নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন হত্যা, সারাদেশে বিদ্যুতের নজির বিহীন রোডশেডিং, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে আত্রাই থানা বিএনপি’র আয়োজনে আত্রাই বেইলী ব্রীজের সন্মুখে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বেইলী ব্রীজ সন্মুখে উপজেলার বিএনপি’র আহ্বায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কঃ (অবঃ)আব্দুল লতিফ খান।

প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপি’র নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবুক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন- আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির’র সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদস্য জেলা বিএনপি ফরিদুজ্জামান ফরিদ, জহুরুল হক খোকন, আত্রাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাকিদার, আত্রাই থানা বিএনপির যুগ্ন- আহ্বায়ক সরদার আব্দুল মান্নান, আত্রাই থানা বিএনপির নেতা ফারুখ বখত, থানা বিএনপির যুব দলের সভাপতি শেখ একরামূল বারী রঞ্জু, সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, যুবদল নেতা আশরাফুল ইসলাম লিটন বিএনপির জিয়া পরিষদের নেতা কামাল, ছাত্র নেতা রায়হান কবির রতন সহ আট ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা বৃন্দ।

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে যুদদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন। এ ছাড়া থানা বিএনপির আয়োজিত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার আটটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মীদের অংশ গ্রহনে প্রতিবাদ সমাবেশটি জনসমাবেশে পরিনিত হয়।

You can play free casino games like video poker and instant games like Lotto to win real cash

One of the most well-known ways to play casino is to play free games. Many players want to play casino games without spending a lot of dollars. It is easy to play casino games for free without putting in too much effort or learning complicated strategies. This is why you can play casino games without the rulet Continue reading “You can play free casino games like video poker and instant games like Lotto to win real cash”

ইয়েমেনে আল-কায়েদার রক্তক্ষয়ী হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনে আল-কায়েদার রক্তক্ষয়ী হামলায় ২৭ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হামলার ঘটনায় নিহতদের মধ্যে ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা এবং বাকি ছয় জন আল-কায়েদার ইয়েমেন শাখার সদস্য। ইয়েমেনের সরকার ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি জানিয়েছে, আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে সংযুক্ত আরব আমিরাত-প্রশিক্ষিত সিকিউরিটি বেল্ট নামক একটি গ্রুপের বিভিন্ন অবস্থানে হামলা করে। এতেই এই প্রাণহানি হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। প্রথমদিকে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা কিছুটা বেকায়দায় থাকলেও ধীরে ধীরে তারা শক্তি অর্জন করেছে।

ঊনআশিতে পা দিলেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও লেখক আবুল হায়াত আজ (৭ সেপ্টেম্বর) ঊনআশিতে পা দিয়েছেন। ১৯৪৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। থিয়েটার, টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে এখনো তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। নিজেকে প্রতিটি ক্ষেত্রে নিয়ে গেছেন চরম শীখরে।

গুণী এই অভিনেতা বহুবছর ধরে টিভি নাটকে, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সাথে অভিনয় করে আসছেন। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অভিনয় করেছেন। ‘মিসির আলি’ তার একটি স্মরণীয় চরিত্র। তার প্রথম নাটক ইডিপাস ১৯৬৯ সালে বের হয়েছিল। এর পর একে একে ৫০০ এরও অধিক নাটকে অভিনয় করেছেন। শুধু অভিনয়ে নয়, চিত্রনাট্য ও পরিচালনার সঙ্গেও তিনি জড়িত।

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। তার বাবা আব্দুস সালাম ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ওয়াজিউলস্নাহ ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক। সেই সুবাদে স্কুল জীবন কাটে তার চট্টগ্রাম কলেজিয়টে ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মেট্রিকুলেশন (বর্তমান এসএসসি) পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাস করে ১৯৬২ সালে বুয়েটে ভর্তি হন। বুয়েটে পড়ার সময় শেরেবাংলা হলে থাকতেন। এরপর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ১৯৬৭ সালে পাস করে ১৯৬৮ সালেই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন।

