সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

সিলেট প্রতিনিধিঃ সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পাশের খাদে গিয়ে পড়ে।

আজ শনিবার (৩ সেপ্টম্বর) সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় ফাজিলপুর মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চারখাই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খানের বাবা লুৎফুর রহমান ও লুৎফুরের স্ত্রী। অন্য আরেকজন পুরুষ নিহত হয়েছেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আফগানিস্তানে জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে তালেবানপন্থী একজন ধর্মীয় নেতাও রয়েছেন। যিনি ওই মসজিদের ইমাম ছিলেন। স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশেটির হেরাত শহরের গুজরগাহ মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

আল-জাজিরা জানিয়েছে, তালেবানপন্থী ওই ইমাম তার কয়েকজন প্রহরী ও বেসামরিক নাগরিকদের সঙ্গে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেন। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে ব্লমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। আরবোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

রাণীশংকৈলে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমীর আয়োজনে পঞ্চগড় মহিলা ফুটবল একাডেমি বনাম রাঙ্গাটঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির মধ্যে এক প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়৷ খেলায় পঞ্চগড় মহিলা ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে রাণীশংকৈল রাঙ্গাটঙ্গী মহিলা ফুটবল একাডেমি জয়লাভ করে।

শুক্রবার (২ সেপ্টেম্ব) বিকালে বলিদ্বারা রাঙ্গাটঙ্গী ফুটবল একাডেমি মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ওসি এসএম জাহিদ ইকবাল প্রমূখ।
এছাড়াও বিশিষ্ট ঠিকাদার সামসুল আরফিন, জাহাঙ্গীর আলম, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ৷ খেলা পরিচালনা করেন হান্না হেমরন ও শুগা মরমু৷ পরে অতিথিরা বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি প্রদান করেন।

কুড়িগ্রামে চুরির অভিযোগে যুবদল নেতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চুরির অভিযোগে বিপুল মিয়া (২৬) নামের এক যুবদল নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১২টি মোবাইলসহ চোরাইকৃত মালামাল উদ্ধার করে। বুধবার মধ্য রাতে উপজেলার বাউশমারী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি বিপুল মিয়া চোর চক্রের একজন স্বক্রিয় সদস্য। এছাড়াও তার বিরুদ্ধে চুরি এবং মাদক ও জুয়া আইনে মামলা রয়েছে।

আটক বিপুল মিয়া উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। সে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শৌলমারী ইউনিয়নের বাউশমারী গ্রামের মৃত পাশু মন্ডলের ছেলে বেলাল হোসেনের বাড়িতে হানা দেয় একটি চোর চক্র। পরে শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায় বাড়ির মালিক বেলালের। এসময় চোর চক্রের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করলে বেলালের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে বিপুল মিয়াকে আটক করে। কিন্তু অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় বিপুল মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে বিপুলের তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান সহযোগি মধ্য ইছাকুড়ি গ্রামের মৃত শহিদার রহমানের ছেলে আলমগীর হোসেনের বাড়ি থেকে ১২টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০টাকা, ৫টি চুড়িসহ স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

রৌমারী উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম বলেন, বিপুল মিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তার বিষয়ে জেলা কমিটিকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার বলেন, আটক বিপুল মিয়া স্থানীয় চোর চক্রের একজন স্বক্রিয় সদস্য। চুরি ছাড়াও তার নামে মাদক ও জুয়া আইনে আরও দুটি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সহযোগি ও পৃষ্ঠ পোষকদের তথ্য বের করতে তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি তারেক জিয়ার বিচারের দাবীতে বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া: মুক্তিযোদ্ধের চেতনা বিরুদ্ধী বিএনপি- জামাত জোট কর্তৃক আন্দোলনের নামে নৈরাজ্যকর ও অস্হিতিশীল পরিস্হিতি সৃষ্টি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক জিয়ার বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অংগ সংগঠনের  আয়োজনে নেতা কর্মীদের নিয়ে বাঞ্ছারামপুর উপজেলার দলীয় অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাঞ্ছারামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সময় বক্তারা বলেন ২০০৪ সালের ২১শে আগস্ট  ঢাকায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলো ২৪ জন।

পরে এ ঘটনায় দায়ের করা মামলার রায়ে আদালত বলেছিলো – ‘রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় ঐ হামলার মাধ্যমে আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে।’ রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ক্ষমতাসীন দল বিএনপির একজন নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

এই ভয়াবহ সহিংসতার পর দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ তখনকার বিশ্ব নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে তখনকার বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি বার বার আহবান জানিয়েছিলেন।

আওয়ামী লীগ সভানেত্রীর সমাবেশের সেই ভয়ংকর ঘটনা পুরো নাড়া দিয়েছিলো যা তাদের পরবর্তী প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়েছিলো। যুক্তরাষ্ট্র, ভারত, চীন বা ইউরোপ – সবাই দফায় দফায় এ নিয়ে তখন বিবৃতি দিয়েছে, কথা বলেছে এখনো যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত  আসামি তারেক জিয়া পালিয়ে বিদেশে গিয়ে এখনো শেখ হাসিনাকে হত্যার নীল নকসা করে,আমাদের দাবী ২১ গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক জিয়াকে দেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হোক।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূঁইয়া,পৌর মেয়র তফাজ্বল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি, একে এম শহিদুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো.কবির হোসেন,  দরিয়াদৌলত ইউনিয়নের  চেয়ারম্যান মাহবুবুর রহমান উজ্জ্বল,দরিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মির্জা সফিকুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামীলীগ ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, ছলিমাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহমেদ, ফরদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সোনারামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিন মিয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, পৌর যুবলীগের সভাপতি কামাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.নাছির উদ্দিন নাসিম,জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন টিপু, মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন সরকার, বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেন আহমেদ আমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের সভাপতি মো.হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামূয়েল আহমেদ, বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতাকর্মী এসময় উপস্থিত  ছিলেন।

শ্রীমঙ্গলে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্র্যমূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে শ্রীমঙ্গল উপজেলার যুবদল, ছাত্রদল, বিএনপি যৌথ আয়োজনে কলেজ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া মোনাজাত শেষ করে শুরু হয় বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। মিছিলটি কলেজ রোড হয়ে গুহরোড় হয়ে পৌরসভার সামনে হয়ে পেট্রোল পাম্প প্রদক্ষীন করে স্টেশন রোড জামে মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি ও যুক্তরাজ্য মহানগর বি এন পির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মহসীন আহমেদ।

জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা সাখার সাবেক সভাপতি ও যুব দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি নিয়ামুল হক তরফদার (নিয়ামুল) মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি, সভাস্থলে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মারুফ। যুব নেতা মোঃ নিজাম খাঁন। মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ সভাপতি মোবারক হোসেন লোপ্পা। সাবেক ছাত্র নেতা ও যুবদল নেতা বাবু টিটু দাশ। সাবেক ছাত্র নেতা মাসুক আহমেদ। সাবেক ছাত্র নেতা লুৎপুর রহমান। যুবদল নেতা মোবারক। যুব দল নেতা নওশাদ। যুব দল নেতা গোলাম হোসেন ভুট্টু। যুবদল নেতা ইউসুফ পাটুয়ারী। যুবদল নেতা লিটন মিয়া। যুবনেতা কুতুব আহমেদ। যুবদল নেতা সাহ আহমদ আলী প্রমূখ।

আরোও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদল, ছাত্র দলের কয়েক শত নেতা কর্মী। নেতৃবৃন্দ সকলের বক্তব্যে একটি কথা ফুটে উঠেছে দ্রব্য মূল্যের উদ্ধগতি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

নওগাঁর পত্নীতলা থানায় অভিযোগ দিয়েই ভুক্তভোগী পরিবারের দিন কাটছে আতঙ্কে

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা থানায় অভিযোগ দিয়েই ভুক্তভোগী পরিবারের দিন কাটছে আতঙ্কে। অভিযোগ দেওয়ার কারনে উল্টো ভুক্তভোগী পরিবার পুলিশের সেবা না পেয়ে হামলার শিকার হচ্ছেন মো. শাহীন হোসেন অভিযোগের বিবাদি জাকিরুল ইসলাম ও তার পরিবারের কাছে। কাঙ্খিত পুলিশের সেবা না পেয়ে নিরুপায় এই ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ও গ্রামবাসী সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৫ আগষ্ট পত্নীতলা থানায় ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ করেছেন মেয়েটির বাবা। অভিযোগ সুত্রে জানা যায়, মো. আমিনুল এহসান বাবু (৪২), পিতা- মৃত আব্দুর রহমান, মো. জাকিরুল ইসলাম (৩৫), পিতা- মো. আবু তাহের মন্ডল, উভয় পত্নীতলার হাসেনবেগপুর পশ্চিমপাড়া গ্রামে বাড়ী এবং অভিযোগ কারির বাড়ী একই গ্রামে পাশাপাশি অবস্থিত। গত প্রায় ২ বছর পূর্বে অভিযোগ কারির স্ত্রী মোছা. রাশিদা পারভীন সুলতানা (৩৪) মো. আমিনুল এহসান বাবুর সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি নিয়ে অভিযোগকারী বিভিন্ন ভাবে মোঃ আমিনুল এহসান বাবু নিষেধ করেন। মো. আমিনুল এহসান বাবু অভিযোগকারীর কথায় কোন কর্নপাত না করে বিভিন্ন ভাবল হুমকী দিয়া বলে যে, বেশি কথা বলিলে আমি তোর স্ত্রীর সাথে তোর মেয়েকেও ধর্ষন করবো। পারলে কিছু করে দেখাস বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রান নাশের হুমকী প্রদান করে। এই অভিযোগের পর বিভিন্ন পত্রপত্রিকায় খবর
প্রকাশের পর বুধবার ৩১ আগষ্ট রাত সাড়ে আটটায় বদীর বাসায় অতর্কিতভাবে হামলা ও ভাংচুর করে মো. জাকিরুল ইসলাম (৩৫) ও তার পরিবার। হামলা ও ভাংচুর দেখে গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশের ইমারজেন্সি নাম্বার ৯৯৯ নাম্বারে ফোন করলে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে চলে আসেন। এর কিছু সময় পর গত ২৫ আগষ্ট অভিযোগের বিষয়ে এস আই মঞ্জু সঙ্গীয় পুলিশ সদস্য রাত সাড়ে নয়টার দিকে গিয়ে তদন্ত করতে আসেন।

এই নিয়ে গ্রামবাসীর মনে দেখা দিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে সংশয়। নাম বলতে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, একটা অভিযোগের পর থেকে পরিবারটি আতঙ্কে রয়েছে পুলিশের ভূমিকা নীরব।একটা অভিযোগ হওয়ার প্রায় ৬ দিন পর রাতে এসে তদন্ত করেন তদন্ত কর্মকর্তা কি তদন্ত করলেন আশেপাশের বাড়ির কোন মানুষের সাথে কথা যদি না বলে প্রকৃত ঘটনা কি করে জানবে। আমরা গ্রামবাসী চাই অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক।

অভিযোগ কারী শাহীন হোসেন বলেন, আমি অভিযোগ করার পর থেকে আমার প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে মো. আমিনুল এহসান বাবু, মো. জাকিরুল ইসলাম। এরই ধারাবাহিকতায় রাতে দেশি অস্ত্র সজ্জিত হয়ে, রাতে আমার বাসায় মো. জাকিরুল ইসলাম ও তার পরিবার অতর্কিত হামলা ও ভাঙচুর করে। আমি থানায় অভিযোগ দিতে গিয়েও ঘুরে আসি কারণ আমি প্রকৃত বিচার পাচ্ছি না এর আগেও থানায় অভিযোগ করেছি তার কোনো সুরাহা হয় নাই উল্টো আমাকেই হুমকি ধমকি দিচ্ছে পুলিশের লোকজন। আমি মনে হয় থানায় কোন বিচার পাব না কারণ আমার টাকা নাই আমি গরীব মানুষ কৃষি কাজ করে দিন আনি দিন খাই। আমি সরকার প্রধানের কাছে আবেদন জানায় আমার বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে  দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

সরজমিনে সংবাদ কর্মীর সাথে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামসুল আলম শাহ্ কথা হলে তিনি বলেন, এই ঘঠনা এক বছর ধরে দেখছি। শাহীন হোসেন, আমিনুল এহসান বাবুর জমি বর্গা চাষ করতো। জমি বর্গা চাষ করার টাকা ফেরত দিবে না বলে সে কাহিনী করছে, তাকে টাকা ফেরত দিতে বলেন, তারপর কথা হবে এর আগে এই বিষয়ে কোন কথা হবে না। আর আমি এই বিষয়ে আর কোন কথা বলতে চাই না। আর যদি কোন কথা লেখতে চান আমি এর আগেও আপনাকে বক্তব্য দিয়েছি সেই বক্তব্য নিউজে দিয়ে দিন।

রাণীশংকৈলে জাইকার অর্থায়নে ১২ টি স্কুলে ১৫০ জোড়া বেঞ্চ বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাইকার প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়,সিদলি উচ্চ বিদ্যালয়, বিএন বালিকা উচ্চ বিদ্যালয়, কাদিহাট উচ্চ বিদ্যালয়, গাজিরহাট মজার আলী উচ্চ বিদ্যালয়, কাউন্সিল বাজার দাখিল মাদ্রাসা, মীরডাংগী উচ্চ বিদ্যালয়,আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়, বি এম এস বালিকা উচ্চ বিদ্যালয়, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয় ও রানীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১২ টি বিদ্যালয়ে ১৫০ জোড়া উন্নতমানের লোহার তৈরী হাই-লো বেঞ্চ বিতরন করা হয় ৷

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী প্রমুখ।

এ সময় সুবিধাভোগী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, বি এম এস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, সিদলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনসহ অন্যান্য প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাজাহানপুরে ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বৃহস্পতিবার ৩.০০ ঘটিকায় মাঝিড়া বাইপাসে ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

দেশে চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু হচ্ছে। ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার।এরই ধারাবাহিকতায় শাজাহানপুরের ওএমএসের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ।

উপজেলার ওএমএস ডিলার আলমগীর হোসনের মাধ্যমে মাঝিড়া বাইপাসে  সপ্তাহের ৫ দিন শুক্রবার ও শনিবার ব্যতীত সকাল ৯টা থেকে ৫ টা পযন্ত জনপ্রতি ৫ কেজি চাল ৩০ টাকা দরে বিক্রয় করা হবে।

কুড়িগ্রামে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,দুপুরে থানাপাড়া থেকে একটি বণ্যাঢ্য র‍্যালী বের হয়ে জিয়াবাজার দাদামোড় প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক, আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, ড্যাব সভাপতি ডাঃ তাজুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ বজলুল রশিদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মাহবুবার রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুর রহমান, জিয়া পরিষদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আরমান হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল বক্তব্য রাখেন।