ঠাকুরগাঁওয়ে ৭৫ তম বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ “সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও তথা জেলা স্বাস্থ্য বিভাগ, ঠাকুরগাঁও এর উদ্যোগে শুক্রবার (৭এপ্রিল) ৭৫ তম বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃসিফাত জাহান, মেডিক্যাল অফিসার ডাঃমোঃ ইফতেখারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইউএইচএফপিও সদর অফিসার ডাঃ দিলিপ মালাকার, এমও-ডিসি রিফাত জাহান ঐশী প্রমুখ।

এছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

দেশকে দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে হবে : আব্দুল আউয়াল মিন্টু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যখনই এই দখলদার বাহিনীর হাত থেকে দেশ মুক্ত হবে, তখনই এদেশে সংঘটিত প্রতিটি খুন, গুম, প্রতিষ্ঠান ধ্বংশ ও ব্যাংক লুটের বিচার করা হবে।

শুক্রবার বিকেলে মৌলভীবাজারের একটি কমিউনিটি সেন্টারে যুবদলের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বক্তব্যের সাথে তিনি বলেন, এফবিসিসিআই- এর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

তিনি অরোও বলেন, এই অবৈধ সরকার দেশের প্রতিটি মানুষকে নির্যাতিত করছে, প্রতিটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমরা চাই দেশ থেকে অবৈধ দখলদার মুক্ত করা। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক জিয়া।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি এম কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি খালেদা রব্বানী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সহ-সভাপতি জাহিদুর রহমান দিপু সরকার, সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল হক রয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক মর্যাদা) এ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সহ-সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সদর উপজেলা সভাপতি হাফেজ আহমদ মাহফুজ, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো: শওকত, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ প্রমুখ।

প্রতিনিধি সভায় সিলেট বিভাগের ৪ জেলার ৫ সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর রুহের মাগফিরাত কামনা, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরাশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।

নেত্রকোণায় মাদক ব্যবসায়ী আব্দুল গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় মাদক ব্যবসায়ী আব্দুল গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারী বাজারে ইউনিয়নের সকল জনগনের ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন,মেদনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আজিজ খাঁর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আকবর, সুধীসমাজের মো: কালামিয়াসহ আরো অনেকে। এছাড়াও ইউনিয়েনের বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল গনি, তার স্ত্রীসহ এলাকার অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। তাদের কারনে এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদক সেবনে আকৃষ্ঠ হচ্ছে।

এতে করে এলাকায় মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। নষ্ট হচ্ছে যুব সমাজ। মাদক নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান।

ফুলের রাজধানী গদখালীর পানিসারায় চালু হচ্ছে ফুল বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ফুুুলের রাজধানীখ্যাত গদখালীর  পানিসারায় অবশেষে চালু হতে যাচ্ছে বহুল কাঙ্খিত বাংলাদেশ-আমেরিকার সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ। অবকাঠামোগত নির্মাণ কাজ সম্পূর্ণ রুপে শেষ হয়েছে আরও অনেক আগেই। এখন শুধু বিদ্যুৎ সংযোগ স্থাপন হলেই ফুল চাষীদের বহুল প্রতিক্ষীত  এই কেন্দ্রটি চালু হবে। আর এটি চালু হলে চাষীরা এখানে ফুল ও বীজ সংরক্ষণ করতে পারবেন, পাশাপাশি তাদের খরচ কমবে, সাথে সময়ও বাঁচবে।

ইতিমধ্যে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের কাছে কেন্দ্রটির কাগজপত্র ও চাবি হস্তান্তর করেছে ঝিকরগাছা উপজেলা প্রশাসন। বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হলেই কেন্দ্রটি চালু হবে পুরোদমে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রটি নির্মাণের মুুল উদ্দেশ্য হলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুল সংগ্রহের পর ফুলের ব্যবস্থাপনা, ফুল ও বীজের গুণগতমান উন্নয়ন ও বীজ সংরক্ষণ। অর্থাৎ ফুলের ‘সর্টিং, গ্রেডিং ও প্যাকেজিং’ করা। এর মাধ্যমে দেশীয় বাজার, সাাথে আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা যা দেশের অর্থনীতিতে গুুুরুত্বপূর্ণ ভুুুুমিকা রাখবে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়,  ফুল চাষীদের উন্নয়নে কেন্দ্রটি ভূমিকা রাখবে বলে স্থানীয় ৯ কৃষক শর্তসাপেক্ষে কেন্দ্রটি নির্মাণে এক একর জমি দেন। গদখালী ইউনিয়ন ও পানিসারা ইউনিয়নের ফুল চাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, কোল্ড স্টোরেজ ও আধুনিক ফুল বাজারের। তাদের সেই দাবি পূরণে ফুল বিপণন কেন্দ্র ও স্টোরেজ নির্মাণের কাজ শুরু হয়। আমেরিকান দাতা সংস্থা ইউএসএইডের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝিকরগাছা উপজেলার পানিসারায় বাংলাদেশ-আমেরিকার সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র নির্মাণ করে। ২৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এক একর জমিতে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হয়। ২০২১ সালের ৩০ জুন নির্মাণ কাজ শেষ হলেও চুক্তির একটি শর্তের কারণে কেন্দ্রটি হস্তান্তর করা সম্ভব হচ্ছিলো না।

তবে চাষীদের সুুুুবিধার কথা চিন্তা করে দ্রুত সমস্যা নিরসণের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের কাছে প্রতিষ্ঠানটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি সভাপতি আব্দুর রহিম জানান, সমিতির কাছে পরিচালনার জন্য ফুল বিপণন কেন্দ্র হস্তান্তর করা হয়েছে। এখানে আপাতত বীজ সংরক্ষণ করা হবে। এর ফলে কৃষকদের বীজ সংংরক্ষণের জন্য, আর অন্য কোথাও বীজ সংরক্ষণের জন্য  নিতে  হবে না। এখানে পর্যায়ক্রমে ফুলের গ্রেডিং, সর্টিংসহ সংরক্ষণ করা যাবে। এই কেন্দ্রে কৃষকদের উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি আরো জানান, তার পরিবারের সদস্যসহ নয়জনের দান করা জমির ওপর এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। চুক্তি জটিলতায় এতদিন উদ্বোধন না হলেও এখন প্রতিষ্ঠনটির কার্যক্রম শুরু হবে।

এই অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুল চাষের জনক ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের শের আলী সরদার জানান, কোল্ড স্টোরেজ চালু হলে এখানে বীজ সংরক্ষণ করা যাবে। ফুলের গ্রেডিং ও সর্টিং করা যাবে। এছাড়া যেদিন ফুল বিক্রি হবে না, সেই দিন কোল্ড স্টোরে রেখে পরদিন ঐ ফুল বিক্রি করা যাবে।

ফুলচাষী ইসমাইল হোসেন বলেন, এই অঞ্চলের ফুল চাষিদের প্রাণের দাবি ছিল প্রতিষ্টানটি চালু হোক। শুধু বিদ্যুৎ সংযোগের কাজ হলেই কেন্দ্রটি চালু হবে। তিনি আরো বলেন, এই অঞ্চলে অপার সম্ভাবনার ফুলচাষ হলো গ্লাডিওলাস। শুধু বীজ সংরক্ষণের অসুবিধার কারণে অনেক চাষিরা আগ্রহ হারিয়ে ফেলেছে কেউ কেউ  আজ সর্বশান্ত। কেন্দ্রটি চালু হলে অনেকাংশেই সেই সমস্যার কিছু টা সমাধান হবে।

নারী ফুলচাষি সাজেদা বেগম বলেন, আগে যশোরের ঝুমঝুমপুর বিএডিসি কোল্ড স্টোরেজে অনেক কষ্ট করে বীজ রাখতে হতো,  যেটা আমাদের ফুল চাষীদের  জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার ছিলো। এখন বাড়ির কাছেই বীজ রাখতে পারলে আমাদের সবার খরচও কমবে, সময়ও বাাঁচবে আর কষ্ট করে যশোর যাওয়া লাগবে না। আর শীতের ফুল লিলিয়ামের বীজ রাখতে পারলে আমার অনেক টাকা সাশ্রয় হয়েছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক জানান, নির্মাণ কাজ শেষ হলেও বিভিন্ন জটিলতায় ফুল বিপণন কেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি। এখন পরীক্ষামূলকভাবে প্রতিষ্ঠানটি চালু করা হচ্ছে। ফলে যন্ত্রপাতিও ভাল থাকবে এবং ফুুলচাষী ও ফুুল ব্যবসায়ীরাও উপকৃত হবেন। ইতিমধ্যে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের কাছে কেন্দ্রটি পরিচালনা করার অনুমতি দিয়ে চিঠি দেয়া হয়েছে। এখন শুধু মাাত্র বিদ্যুৎ সংযোগ দেয়া হলেই এটা চালু করা হবে। সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি উদ্বোধন করা হবে।