পরবর্তীতে ১৯৭০ সালে তিনি বিয়ে করেন মাহফুজা খাতুন শিরিনকে। ১৯৭১ সালের ২৩ মার্চ জন্ম নেয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াত। এর ৬ বছর পর জন্ম নেয় নাতাশা। অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে বিপাশা হায়াতের বিয়ে হয়। অন্য মেয়ে নাতাশার বিয়ে হয় অভিনেতা শাহেদের সঙ্গে। দুই মেয়েই এখন সংসার জীবনে দারুণ সুখী।

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে ১৬ টাকা বৃদ্ধি

অর্থ ও বানিজ্য ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারে ১৬ টাকা বৃদ্ধি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাই বর্তমান ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিইআরসির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির পরিচালক (গ্যাস) প্রকৌশলী মহম্মদ আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি আরামকো কোম্পানির নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত প্রতিকেজি এলপিজির মূল্য ৯৬ টাকা ৪৩ পয়সা ও মূসকসহ ১০২ টাকা ৮৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ দাম এক হাজার ২৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

এর আগে আগস্টের শুরুতে বিইআরসি এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করে। সে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা। জুলাইয়ে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর জুনে সেটি ছিল ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাকে খরচ করতে হয়েছিল ১ হাজার ৩৩৫ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল প্রথমবারের মতো দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয় আমদানিনির্ভর এই জ্বালানির দাম নির্ধারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি হিসেবে ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্যও ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১ম মোহাম্মদ রিজওয়ান

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ টুর্নামেন্টে ব্যাটিং-এ দুর্দান্ত পার্ফরম্যান্সে ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের অধিনায়ক বাবর টপকে শীর্ষে আসীন হয়েছেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান।

এশিয়া কাপের শুরুতে ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলেন বাবর আজম। ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন ভারতের সূর্যকুমার যাদব এবং ৩য় অবস্থাথানে থাকা রিজওয়ানের রেটিং পয়েন্ট ছিল ৭৯৪। তবে এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার দরুণ টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন বাবর। এখন পর্যন্ত ৩ ম্যাচের ৩ ইনিংস থেকে বাবর করতে পেরেছেন মোটে ৩৩ রান। যার ফলে ২৪ রেটিং পয়েন্ট হারিয়ে দুইয়ে নেমে যান পাকিস্তানের অধিনায়ক। আর সুপার ফোরের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ভারতের সূর্যকুমার। ১৩ রান করে বিদায় নিয়েছিলেন সেই ম্যাচে। আর তাতেই দুই থেকে ২ ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন সূর্যকুমার। রেটিং পয়েন্টও হারিয়েছেন ৩০।

অন্যদিকে, এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা ৩ ইনিংসের দুটিতে ফিফটি হাঁকানো রিজওয়ান ১৯২ করায় টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পান আরো ১৯ রেটিং পয়েন্ট। আর তাতেই ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যান পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

যদিও এশিয়া কাপে এখন পর্যন্ত ৪ ইনিংসে ১৩৩ রান করেছেন সূর্যকুমার। তবে তারমধ্যে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৬৮ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের ইনিংস রয়েছে।

দিনাজপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করেতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করেতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সেপটিক ট্যাংকে নিহতরা হলেন একই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মামুদ (৩৫), মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) এবং চৌধুরী পাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, ওই গ্রামের আমেরিকা প্রবাসী মিলনের নির্মাণাধীনের ভবনের কাজ চলছি। কয়েকদিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ করা হয়। বুধবার সকালে মাসুদ ও সাইদুল সাটারিংয়ের মালামাল খুলতে নিচে নামেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন। পরে তিনিও ফিরে না আসায় স্থানীয়রা নিচে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন।

এছাড়া গুরুতর অসুস্থ আলতাফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি বজলুর রশিদ জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের অবকাঠামো, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ সম্ভাবনা বিবেচনা করার জন্য অনুরোধ করব। ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সময়, খরচ  কমিয়ে বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে যেখানে বিস্তৃত সুযোগ-সুবিধা, আকর্ষণীয় প্রণোদনা নীতি রয়েছে।

