বাংলা গানের কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুলের মৃত্যুতে শোবিজে শোকেরা ছায়া

সিএনবিডি ডেস্কঃ কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গণে। এরইমধ্যে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকা সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি প্রয়াত গীতিকারের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এ সম্পর্কে গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা গণমাধ্যমকে জানান, ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় হঠাৎই পড়ে যান বাবা। অবস্থা খারাপের দিকে গেলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এরপর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। কয়েকদিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন বাবা। শনিবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। রক্ত পরীক্ষা করানো হয়েছিল। আজ রোববার আরও কিছু পরীক্ষা করার কথা ছিল।

অনেক কালজয়ী গানের স্রষ্টা, কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন তিনি। ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’-এর মতো অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ারের বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্ম নেন। ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখায়ও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নান্টু ঘটক’ ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১টি।

এছাড়া, গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ লাভ করেন। এ ছাড়াও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একাধিকবার বাচসাস পুরস্কারসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।

ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপি’র সংঘর্ষ: আহত-১০

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ভাঙচুর ঠাকুরগাঁওয়ে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সমাবেশের তথ্য সংগ্রহকারি সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে জেলা সদরের রুহিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকালে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ  সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় সংঘর্ষের সময় ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ প্রায় ১০ জন আহত হন।

ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল ও দোকানপাট। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুটি দল একই সময়  সভা ডেকেছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি দলকে দুটি সময়ের কথা বলা হয়েছিল পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার বিএনপির বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী দলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩রা সেপ্টেম্বর শনিবার দুপুর গড়িয়ে বিকেল মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতিষ্টাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত এর সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান(ভিপি মিজান)। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু,সাংগঠনিক সম্পাদক মতিন বকস,সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, সিলেট বিভাগীয় প্রধান ওজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্ৰামী সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়ূম কবির, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ রুবেল মিয়া।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাহবুব ইজদানি ইমরান,গাজী মারুপ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহমেদ আহাদ, সহ সভাপতি আবু বক্কর তালুকদার, সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, জেলা যুবদলে সহ সভাপতি আব্দুল জলিল, সাবেক ছাত্রনেতা এম এ নিশাদ, এডভোকেট নেপুর আলী, জেলা স্বেচ্ছাবেবক দলে সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব মামুনুর রশিদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কলেজ ছাত্রের পেয়ারা ও বরই মিশ্র চাষে ব্যাপক সফলতা

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের মেধাবী ছাত্র  ও তরুন উদ্যোক্তার পেয়ারা বরই চাষে সফলতা। আয় করছে বছরে লক্ষ লক্ষ  টাকা।

পেয়ারার ও বরই মিশ্র বাগান করে বছরে পাঁচ লক্ষ টাকা আয় করছে কলেজ ছাত্র । কথাটি শুনে অবাস্তব মনে হলেও সেটিকে বাস্তবতায় পরিণত করেছেন বগুড়া শেরপুরের কলেজ ছাত্র নাজমুল হক।  তিনি আশি শতক  জমিতে পেয়ারা ও বরই চাষ করে বছরে আয় করছেন পাঁচ  লক্ষাধিক টাকা।

অল্প ব্যয়ে অধিক মুনাফা হওয়ায় পেয়ারা ও বরই  চাষে খুব লাভবান হয়েছেন। তিনি উপজেলার খামারকান্দি  ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে নাজমুল হক।

নাজমুল হক,সকরকারী শাহ সুলতান কলেজের অনার্স ৩য় বর্ষের ইংরেজি  বিভাগের ছাত্র ও তরুন উদ্যোক্তা ।লেখাপড়ার পাশাপাশি তার বাবার জমিতে বরই ও পেয়ারা মিশ্র চাষে সফলতার মুখ দেখছেন। ৮০ শতাংশ  জমিতে বল সুন্দরী, কাশ্মীরি ও পেয়ারা চাষ করে এ বছরে ৫ লক্ষ  টাকা লাভবান হওয়ার সম্ভবনা দেখছেন।তার দেখাদেখি  এলাকার আরো অনেক তরুনরা মিশ্র  ফল চাষ শুরু করেছে। একই জমিতে বরই ও পেয়ারা চাষ লাভজনক।কম খরজে বেশি লাভ করা যায়।

নাজমুল হক  বলেন,তার বাগানে প্রায় ৭০০ টি বরই ও ৮০০ টি পেয়ারা গাছ আছে। প্রতিটি বরই গাছে ৩০ থেকে ৪০ কেজি করে বরই ও পেয়ারা গাছে ৪০ থেকে ৫০ কেজি পেয়ারা রয়েছে। প্রতি বছর নাজমুল হকের  বাগানে  খরচ হয় ৫০ থেকে ৬০; হাজার টাকা।পেয়ারার দাম ভালো থাকায় ও চাষে পরিশ্রম কম হওয়ায় এটি অধিক লাভজনক।তাছাড়া বছরের ৩/৪ মাস সময়ের মধ্যে  বরই থাকে,আর বাকি সময় পেয়ারা থাকে। ২ টি বরই গাছের মাঝখানে ১ টি করে পেয়ারা গাছ লাগানো আছে। পেয়ারা কমবেশি সারা বছর থাকায় কোন সমস্যা  হয় না।আর বরইয়ের সময়  পেয়ারার ডাল ছাটাই করে দেই। এতে বরইয়ের ফলন ভালো হয়।

নাজমুল হকের ফলের মিশ্র চাষ দেখে  গ্রামের অনেক ছাত্র লেখাপরার পাশাপাশি  জমিতে আপেল কুল, কাশ্মীরি বরই চাষ করে ব্যাপক সফলতা অর্জন করছেন। মিশ্র ফল  চাষে সফলতা দেখে আশেপাশের  এলাকা থেকে লোকজন দেখার জন্য ভীর জমাচ্ছে।

খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান   আব্দুল মমিন মহসিন বলেন,এবার ইউনিয়নে প্রায় ৫০ থেকে ৬০একর জমিতে বরই চাষ হয়েছে, বরই চাষ খুব লাভজনক। আর এটি মিশ্র ভাবে চাষ করা যায়।বরই, পেয়ারা সহ জমিতে মশলা আদা ও হলুদ চাষ করছেন অনেক  কৃষক।চেয়ারম্যান আরো বলেন বেকারত্ব  দূর করতে ও অর্থনৈতিক সাভলম্বীর জন্য   নাজমুল হকের  নতুন চিন্তাধারার মাধ্যমে  ইউনিয়নে বেকার যুবকে কমছে।পাশাপাশি  স্থানিয় বাজারে বরই এর চাহিদা মেটাচ্ছে।

মিশ্র পদ্ধতিতে চাষ সহজ,উৎপাদন খরচ কম,বাজারে চাহিদা ভালো পাওয়ায় বরই, পেয়ারা ও মাল্টা মিশ্র চাষে  আগ্রহী হচ্ছে তরুন ছাত্র সমাজ।

টেকনাফের নাফ নদে ১১ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে ১১ কোটি টাকার বেশি মূল্যের ক্রিস্টাল মেথ বা আইস ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার নাফ নদ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফ নদ পেরিয়ে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে- এমন সংবাদে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নাফ নদের তীরে সন্দেহভাজন কয়েজন পাচারকারী কাঠের নৌকায় একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার আইস ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে, যা আইনি প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষের নির্দেশনায় ধ্বংস করা হবে।

ঠাকুরগাঁওয়ে জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পার্থ ও সম্পাদক রোহান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা টেলিভিশন জার্নালিস্ট  এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে যমুনা টিভির জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসকাব হলরুমে সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রেসক্লাবের সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান খাঁন, সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট ও হারুন অর রশীদ ভোট গননা শেষে দুপুরে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে যমুনা টিভির পার্থ সারথী দাস ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির জেলা প্রতিনিধি এস এম জসিম পেয়েছেন ৭ ভোট। অপরদিকে মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিবিসির জেলা প্রতিনিধি নবীন হাসান পেয়েছেন ৬ ভোট।

সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও সহ-সভাপতি পদে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো: সামসুজ্জোহা নির্বাচিত হয়েছেন। এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের রাণীশংকৈল প্রতিনিধি ফারুক  হোসেন, অর্থ ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, নির্বাহী সদস্য পদে আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা-তু-সগুরা।

নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ  পরিবেশে সম্পন্ন হওয়ায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু তাদের ধন্যবাদ এবং বিজয়ীদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকাতে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শনিবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মৌলভীবাজার থানা পুলিশের জালে ১৩ আসামী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ অভিযানিক টিম সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকার বিভিন্ন জায়গায় গত- ১লা সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালানা করিয়া পরোয়ানাভুক্ত আসামী, ডাকাত, মাদক ব্যবসায়ী এবং জুয়াড়ী সহ সর্বমোট ১৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।  তাদের মধ্যে ০২ টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ১। এমএ মাসুদ, পিতা-আব্দুল বারি, সাং-আরিফ ভিলা, শ্রীমঙ্গল রোড, ২। মিসেস রায়, স্বামী-সহদেব রায়, সাং-এম সাইফুর রহমান রোড, থানা ও জেলা-মৌলভীবাজার ০১ টি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী আলমগীর মিয়া, পিতা-মৃত আব্দুল বারিক, সাং-চাঁনগাঁও, থানা ও জেলা-মৌলভীবাজার ০১ টি জিআর পরোয়ানাভুক্ত আসামী নুর আহমদ, পিতা-মৃত ইলিয়াস মিয়া, সাং-পূর্ব খলিলপুর, থানা  ও জেলা-মৌলভীবাজার সহ ০৫ টি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার পূর্বক সকল আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।

