নবাবগঞ্জে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার  (১ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় বল্লভপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনারুল আজিম আনু, সাধারন সম্পাদক ইকবাল হোসেন,মহিলা দলের সভাপতি শাবানা বেগম, সাধারন সম্পাদক লিপি বেগম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহফুজ,যুগ্ন আহবায়ক মোঃ আল মামুন, ভাদুরিয়া ইউপি  যুবদলের সভাপতি কবিরুল ইসলাম কবির, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ আতিফ, এবং ০৯ ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নওগাঁয় আত্রাইয়েওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সাথে নওগাঁ জেলায় আত্রাই উপজেলায় ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচী শুরু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯ টায় উপজেলার সদর বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম। খাদ্য মন্ত্র্রনালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওসিএলএসডি রিয়াজুল হক সহ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং ওএমএ ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান জানিয়েছেন আত্রাই উপজেলার আটটি ইউনিয়নের দুইটি পয়েন্টে দুই জন ডিলারের মাধ্যমে প্রতিদিন দুই মেট্রিকটন চাল প্রতিজনকে পাঁচ কেজি করে ত্রিশ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।

ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচী উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ পরির্দশণ করেন।

How I Could Use A Write My Paper Academic Assistance?

Write My Paper offers only large class quality academic writing, personalized essays, term papers, research papers and dissertations for college. If you do not find your answer here then please contact us and live chat or email and receive instant responses. موقع البوكر We believe in providing top excellent essay writings, developing a trusting skilled relationship from the beginning, and that is why providing a full money-back guarantee if you do not feel you have received outstanding writing. Since we started providing this service in 2010, we’ve been getting essay check great feedback from our clients and have continued to grow in popularity on the internet, social media and in local events.

It is very simple to begin. Just follow the link below to sign up for an internet author, or if you prefer to be the writer, fill out our short form and submit your information. Once you submit your data, we will start reviewing your paper and make any necessary corrections. العاب اندرويد You will receive a link to your own writing help page where you will be able to access all your services.

When I was getting started with writing academic papers and research papers, I used a variety punctuation tool of sources. A number of unique books on academic writing, different article styles and formats, various websites with tips and information and various books and journals. استراتيجية روليت As you might expect, all these methods took a significant quantity of time to research, evaluate and test out. Additionally, I struggled with finding a trusted writer to help me write my papers. Believe me, there’s nothing worse than needing to use another author to finish a writing challenge.

Fortunately I discovered Write My Paper. This exceptional service offers writers of all academic level a fast, easy and inexpensive way to create and customize unique writing jobs, examine papers and more. They have helped me by the time I began writing articles and blogging to the point where I pay someone to write my papers for me. Here’s how it works.

When you sign up for a write my newspaper, you will receive access to an whole library of resources. Including ready-made academic assistance, such as essay writing services, proofreading services and much more. You’ll also gain access to a personal author who is ready and willing to work together with you to complete your project. Best of all, you are going to be saving money by not hiring external academic aid.

I’ve found that the services offered by Write My Paper are very detailed and well thought out. Each source is intended to assist you succeed, so regardless of what sort of academic papers you need to write you can get the help you need. You may choose to work with a single author, or you could choose to work with a team of authors to complete your papers. Best of all, these writers are often professionals within their field; meaning they have been there and done that, making your academic paper writing support an perfect situation for both you and the writer.

চীনের চেংডু শহরে একদিনে ১৫৬ জনের কোভিড শনাক্ত হওয়ায় লকডাউন ঘোষনা

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের চেংডু শহরে বুধবার ১৫৬ জনের কোভিড শনাক্ত হওয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন থেকে শহরটির ২ কোটি বাসিন্দাকে তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।

এছাড়া দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানীতেও সব বাসিন্দাকে সন্ধ্যা ৬টা থেকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা প্রতিদিন একবার কোভিড পরীক্ষার মাধ্যমে এক ব্যক্তিকে মুদি কেনাকাটার জন্য বাইরে পাঠাতে পারবে। চিকিৎসার জন্য যেতে হলে অনুমতি লাগবে। সুপারমার্কেট, ফার্মেসি ও হাসপাতাল ছাড়া সব ব্যবসা বন্ধ রয়েছে। রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, তবে খাবার আনা যাবে।

প্রসঙ্গত, চীন বিশ্বের একমাত্র দেশ, যারা এখনো শূন্য-কোভিড ব্যবস্থা প্রয়োগে কঠোর লড়াই করে যাচ্ছে। তারা ডিজিটাল নজরদারি, গণপরীক্ষা, ব্যাপক কোয়ারেন্টাইন এবং স্ন্যাপ লকডাউনের ওপর নির্ভর করছে। বিধিনিষেধগুলো দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করেছে এবং মন্থর অর্থনীতিতে একটি ভারী ধাক্কা দিয়েছে। জুলাই মাসে চীনে যুব বেকারত্ব রেকর্ড সংখ্যায় পৌঁছেছে, যেখানে প্রতি পাঁচজন যুবকের মধ্যে একজন কর্মহীন।

“ইউক্রেনের কাছে পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র”

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে যতসব পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে বলে জানিয়েছে  রাশিয়ার সেনাবাহিনী।

রাশিয়ার সেনাবাহিনী বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র ‘এজিএম-৮৮ হার্ম’ ধ্বংস করার পর আমরা বুঝতে পারি ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রটি ছিল পুরনো ও অকেজো।

প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই সেদেশে অস্ত্র সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত রুশ বাহিনী বহু মার্কিন অস্ত্র ধ্বংসের দাবি করেছে।

এদিকে মস্কো বারবারই জানিয়েছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। তবে ইউরোপ ও মার্কিন  যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা অব্যাহত রেখেছে। পশ্চিমা দেশগুলো থেকে বহু যোদ্ধাও পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।

বৈশ্বিক মন্দার আশঙ্কায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সিএনবিডি ডেস্কঃ বৈশ্বিক মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ কমেছে। খবর-বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির মন্থর গতি উদ্বিগ্ন করছে বিনিয়োগকারীদের, এর পাশাপাশি সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ও চীনে করোনায় নতুন করে বিধি-নিষেধ আরোপে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। গেলো বুধবার অগ্রিম বাজারে অক্টোবরে সরবরাহ হবে এমন অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ৩.৫৬ ডলার কমে প্রতি ব্যারেল হয় ৯৫.৭৫ ডলার। আগের দিন মঙ্গলবারও দাম কমে ৫.৭৮ ডলার। এর পাশাপাশি নভেম্বরে সরবরাহ হবে এমন তেলের দামও ২.৭০ ডলার বা ২.৭৬ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৯৫.১৪ ডলার।

এদিকে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) তেলের দাম ২.৫৮ ডলার বা ২.৮২ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৮৯.০৬ ডলার। এর আগের দিন মঙ্গলবারও দাম কমে ৫.৩৭ ডলার।

প্রসঙ্গত, জ্বালানি তেলের বাজার চাঙ্গা রাখতে সম্প্রতি জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেওয়ার পর বিশ্ববাজারে গত কিছুদিন খানিকটা স্থিতিশীল ছিল অপরিশোধিত তেলের দাম। বুধবার তাতে ছন্দপতন ঘটেছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক, ব্যবসায়ী ও রপ্তানিকারকরা চীনে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় দেশটির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও কম হবে বলে ধারণা করছেন যা বিশ্বজুড়ে মন্দার ইঙ্গিত দিচ্ছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আগামী মাসে ফের সুদের হার বাড়াতে যাচ্ছে। এটিও জ্বালানির তেলের দাম কমায় ভূমিকা রাখছে।

রাত হলেই চলে নিষিদ্ধ ‘বেড় জাল’ দিয়ে মৎস্য নিধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: রাত হলেই নিষিদ্ধ ‘বেড় জাল’ দিয়ে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বিভিন্ন প্রান্তে শুরু হয় মাছ ধরা। নৌকায় জাল নিয়ে জেলেরা মাছ ধরতে নামেন। এই জালে মাছের ডিম, রেণু পোনাসহ সব জলজ প্রাণী উঠে আসে। এতে হাওরে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে ও অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। পাশাপাশি এই অবৈধ জাল ব্যবহার করায় ধ্বংস হচ্ছে শামুক, ঝিনুক, জলজ পোকাসহ সব প্রকার জলজ প্রাণী, উদ্ভিদ ও হাওরের প্রতিবেশ।

মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের আয়তন ১৮ হাজার হেক্টর। এটি মৌলভীবাজার ও সিলেট জেলা নিয়ে বিস্তৃত। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও

বিয়ানীবাজারে পড়েছে হাওর। মিঠাপানির বৃহত্তর এই হাওরটি একসময় দেশীয় বিভিন্ন ধরনের মাছসহ জলজ প্রাণী ও উদ্ভিদে সমৃদ্ধ ছিল। হাওর ভরাট ও অবাধে জলজ সম্পদ আহরণের কারণে হাওরটি আর আগের সেই সমৃদ্ধ অবস্থায় নেই। হাকালুকি হাওর এখন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ)।

এদিকে এবার অকাল বন্যার ভাসান পানিতে হাওর থেকে বিলুপ্ত হওয়ার উপক্রম, এমন অনেক মাছের দেখা মিলছে। বিগত কয়েক বছরের মধ্যে এবার মাছের সহজলভ্যতার কারণে জেলেরাও খুশি। এ পরিস্থিতিতে একসঙ্গে সহজে বেশি মাছ ধরতে গিয়ে ব্যবহার করছেন নিষিদ্ধ বেড় জাল বা কোনা বেড় জাল, কারেন্ট জাল ইত্যাদি। এসব অবৈধ জাল ব্যবহারকারীরা দিনের বেলা মাছ ধরতে হাওরে নামেন না। সন্ধ্যার পর কুলাউড়া, জুড়ী, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জের বিভিন্ন প্রান্ত দিয়ে হাওরে মাছ ধরতে নামেন। সারা রাত মাছ ধরেন। বিশাল একেকটি বেড় জালের সঙ্গে অনেক জেলে যুক্ত থাকেন। তাঁরা হাওরের অভয়াশ্রমেও অবৈধভাবে মাছ ধরেন।

বেড় জালের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এই জালে বড় মাছের পাশাপাশি মাছের ডিম, পোনা, রেণু, ছোট পোনা মাছ, শামুক, ঝিনুক, পোকাসহ সব ধরনের জলজ প্রাণী, শাপলা, শালুক, শেওলাসহ জলজ উদ্ভিদ উঠে আসে। এতে মাছের প্রজনন ও উৎপাদন দুটোই বাধাগ্রস্থ হচ্ছে। যেসব মাছ হাওরে ফিরে আসতে দেখা যাচ্ছে, সেগুলোও হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাকালুকি হাওরে মাছের উৎপাদন কমছে। অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়ে হাওরের প্রতিবেশ নষ্ট হচ্ছে। হাওরে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধ করার জন্য বিভিন্ন সময় পুলিশের সহযোগিতায় স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে। কিন্তু প্রয়োজনীয় জনবল ও নৌযান–সংকটের কারণে মৎস্য বিভাগের পক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।

বড়লেখা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, দেশি প্রজাতির মাছসহ অভয়াশ্রম রক্ষা, বিলুপ্ত প্রজাতির মাছ পুনরায় হাকালুকিতে ফিরিয়ে আনতে সব কটি উপজেলা একসঙ্গে অভিযানে নামতে পারলে এবং অবৈধ জাল ব্যবহার বন্ধ করা গেলে, যেসব প্রজাতির মাছ আগে পাওয়া যেত, সেগুলো আবার পাওয়া যাবে।

মৎস্য বিভাগের সূত্রের বরাতে জানা গেছে, মৎস্য আইনে নিষিদ্ধ বেড় জাল ব্যবহারে সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ তিন বছর জেল এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে।

