হায়দরাবাদে স্কুটার শো-রুমে ভয়াবহ আগুনে নিহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৈদ্যুতিক স্কুটার শো-রুমে ভয়াবহ আগুন লেগে ৮জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজ্যটির রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গতকাল সোমবার রাত ১০ টার দিকে হায়দরাবাদ শহরের সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে আগুন লাগে। পরে এই আগুন পার্শ্ববর্তী রেস্তোঁরা ও ভবনে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ৮ জনের মৃ্ত্যুর পাশাপাশি বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দমকল বিভাগে খবর দেন।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি।তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লজ থেকে লোকেদের উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু লোক মারা গেছে। আমরা ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছি।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

 

নাগেশ্বরীতে ৩ বছরের শিশু হত্যা, জেঠাত দুলাভাই আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বোন দুলা ভাইয়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় হাফছা খাতুন খুশি (৩) নামের এক শিশুকে শ্বাস রোধ করে হত্যা করেছে শিশুটির জেঠাতো বোনের স্বামী আব্দুল গণি (২২)। এ ঘটনায় আব্দুল গণিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।  

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আস্করনগর পোলাদিটারী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল শেষে সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোমবার খুশির বাবা বাবু মিয়া একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, আস্করনগর পোলাদীরপাড় এলাকার বাবু মিয়ার স্ত্রী কলি আক্তার দাম্পত্য কলহের কারণে বাবার বাড়ি মুন্সিগঞ্জে চলে যায় প্রায় তিন মাস আগে। এদিকে বাবু ঢাকায় প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করার স্বার্থে সেখানে থাকেন। তাদের মেয়ে হাফছা আক্তার খুশিসহ তিন বোন বাবু মিয়ার ছোট বোন শাহিদা বেগমের বাড়িতে থাকত। গত ৪ সেপ্টেম্বর খুশির জেঠাতো বোন আঙ্গুয়ারার বিয়ে হয় পাশের আস্করনগর মন্ডলেরকুটি গ্রামের এরশাদ আলীর ছেলে আব্দুল গনির সঙ্গে।

বাড়িতে ঘর সঙ্কট থাকায় নতুন বর-কনে বাবুর ঘরে থাকত। এক পর্যায়ে তাদের মিলন কার্য দেখে ফেলে খুশি। দুষ্টুমির ছলে খুশি আব্দুল গণির লুঙ্গি টান দেয়।এতে ক্ষিপ্ত হয়ে খুশিকে শায়েস্তা করার সুযোগ খোঁজে আব্দুল গণি। রোববার বেলা ১১টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে খুশিকে ঘরে ডেকে নিয়ে বিছানায় ফেলে শ্বাসরোধে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য লাশের গলায় ওড়না পেচিয়ে ঘরের বাঁশের ধর্ণায় ঝুলিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে রাখে। পরে আত্মাহত্যার খবর রটালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।ঘটনার তিন ঘন্টা মধ্যে আসামি আবদুল গনিকে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান বলেন, আসামি গণি মিয়াকে তিন ঘন্টার মধ্যে আটক করা হয়েছে। পরে আদালতে পাঠালে আদালতেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার সাক্ষী গণির নববধূ আঙ্গুয়ারা এবং শাশুড়ি আমিনা বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলেও জানান তিনি।

কানাডায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোর পশ্চিমাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টার একটু আগে একজন সন্দেহভাজন বন্দুকধারী অন্টারিওর মিসিসাগা শপিং মল থেকে গুলি করে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছেন। এরপর একটি চুরি করা গাড়িতে করে তিনি পালিয়ে গেছেন। ওই এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। এছাড়া স্থানীয় গণমাধ্যমসুত্রে আরো একজন নিহত এবং ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

অন্টারিওর প্রিমিয়ার (আঞ্চলিক সরকারপ্রধান) ডগ ফোর্ড এক টুইট বার্তায় বলেছেন, ‘টরন্টোয় একজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। বোধবুদ্ধিহীন এই সহিংসতায় আমি আতঙ্কিত।’

এদিকে এ ঘটনার কিছুক্ষণ পরে অন্টারিওর দক্ষিণাঞ্চলের মিলটন শহরে আরও একটি গুলির ঘটনা ঘটেছে এবং সেখান থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

অন্যদিকে মিসিসাগার পুলিশ এএফপিকে বলেছে, মিলটন শহরে বন্দুক সহিংসতায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে কেউ মারা গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মিলটন শহরের পুলিশ এক টুইটার পোস্টে বলেছে, ঘটনাস্থলে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অন্য দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় বেশ কয়েকটি ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর দেশটির সাসকাচোয়ানের একটি প্রত্যন্ত এলাকায় ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে। ভয়াবহ ওই ঘটনায় ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছিলেন। এছাড়া এর আগে ২০২০ সালের এপ্রিলে কানাডার নোভা স্কটিয়াতে পুলিশের ছদ্মবেশে একজন বন্দুকধারী ২২ জনকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন। এর দুই বছর আগে টরন্টোতে এক ভ্যান চালক ১১ পথচারীকে হত্যা করে। তারও আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে কুইবেক সিটির একটি মসজিদে ৬জন মুসল্লিকে হত্যা করে একজন বন্দুকধারী।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

৮ হাজার ৭৪৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন পেল একনেকে

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় ৮ হাজার ৭৪৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, এই ৬টি প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৫ হাজার ৯২৯ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ২ হাজার ৮১০ কোটি ৬৪ লাখ টাকা নেওয়া হবে।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলোঃকুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে (এন-১০২) চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ্-আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (১ম সংশোধিত)’, ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়া-এর সক্ষমতা বৃদ্ধি’, ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)-শীর্ষক প্রকল্পের মেয়াদ ৪র্থ বার বৃদ্ধি’।

পাকিস্তানের হারে কাবুলে আফগানদের উল্লাস, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্কঃ শ্বাসরুদ্ধকর ফাইলে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ বারের মত এশিয়া কাপ শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা।

তবে শ্রীলঙ্কার এই জয়ে আনন্দ করেছে আফগান সমর্থকরা। কাবুলের রাস্তায় বেরিয়ে নেচে-গেয়ে এবং বাজি পুড়িয়ে উদযাপন করেন হাজারো মানুষ। সব বয়সের মানুষই যোগ দিয়েছেন উৎসবে। অনেকে আবার আনন্দে কেঁদেও ফেলেছেন।

এদিকে ফাইনালের পর কাবুলের রাস্তায় আফগানদের উল্লাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কাবুলের রাস্তায় জড়ো হয়ে নাচছেন আফগানরা।

https://twitter.com/MAshrafHaidari/status/1569050712579141632?s=20&t=1lq-a4ZlqlNqXpljM6fIIQ

পাকিস্তানের হারে আফগানদের উল্লাসের পেছনে রয়েছে পুরনো ইতিহাস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মাঠের বাইরে হাতাহাতিতে জড়ান দু’দেশের সমর্থকরা। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রেষারেষিতে জড়ানোর দৃশ্য দেখা যায়। আর এবারের এশিয়া কাপে দুই দলের সমর্থকরা মারামারিতেও জড়িয়েছেন।

এর আগে গত বুধবার পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে হেরে যায় আফগানিস্তান। ম্যাচের মাঝেই আফগানিস্তানের ফরিদ আহমাদ ও পাকিস্তানের আসিফ আলী তর্ক ও হাতাহাতিতে জড়ান। আসিফ আলীর উইকেট নিয়ে উল্লাসে মাতেন আফগান বোলার। বিষয়টি ভালোভাবে নেননি পাকিস্তানি ব্যাটার। তিনি রীতিমতো ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে যান এবং ডান হাতের কনুই দিয়ে আফগান পেসারের বুকে ধাক্কা দেন।

সেসময় আসিফের দিকে তেড়ে যান ফরিদ। পরে অন্য ক্রিকেটারদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ইতোমধ্যে জরিমানা করা হয়েছে আফগানিস্তানের ফরিদ আহমাদ ও পাকিস্তানের আসিফ আলীকে। দুইজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাদের নামের পাশে।

পরে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের সমর্থকদের মধ্যেও। ম্যাচটির শেষদিকে দুই ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়ে ফাইনালে তোলেন তরুণ পেসার নাসিম শাহ। ম্যাচ শেষে তাই আফগানরা একটু বেশিই উত্তেজিত হয়ে ওঠেন। স্টেডিয়ামে তাদের চেয়ার দিয়ে পাক-দর্শকদের আক্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেই ঘটনার কারণে ইতোমধ্যে ৩৯১ জন আফগান সমর্থককে গ্রেপ্তার করেছে আরব আমিরাত পুলিশ।

শুধু গ্রেপ্তার নয় আফগান সেই সমর্থকদের তিন হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭৭ হাজার টাকার বেশি) জরিমানাও করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে স্টেডিয়ামের ক্ষতিসাধন করায় ৯৭ জন আফগানকে, পাকিস্তানের সঙ্গে মারামারির ঘটনায় আরব আমিরাতের বিভিন্ন অংশ থেকে আরও ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে এ ঘটনায় ৩৯১ জন দর্শককে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো।

রায়পু‌রে এ‌সে বিষপা‌নে নারায়নগ‌ঞ্জের যুব‌কের মৃত্যু

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রের রায়পু‌রে নারায়নগ‌ঞ্জের এক যুবক বিষপান ক‌রে মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত যবু‌কের নাম শরীফ (১৯) ব‌লে জানা যায়।

সোমবার (১২ সে‌প্টেম্বর) অনুমান ০২.৪০ টার সময় রায়পুরে মা ও শিশু হাসপাতালের সামনে ১ জন লোককে অচেতন অবস্থায় প‌ড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল দি‌লে তাৎক্ষণিক রায়পুর থানার এসআই সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উক্ত ব্যক্তিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। চি‌কিৎসারত অবস্থায় শরী‌ফের মৃত্যু হয়।

‌নিহত শরীফ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার সৈতন কান্দা এলাকার মো. জজ মিয়ার ছে‌লে।

শরীফ কি কারণে লক্ষ্মীপুরে এসে বিষপান করেছে- তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। এক নারীর সাথে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে সে লক্ষ্মীপুরের রায়পুরে এসেছে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ।

তার দেওয়া পরিচয় অনুযায়ী পরিবারের সদস্যদের খবর দিয়ে রায়পুর থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শুধু সঞ্চালনা নয়, বিগ বসে নিজেই গেম খেলবেন সালমান!

বিনোদন ডেস্কঃ হিন্দি টেলিভিশনে অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’র নতুন সিজন নিয়ে হাজির হতে যাচ্ছেন সালমান খান। এই প্রতিযোগিতার ১৬তম আসরেও যে বলিউড সুপারস্টার থাকছেন, সেটা আগেই জানা গিয়েছিল। তবে চমক হিসেবে ‘ভাইজান’ এবার নতুন রূপে ধরা দেবেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বস সিজন ১৬’ এর একটি প্রোমো শেয়ার করেছে কার্লাস। যেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে বিগ বসের ঘরের অন্দরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রোমোটা বেশ থমথমে। সেখানেই সালমান জানিয়ে দিলেন, এবারের বিগ বসের ঘরে থাকবেন খোদ সালমান! শুধু এবার সঞ্চালনায় নয়। ঘরে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে সময়ও কাটাবেন তিনি। খেলার নিয়মেও থাকছে অনেক রদবদল।

প্রোমোতে সালমান বললেন, ‘১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন।

এদিকে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘বিগ বস-১৬’তে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন সালমান খান। এই তারকা নাকি প্রায় ১ হাজার কোটি রুপি নিচ্ছেন! যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘বিগ বস’ সিজন ১৬ আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রচার হওয়ার কথা রয়েছে।

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে; মোঃ মুর্শিদ আলম

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক মো. মুর্শিদ আলম হোসাইনকে গত আগস্ট মাসের ১৭ তারিখে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করেন প্রধান শিক্ষক। 

তার বিরুদ্ধে ছাত্রীকে কু-প্রস্তাব,উত্যক্ত করা ও স্ত্রীর অভিযোগ দেখিয়ে  সাময়িক বহিষ্কার করানো হয়।

এব্যাপারে মো. মুর্শিদ আলম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। একটি কুচক্রী মহল আমার সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিনিয়ত।

তিনি আরো বলেন, আমি দীর্ঘ ২৮ বছর শিক্ষকতা করেছি সুনামের সঙ্গে। কখনো অন্যায় কাজ করিনি। আজ জীবনের শেষ পর্যায়ে এসে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমি বাঞ্ছারামপুরের মাটিও মানুষের নেতা ড.ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাকে পুনরায় চাকুরীতে বহাল করার ব্যবস্থা করে দেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্কঃ ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাহরাইনের আরাদে আল মোহাররাক স্টেডিয়ামে দাপটের সঙ্গেই খেলা শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

ম্যাচের ৩৩ মিনিটে গোল করে লাল-সবুজদের এগিয়ে দেন পিয়াস আহমেদ নোভা। রফিকুল ইসলাম রফিকের বাড়ানো বল থেকে স্লাইডের মাধ্যমে গোল করেন ফরোয়ার্ড নোভা।

৬০ মিনিটে ফরোয়ার্ড শান্তা কুমার লিম্বুর গোলে সমতায় ফেরে ভুটানিজরা। যদিও দমে যায়নি বাংলাদেশ দল। একের পর আক্রমণ চালাতে থাকে নোভা-রফিকুলরা।

নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে ডিফেন্ডার আশরাফুল হক আসিফের গোলে লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তানভীর আহমেদের দল। আনন্দে মেতে ওঠে গ্যালারিতে থাকা প্রবাসী বাঙালিরা।

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ বাছাই পর্বে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনকে ০-০ ব্যবধানে রুখে দেয় রাশেদ আহমেদের শিষ্যরা। ১৪ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে কাতারের ও ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশের যুবারা।

রাণীশংকৈলে পাঁচ দফা দাবিতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১২ সেপ্টেম্বর সোমবার থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।

এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডির নেতৃত্বে পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করছে পিআইও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত কর্মবিরতিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদে পদোন্নতি, চলতি দায়িত্বসহ নিয়োগের মাধ্যমে পূরণের দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবে বলে জানান।