দিল্লিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথভাবে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে শিল্প, কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণের মাধ্যমে বিনিয়োগ ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে। ভারতীয় বিনিয়োগকারীদের জন্য, মোংলা এবং মিরেরসরাইয়ে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। আমি আজ এখানে উপস্থিত ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, এটি দুই বন্ধুপ্রতীম দেশের সদিচ্ছাকে কাজে লাগানোর পথকে আরও প্রশস্ত করবে এবং এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে।

ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীর এখন বাংলাদেশের দিকে আরও দৃষ্টি দিয়ে এর অর্থনৈতিক প্রবৃদ্ধি, কম খরচ এবং বিশাল ভোক্তা সংখ্যার সুবিধা নেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, শিল্পের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং অবস্থানের পূর্ণ সুবিধা নিতে তারা মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ‘প্রতিবেশী কূটনীতির’ রোল মডেল হিসেবে পরিচিত। বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য অংশীদার। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক এবং রোগী ভারতে যায়। হাজার হাজার ভারতীয় নাগরিক এখন বাংলাদেশে কাজ করছে, উভয় অর্থনীতিতে অবদান রাখছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্বের বন্ধন আরও বৃদ্ধি পাবে ও বিকশিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গেও উঠে আসে। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী পণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি করেছে। এটি সাপ্লাই চেইনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ অনেক দেশ তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে। তারপরও এটা ভালো খবর যে, এসব চ্যালেঞ্জের পরও ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে অন্যতম।

অনেক বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেছেন বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি ভারত ২০৫০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে। ২০২১-২৪ সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে থাকবে বলে মনে করছে  বিশ্বব্যাংক, এডিবি এবং আইএমএফ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর একটি স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। দুর্ভিক্ষ এবং খাদ্য-সহায়তা নির্ভরতার সেই দিনগুলো পার করে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিভিন্ন শস্যসহ বাংলাদেশ এখন চাল, শাকসবজি, স্বাদু পানির মাছের বৃহত্তম উৎপাদনকারী দেশগুলোর একটি।

তিনি আরও বলেন, অতীতে প্রাকৃতিক দুর্যোগের শিকার বাংলাদেশ আজ দুর্যোগ প্রস্তুতি ও মোকাবিলার এক দৃষ্টান্ত।

খবরঃ বাসস। 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

সিএনবিডি ডেস্কঃ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) এর দাম কমে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লষকেরা মনে করছেন-চীনে করোনাভাইরাস সম্পর্কিত লকডাউন, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুদের হার বৃদ্ধি এবং ইউরোপে অর্থনৈতিক মন্দার শঙ্কা জেঁকে বসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিটে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৫ মার্কিন ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ৯১ দশমিক ৪৮ ডলার ছিল। এই সেশনে লেনদেনের একপর্যায়ে তেলের দাম নেমে গিয়েছিল ৯১ দশমিক ৩৫ ডলারে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। এর আগে, গত মঙ্গলবার ব্রেন্টের দাম কমেছিল প্রায় তিন শতাংশ।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫৫ ডলার বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এ সেশনে লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দাম নেমে গিয়েছিল ৮৫ দশমিক ১৭ ডলারে, যা গত ২৬ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

এর আগে, গত সোমবার রাশিয়ার নেতৃত্বাধীন তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী অক্টোবর থেকে দৈনিক এক লাখ ব্যারেল তেল কম উৎপাদনের ঘোষণা দেয়। তাদের এ সিদ্ধান্তের পরপরই বিশ্ববাজারে বেড়ে যায় তেলের দাম।

ব্লাক সোলজার ফ্লাই চাষে ব্যপক সফলতা

জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া প্রতিনিধি: খামারি মেহেদী হাসান বাবলু বর্তমানে পেশায় একজন সফল খামারি। বগুড়া শেরপুর উপজেলার স্যান্নাল পাড়ার বাসিন্দা পরিচিত মুখ, শিল্পী ওস্তাদ আবুল কাসেমের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন রং মিস্ত্রি। কিন্তু তথ্যপ্রযুক্তির কল্যাণে রং মিস্ত্রি থেকে হয়ে উঠেছেন একজন সফল খামারি।

