রায়পু‌রে ক‌থিত জ্বী‌নের বাদশা আটক

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রের রায়পু‌রে ক‌থিত জ্বী‌নের বাদশা‌  আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ। ক‌থিত জ্বী‌নের বাদশা মোঃ নসু মিয়া সওদাগর (৫০) এবং মোঃ ইউনুছ (৫২) কে সোমবার (০৫ সে‌প্টেম্বর) চাঁদপুর জেলাধীন ফ‌রিদগঞ্জ থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ ফরিদগঞ্জ থানাধীন কালির বাজার চৌরাস্তা হইতে স্থানীয় লোকজনের সহ‌যোগীতায় গ্রেপ্তার ক‌রে।

প্রতারনার দা‌য়ে গ্রেপ্তারকৃতরা হ‌লেন-মোঃ ০১। মোঃ নসু মিয়া সওদাগর (৫০) রায়পুর পৌরসভার  ০৩ নং ওয়‌র্ডের সওদাগর বা‌ড়ির মৃত- মি‌ছির আলীর ছে‌লে। আপরজন মোঃ ইউনুছ (৫২) কু‌মিল্লা জেলা, লাঙ্গল‌কোট থানা, লক্ষ্মীপুর গ্রা‌মের বেপারী বা‌ড়ির মৃত ইসমাইল হো‌সে‌নের ছে‌লে যার বর্তমান ঠিকানা রায়পুর পৌর ৩ নং ওয়ার্ড দেনা‌য়েতপুর।

জানা যায়,  শুক্রবার  (০২ সেপ্টেম্বর) উপ‌রোক্ত আসামীদ্বয় মোসাঃ আমেনা বেগম(৪০) এর সরলতার সুযোগ নিয়ে তাহার স্বামীকে প্রবাস হইতে দেশে নিয়ে আস‌বে বলে তাহার নিকট ১,৫০,০০০/- টাকা দাবী করে। ভুক্তভুগী মোসাঃ আ‌মেনা বেগম উক্ত প্রতারক‌দেন কথা বিশ্বাস করে তাহাদের প্রতারনার ফাঁদে পা দেয় এবং সরল বিশ্বাসে তাহাকে ৫০,০০০/-টাকা দেয়।

পরবর্তীতে র‌বিবার (৪ সে‌প্টেম্বর) পূনরায় ৮৭,০০০/- টাকা দেয়।  উক্ত টাকা নিয়ে কৌশ‌লে উক্ত প্রতারকদ্বয় পালানোর চেষ্টা কর‌লে স্থানীয় লোকজনসহ ফরিদগঞ্জ থানাধীন কালির বাজার হইতে তাদের গ্রেফতার করে থানা পু‌লিশ।

পরবর্তীতে ভুক্তভুগী মোসাঃ আ‌মেনা বেগম বাদীর এজাহারের প্রেক্ষিতে রায়পুর থানার মামলা-০৫(০৯)২২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড, রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ও উদ্ধারকৃত নগদ ১,০০,০০০/-টাকাসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ব‌লে জানা যায়।

আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সাইকেল বিতরণ

জোবায়ের আহমেদ, বগুড়া (শেরপুর) প্রতিনিধি: গতকাল ৬ আগস্ট (মঙ্গলবার) বগুড়া শেরপুর উপজেলায় আদিবাসী ও নৃ-গোষ্ঠীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ করেন শেরপুর উপজেলা প্রশাসন। সেখানে মাধ্যমিক শ্রেনির ৬০ জন শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ২ হাজার ৪০০ টাকা, উচ্চ মাধ্যমিক শ্রেণির ৩০ জনের মাঝে জনপ্রতি ৬ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৫ জনের মাঝে জনপ্রতি ৯ হাজার টাকা করে বিতরণ করেন। সেই সাথে তাদের ভিতরের ২০ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল প্রদান করেন।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরন করেন শেরপুর-ধুনট এলাকার সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর চন্দ্র পাল, সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ সহ আরো অনেকেই।