সদর মডেল থানা মৌলভীবাজারের অভিযানিক দল অত্র থানাধীন মৌলভীবাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সুইপার কোয়ার্টারের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোতালিব মিয়া(৪০), পিতা-রুহুল আমিন মিয়া, সাং-জগন্নাথপুর, ১১ নং মোস্তফাপুর ইউপি, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজতে থাকা ৫০০ গ্রাম উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

তাছাড়া অত্র মৌলভীবাজার সদর থানাধীন ১২ নং গিয়াসনগর ইউপিস্থ মোকাম বাজার টু অফিস বাজার গামী রাস্তার ভুজবল সাকিনের কাইঞ্জার হাওর এলাকায় একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি কালে ডাকাত দলের সক্রিয় সদস্য ১। মোঃ আঃ হান্নান (৩০), পিতা-মৃত ওমর আলী, সাং-ওলিপুর, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, ২। দেলোয়ার মিয়া (২৪), পিতা-আজিদ মিয়া, সাং-মাজদিহি (পাহাড়), ৩। সাদ্দাম মিয়া (২১), পিতা-মৃত মছদ্দর আলী, সাং-লামুয়া, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজারদের কে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজতে থাকা ক। ০১ (এক) টি লোহার বাট যুক্ত রামদা, খ। ০১(এক) টি কাঠের বাট যুক্ত ছোরা, গ। ০২(দুই) টি লোহার রড এবং আসামীদের ডাকাতি কাজে ব্যবহৃত ঘ। ০১(এক) সিএনজি গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।

অন্য একটি অভিযানিক টিম ০৪ নং আপার কাগাবালা ইউপিস্থ নিজ আথানগিরি দক্ষিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া জুয়ার আসর হইতে ১। নিমার উদ্দিন(৬০), পিতা-মৃত আজমত আলী, সাং-কাগাবালা (টিলা পাড়া), ২। শাহিন মিয়া(৩২), পিতা-মৃত কমরু মিয়া, সাং-বুরতলা, ৩। মোঃ দিলদার হোসেন(২৭), পিতা-আরশদ মিয়া, ৪। সাহাদ মিয়া(২৪), পিতা-লেখই মিয়া, উভয় সাং-নিজ আথানগিরি (দক্ষিন পাড়া), সর্বথানা ও জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আসন্ন দূর্গাপুজাকে সামনে রেখে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর। বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।

তাছাড়া আসন্ন দূর্গাপুজাকে সামনে রেখে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে থানা এলাকায় কোন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে লক্ষে মৌলভীবাজার থানা পুলিশের একাধিক টিমসহ গোয়েন্দা নজরদারীও পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক বলেন, বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশে আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে এই নির্দেশনা প্রদান করেন।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে শ্রমিকের আকস্মিক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বজ্রপাতে পিয়ার আলী(১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাঁড়ি গ্রামের মাঠে এ বজ্রপাত ঘটে। পিয়ার আলী উপজেলার মানিকখাঁড়ি গ্রামের সলেমান আলীর ছেলে।

তিনি কৃষি জমিতে শ্রমিকের কাজ করছিল। আহতরা হলেন, একই গ্রামের তসলিমউদ্দিনের ছেলে মহসিন আলী(২৫),আব্দুল জব্বারের ছেলে দানেশ আলী(২৮) ও জবিবর রহমানের ছেলে আব্দুল হক(২৫)।

স্থানীয়রা জানায়, ওইদিন কৃষি কাজের জন্য ৮ জন কৃষি শ্রমিক মাঠে কাজ করছিল। এ সময় প্রচণ্ড হঠাৎ বজ্রপাত ঘটলে পিয়ার আলী ঘটনাস্থলেই মারা যান। অপর ৩ জন শ্রমিক আহত হন এবং এদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বজ্রপাতে শ্রমিকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল আবারও দাবানলে পুড়ছে। উত্তপ্ত আবহাওয়ায় এক হাজার একরের বেশি জমিতে আগুন দ্রুতগতিতে ছড়াতে থাকায় ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপির।

সিস্কিউ কাউন্টি দমকল বিভাগ সতর্ক করে বলেছে, আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে বেশ কয়েকটি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। উইড, লেক শাস্টিনা, এজউডসহ বেশ কয়েকটি শহরে বাধ্যতামূলক উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে। একটি স্থানীয় হাইস্কুল থেকে শিশুদের বাসে করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পোষ্য ও গবাদি পশু-পাখি রাখতে একটি বড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

বাধ্যতামূলক উচ্ছেদ আদেশে বলা হয়েছে, এই দাবানল জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি দেখা দিয়েছে। তাই এখনই সরে যাওয়ার জন্য আইনানুগ আদেশ দেওয়া হচ্ছে। এলাকাটিতে আইনগতভাবে জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার এই দাবানলের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার অন্যকিছু অংশে, নেভাদা ও অ্যারিজোনার কিছু অংশে কয়েক সপ্তাহ থেকেই উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। এছাড়া অনেক এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে।