ঢাকায় সালমান খানের ‘বিং হিউম্যান’ উদ্বোধন করলেন তার ভাই

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড ‘বিং হিউম্যান’ ক্লোদিং-এর শাখা উদ্বোধন হলো রাজধানীর বনানীতে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় এই শাখার উদ্বোধন করেন সালমানের ছোট ভাই সোহেল খান।

গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় সালমান খান বলেন, ‘হাই বাংলাদেশ। তোমাদের জন্য বড় একটি সুখবর আছে। তা হচ্ছে ‘বিইং হিউম্যান ক্লথিং’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।’

তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে বনানীর আউটলেটে হাজির হন সোহেল খান। এর আগে শো রুমের সামনে নেচে গেয়ে সোহেলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন তিনি। সোহেল খান বলেন, বিয়িং হিউম্যান ক্লোদিং চ্যারিটির একটি অংশ। যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে ঢাকায় আরও কিছু শাখা করার ইচ্ছা আছে। আমরা এটাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চাই।

ঢাকায় আসার অনুভূতি নিয়ে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসাধারণ লাগছে। বিশেষ করে মানুষের মুখে হাসি আর উচ্ছ্বাস দেখে সবাইকে সুখী মনে হচ্ছে। তারচেয়ে বড় কথা, সবাইকে দেখে মনে হচ্ছে তারা প্রত্যেকেই সালমানের ‘বিইং হিউম্যান’ এর আউটলেট উদ্বোধনের অংশীদার। আমি এখানে আসার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, ‘বিইং হিউম্যান’কে বাংলাদেশের মানুষ কীভাবে গ্রহণ করবে! কিন্তু সবার এই উচ্ছ্বাস ও সতস্ফূর্তভাবে তাকে গ্রহণ করায় সব শঙ্কা কেটে গেল!’

এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

উল্লেখ্য, ‘বিং হিউম্যান’ ক্লোদিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিং হিউম্যানের একটি অংশ। ফাউন্ডেশনটি চালু হয় ২০০৭ সালে। এটি একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট এবং সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাজ করে। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০ বেশি আউটলেট রয়েছে।

 

মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারা দেশের পর ঢাকার ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এ সময় বিএনপি নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

বিএনপি অভিযোগ করেছে, মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুলফৌজ মাঠে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা করেছেন এবং ধাওয়া দিয়েছেন।পাশাপাশি জনসভাস্থলে ব্যাপক টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, পূর্বঘোষণা অনুযায়ী আজ এই সমাবেশ হওয়ার কথা। সে অনুযায়ী বিপুলসংখ্যক নেতাকর্মীসহ আমরা সমাবেশস্থলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অস্ত্রসহ হামলা চালায়।

এখন পর্যন্ত চারটি স্থানে সমাবেশ হয়েছে। এর মধ্যে উত্তরার কামারপাড়া সমাবেশেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এদিকে, মিরপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

স্পোর্টস ডেস্কঃ আইসিসির এলিট প্যানেলভুক্ত পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আসাদ রউফ ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন। আম্পারিং ক্যারিয়ারে প্রথম ওয়ানডে পরিচালনা করেন ২০০০ সালে। এ সংস্করণে প্যানেলভুক্ত আম্পায়ার হন ২০০৪ সালে। ২০০৬ সালে জায়গা পান আইসিসির এলিট প্যানেলে। তার আগের বছর ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন রউফ। আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ছয় বছর আগে তিনি আইসিসির প্যানেল থেকে বাদ পড়েন। এরপর জীবিকার তাগিদে শুরু করেন জুতা ও কাপড়ের ব্যবসরা শুরু করেন। নিজের আম্পারিং ক্যারিয়ারে আসাদ ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

স্পট ফিক্সিংয়ের অভিযোগে বাদ না পড়লে তিনিও স্বদেশি আরেক আম্পায়ার আলিম দারের মতোই জনপ্রিয় থাকতেন বলে অনেকের মতো। তার মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ নিজের টুইটারে লেখেন, ‘সাবেক আম্পায়ার আসাদ রউফের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ তাকে সর্বোচ্চ জায়গায় রাখুন।’

আম্পায়ারিংয়ে নাম লেখানোর আগে আসাদ রউফ খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার গড়েছিলেন। যদিও তিনি জাতীয় দলের খেলার সুযোগ পাননি। পাকিস্তানের জাতীয় ব্যাংক ও রেলওয়েজের হয়ে আসাদ খেলেছিলেন ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ। সেখানে ২৮.৭৬ গড়ে রান করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে বিসিসিআই এই আম্পায়ারকে দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গের জন্য ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়। আম্পায়ারিংয়ে আসার আগে পাকিস্তানের ঘরোয়া লিগে ক্রিকেট খেলতেন আসাদ। আম্পায়ারিং ছাড়ার পর দেশে ব্যবসা করেই জীবনধারণ করতেন তিনি।

রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৯০৯ ভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

লন্ডনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম। এরপর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী লর্ড আহমদ।

এ ছাড়া শনিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পাশাপাশি রোববার (১৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে রাজার এক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেবেন।

একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।

এরপর মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সংবর্ধনায় যোগ দেবেন। পাশাপাশি তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি ইউএনএইচসিআর-এর শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি এবং স্লোলোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা।

বুধবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের টেকসই আবাসন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগশেষে তিনি দেশে ফিরে আসবেন।

 

মুজিব বায়োপিক সিনেমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্কঃ শ্যাম বেনেগাল নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে প্রতীক্ষায় আছে সিনেপ্রেমী দর্শক। এরইমধ্যে প্রকাশিত হয়েছে ট্রেলার। সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, এ নিয়ে সিনেমা সংশ্লিষ্টরাও কিছু বলছেন না। তবে গতকাল বুধবার ( ১৪ সেপ্টেম্বর) চলচ্চিত্রটি নিয়ে কথা বলেছেন মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে উঠে এসেছে সিনেমাটির মুক্তির বিষয়টিও।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মুক্তি প্রতীক্ষিত ‘মুজিব’ চলচ্চিত্র নিয়েও কথা উঠে। এসময় প্রধানমন্ত্রী ‘মুজিব’ এর মুক্তি প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রটির এডিটিংয়ের কাজ চলছে। এডিটিং সম্পন্ন হলে আমরা একটা ভালো সময় চিন্তা করছি। সেভাবেই এটা আসবে।’

‘মুজিব’ চলচ্চিত্রটি নিয়ে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, চলচ্চিত্রটির মূল শুটিং ঢাকায় হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। তারপর তো বেশিরভাগ শুটিং মুম্বাইতে করা হলো। এরপর কিছুটা ঢাকায় করে। গেল কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ এর ট্রেলার উন্মোচন হয়েছে। যা অনলাইনে আসার পর সিনেমাপ্রেমীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সমালোচনাও করছেন।

এ বিষয়ে তিনি বলেন, ট্রেলারটা যদি গ্রহণযোগ্য না হতো, তাহলে ফ্রান্সে কান ফেস্টিভাল কোনদিন কিন্তু গ্রহণ করতো না। কাজেই এর কোয়ালিটি নিয়ে এখানে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু এ কথাটাও আপনাদের বিবেচনা করতে হবে যে, কান উৎসব কিন্তু যা তা গ্রহণ করে না বা তাদের এখানে দেখাতে দেয় না।’

এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে ৭ মার্চের ভাষণে জাতির পিতাকে ওইভাবে দেখার পর, সেটাকে অভিনয় করে দেখালে এটা নিতে অনেকের একটু কষ্ট হয়—এটা হলো সমস্যা। এটা যখন সিনেমা হবে, তখন কেউ না কেউ তো এটাতে অভিনয় করতে হবে। আর সেভাবে করার চেষ্টা করতে হবে, এবং আমি তো মনে করি যেটুকু করেছে চমৎকার করেছে। ট্রেলার কানে যাওয়ার আগে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখেছি, যেখানে যেখানে সংশোধন দেওয়ার দিয়েছি। ঠিক করার পর সেটা কানে নিয়েছে।’

এরপর প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন ‘মুজিব’ চলচ্চিত্রে অভিনয় করা অভিনয়শিল্পীদের। তিনি বলেন, ‘এখানে যারা অভিনয় করেছেন, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন।’ বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ বাংলাদেশ ও ভারতের আরও অনেক নামিদামি তারকারা এতে অভিনয় করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। ঢাকায় শেষভাগের দৃশ্যধারণ হয় গত নভেম্বর থেকে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সড়ক দুর্ঘটনার কবলে

আন্তর্জাতিক ডেস্কঃ  সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহত হয়েছেন। তবে তিনি গুরুতর আহত হননি। আজ বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ  ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের।

প্রেসিডেন্টের প্রেস সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) নিরাপত্তা প্রহরীর গাড়ির সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জেলেনস্কির গাড়ি চালকও আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে নিজ কার্যালয় থেকে ভিডিওবার্তা দেন জেলেনস্কি। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করে থাকেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

উল্লেখ্য, এর আগে সদ্য দখলমুক্ত খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের আইজিয়াম পরিদর্শন করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

Hilary Duff Might Creating a Tinder Dating Reality Show

Solitary a-listers have not been shy to admit that they’re on Tinder. Performers like Lindsay Lohan, Chris Pine, previous lose American Nana Meriwether and Mindy Kaling have got all been noticed in the popular relationship software. The most recent celebrity to check it out is actually not too long ago separated unmarried mom Hilary Duff. 888 casino arab

Duff shared her desire for Tinder on Ryan Seacrest’s radio show, admitting that she wasn’t sure things to label of the matchmaking application to start with, but she shared with her girlfriends after assisting them swipe remaining and right on a few of their particular fits, she planned to join. They protested, but Duff insisted it might be enjoyable.

Works out, it has already been fun for her – she was not too long ago noticed on a romantic date in a bowling alley, and later inside the week acquiring pizza pie with the same guy. It seems that, men she met on Tinder.

Hearsay are circulating that she joined with Tinder to flick a brand new relationship reality program, one that follows her around on her various Tinder dates. In accordance with The routine Mail, film digital cameras were present whenever Hilary along with her time visited supper, nevertheless team remaining if they went along to a bar.

Hilary went into some detail about the woman date on Seacrest’s tv show. “We moved bowling so we didn’t have to speak continuously, but we performed communicate a lot actually,” she stated. “He was cool. He introduced a friend and that I had some buddies here. The guy had previously been in editing for real life programs. العاب قمار مجانا Now, he is an actor and he merely penned a play. He is a fascinating man. To be honest, I do not want an actor either … i believe they have some tasks.”

‘I’m just a Tinder pet!’ she joked. ‘I’d my Tinder training tires on for my personal basic date. العاب لكسب المال Now it really is smooth sailing.’

Duff’s newest project is actually a co-starring role within the show “Younger” alongside Broadway star Sutton Foster, where she takes on pal and co-worker to Foster who’s wanting to go herself off as 26 maintain the woman work. Duff hasn’t revealed whether there’s a dating reality tv series job planned.

Duff assured Seacrest during the woman interview that the person who she dates needs to be recognized by her boy Luca, just who she described as a “Mama’s guy.”

Relating to TMZ, this lady has swiped right on 9 men thus far since she joined a few weeks before. Today we just need to wait for show to launch.

https://www.naughtyoverfiftynevada.com

ইউক্রেনের সেনাদের পাল্টা হামলা অব্যাহত রাখতে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের পাল্টা হামলা অব্যাহত রাখতে আরো অস্ত্র দেয়ার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আগামী কয়েকদিনের মধ্যে আপনারা আরো অস্ত্রের চালান দেখতে পাবেন। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা ইউক্রেনেকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করার আশ্বাস দিয়েছিল, তারই অংশ হিসেবে এ সমস্ত অস্ত্র পাঠানো হচ্ছে।

এদিকে ইউক্রেনের পাল্টা হামলার ব্যাপারে তিনি আশাবাদী কথাবার্তা বললেও সাংবাদিকদের সতর্ক করে বলেন, রাশিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে আপনারা সজাগ দৃষ্টি রাখুন। এখনো বড় রকমের ক্ষতি করে দেয়ার ক্ষমতা তাদের রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার সামরিক অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে ১,৩০০ কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সহায়তা দিয়েছে। এরপর সময় সময়ে শক্তিশালী অস্ত্র এবং তা সরবরাহের পরিমাণ বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু এসএসসি-২০২২

শিক্ষা ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে  ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর এসএসসি পরীক্ষা বেলা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেবে ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানের ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হয়ে ৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সিলেট অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিত করা হয়।

নবির ব্যর্থতায় ফের র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বারে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ টুর্নামেন্টে আফগানিস্তানের অধিনায়ক নবির ব্যর্থতায় ফের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বারে ফিরেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের মোহাম্মদ নবির কাছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। অবশেষে এশিয়া কাপ শেষে র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে ফিরলেন তিনি। 

সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে দুই ইনিংসে ৩৫ রানের পাশাপাশি মাত্র ১ উইকেট শিকার করতে পেরেছেন সাকিব। এর ফলে ১৬ রেটিং পয়েন্ট অর্জন করেন সাকিব। এশিয়া কাপের শুরুতে ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করা সাকিবের টুর্নামেন্ট শেষে রেটিং পয়েন্ট দাঁড়ায় ২৪৮-এ।

এদিকে, আফগানিস্তানের নবি এশিয়া কাপ শুরু করেন ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে। অথচ, পুরো টুর্নামেন্ট জুড়ে খারাপ পারফরম্যান্সে ১৫ রেটিং পয়েন্ট হারান তিনি। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে ১৬ রানের পাশাপাশি মাত্র ৩ উইকেট নেওয়ায় এত বেশি রেটিং পয়েন্ট হারান নবি। যার ফলে এশিয়া কাপ শেষে ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে নেমে যান তিনি।