ফুল চাষীরা আশা করছে কেন্দ্রটি চালু হলে চাষীদের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে। ফুলের  সর্টিং, গ্রেডিং ও প্যাকেজিং করা সম্ভব হলে ফুল বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা চাষীদের, আরও বেশি পরিমাণে ফুল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। যা আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে ও দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

সুস্বাদু খাবার জিলাপিতে রং; অতঃপর জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র রমজানকে পুঁজি করে সারাদিন রোজা শেষে ইফতার পর্ব তখনি সব ভেজাল খাদ্য সামনে রেখে চলছে রমারমা বানিজ্য। এরই ধারাবাহিকতায় মমৌলভীবাজারে জিলাপি তৈরিতে কাপড়ের রঙ মেশানোর দায়ে শ্রীমঙ্গল শহরতলীর ষ্টেশন রোডে শাহ হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৬ই এপ্রিল) ইফতারের আগেই বিকেল সাড়ে ৪টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ হোটেলকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল খাদ্যের চাহিদা অনুযায়ী ভোক্তা পর্যায়ে সঠিক মানদন্ড ও ভেজালমুক্ত খাদ্য মনিটারিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এদের বিরুদ্ধে জরিমানা ও আদায় করা হয়। আগামীতে ও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কুড়িগ্রামে ১১ জুয়াড়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, ৬ টি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার টাকাসহ ১১ জুয়াড়ীকে হাতে নাতে আটক করেছে। শুক্রবার গভীর রাতে ভুরুঙ্গামারী থানার একদল পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ভরতেরছড়া গ্রামের মৃত আবেদ আলী ব্যাপারীর পুত্র আনিছুর রহমানের  বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার চরলুছনী গ্রামের মৃত আকবর আলীর পুত্র খয়বর আলী (৪০), মৃত আবেদ আলীর পুত্র ফজলু মিয়া (৩৫), ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ভরতেরছড়া গ্রামের মৃত রোস্তম আলীর পুত্র এরশাদুল হক (৫০), গনাইরকুটি গ্রামের মৃত আনছার আলী মোল্লাহর পুত্র মোঃ জাক্কুমোল্লাহ (৪০), ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার খয়বর মোড়ের মৃত একাব্বর আলীর পুত্র মোফাজ্জল হোসেন (৪০), উত্তর ভরতেরছড়া গ্রামের ওয়াজেদ মন্ডলের পুত্র শাহীন মন্ডল (৩৮), কচাকাটা থানার মংলারকুটি গ্রামের মৃত আহম্মেদ আলীর পুত্র কোরবান আলী (৫০), কচাকাটা থানার কেদার হাজিপাড়া গ্রামের মৃত জহর উল্লাহর পুত্র আব্দুস সামাদ (৫৫), চরসতিপুরী গ্রামের আলাউদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৩৩), টেপারকুটি শকুনটারী গ্রামের মৃত আমির আলীর পুত্র লুৎফর রহমান (৫০), গোলেরহাট গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র জহুরুল ইসলাম (৪৫)।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

৬ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে মেসির আর্জেন্টিনা

এবার ৬ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে বসলো মেসির আর্জেন্টিনা। এর আগে গত ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য এসেছে দুসংবাদ। সেলেসাওরা শীর্ষস্থান থেকে দুইধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমে গেছে।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে নেইমারের দেশ ব্রাজিলকে নিচে নামিয়ে শীর্ষে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই তালিকায় দুইয়ে উঠে এসেছে বিশ্বকাপের রানার্সআপ দল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

এছাড়া, শীর্ষ ১০ নম্বরে বাকি দলগুলোর অবস্থান অপরিবর্তিত রয়েছে। ৪ থেকে ১০ এর মধ্যে থাকা বাকি দলগুলো হলো যথাক্রমে- বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। বাংলাদেশের র‌্যাংকিং আগের মতোই ১৯২ নম্বরেই রয়েছে।

মূল্যস্ফীতি ৯.৩৩ শতাংশের মানে জানেন কী?

দেশে মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশে। মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৩ শতাংশ মানে কী আমরা সবাই কী জানি? হয়তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না। মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৩ শতাংশ মানে হলো একজন ভোক্তা গত বছরের মার্চে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেত, এ বছরের মার্চে একই পণ্য কিনতে তাঁর খরচ হবে ১০৯ টাকা ৩৩ পয়সা।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ। ফেব্রুয়ারি মাসে ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ। মার্চ মাসে তা ৯ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাদ্যপণ্যের ওপর। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ হয়েছে। আগের মাসে যা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। আর মার্চে তা কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে।

আরও পড়ুন: জাতিসংঘের সিএসডব্লিউ’র সদস্য হলো বাংলাদেশ 

গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর করা জরিপ থেকে জানা গেছে, মূল্যস্ফীতির চাপে দেশের ৭৪ শতাংশ নিম্ন আয়ের পরিবার ধার করে চলছে। দেশের গ্রাম ও শহরের নিম্ন আয়ের পরিবারের ওপর করা এই জরিপে যেসব পরিবার অংশ নিয়েছে, তাদের ৯০ শতাংশ পরিবার জানিয়েছে, অর্থনৈতিক চাপে তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে ৯৬ শতাংশ পরিবার মাংস খাওয়া কমিয়েছে, মাছ খাওয়া কমিয়েছে ৮৮ শতাংশ পরিবার, ৭৭ শতাংশ পরিবার ডিম ও ৮১ শতাংশ পরিবার ভোজ্যতেল খাওয়া কমিয়েছে।

মূলত এই পরিস্থিতির জন্য বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, দেশে মুদ্রার অবমূল্যায়ন ও বাজার অব্যবস্থাপনাকে দায়ী করেছে এই গবেষণা প্রতিষ্ঠানটি।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়া বিবিএসের এক প্রতিবেদনে দেখা গেছে, গত বছর আগস্টে মূল্যস্ফীতি ছিল রেকর্ড ৯ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে চলতি বছর মার্চ মাসে যা ৯ দশমিক ৩৩ শতাংশ। রমজানের আগে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি সেখানে আসন্ন ঈদুল ফিতরের কারণে এপ্রিলে এই হার আরও বাড়ার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

বিবিএসের প্রতিবেদন থেকে আরো জানা গেছে, মার্চে খাদ্য খাতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এ সময় মাছ, মাংস, সবজি, মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে। তবে এ সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের মধ্যে বাড়িভাড়া, আসবাব, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষাতে মূল্যস্ফীতির হার না বেড়ে উল্টো কমেছে। ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। মার্চে তা কমে ৯ দশমিক ৭২ শতাংশ হয়েছে।

আরও পড়ুনকালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরীবের এসি বাড়ি

সম্প্রতি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দামের বৃদ্ধির ফলে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে। কারন হিসেবে সৌদি আরব ও রাশিয়া তেলের দাম বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশ থাকবে। যদিও সরকার মনে করছে এবার প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে। এছাড়া মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশের মধ্যে সীমিত থাকবে। তবে বিশ্বব্যাংক মনে করছে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হতে পারে।

আরও পড়ুনঈদের আগে বোনাস দেওয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

ওই প্রতিবেদনে আরো বলা হয়, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এ চাপ চলতি বছরজুড়ে অব্যাহত থাকবে। তবে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য এডিবি আশাবাদের কথা জানিয়েছে। ওই অর্থবছরে দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে। আগামী অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি বেড়ে হতে পারে সাড়ে ৬ শতাংশ।

অন্যদিকে, গড় মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে এ পরিস্থিতি নির্ভর করবে রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের ওপর। যুদ্ধ বন্ধ হলে অর্থনীতি আরও বেশি গতিশীল হবে।

অর্থ পাচার মামলা: আবারও আদালতে জ্যাকলিন

বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলার হাজিরা দিতে বুধবার ফের নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ইটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন অভিনেত্রী।

ইটাইমসের প্রতিবেদনে বলা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একই মামলায় সুকেশ ও জ্যাকলিনের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দায়ের করবে। মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল এপ্রিল হবে বলে জানা গেছে। আর এই অর্থ পাচার মামলায় সুকেশ ও জড়িত অন্যদের মধ্যে অন্যতম অভিযুক্ত হলেন জ্যাকলিন ফার্নান্দেজ।

এর আগে গত ২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। এরপর গত ২০২২ সালের ১৭ আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর ওই বছরের ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান এই অভিনেত্রী।

ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি

দীর্ঘ ৭ বছর পর ইরান-সৌদি আরবের বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ বিভেদ ভুলে দীর্ঘ ৭ বছর পর আনুষ্ঠানিক বৈঠক করেছেন সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের পর প্রথমবারের মতো আলোচনায় বসেন বৈরী দুই দেশের নেতারা। চীনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান একে অপরকে শুভেচ্ছা জানান।

গত মাসেই কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। বুধবারের বৈঠকে এসব ইস্যুতেই আলোচনা হয় দুই নেতার মধ্যে।

উল্লেখ্য, ২০১৬ সালে সৌদি সরকার দেশটির শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। এরপরই হামলা হয় তেহরানে সৌদি দূতাবাসে। এর প্রতিক্রিয়ায় সৌদি সরকার ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে।