নেত্রকোণায় আসন্ন সারদীয় দূর্গাপুজা ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো.কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় আসন্ন সারদীয় দূর্গাপুজা ২০২২ উদযাপন উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ন ও আন্দগঘন উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার,  উপজেলা ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান, নেত্রকোণা সদর উপজেলার সকল চেয়ারম্যানসহ উপজেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগনকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত দেন।

জাতিসংঘে ভাষণ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্কঃ ভারত, ইউরোপ ও আমেরিকার অসংখ্য মঞ্চ আলোকিত করে এবার ‘অন্য’ মঞ্চেও জ্বলে উঠলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেন প্রিয়াঙ্কা। এদিন গাঢ় নীল পোশাকে জাতিসংঘের সাধারণ সভায় দৃপ্ত ভঙ্গিতে ভাষণ দিয়েছেন প্রিয়াঙ্কা।

জাতিসংঘের মঞ্চে বিশ্বকে মনে করিয়ে দিলেন, বর্তমান এবং ভবিষ্যতের চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই রয়েছে। ন্যায্য, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পৃথিবী প্রতিটি নাগরিকেরই অধিকার।

অভিনয় ও প্রযোজনা ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া জাতিসংঘের একজন ‘গুডউইল অ্যাম্বাসেডর’। সুস্থ পৃথিবীর উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সমস্ত সদস্যদেশের লক্ষ্যমাত্রাও নিজের ভাষণে মনে করিয়ে দেন তিনি।

ভাষণে বিশ্ব জুড়ে নানা সমস্যার কথা তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। দারিদ্র দূরীকরণ, পরিবেশ রক্ষা এবং বিশ্ববাসীর জীবনের মান উন্নয়নসহ ১৭টি লক্ষ্যে জাতিসংঘকে বর্তমানে সাহায্য করছেন বলিউডের এই সুপারস্টার।

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ‍কৃষি বিজ্ঞান বিষয়ের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। এ নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।

পুলিশ জানায়, দুই শিক্ষককে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে সংশ্লিষ্টতা থাকায় রাতে মামলার আসামি করে গ্রেফতার দেখানো হয়। এদিকে রাতে পিয়ন সুজনকেও আটক করে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে এজাহার নামিয় আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এপর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের প্রয়োজন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কার প্রদান করবেন। এছাড়া যেসব খেলোয়াড়ের ঘরের অবস্থা ভালো না, তাদের ঘর তৈরি করার নির্দেশনাও দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম বলেন, সাফজয়ী নারী ফুটবলারদের ঘরের অবস্থা পরিদর্শন করে যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে এসে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।

এর আগে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের পুরস্কারজয়ী রুপনা চাকমার পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথের রঙ্গশালায় ফাইনালে কৃষ্ণা রানী সরকারের দুই ও শামসুন্নাহার জুনিয়রের এক গোলে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ২৩ গোল করেছেন বাংলাদেশের মেয়েরা।

 

ঘরে তালা ঝুলিয়ে সবাই পলাতক, নববধূর দিন কাটছে উঠানে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ‘দীর্ঘ প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কের পর গত ২০ জুলাই রাতে আজাদুর রহমান আজাদ আমাকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর দুই পক্ষের পঞ্চায়েত মিলে আমাদের বিয়ে পড়ান। কিছুদিন যাওয়ার পর থেকেই আমার স্বামী চুল টেনে এবং স্বামীর বড় ভাই ও ভাইয়ের বৌ আমাকে নির্যাতন শুরু করে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তিন দিন ধরে তারা আমাকে ঘর থেকে বের করে দরজা, জানালা বন্ধ করে বাড়ির সবাই চলে যায়। আমি অসহায় হয়ে ঘরের বারান্দায় ও উঠানে দিন কাটাই। মেম্বার এসে সন্ধ্যায় পাশের বাড়িতে গিয়ে রাত কাটানোর ব্যবস্থা করে দিয়েছে।’ কথাগুলো বলেন কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের আজাদুর রহমানের নববধু ফারজানা বেগম।

স্থানীয়দের অভিযোগে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, কান্দিগাঁও গ্রামের কামরুজ্জামানের বাড়ির দু’টি ঘর তালাবদ্ধ। পশ্চিম ঘরের বারান্দায় ব্যাগের মধ্যে কাপড় চোপড় নিয়ে হতাশাগ্রস্ত নববধূ ফরাজানা বেগম। প্রেমের সম্পর্কের জের ধরে আজাদুর রহমান (২৫) একই গ্রামের আহমদ আলীর কন্যা ফারজানা বেগম (১৯) কে ২০ জুলাই রাতে নিজ বাড়িতে নিয়ে আসে। তারপর রাতেই দু’পক্ষের পঞ্চায়েত মিলে তাদের বিয়ে হলেও কাবিন সম্পন্ন হয়নি।

আজাদুর রহমানের মামাতো ভাই সালাহউদ্দীন, কান্দিগাঁও গ্রামের পঞ্চায়েত নেতা মো. হান্নান বলেন, আজাদ মেয়েটিকে তার বাড়িতে আনার পর হাফেজ খোরশেদ আলী তাদের বিয়ে পড়িয়ে দেন। বিয়ের উকিল হিসাবে ছিলেন হামিদুর রহমান, ইমদাদুল হক ও মহব্বত আলী। তবে বর্তমানে মেয়েটির উপর তারা অমানবিক আচরন শুরু করেছে। এখন মেয়েটি যেভাবে আছে তা খুবই ঝুঁকির মধ্যে।

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন, ২০ জুলাই রাতে দু’পক্ষের পঞ্চায়েতের উপস্থিতিতে তাদেরকে বিয়ে পড়ানো হয়। পরবর্তীতে বিরোধ দেখা দিলে ২১ আগষ্ট আমার সভাপতিত্বে দু’পক্ষের পঞ্চায়েতদের নিয়ে সালিশ বৈঠক বসে। উপস্থিত সালিশগণের সিদ্ধান্ত মতে এক লক্ষ এক হাজার টাকা কাবিননামা সাব্যস্তক্রমে পরদিন আদমপুর বাজারে কাজী অফিসে গিয়ে নিকাহ রেজিষ্ট্রারী করার কথা। পরে কাবিন না হওয়ায় বিরোধ দেখা দেয় এবং বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। তবে গত তিনদিন ধরে বাড়ির বারান্দায় মেয়েটি একা থাকার কারণে পার্শ্ববর্তী বাড়িতে আপাতত থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছি।

অভিযোগ বিষয়ে জানতে চেয়ে আজাদুর রহমানকে পাওয়া না গেলেও আদমপুর বাজারে তার বড় ভাই নূর রহমান বলেন, মেয়েটা নিজে ইচ্ছে করে বাড়িতে আসে। তারপর মেয়েকে আমার ভাইয়ের সাথে জোরপূর্বক বিয়ে দেয়া হয়েছে। বর্তমানে তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ রয়েছে।

এব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিষয়টি আপনারা সরেজমিনে গিয়ে বাস্তবতা বুঝে আসেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত উদ্দীন বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশের তাকরিম

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর)  স্থানীয় সময় রাতে মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলওয়াতে অংশ নেন। এ সময় তৃতীয় স্থান অর্জন করা তাকরীমকে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার দেয়া হয়।

হাফেজ তাকরিম রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা-এর কৃতি শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গত ৯ সেপ্টেম্বর জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে তাকরিম ও ফয়জিল কোরআনের প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম তাকরিমের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্প্রতি লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭ম স্থান অধিকার করেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম। বৈশ্বিক এই প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন তিনি। গত ২২ মে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তাকরিম।

এর আগে গত ৫ মার্চ তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন বাংলাদেশের এই হাফেজ।

 

সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) আবেদনের বয়সসীমা ৩৯ মাস ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি

জাতীয় ডেস্কঃ সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ তারিখে নির্ধারণ করে দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারি করেছে। ফলে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদনের বয়সসীমা ৩৯ মাস ছাড় পেল।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধিঅধিদপ্তর/পরিদপ্তর/নশ্বর এবং সংবিধিবন্ধ/ স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভি৬-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর/প্রতিষ্ঠান এর ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের আবেদনের  ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ ২০২০ সালের ২৫শে মার্চের পর থেকে যাদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর পার হয়েছে বা হচ্ছে, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন।

Chemistry’s Helen Fisher covers the root factors behind Adultery

A year ago ended up being the entire year of adultery says The everyday Targum. That is due to that a few high profile a-listers like padraig harrington and Jesse James had gotten caught cheating on the spouses. I would personally include to this report that gay dating website sites like Ashley Madison which promote cheating produced this a hot subject within the media aswell.

Chemistry.com’s commitment specialist, Dr. Helen Fisher, states that adultery provides roots not just in psychology but biology at the same time. A few of the mental reasons behind adultery she gives include:

  • fixing a gender problem.
  • Wanting a lot more interest.
  • Revenge.
  • Boost a marriage.
  • Even more enjoyment.

Dr. Fisher in addition helps make the point that there’s a biological part to adultery. She states the brain has two systems with one associated with attachment and really love and one which is the libido. In certain individuals those two techniques are not well connected which enables people to quicker hack without regard for their partner’s thoughts. Dr. Fisher investigation additionally suggests that a gene may be partly accountable for this. Scientists in Sweden discovered a “cheating” gene in a research of 552 pairs of twins and their partners. كيف تربح المال من النت Folks with no gene were prone to have a successful matrimony. If men and women had two duplicates of the gene, the researchers found that the couples happened to be prone to have a crisis from inside the marriage. قواعد لعبة البولينج

To learn more information on the dating site whereby Dr. Helen Fisher help style the matching program, read the breakdown of Chemistry.

লক্ষ্মীপুরে এসিল্যান্ডকে বালু উত্তোলনের সংবাদ দেওয়ায় সাংবাদিকের উপর হামলা, থানায় মামলা দায়ের

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর প্রতি‌নি‌ধিঃ লক্ষ্মীপুরে এসিল্যান্ডকে বালু উত্তোলনের সংবাদ দেওয়ায় সাংবাদিকের উপর হামলাকারী বালুখেকো সন্ত্রাসবাহিনীর গডফাদার জুলহাসের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল সদর থানায় সাধারণ অভিযোগ করা হয়েছে।

সদর উপজেলার আওতাধীন ৪নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মানিক মিয়া ইটভাটার গেইটের সামনে বেড়ীর উপরে ১৮ সেপ্টেম্বর ২২ (রবিবার) বিকেল পাঁচটায় জুলহাস ও তার সন্ত্রাসী বাহিনী ১৫ থেকে ২০জনকে নিয়ে, সংবাদ সংগ্রহ করতে যাওয়া দৈনিক গণজাগরণের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি নাঈম হোসেনের উপর হত্যার উদ্দেশ্য নারকীয় পৈশাচিক হামলা চালায়।

সেই হামলার প্রতিবাদে এবং ন‍্যায় বিচারের প্রত‍্যাশায় দৈনিক গণজাগরণের প্রতিনিধি রাকিব হোসেন সোহেল বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল সদর থানার ওসি জানান,” আমরা অভিযোগ পেয়েছি, অপরাধীরা যত বড়ো শক্তিশালী হোকনা কেন খুব দ্রুতই সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা।”

হাসপাতালে আহত চিকিৎসাধীন সাংবাদিক নাইম হোসেন বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ৪নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসিন্দা মোহাম্মদ জুলহাস মোল্লা দীর্ঘ ৫ বছর ধরে গোপনে বালু উত্তোলন করে আসছে। একই সাথে গত চার মাস ধরে বালু উত্তোলন করা স্থানীয় সুত্রে সংবাদ পেয়ে ঘটনার স্থলে গিয়ে দেখি স্থানীয় সুত্রে দেওয়া তথ্য সত্য। পরে বালু উত্তোলন করার বিষয়ে লক্ষ্মীপুর সদর ভূমি কর্মকর্তাকে, দৈনিক গণজাগরণ পত্রিকার মুঠোফোন থেকে কল করে জানানো হয়। তিনি ঘটনার স্থলে দুইজন সংবাদ কর্মী দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি নাঈম হোসেন কে উপস্থিত থাকতে বলেন।  পরে ভূমি কর্মকর্তা চররুহিতা ভূমি অফিসের অফিস স্টাফ শিশির দাসকে দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে বেড়ির নিচ দিয়ে নেওয়া পাইপের কিছু অংশ কেটে দেন চররুহিতা ভূমি অফিস স্টাফ শিশির দাস। আসার পথে বালু উত্তোলন সন্ত্রাস বাহিনীর গডফাদার জুলহাস মোল্লা সন্ত্রাসী দল ১৫ থেকে ২০জন  দিয়ে দুইজন সংবাদ কর্মী কে মোটরসাইকেল করে আসার পথে বেড়ীর উপরে মোটরসাইকেল চলতি অবস্থায় জুলহাস মোল্লা হঠাৎ  করে এসে গাড়ী আটক করে সাংবাদিদের গোষ্ঠি নাম ধরে গালমন্দ শুরু করে লাথি মেরে বেড়ি থেকে মানিক কোম্পানীর ইট ভাটার গেইট এর সামনে খালের পাশে ফেলে দিয়ে এলোপাতাড়ি দুইজন কে কিল ঘুষি মারতে থাকে বালু উত্তোলন কারী জুলহাস মোল্লা। এসময় দুইজন সংবাদ কর্মীর মধ্যে একজন কে পুরুষ গোপন অঙ্গে জোরসে লাথি মারে গুরুতর আহত করে। পরে হকিস্টিক দ্বারা কোমরে আঘাত করতে থাকে এবং কোমরের উপরে উঠে দাড়িয়ে বুট জুতা দ্বারা দীর্ঘক্ষণ পাড়া চড়া করে কোমরের দুইটি হাড় ভেঙ্গে যায় ও হাড়ের মাংস থেঁতলে যায়।

সন্ত্রাসী বাহিনী জুলহাস মোল্লা সংবাদ কর্মী উপর অর্তকিত হামলা চালিয়ে মাথায় ও বাম হাত এবং ডান হাতে আঘাত করে জখম করার কথা জানানোর জন্য ভূমি কর্মকর্তা কে বহুবার কল করা হয়। কিন্তু মুঠোফোন রিসিভ করেননি।হামলা কারীদের হামলায় একটি  ডিএসএলআর ক্যামেরা ও দুটি এনড্রয়েট মোবাইল ফোন ভাংচুর করে নিয়ে যায় জুলহাস মোল্লা ভাড়া করা গুন্ডা দিয়ে। পরে আহত দুইজন সংবাদ কর্মী লক্ষ্মীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার নিকট গিয়ে ঘটনার কথা জানালে। তিনি সংবাদ কর্মীকে বলেন, আপনারা সংবাদ দিয়েছেন আমার পাইপ ভাঙ্গার দরকার ছিলো আমি আমার অফিস সহকারী দিয়ে ভেঙ্গে দিয়েছি। আপনাদের উপর হামলা করেছে এটা ফৌজদারি মামলা করতে হবে, আপনারা থানায় গিয়ে মামলা দিন। একপর্যায়ে দুইজন সংবাদ কর্মী রাকিব ও নাঈম লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও বালু খেকো জুলহাসের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি বাড়িতে। থানায় অভিযোগ হওয়ার পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়েছে বলে জানান এলাকাবাসী।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোস্তফা কামাল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কমলগঞ্জে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় দুদকের হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দুপুর দেড়টা থেকে টানা বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদক দল।

তবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালানোর কথা দুদক জানালেও কি অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে তা পরিস্কার করেননি দুদক কর্মকর্তারা।

দুদকের এক কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে এ বিষয়ে বিস্তরিত তথ্য জানানো হবে।

৩ ঘণ্টাব্যাপী অভিযান চলাকালে স্থানীয় কোনো সংবাদকর্মীকে সাব-রেজিস্ট্রার অফিসে প্রবেশ করতে দেয়নি অভিযানকারী দুদক দল। অভিযান শেষে কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ এর সঙ্গে সাংবাদিকরা কথা বললেও অভিযান বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কথা বলেননি দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরাও।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাদা পোশাকে দুদকের কর্মকর্তারা কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সম্মুখে ঘুরাফেরা করেন। পরে দুপুর দেড়টায় দুদকের অফিসিয়াল পোশাক পরিহিত অবস্থায় অফিসের ভিতরে প্রবেশ করেন। অভিযান চলাকালে প্রায় ৩ ঘণ্টা সাব-রেজিস্ট্রার অফিসের মূল প্রবেশদ্বারের গেইট বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন দলিল দাতা ও গ্রহীতারা।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুদকের ফেইসবুক পেইজ থেকে জানা যায়, দুদক হটলাইন-১০৬ এ প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে সাব-রেজিস্ট্রার অফিস, কমলগঞ্জ, মৌলভীবাজারে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুদক, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ হতে ৪ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করা হয় এবং উক্ত অফিসের কতিপয় নকল নবিশদের কাছে অব্যাখ্যায়িত নগদ অর্থ পাওয়া যায়। এছাড়া সাব-রেজিস্ট্রার অফিসের প্রত্যেকের কক্ষ সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকলে ও অভিযোগ সংশ্লিষ্ট টিসি সিসি ক্যামেরার বাহিরে রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়াদির সত্যতার বিষয়টি অভিযান পরিচালনাকারী টিমের কাছে প্রাথমিকভাবে সত্য মর্মে প্রতীয়মান হয়েছে।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী টিম শীঘ্রই বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবেন বলে জানা যায়।

উল্লেখ্য, কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফের প্রকাশ্যে ঘুষ বাণিজ্য, ক্রেতা বিক্রেতাদের হয়রানি, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রার করা, জমির শ্রেণি পরিবর্তন করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, দলিল লেখকদের সঙ্গে দুর্ব্যবহারসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।