কুলাউড়া পুলিশ কর্তৃক গাঁজা ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজন এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে সোমবার (৫ সেপ্টেম্বর) পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালানা করে কুলাউড়া থানাধীন ১০নং হাজীপুর ইউপির অন্তর্গত কটারকোনা বাজারের পাশে মনু ব্রিক্স ফিল্ড এর সামনে থেকে আসামী ১। যতন তাঁতী (২৬), পিতা-মধু তাঁতী, সাং-জঙ্গলবাড়ী চা বাগান, ২। জিতেন কর্মকার (২৫), পিতা-মৃত রঞ্জিত কর্মকার, সাং-বওলাছড়া চা বাগান, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেপ্তার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হইতে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করেন। অপর এক অভিযানে পুলিশের একটি দল কুলাউড়া থানাধীন ০৮নং রাউৎগাঁও ইউপির অন্তর্গত কৌলা সাকিনস্থ কৌলা সাইড অফিসের পাশে থেকে আসামী ১। মোঃ আবু তাহের (৪৫), পিতা-আব্দুর রহিম সর্দার, গ্রাম-রসুলপুর, থানা ও জেলা-কুমিল্লা; বর্তমানে সাং-কৌলা সাইড অফিস, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেপ্তার করিয়া আসামীর হেফাজত হইতে ২২(বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০৪, তারিখ: ০৫/০৯/২০২২ খ্রিঃ এবং মামলা নং-০৫, তারিখ: ০৬/০৯/২০২২ খ্রিঃ মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে মঙ্গলবার প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে জানতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক বলেন, পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন আসামি গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ও আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন ডিআইজি, সিলেট রেঞ্জ সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সোমবার ৫ সেপ্টেম্বর বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ি বিস্তারিত আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে পূর্ব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক  সহসাধারণ সম্পাদক সহ নিম্নোক্ত দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন-সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি  হুমায়ুন কবির (ডেইলী সান), সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (দৈনিক জনমত), সহ-সা:সম্পাদক রফিকুল ইসলাম সুজন (দৈনিক আলোর কন্ঠ), সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা (সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস), দপ্তর সম্পাদক সোহরাব হোসেন (পাক্ষিক সমতল), সদস্য কুশমত আলী (দৈনিক তিস্তা), সদস্য সফিকুল ইসলাম শিল্পি (দৈনিক কালের কন্ঠ), সদস্য হজরত আলী (দৈনিক রূপবাণী), সদস্য জাহাঙ্গীর আলম (সাপ্তাহিক আলোর কন্ঠ), সদস্য মাহবুব আলম (দৈনিক গণকন্ঠ), সদস্য পেয়ার আলী ( দৈনিক আজকের প্রতিভা)।

প্রসঙ্গত, ইতোমধ্যে সহ-সভাপতি রুহুল আমিন (দৈনিক আলোর জগত) পদত্যাগ করায় সভাপতির প্রস্তাবে ও সকল সদস্যের সমর্থনে হুমায়ূন কবিরকে সহ-সভাপতি করা হয়।

আসন্ন দূর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুত মৌলভীবাজার প্রশাসন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসন এর উদ্যোগে জেলা পূজা উদযাপন পরিষদের সাথে আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দূর্গা পূজা উদযাপনে নেয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা।

মঙ্গলবার (৬ সেপ্টোম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান এর সভাপতিত্বে এডিএম শাহিনা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ৪৬ বিজিবি’র অধিনায়ক মো: মিজানুর রহমান শিকদার, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, আনসার জেলা কমাড্যান্ট মো: সেফাউল হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও পিপি এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আশু রঞ্জন দাশ ও সম্পাদক মহিদ দে।

র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ অনেকে।

উপজেলা চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জের বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা ভানু লাল রায়, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

আলোচনা সভায় আসন্ন দূর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা ও ব্যবস্থার জন্য সিদ্ধান্ত হয়। গত বছর দূর্গা পূজায় জেলার বিভিন্ন স্থানে অনাকাঙ্কিত ঘটনা ঘটার দায়ে এবছর বাড়তি ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিটি মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে মুসলিম ও হিন্দু সম্প্রদায় মিলিয়ে একটি করে সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে।

এবছর জেলায় এক হাজার ১১টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি।

জেলা পূজা কমিটির সাধারন সম্পাদক বলেন, এক একটি সুন্দর পূজা অনুষ্ঠানে বদ্ধ পরিকর তারা। এজন্য নিজেদের মধ্যে সেচ্ছাসেবকসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। তিনি বলেন, সার্বজনীন এপূজাকে কোনও প্রতিবন্ধকতা ছাড়া পালন করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগীতাও কামনা করেন তিনি।

জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান বলেন, দূর্গা পূজাকে সুন্দর করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্ঠা চালানো হচ্ছে। তিনি বলেন, প্রতিটি মসজিদ কমিটিকে নির্দেশ প্রদান করা হবে যাতে করে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন ছাড়া মসজিদের মাইক কেহ ব্যবহার করতে না পারে। সবাইকে সহযোগীতার হাত বাড়ানোর দাবিও জানান তিনি। সর্বপ্রকার আইনিভাবে প্রস্তুত জেলা প্রশাসন।

শাহজাহানপুরে ১০০০ তাল গাছ ও বীজ রোপন

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের পরিবেশবাদী সংগঠন BCF এর উদ্যোগে ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১.০০ ঘটিকায় একহাজার তালগাছ ও বীজ রোপন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এনামুল হক, ডাঃ মোতারব হোসেন, নজরুল ইসলাম, রেজাউল করিম রেজা, তারেক হোসেন সুমন, ও সামিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আয়োজকদের মধ্য উপস্থিত ছিলেন BCF এর চেয়ারম্যান আরিফুল ইসলাম। রাকিবুল ইসলাম রাকিব, মেহেদী হাসান, নাজিম আহমেদ, লিটন, জাকারিয়া, হাসাস, মনিরুল সহ প্রমুখ।

প্রধান অতিথি বলেন,গাছ মানুষের প্রকৃত বন্ধু। তালগাছ আমাদের বিভিন্নভাবে উপকারে আসে বজ্রপাত থেকে রক্ষা করে তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে তাল গাছ । বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের জন্য সকলকে তালগাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করতে হবে এবং সুষমও জলবায়ু পরিবর্তনের জন্য গাছের গুরুত্ব অপরিসীম।

শাজাহানপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোতারব হোসেন বলেন, তাল ভিটামিন বি-এর আধার। তাই ভিটামিন বি-এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে। তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়ক। কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগ ভালো করতে তাল ভাল ভূমিকা রাখে।

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন মো. জসীম উদ্দীন

জাতীয় ডেস্কঃ চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দীনকে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি পূর্বের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানিয়েছে।

বর্তমানে ১৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দীন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে মাল্টা-আলবেনিয়ার দায়িত্বও সামলাচ্ছিলেন জসীম উদ্দীন। বর্ণিল ক্যারিয়ারে এই কূটনীতিক নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের মতো শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্যাসিফিকি উইংয়ের মহাপরিচালক পদে কাজ করেছেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর করেন জসীম উদ্দীন। তিনি ২০১৪ সালে ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন। ব্যক্তিজীবনে বিবাহিত জসীম উদ্দীন দুই সন্তানের জনক।

লোহাগাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে শামসুল আলম, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্করসহ লোহাগাড়া’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৬ সেপ্টেম্বর হতে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে প্রতিযোগিতার সময়, নানান ধরণের খেলার আইটেম, পুরস্কার বিতরণ ও আয়োজনের নানান ধরণের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে রাণীশংকৈলে সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন- ইউএনও স্টিভ কবির। আরোও বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো.মিজানুর রহমান, বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: শরিফুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও তার বক্তব্যে বলেন- আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সরকার দেশব্যাপী সামাজিক সম্প্রতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। নির্দেশিত সকল স্তরের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হবে। এ কমিটির সম্মানিত সদস্যরা শুধু ধর্মীয় নয়, সকল ক্ষেত্রে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করবেন। আসন্ন দুর্গাপূজাসহ কোথাও যেন ধর্মীয় উগ্রতা, জেহাদি তৎপরতা দেখা না দেয় এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, সামাজিক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বাস করি। তাই সামনের দুর্গাপূজা যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এবং এই কমিটিকে সেই ভূমিকা পালন করতে হবে।

পরে, ইউএনওকে সভাপতি করে ৩৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পাদন হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

পরে বেলা সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃতদের পুরস্কার প্রদান করা হয়।

পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২২ সালের আগস্ট  মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় মৌলভীবাজার সদর মডেল থানা, জেলার শ্রেষ্ঠ এসআই  শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) তীথংকর দাস ও  সদর মডেল থানার মাহবুবুল আলম জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।

এছাড়াও সদর মডেল থানার ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত ৩ আসামি গ্রেপ্তার করায় ইন্সপেক্টর তদন্ত মোঃ মশিউর রহমান, সদর থানাকে পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিনুল হক।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে জেলা পুলিশ সুপার ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

কল্যাণ সভা ও অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।