর্ধশত বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছে বলে গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সরকারি এক বিবৃতিতে আল-জাজিরার বরাতে এসব জানায়  ফাসো কর্তৃপক্ষ।

বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক বাহিনীর ১৫০টি গাড়ির একটি বহর উত্তরাঞ্চলীয় শহরের দিকে সরবরাহের কাজে যাচ্ছিল। সে সময় সশস্ত্র বাহিনী সেনাদের ওপর হামলা চালায়। সৌম প্রদেশের গাসকিন্দে ওই হামলা চালানো হয়েছে। ২০১৫ সাল থেকেই ওই অঞ্চলে সক্রিয় আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলো। কিছুদিন পর পরই সেখানে হামলার ঘটনা ঘটছে এবং বিভিন্ন অঞ্চল দখলের চেষ্টা করছে তারা।

জানা যায়, ২০ সেনাসহ প্রায় ২৮ জন আহত হয়েছে। এ ছাড়া আরও ডজনখানেক ট্রাক ধ্বংস হয়ে গেছে। গত জানুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে লে. কর্নেল পল হেনরি সানদাওগো দামিবা ক্ষমতা দখলের পর থেকেই বুরকিনা ফাসোতে সহিংসতার ঘটনা বেড়ে গেছে।

এদিকে, বুরকিনা ফাসো সরকারের মুখপাত্র লিওনেল বিলগো এই হামলাকে কাপুরুষোচিত এবং বর্বর হামলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ১১ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৬০ হতে পারে। ওই সূত্রটি বলছে, কার্যত পুরো কনভয় পুড়িয়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে গত এক দশক ধরে নিরাপত্তাহীনতা বাড়ছেই। এর পেছনে অন্যতম কারণ সশস্ত্র সংগ্রাম। মূলত মালি থেকেই এর সূত্রপাত। বিদেশি সেনা এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি সত্ত্বেও হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

মাদ্রাসার তিন শিক্ষার্থী নিখোঁজের ৯দিনেও মিলেনি কোন হদিস!

তিমির বনিক: হবিগঞ্জের বাহুবল উপজেলার আবনায়ে জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা হামিদনগর থেকে তিন শিক্ষার্থীকে খোঁজে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থী কখন, কীভাবে, কোথায় গেলো তা জানেনা মাদ্রাসা কর্তৃপক্ষ। গত সোমবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫ টা থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা।

নিখোঁজ তিন শিক্ষার্থী হচ্ছে, বাহুবল উপজেলার ৪ নং সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুল শহিদ এর ছেলে মোঃ জাকির মিয়া (১৩),ভাদেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিজগাঁও গ্রামের মোঃ প্যাকু মিয়া’র ছেলে মোঃ আব্দুল ওয়াহিদ (১৪), হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালি গ্রামের মৃতঃ ফিরোজ মিয়া’র পুত্র ও সাঈদ আহমদ এর ছোট ভাই রাহিম উদ্দিন (১৪)। নিখোঁজ তিন শিক্ষার্থী একি প্রতিষ্ঠানের বাহুবল উপজেলার হামিদনগরে অবস্থিত জামেয়া মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র।

নিখোঁজ মোঃ জাকির মিয়ার এক সহপাঠী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায়,গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাকির, ওয়াহিদ, রাহিম তিনজন বলেছিল তারা চিটাগাং কাজ করতে যাবে। মাদ্রাসার আশেপাশের কেউই তাদেরকে মাদ্রাসা থেকে বের হয়ে যেতে দেখেন নি।

নিখোঁজ মোঃ জাকির মিয়ার পিতা হাফেজ আব্দুল শহিদের ছেলে নিখোঁজের ব্যাপারে বাহুবল মডেল থানায় অফিসার ইনচার্জ বরাবর সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ সংক্রান্ত ডায়েরির বরাত থেকে থেকে জানা যায়, ‘হাফেজ আব্দুল শহিদ এর এক ছেলে এক মেয়ে। তার ১৩ বছর বয়সের ছেলে মোঃ জাকির মিয়া বাহুবল উপজেলার হামিদনগরে অবস্থিত আবনায়ে জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসায় হাফেজি লেখাপড়া করে। গত ১৯ সেপ্টেম্বর রোজ সোমবার বিকেল ৫ টার সময় উক্ত মাদ্রাসায় না পেয়ে প্রধান শিক্ষক হাফেজ মাওলানা কাওসার আহমেদকে মোবাইল ফোনে জাকিরের পিতা হাফেজ আব্দুল শহিদ’কে জানান। তখন হাফেজ আব্দুল শহিদ তার নিজ বাড়ী সহ পুরো উত্তরসূর গ্রাম খোঁজাখোঁজি করেও কোথাও পাওয়া যায়নি।

নিখোঁজ জাকির মিয়া’র পিতা হাফেজ আব্দুল শহিদ জানান, আমার সকল আত্নীয় স্বজন সহ পরিচিতদের বাড়ী খোঁজ নিয়ে তাকে না পেয়ে কোন উপান্তর না পেয়ে বাধ্য হয়ে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট যাই। জামেয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা কাওসার আহমেদ সহ সকল শিক্ষকরা মিলে আমার ছেলে সহ নিখোঁজ অন্য দুই ছেলের বিষয়ে এক বৈঠকে বসেন এবং আমাকে থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরী করার পরামর্শ দেন। এখন পর্যন্ত আমার ছেলে জাকির ও তার সহপাঠী ওয়াহিদ, রাহিম-এর কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান জাকিরের সহপাঠী বাহুবল সদরের ছেলেটির বক্তব্য অনুযায়ী আমি ২১ সেপ্টেম্বর রোজ বুধবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ করে ১৯ তারিখ রাতের সিসিটিভি ফুটেজ দেখি। সেই সিসিটিভি ফুটেজে তিনটি ছেলেকেই স্টেশন প্লাটফর্মে ঘুরাঘুরি করতে দেখা গিয়েছে, কিন্তু কোন ট্রেনে উঠতে দেখা যায়নি।

জাকিরের পিতা বলেন, হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালির রাহিম উদ্দিনের বড় ভাই সাঈদ আহমদ-এর সাথে মোবাইল ফোনে ও পরে বাহুবল মডেল থানায় সরাসরি কথা বলে জানতে পারি, রাহিম এর চাচা, মামা ও দুলাভাই সহ অনেক আত্মীয় চট্টগ্রামে থাকেন। নিখোঁজের ৮ দিনেও চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে তাদের কোন হদিস মিলেনি।

হাফেজ আব্দুল শহিদ ও সাঈদ আহমদের অভিযোগ এতো বড় একটি মাদ্রাসা কোথাও একটি সিসি টিভি ক্যামেরা নেই কেনো? ক্যামেরা থাকলে অন্তত তারা তিনজন কি ধরনের পোশাক পরে, কারো সাথে বা কোনদিকে বের হয়েছে তা বুঝা যেতো!

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত নিখোঁজ তিন শিশুর খোঁজ না পাওয়ায় বাহুবলের সর্বস্তরের জনমনে শিশু ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, নিখোঁজ তিন শিশুর সন্ধানে পুলিশের অভিযান চলছে। আমরা আশাকরছি দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।

কন্যা সন্তান হওয়ায় নিজ হাতে হত্যা করলেন বাবা

জোবায়ের আহমেদ, বগুড়া: প্রথম সন্তান মেয়ে। এবার একটি ছেলে সন্তান হবে এই আশা পূরণ না হওয়ার ১৪ মাসের ২য় কন্যা সন্তানকে নিজ হাতে হত্যা করে বাড়ির পাশে ডোবার কাদার ভিতরে পুতে রাখলেন বাবা। এ যেন প্রাচীন যুগের বর্বরতার পুনরাবৃত্তি। ঘটনাটি ঘটে বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের উচলবাড়িয়া গ্রামে।

জানা যায় গত ২৬ সেপ্টেম্বর (সোমবার) মধ্যরাতে ধাতক বাবা জাকির হোসেন তার দ্বিতীয় মেয়ে হুমায়রা কে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে উঠিয়ে নিয়ে ডোবার পানিতে ফেলে হত্যা করে। এরপর ওই ডোবার পানিতে পুতে রাখে। রাত্রিতে জাকিরের স্ত্রী রাবেয়া খাতুন ঘুম থেকে জেগে তার শিশু কন্যাকে বিছানায় না পেয়ে তার স্বামীকে জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। এর আগে ওইদিন সন্ধ্যায় রাবেয়ার সাথে তার স্বামী জাকিরের দ্বিতীয় মেয়ের বিষয়ে ঝগড়া হয়। তাই রাবেয়া আত্নীয়স্বজনদের তাৎক্ষণিক খবর দিলে তারা খোজ করতে থাকে বাচ্চাটির।

এর এক পর্যায়ে জাকির স্বীকার করে যে, সে তার শিশু কন্যাকে রাতের বেলা ডোবায় ফেলে দিয়েছে। এই সংবাদের ভিত্তিতে তার আত্নীয়-প্রতিবেশি পরদিন সকাল বেলা শিশু হুমায়রার লাশ উদ্ধার করে ডোবার পানি থেকে।

এই ঘটনায় এলাকাবাসী জাকিরকে ধরে বেঁধে রাখে এবং থানায় সংবাদ পাঠালে তাৎক্ষণিক সেখানে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং জাকিরকে গ্রেফতার করে।

এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, খবর পেয়েই সেখানে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানকে ফোর্স সহ পাঠানো হয়েছে।

উপপরিদর্শক (এসআই) হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং জাকির নিজের দোষ স্বীকার করে নেয়ায় তাকে তাৎক্ষণিক গ্রেফতার করে থানায় নিয়ে এসে আইনি প্রকৃয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওড়না পেঁচিয়ে শিশু হত্যার অভিযোগে ১জনকে গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পপি সরকার (১১) নামের এক শিশুকে হত্যার অভিযোগে সুরমান আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুরমান ওই এলাকার আনজব আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত সুরমানকে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুল ছালেক।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে গলায় ওড়না প্যাঁচানো পপির লাশ উদ্ধার করে পুলিশ। পপি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই এলাকার দিগিন্দ্র সরকারের মেয়ে। তারা সুলতানপুরে মৃত আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

সোমবার রাতে খাওয়াদাওয়া শেষে পপি তার রুমে ঘুমাতে যায়। সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে গলায় ওড়না প্যাঁচানো পপির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি লোকজন দ্রুত থানা পুলিশকে জানালে থানার এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পপির লাশ উদ্ধার করেন।

রাতে এ বিষয়ে থানায় পপির বাবা বাদী হয়ে সুরমান আলীসহ আরও তিনজনের নামোল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশীদ সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে সুরমানকে গ্রেপ্তার করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশীদ জানান, সুরমানকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত বলে জানায়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, পপির বাবা থানায় মামলা দায়ের করার পরই পুলিশ অভিযান চালিয়ে সুরমানকে গ্রেপ্তার করে। বাকিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত সুরমানকে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি

রাজনীতি ডেস্কঃ রাজধানী ঢাকায় ১৪টি সমাবেশের পর দেশের ৯ বিভাগীয় শহরে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এসকল গণসমাবেশের পর আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশগুলো যেখানে যেখানে হতে যাচ্ছে : ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ২৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক চাল, ডাল, জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম হত্যা প্রতিবাদে আমাদের এই কর্মসূচি হবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনমত গড়ে তুলতে চাই, জনগণকে সম্পৃক্ত করতে চাই। জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলে গণআন্দোলন সৃষ্টি করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই।

ফখরুল বলেন, আমরা দেখছি কর্মসূচিতে জনম্পৃক্ততা বেড়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে, আমাদের সমাবেশগুলোতে যেটা ঢাকা শহরে হয়েছে, আগে জেলা-উপজেলায় হয়েছে, সেখানে জনগণের সম্পৃক্ততা অনেক বেড়েছে। আজকে বাংলাদেশের জনগণের মাঝে একটাই দাবি উপস্থিত হয়েছে যে, দিস গভমেন্ট মাস্ট গো।

উল্লেখ্য, গত ১০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী ঢাকায় মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে ১৪টি সমাবেশ করেছে বিএনপি। লালবাগ জোনের সমাবেশটি স্থগিত এবং পল্লবী জোনের সমাবেশটি পুলিশি হামলায় পণ্ড হয়ে যায়। বিভাগীয় গণসমাবেশ ছাড়াও ভোলা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে আগামী ৬ অক্টোবর সকল মহানগরে এবং ১০ অক্টোবর সকল জেলায় শোক র‌্যালীর কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

শারদীয় দূর্গোৎসব ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ আর ক’দিন বাদেই আসছে দেবী দূর্গা। তাইতো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের প্রতিমা তৈরির শিল্পিরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, শিল্পীর নিপুন হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দূগা দেবীকে। পাশাপাশি চলছে লক্ষী, স্বরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরির কাজ। কোন মন্ডপে চলছে কাঠামো তৈরি আবার কোথাও করা হচ্ছে মাটির কাজ। সনাতন ধম্বাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব ঘনিয়ে আসায় নওগাঁর আত্রাইয়ে যেন দম ফেলার ফুসরত নেই প্রতিমা তৈরির কারিগরদের। লকডাউন শিথিল হওয়ায় এবার কাজের চাপ বেশি। তাইতো ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের। তবুও খুশি তারা।নতুনত্ব কিছু দিতে না পারলেও সাধ্যমত চেষ্টা করছেন দেবী দূর্গাকে সাজাতে এমনটি জানালেন কারিগররা।

সংশ্লিষ্টরা বলছেন, এবার বেড়েছে সব প্রকার উপকরণের দাম। তাই তো এবার খরচ একটু বেশি। উপজেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে এ বছর উপজেলার আটটি ইউনিয়নে পঞ্চাশ মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গোপূজা। আগামী ১লা অক্টোবর শনিবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এ ব্যপারে আত্রাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সনৎ কুমার জানান,দূগোৎসব পালনে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এদিকে দূর্গাপূজায় সাবিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার।

ব্রাজিলের গোল উৎসবের সাথে মেসির জোড়া গোল

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে পার্ক ডে প্রিন্সেসে হওয়া ম্যাচের ১১ মিনিটে কাসেমিরোর ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়ান রাফিনহা। সাত মিনিট পর মনতাসার তালবি হেডে লক্ষ্যভেদ করতে সমতায় ফেরে তিউনিসিয়া।

এরপর ব্রাজিল রীতিমতো তেঁতে ওঠে। ১৯ মিনিটে রাফিনহার বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান রিচার্লিসন। এরপর কাসেমিরোকে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড় ডি বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ২৯ মিনিটে স্পট কিক থেকে গোল করেন নেইমার। ৪০ মিনিটে রিচার্লিসনের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে নিশানাভেদ করেন রাফিনহা। বিরতির আগে ৪২ মিনিটে ডিলান ব্রোন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তিউনিসিয়া ১০ জনের দলে পরিণত হয়। খেলার ৭৪ মিনিটে পেড্রো গোল করে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

এদিকে, আরেক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে লিওনেল মেসির শেষ মুহূর্তের জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। রেড বুল অ্যারেনায় হওয়া ম্যাচের ১৩ মিনিটে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে বল পেয়ে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। এরপর ৮৬ মিনিটে লো সেলসোর পাসে বল নিয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। তিন মিনিট পর বাঁ পায়ের ফ্রি কিকে বল জালে জড়িয়ে দেন এলএম টেন।

উয়েফা নেশনস লিগে আলভারো মোরাতার অন্তিম মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে স্পেন। ৮৮ মিনিটে নিকো উইলিয়ামসের হেড পাসে বল নিয়ে বাঁ পায়ের শটে গোল পান মোরাতা। তাতে একমাত্র গোলের জয়ে মাঠ ছাড়ে স্পেন।

সারাদেশে নেতাকর্মীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল ছাত্রদলের বিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন, ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের আব্দুর রহিম এবং মুন্সীগঞ্জ যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা শাখা’র আয়োজনে ও শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা মো. সুমন আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড থেকে শুরু হয়ে চৌমুহনা চত্বর হয়ে বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সমাপনি বক্তব্যের মাধ্যমে মিছিলের শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, প্রজন্ম দল শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলসহ উপজেলার ছাত্রদলের বিভিন্ন ইউপির নেতৃবৃন্দ।

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্কঃ ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলার অন্য আসামিরা হলেন-ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান, আয়েশা ইসলাম মিম, আনিকা তাবাসুম স্বর্ণা, ঋতু আক্তার ও কামরুন নাহার জ্যোতি।

মহামান্য আদালত মামলাটি লালবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসীকে রুম থেকে টেনে-হিঁচড়ে বের করে নির্যাতনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলাটি করেন তিনি। বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী নূর-ই আলম জানান, মামলায় আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গণমাধ্যম সুত্রে জানা গেছে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। অনিয়ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী এবং সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে সেসময় নির্যাতন করা হয়।