ইউটিউবে ব্লাক সোলজার ফ্লাই চাষের ভিডিও দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে, তিনিও একজন ব্লাক সোলজার ফ্লাই খামারি হবেন। যেই চিন্তা সেই কাজ। নিজের বাড়িতেই করে ফেললেন খামার। মাছি থেকে পোকা এবং সেই পোকা থেকে উৎপাদিত পোল্ট্রি খাদ্য এখন ব্যপক জনপ্রিয়। পোকা চাষি বলে বিদ্রুপকারী ও ঘৃনা করা ব্যক্তিরাই এখন তার তার থেকে উদ্বুদ্ধ হচ্ছে।

২০২১ সালে বাবলু একটি ছোট্ট খামার গড়ে তুলেন তার শ্বশুর বাড়িতে। করোনার কারণে নিয়মিত খাদ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়ে গেলে সব খামারি যখন দুশ্চিন্তাগ্রস্ত তখন বাবুল বিকল্প চিন্তা করতে শুরু করেন। এরই আলোকে বাবলু ইউটিউব থেকে এইব্লাক সোলজার ফ্লাই চাষের পদ্ধতি শিখে ফেলেন।

তিনি জানান, এই পদ্ধতিতে মা মাছি গুলোকে নেটের ভিতর ছেড়ে দিয়ে সেখানে কাঠের তৈরি পাত্রে পচা খাবার রেখে দেয়া হয়। মা মাছি গুলো পচা খাবার খেয়ে সেখানেই ডিম পাড়ে। সেই ডিম সংগ্রহ করে আবার প্লাস্টিকের পাত্রে সংগ্রহ করে রাখা হয়। সেখানে ডিমগুলো লার্ভাতে পরিনত হলে সেখান থেকে বিভিন্ন গর্তে সংরক্ষণ করার হয়। লার্ভাগুলোর বয়স বাড়লে তাদের পাখা গজায়, এরপর তাদের আবার মাছি রাখার জায়গায় ছেড়ে দেয়া হয়। এভাবে চলে মাছির বংশবিস্তার।

এই মাছির লার্ভা খামারের মুরগী গুলোর সেরা খাদ্য। শুধু তা-ই নায়, এখানে মরা মাছিগুলো মুরগির খাদ্য হিসেবে ব্যবহার হয়। মুরগির খাদ্যের পাশাপাশি হাসের খাদ্য হিসেবেও ব্যবহার হয় এই ব্লাক সোলজার ফ্লাই।

এই চাষ পদ্ধতি সহজ ও সাশ্রয়ী হওয়ায় চাপ কমেছে বাজার থেকে কেনা খাদ্যের উপর। যে কারণে তার খামারের খরচ কমেছে অনেক। কারণ বাজারের বিভিন্ন কমদামি শাকসবজি এই মাঝির খাবার হিসেবে দেয়া হয়। এছাড়া মা মাছিকে দিনে দুই-তিনবার পানি স্প্রে করে দিলেই খাবারের চাহিদা পূরণ হয়ে যায়।

এই খামার তৈরি করতে বাবলুকে শুনতে হয় বিভিন্ন জনের বিভিন্ন কথা। অনেকেই তুলেন রুচির প্রশ্ন। কিন্তু তার সফলতা দেখ তার সমালোচনা করা ব্যক্তিরাই এখন তার কাছে আসছে এ বিষয়ে পরামর্শ নিতে। তিনিও নতুনদের আন্তরিকতার সাথে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। তার স্বপ্ন, এই ব্লাক সোলজার ফ্লাই এর ব্যপক চাষের মাধ্যমে বাজার থেকে বিষাক্ত ফিডের চাহিদা কমিয়ে নিয়ে এসে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। তিনি তার এই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশী।