ঠাকুরগাঁওয়ে সাবেক সাংসদকে ৩ জেলার সমন্বয়ক করায় সংবর্ধনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে (২২ সেপ্টেম্বর) বিকালে  জাতীয় পাটির জনসভায় ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্যকে দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার জাতীয় পার্টির সমন্বয়কের দায়িত্ব দেয়ায় নেতাকর্মিরা তাকে সংবর্ধনা দেন।

এর আগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর পঞ্চগড়,ঠাকুরগাঁও এলাকার জাতীয় পার্টির সমন্বয়ক ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি হাফিজউদ্দিন আহম্মদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ  জাবরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান  মোঃ আলম, সেনগাঁও ইউনিয়নের সভাপতি দবিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা, পীরগঞ্জ উপজেলাসহ অন্যান্য উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চুরির ঘটনায় কিশোর গ্যাং এর চারজন আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে দোকান চুরির ঘটনায় কিশোর গ্যাং এর ৪ জন কিশোরকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শমশেরনগর বাজারের রেলওয়ে স্টেশন রোডের রিপন টেলিকমের দোকান কোঠার টিনের চাল কেটে প্রবেশ করে চোরেরা চুরি করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার শমসেরনগর ইউনিয়নের কেছুলুট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জামি মিয়া (১৮) একই গ্রামের কপিল মিয়ার ছেলে জিহাদ (১৫), হরমুজ মিয়ার ছেলে রুহুল আমিন, আবদাল হোসেনের ছেলে তামিম (১৫) কে আটক করা হয়।

রিপন টেলিকম দোকান মালিক কমলগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। রিপন আহমেদ জানান, প্রায় দশ থেকে ১২ লক্ষ টাকার মালামালসহ, নগদ অর্থ চুরি হয়েছে। চুরির অভিযোগে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শমসেরনগর পুলিশ ফাঁড়ি বনিককল্যান সমিতির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৪ কিশোরকে গ্রেপ্তার করে।

গত দুই দিনে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) তদন্ত মোশাররফ হোসেনের নেতৃত্বে এস আই সোহেল রানা, এস আই আব্দুর রহমান, এ এস আই বাবুল হোসেনের একটি দলসহ অভিযানে ২৬টি মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ মোবাইল কার্ড এবং এমবি কার্ড উদ্ধার করা হয়।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল চুরি করেন কিশোর গ্যাং সদস্যরা। পরবর্তীতে চার জনকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের ঘন্টাব্যাপি পাঠদান করালেন ইউএনও

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাচীন ও বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রি কলেজ পরিদর্শনে এসে আইএ (ইন্টামিডিয়েট) প্রথম বর্ষের শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে ঘন্টাব্যাপি ইংরেজি গ্রামার বিষয়ে পাঠদান করালেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কলেজের দক্ষিণ ভবনের ৪র্থ তলা হলরুমে তৃতীয় ঘন্টার ক্লাশে হঠাৎ উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের পাঠদান করান।

এ সময় কলেজের নব যোগদানকৃত অধ্যক্ষ জাকির হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন ও খতিবর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক উপস্থিত ছিলেন।

পাঠদান শেষে ইউএনও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “আজ আমি আপনাদের ক্লাসে এসেছি। পরে আবারো আসবো। আপনারা শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়াবেন, শিক্ষকদের সম্মান করবেন, জানার জন্য শিক্ষকদের বেশি বেশি প্রশ্ন করবেন এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন।”

জানা গেছে, এর আগেও ইউএনও স্টিভ কবির  প্রশাসনিক কাজের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে প্রায় পাঠদান করান। এনিয়ে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার ব্যাপারে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার সৃষ্টি হয়েছে। এবং এটি উপজেলা জুড়ে বেশ আলোচিত।

এছাড়াও তিনি অনেক গরীব ও মেধাবী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা করে আসছেন। এজন্য তিনি উপজেলাজুড়ে একজন শিক্ষাবান্ধব কর্মকর্তা হিসাবে সুপরিচিত।

রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, “স্কুল-কলেজে গিয়ে পাঠদান করা ইউএনও মহোদয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমাকে এটি আরো অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা উনার পাঠদান পেয়ে অনেক উপকৃত হয়েছে।”

এ ব্যাপারে ইউএনও কবির স্টিভ বলেন “কলেজ পরিদর্শনে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়া-লেখায় উৎসাহিত করতেই মূলত আজ আমি তাদের একটি ক্লাস নিয়েছি। তারা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে উপস্থিত থেকেছে। ক্লাসে তাদের পড়ালেখা ছাড়াও বিভিন্ন বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করেছি।”

কমলগঞ্জে ইকোপার্কের ভিত্তি প্রস্তর স্থাপন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা প্রশাসন ইকোপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন বাস্তবায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজের হলরুমে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারো টায় মাদক বিরোধী আলোচনা সভা ও সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা শিল্পী সমিতির সহযোগিতায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফুলবাড়ী ডিগ্রী কলেজ যৌথ ভাবে এ মাদক বিরোধী অনুষ্ঠানের আয়োজন করে।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  সুমন দাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, সিনিয়র সাংবাদিক আজিজ মজনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান হ্যাভেন, অত্র কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী নাসিবুর রহমান ও ১ম বর্ষের শিক্ষার্থী লাবন্য।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোণায় বেঞ্চ, প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ

মো.কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ স্থানীয় সরকার বিভাগের আওতায়  উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পর (ইউজিডিপি) আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যালয়ের বেঞ্চ, প্রতিবন্ধীদের স্কুলে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের ইউ ডি এফ ইসরাত জাহান, সদর উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বাতেন প্রমুখ।

উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের ইউ ডি এফ ইসরাত জাহান বলেন, অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় তিনশত উঁচু নিচু বেঞ্চ, ২৯ টি হুইল চেয়ার ও ২০টি সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

Die Nr. 1 Herausforderung mit Singles auf der Suche nach

krank und müde von meinem Strategie. Es dämmerte mir, dass ich mich vorbereitete, mich vorbereitete, mein eigenes, mein persönliches, mein persönliches, mein persönliches, mein persönliches persönliches} Herz für wirklich Liebe wurde wichtiger als Finden der dann liebenswert Person zu Datum.

Wir bemerkte die Zeit war gekommen zu erscheinen innerhalb zusätzlich zu Reise begann ändere diesen bestimmten Bereich meines Lebens|meines gesamten Lebens |.

I griff viele Veröffentlichungen. Ich habe einen Trainer zu bekommen. Wir haben während meines Raum Platz gemacht und entdeckt. Ich entdeckte Ideen gibt, wie man Respekt und Liebe { ich selbst mein persönliches Ich mag keine Zeit zuvor.

Wir verstanden geliefert dem Tisch gebracht habe als eine Frau und eine Person. ich war kompetent darin, Männer wollen viel mehr von mir.

Letztendlich wurde ich erreicht als eine Dame und mein Sehen und Zentrum weit offen sein verehrt.

Es war aus dem Grund, dass angeben, dass Wir fanden Stefan. Wir sind in eine Angelegenheit von innerhalb von nur wenigen innerhalb von nur wenigen Tagen gefallen, in etwas Ich würde nicht schon vorbereitet zu sein zu lassen geschehen vor.

Heute, Ich bin im die Mehrheit erstaunlich Engagement und fühlen sich wie die glücklichste Person lebendig.

“brauchen Fähigkeiten, um pflegen

und erstellen eine gute Vereinigung. “

Warum ist sich darauf vorzubereiten die Beziehung das Geheimnis der Antwort auf Erfolg?

1. Du musst sein fähig sein zu sehen Die Dame wann sie auftaucht.

Wenn Sie sich die Mühe gemacht haben sind klar in was du wirklich willst, es ist möglich die Dame.

2. Sie müssen wirklich sein {jemand, der|jemand, der|jemand ist,|der|eine Person, die|eine Person, die|wirklich mag und ehrt sich selbst.

Wenn du magst und Respekt dich selbst, wirst du fähig zu erhalten Gewerkschaft du willst. Es ist wunderschön!

3. Interaktionen nicht bleiben fantastisch einfach durch Glück.

Sie wollen Fähigkeiten, um zu erhalten und konstruieren eine gute Vereinigung.

Genau was kann du tust heute bis bereit deine sehr vor eigenes Zentrum für Liebe? Bist du bereit fallen lieben innerhalb weniger Tage und haben nur es ist ein wunderbares Erfahrung, das fortbesteht?

Bild Herkunft: andthatswhyyourealleinerziehend single.com.

হিজাব ইস্যুতে ইরানে চলমান বিক্ষোভে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে পোশাকবিধি না মানায় আটক নারীর মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) উত্তাল ছিল ইরানের অর্ধশতাধিক শহর। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। বিক্ষোভকারীদের লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ।

সম্প্রতি, সঠিকভাবে হিজাব না পরার কারণে মাশা আমিনিকে (২২) আটক করে ইরানের নৈতিকতা পুলিশ ‘গাশত-ই এরশাদ’। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় গত শনিবার থেকে ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মাশা আমিনিকে পুলিশি হেফাজতে মারধর করার অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে অন্তত ৮জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বিক্ষোভকারীদের অনেকে। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এদিকে, মাহসা আমিনির মৃত্যুতে নিজেদের কোনো দায় নেই বলে দাবি ইরানের পুলিশের। তারা জানায়, আগে থেকেই অসুস্থ ছিলেন মাশা। তবে, তার পরিবার দাবি করেন মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

অবসরে যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ

জাতীয় ডেস্কঃ অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন তিনি (মূলত অবসর)। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাও পাবেন।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেনজীর আহমেদ। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিল। তখন র‍্যাবের মহাপরিচালক হিসেবে তার স্থলাভিষিক্ত হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নতুন আইজিপি হিসেবেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা চলছে।

 

শারর্দীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আত্রাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ আসন্ন শারর্দীয় দূর্গা পূঁজা সুষ্ঠ ও শান্তিপূণ ভাবে উদযাপনের লক্ষে নওগাঁ জেলার আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ ( আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচাজ মোঃ তারেকুর রহমান সরকার।

অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, ইয়ুথ টেলিভিশন আত্রাই উপজেলা প্রতিনিধি মোঃ সুজন কবিরাজ, আত্রাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সনৎ কুমার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল।

সভায় ইতিমধ্যে থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্দিরে সবোচচ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের জন্যঅনুরোধ জানানো হয়, আলাদা আলাদা ভাবে প্রবেশ ও বাহির হওয়ার পথ রাখা, কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার নিশ্চিতকরার দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য এ বছর উপজেলায় পঞ্চাশ টি মন্দিরে শারর্দীয় দূর্গাপূঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তুতিমূলক সভায় উপজেলার সকল দপ্তর প্রধান, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ সকল মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকওসুধীবৃন্দ উপস্থিত ছিলেন।