বুরকিনা ফাসোতে সন্ত্রাসীদের হামলায় ৪৪ জন নিহত

 আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ এপ্রিল দেশটির নাইজার সীমান্তের কাছে সাহেল অঞ্চলের কৌরাকাউ এবং টন্ডোবি গ্রামে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের মধ্যে কৌরাকাউতে ৩১ জন এবং টন্ডোবি গ্রামের ১৩ জন হয়েছেন।

সম্প্রতি গবাদি পশু চুরির চেষ্টাকারী দুই সন্ত্রাসীকে পিটিয়ে হত্যার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার না করলেও কর্মকর্তারা হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’কে দায়ী করেছেন। সন্ত্রাসী এই গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। গত এক দশকে দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে। আর এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের স্ত্রী পেলেন দুঃস্থের ভিজিডি কার্ড

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের স্ত্রীর নামে দুস্থদের ভিজিডি কার্ড পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর্থিক স্বচ্ছল এই পরিবার প্রতি মাসে ভিজিডির ৩০ কেজি করে চাল তুললেও বঞ্চিত হচ্ছেন অসহায় ও দুস্থরা। হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি কার্ড বিতরণে এমন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে তালতলীর বড়বগী ইউনিয়নে।

প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায়,উপজেলার বড়বগী ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা শাহ নেওয়াজ সেলিম  মেনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী সালমা বেগমের নামে ২০২৩-২৪ অর্থ বছরে ভিজিডি কার্ড হয়েছে। তিনি এই ভিজিডি কার্ড দিয়ে চালও তুলে নিচ্ছেন।এলাকার এক হত দরিদ্র ভুক্তভোগী এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তার তিনসন্তান থাকলেও আয়-রোজগারের করার কোনো মাধ্যম নেই।অথচ তার নামে ভিজিডি নেই। তবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি চাকরিজীবীর স্ত্রীও ভিজিডি কার্ড পেয়েছেন।

মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের চূড়ান্ত তালিকায় ৩ নং ওয়ার্ডের তালুকদার পাড়া গ্রামে ৪২ নম্বর সিরিয়ালে ভিজিডির কার্ডধারী সালমা বেগমের নামে একটি ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ড থেকে ২০২৩-২৪ সালের ভিজিডির চালও পাচ্ছেন। সালমা বেগমের পরিবার বেশ স্বচ্ছল।স্বামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এবিষয়ে বড়বগী ইউপি পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন (আলম মুন্সী) বলেন, তিনি এ তালিকা করেননি এ তালিকা করেছেন উপজেলা চেয়ারম্যান। এ বিষয়ে তিনি বলতে পারবেন।

তালতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। তাছাড়া অভিযোগ পাওয়ার পরে ঐ শিক্ষকের স্ত্রীর নামের ভিজিডির কার্ডটি বাতিল করা হবে। নতুন কারও নামে কার্ড তৈরি করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভিজিডি কমিটির সভাপতি সিফাত আনোয়ার তুমপা বলেন, এইটাসহ বেশ কয়েকটি অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট দপ্তরকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পরে ব্যবস্থা নেওয়া হবে। কোনো স্বজনপ্রীতি হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, ভিজিডি কার্ডের নামের তালিকা দেওয়ার সময় ভোটার আইডি কার্ড অনুযায়ী সুপারিশ করা হয়েছে। ভোটার আইডি কার্ডে স্বামীর নাম থাকে না। এজন্য এই ভুল গুলো হয়। তিনি আরও বলেন পরিচয় গোপন করে এমন কিছু হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় “স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দ্বিতীয়তম বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এস সি উচ্চ  বিদ্যালয়ের আয়োজনে স্কাউটস ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয়  সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ দিবসটির কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে স্কুলের স্কাউট ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি কের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।

পরে ওই মাঠে ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে স্কাউটস দিবস ও স্কাউট উৎপত্তির ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং বর্তমানে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্কাউট কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম স্বপ্বন,  ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।

এছাড়াও বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক প্রদীপ কুমার বর্মন, স্কাউট ইউনিট লিডার কুন্তী রানীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ স্কাউটস গ্রুপের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

রাজনগরে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ওলিলা গ্রুপ ও রাজনগর সংসদীয় আস পূর্ণ: বহাল কমিটির যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বিকাল ৩টায় রাজনগর জেলা পরিষধ মিলনায়তনে  ৫ শতাধিক মানুষের  খাদ্য সামগ্রী বিতরনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আব্বুল্লাহ আল সাম্মুর সঞ্চালনায় এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা জিল্লুর রহমান।

এ সময়  বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, মুন্সী বাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদিকুর রহমান ও আওয়ামীলীগ নেতা ফয়সল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, জেলা শ্রমীকলীগের সহ-সভাপতি কায়েস আহমদ সহ অনান্যরা।

প্রধান অতিথি  ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা জিল্লুর রহমান বলেন, সাধারণ মানুষের পাশে থাকা এটা আমার পারিবারিক ভাবেই প্রচলিত। তাই আনুষ্ঠানিকভাবে সব সময়ই এই কার্যক্রিম আমাদের চলমান থাকে। প্রতিটি উতসব ছাড়াও সারা বছর আমি চেষ্টা করি মানুষ পাশে থেকে তাদের যে ভালবাসা তার কিছুটা হলেও প্রতিদান দিতে।

তালতলীর সাফিয়া হত্যা মামলার হোতা ঢাকা থেকে গ্রেফতার

নাজমুল আহসান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার  তালতলী উপজেলার মোসাঃ শাফিয়া বেগম হত্যা মামলার অন্যতম আসামী সিদ্দিক হাওলাদার কে গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকার সাভার সাভার থেকে গ্রেফতার করেছে   র‌্যাবের যৌথ টিম র‌্যাব-৮ এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প  ও র‌্যাব-৪, সিপিসি-২।

র‌্যাব-৮, সিপিসি-১পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক এবং সহকারী পুলিশ সুপার তুহিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্প একটি যৌথ অভিযান পরিচালনা করে।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৩/০৪/২০২৩ ইং তারিখ দিবাগত রাত ০৯:৩০ ঘটিকায় ভিকটিম মৃত মোসাঃ শাফিয়া বেগম (৫০) টাকা ধার নেওয়ার জন্য প্রতিবেশী বিকাশ ব্যবসায়ী মোঃ সবুজের দোকানের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরবর্তীতে সে বাড়িতে ফিরে না আসায় এবং রাত্র গভীর হওয়ায় তাহাকে বিভিন্ন জায়গায় খোজাখূজি করিতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে ইং০৫/০৪/২০২৩ দুপুর অনুমান ০২:২০ ঘটিকার সময় তালতলী থানাধীন ০৪নং শারিকখালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ দক্ষিণ নলবুনিয়া সাকিনের ধোপার ভিটার পূর্ব পাশে কালীর খালের মধ্যে কেওড়া গাছের গোড়ায়, পানির মধ্যে মৃত শাফিয়াকে উপুর অবস্থায় ভেসে থাকতে দেখিতে পাইয়া ডাকচিৎকার ও কান্নকাটি শুরু করিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। স্থানীয় গ্রাম পুলিশ মোঃ আব্দল মালেক বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করে।
মৃত ভিকটিম এর মেয়ে মোসাঃ আজমাইন আক্তারকে জিজ্ঞাসা বাদে সে জানায়  যে, বাড়ি থেকে বাহির হওয়ার সময় তাহার মায়ের পড়নের কাপড়ের কোচরে ১০,০০০/- টাকা এবং কাণে স্বর্ণের দুল ওজন অনুমান ৫ আনা মূল অনুমান ৩৪০০০/- টাকা ও নাকে স্বর্ণের নাক ফুল ওজন অনুমান ১ আনা মূল্য অনুমান ৬০০০/- টাকা। যাহা শাফিয়া বেগম এর মৃত দেহের সাথে পাওয়া যায় নাই। উল্লেখিত বিবাদীগণ ভিকটিম মৃত মোসাঃ শাফিয়া বেগমকে গত ০৩/০৪/২০২৩ইং তারিখ দিবাগত রাত ০৯:৩০ ঘটিকা হইতে ০৫/০৪/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় খুন করিয়া লাশ গোপন করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখে এবং স্বর্নের জিনিস নিয়া যায়।
উক্ত বিষয়ে বরগুনা জেলার তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-৫, তারিখ-০৬/০৪/২০২৩ইং , ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড। র‌্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
র‌্যাব-৮, সিপিসি-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত মামলার ০৩ নং আসামী মোঃ সিদ্দিক হাওলাদার(৫০), আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজধানীর সাভার এর কাঠগড়া বাজার এলাকায় অবস্থান করছে। স্থানীয় র‌্যাব-০৪, সিপিসি-২, সাভার উক্ত সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভার এর কাঠগড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত ০৭/০৪/২০২৩ইং তারিখ ১৯০০ ঘটিকার সময় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সিদ্দিক হাওলাদার (৫০) ঘটনার সাথে নিজের সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য (মামলা নং-৫, তারিখ-০৬/০৪/২০২৩ইং, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড) মূলে বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়।

চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি পরীক্ষামূলক চালুর ঘোষণা সৌদিতে

প্রথমবারের মতো সৌদি আরব চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি পরীক্ষামূলক চালুর ঘোষণা দিয়েছে। দুর্ঘটনা কমানো, পরিবহন খাতের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে সৌদি সরকার বৈদ্যুতিক এ গাড়ি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। খবর গালফ বিজনেসের।

সম্প্রতি দেশটির পরিবহন উপমন্ত্রী রুমাইহ আল রুমাইহ রিয়াদের বিজনেস ফ্রন্টে ‘ধাহাইনা’ (স্মার্ট) শীর্ষক একটি প্রকল্পের আওতায় পরীক্ষামূলক চালকবিহীন গাড়ির উদ্বোধন করেন। রিয়াদ বিজনেস ফ্রন্টের মালিক আরওএসএইচএন গ্রুপ। প্রতিষ্ঠানটি হাঁটার সুবিধাযুক্ত পথ ও পরিবেশবান্ধব যোগাযোগের উন্নয়ন নিয়ে কাজ করে।

এবার সৌদি সরকারের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য ছিল, দেশটিতে চালকবিহীন গাড়ি সম্পর্কে মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধি করা, এবং এই গাড়ির গ্রহণযোগ্যতা বাড়ানো। বলা হচ্ছে, এটি দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ মাত্র। শিগগিরই চালকবিহীন গাড়ি চালুর বিষয়ে নতুন নীতিমালা তৈরি করা হবে। চালকবিহীন গাড়ি চালুর উদ্যোগ সমসাময়িক পরিবহন ব্যবস্থাকে সহজতর করবে এবং ভবিষ্যতে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করবে। আল রুমাইহ চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি প্রবর্তনের কৌশল এবং পরিবহনশিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহারের পরিকল্পনা তুলে ধরেন।

আর পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক গাড়ি চালুর বিষয়ে মন্ত্রণালয়ের লক্ষ্য হলো, পরিবহন-সম্পর্কিত দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা, অভ্যন্তরীণ গতিশীলতা বৃদ্ধি ও পরিবেশের ওপর পরিবহন খাতের প্রভাব কমিয়ে আনা।

এদিকে আরওএসএইচএন গ্রুপের প্রধান উন্নয়ন কর্মকর্তা ওসামা কাব্বানি বলেছেন, ধাহাইনা উদ্যোগটি সৌদি আরবের পরিবহন খাতে প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, তারা রাজ্যজুড়ে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব ব্যবস্থা তৈরি করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

আ’লীগ নেতার কুরুচিপূর্ণ ফোনালাপের অডিও ভাইরাল

পারভেজ সরকার, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে এক গৃহবধূর সঙ্গে কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (লাভু)। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ জেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে।

অডিও ক্লিপসে দুজনের কথোপকথনে শোনা যায়, ওই গৃহবধূ ধর্মীয় সভা শোনার জন্য স্থানীয় জঞ্জালিপাড়া নামক স্থানে ছিলেন। এ সময় আতাউর রহমান (লাভু) ওই গৃহবধূকে ফোন দিয়ে তার বাসায় ভোর ৬ টা ৩০ মিনিট থেকে ৭ টার মধ্যে আসার কূ-প্রস্তাব দেন। সেই সঙ্গে তার ছেলের বউকেও আনার কথা বলেন। দুজন মিলে ৫ শো ৫ শো ১ হাজার টাকা দিবেন বলেও স্বীকার করেন এই আওয়ামীলীগ নেতা।

আওয়ামী লীগ নেতার ৪ মিনিট ১ সেকেন্ডের ওই কুরুচিপূর্ণ অডিও ক্লিপসটি স্থানীয় বিভিন্ন ব্যক্তির মুঠোফোনে ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরে। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছেন। ৬ এপ্রিল যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফোন আলাপ ফাস হয়। ফোন আলাপটি বিশ্লেষণ করলে শোনা যায় লাভু সেই মহিলার খবর নিচ্ছে। এর পর লাভুর বসতবাড়িতে সেই রুমে মহিলাটিকে সকাল সকাল আসতে বলছে। অর্থাৎ এই মহিলা সেই রুমটি সম্পর্কে পরিচিত। এর পর লাভু বলছে সকালে তার ছেলে ১০ টা পর্যন্ত ঘুমায়। তাই সকাল,৭ টার মধ্যে তাকে আসতে হবে। মহিলাটা আসতে গরিমসি জানালে লাভু সেই মহিলার ছেলের বউকে আনতে বলে। একপর্যায়ে ৫০০ টাকা পরে এর জন্য ১০০০ টাকার অফার করে তিনি। এপর্যায়ে মহিলাটি বলে আমার ছেলের বউ আপনার ভাইসতা বউ। লাবু এসময় বলে নাটক থো। একপর্যায়ে মহিলাটি আসবে কি না তা পরে জানাবে বলে জানান। ফোন আলাপে আরো কিছু বাজে মন্তব্য করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লর রহমান বলেন, প্রায় এক মাসে আগে ওই নারী বিষয়টি আমাকে জানিয়েছিল। তবে আমি এমন ন্যাক্কারজনক ঘটনার কোন সমাধান দিতে পারিনি। আর একজন দায়িত্বশীল নেতার এমন অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন।

সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু সকল বিষয় অস্বীকার করে বলেন,আমার জীবনে এমন কোন খরাপ ঘটনা নেই। ষড়যন্ত্র করে আমাকে ফাসানো হচ্ছে। আল্লাহর নামে তয়াক্কা করে বলি ওই মেয়ের সাথে আমার কোন সম্পর্ক নেই। এসকল ষড়যন্ত্রের পেছনে জিল্লর চেয়ারম্যানের হাত আছে। ভয়েস রেকর্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ভয়েসটা আমার কিন্তু কিভাবে এডিট করা হয়েছে আমি জানি না। তিনি আরো বলেন, সলঙ্গা বাজারে জনগণের স্বার্থে জিল্লুর চেয়ারম্যানের মার্কেট ভেঙে দেওয়া হয়েছে। একারণেই আমাকে অপমানিত করার জন্য তিনি এই কাজ করছেন।

এমনকি আমার লোকজনের বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেল খাটানো হয়েছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, থানা আওয়ামী লীগ নেতা লাভু শুধু এই গৃহবধূ ও তার ছেলের বউকেই নয়, এলাকার বহু নারীর ইজ্জত নিয়ে মেতে উঠেছে। তার অনৈতিক কর্মকান্ডর এমন অডিও আরও রয়েছে। মানুষ ভয়ে তার বিরুদ্ধে কোন কথা বলছেনা। এমন কুরুচিপূর্ণ মানুষকে গুরুত্বপূর্ণ পদ থেকে বহিষ্কার করা উচিৎ বলে মনে করেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য সত্যিই দুঃখজনক।

মেসির বাড়িতে চুরির চেষ্টা!

গেলো বৃহস্পতিবার বার্সেলোনার ক্যাসেলডেফেল অঞ্চলে মেসির বাড়িতে চুরির চেষ্টা চালায় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি। স্প্যানিশ টিভি চ্যানেল ‘অ্যান্টেনা ৩’-এর ‘ওয়াই আহোরা সনসোলেস’ অনুষ্ঠানে এই দাবি করা হয়। এ অনুষ্ঠানে করা দাবির বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ এই খবর জানিয়েছে।

সিসিটিভি ক্যামেরায় সে সময় দেখা যায়, মেসির বাড়িতে ঢোকার জন্য সবরকম চেষ্টা করেন ওই দুই চোর। এ সময় তাদের গায়ে ছিল কালো রঙের হুডি, সাথে মাস্কে ঢাকা ছিল মুখ।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, চোররা প্রথমে মেসির বাড়ির বাগান দিয়ে বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। তারপর দরজা এবং জানালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে সে চেষ্টায় সফল হয়নি তারা। এরপর গ্যারেজ দিয়েও ভিতরে ঢোকার চেষ্টা করেছিল তারা। এর মধ্যেই ঘটনাস্থলে পুলিশ চলে এলে দেয়াল টপকে পালিয়ে যায় ওই দুই চোর।

কুখ্যাত দুর্ধর্ষ বজলু ডাকাত গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর তত্ত্ববধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মশিউর রহমানের নেতৃত্বে এসআই মোঃ ইমতিয়াজ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শুক্রবার (৭ এপ্রিল) রাতে চুরি ও ডাকাতি রোধকল্পে ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার্থে অভিযানে নামে পুলিশ।

এসময় অভিযানে মৌলভীবাজারের কুখ্যাত দুর্ধর্ষ ডাকাত যার বিরুদ্ধে পূর্বে ১০ টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় এবং ২(দুই) টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বজলু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

কুখ্যাত দুর্ধর্ষ ডাকাত উপজেলার বিন্নি গ্ৰামের মৃত দিলদার মিয়ার ছেলে বজলু মিয়া।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্ববধানে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর। ঈদের সময়ে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে।

কুড়িগ্রামে বালুবাহী ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষক নিহত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কু‌ড়িগ্রাম শহ‌রের ত্রিমোহনী বাজা‌রের পাশে বালুবাহী ট্রাক্টর চাপায় এক স্কুলশিক্ষক নিহত হ‌য়ে‌ছেন। নিহত ওই স্কুলশিক্ষ‌কের নাম আব্দুর রহমান রাজু (৪৮)। তি‌নি জেলার উলিপুর উপজেলার ধরণীবা‌ড়ী ইউনিয়নের মধুপুর আকন্দপাড়া গ্রা‌মের মজাহার আলীর ছে‌লে এবং একই উপজেলার ধামশ্রেনী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পু‌লিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজু মোটরসাইকেলে করে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ধ‌রে কুড়িগ্রাম শহরে প্রবেশ করছিলেন।শহরের ত্রিমোহনী বাজা‌র এলাকায় পৌঁছিলে অন্য মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সড়‌কে পড়ে যান রাজু। একই সময় শহর থেকে ত্রিমোহনীমুখী এক‌টি বালুবাহী ট্রাক্টর তা‌কে চাপা দিলে ঘটনাস্থলেই রাজু মারা যান। প‌রে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার ক‌রে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।