স্থানীয় প্রশাসন সূত্রের বরাতে জানা গেছে, গত সোমবার হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের পলোভাঙা অভয়াশ্রমে বড়লেখা উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুটি নৌকাসহ দুটি বেড় জাল জব্দ করা হয়। দুটি বেড় জালের দৈর্ঘ্য প্রায় তিন হাজার হাত। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। এ সময় ১৮ জন জেলেকে আটক করা হয়। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। গত সোমবারও অভিযান পরিচালনা করা হয়েছে। আশা করছি, এতে সবাই সতর্ক হবে। আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে এএসপিসহ আহত ৩০

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ ফররুজ্জামান জুয়েলসহ ৮ জন পুলিশ সদস্য ও বিএনপির কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা শহরের ছোট বাজারে বিএনপি দলীয় অফিসের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালনের জন্য জেলা সদরের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা জেলা শহরের ছোট বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে বিএনপি নেতাকর্মীদের ভিড়ে জেলা শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ সড়কে চলাচল স্বাভাবিক করার জন্য বিএনপি নেতাকর্মীদের বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নিতাকর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে বিএনপি দলীয়  নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ ঘটনায় পুলিশ সুপার মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েলসহ অন্তত ৮ জন পুলিশ সদস্য, জেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক অরক আহমেদ, সুজন চৌধুরী, মৌগাতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তিলক আহমেদ, সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা দুলন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীসহ কমপক্ষে ২২জন দলীয় নেতাকর্মী আহত হয়েছেন।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকমর্কীরা মিছিল করে দলীয় অফিসের সামনে জড়ো হতে থাকে। এ সময় নেতাকর্মীদের ভিড় জমে যায়। পরে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ১০-১২ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিএনপি কর্মসূচি পালনের জন্য বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এখন জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ৫০

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে  ছাত্রদল ও যুবদলের দুই নেতা-কর্মী নিহত হয়েছেন। আর গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত প্রায় অর্ধশতাধিক।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবদল কর্মী শাওন নারায়ণগঞ্জের সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের নবীনগর গ্রামের সাহেব আলীর ছেলে। আর ছাত্রদল নেতার নাম ফারুক খান সুজন। তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে এপিসি কার।

ঘটনা সুত্রে জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মিছিল বের করাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতা-কর্মীদের দাবি, বিনা উসকানিতে নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা শুরু করেছে পুলিশ। এর পরপরই সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশও রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মী, পুলিশ, সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন।

সংঘর্ষের বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি বিনা অনুমতিতে কর্মসূচি পালনের চেষ্টা করছিল। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর আক্রমণ করে। আমাদের পনের জন সদস্য আহত হয়েছে। আর যুবদল কর্মী নিহতের বিষয়ে আমাদের জানা নেই।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, আমি সহ দলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ গুলি ছুড়েছে। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। এই সংঘর্ষে যুবদলের শাওন নিহত হয়েছে। এছাড়াও  আর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তুলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক ফারুক হোসেন সুজনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরও অনেক নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করতে শহরের চুনকা পাঠাগার থেকে আমরা মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময় পুলিশ এসে বাধা দেয়। পরে সেখান থেকে চলে আসার সময়ে শহরের ২নং রেল গেটের কাছে আসলে পুলিশ ফের বাধা দেয় ও লাঠিচার্জ করে। পরে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে।

বগুড়া শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জোবায়ের আহমেদ, বগুড়া: বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে গতকাল ৩১ আগস্ট (বুধবার) রাত আনুমানিক ৮ টায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু আবু বকর সিদ্দিক এর মৃত্যু হয়েছে। মৃত আবু বকর সিদ্দিক গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

গতকাল বিকেলে বাচ্চাটি বাড়ির পাশে খলছিলো এবং তার বাবা-মা বাড়ির ভিতর কাজে ব্যস্ত ছিলো। এমন সময় অসাবধানতা বশত  সবার অগোচরে হঠাৎ পুকুরে পড়ে যায়। কাজ শেষ করে এক পর্যায়ে তাদের সন্তানকে দেখতে না পেয়ে সব জায়গায় খুজতে থাকে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিবেশীরাও সবাই মিলে খোজাখুজি শুরু করে।

আনুমানিক রাত ৮ টায়র দিকে প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুরের পানিতে বাচ্চাটিকে ভাসতে দেখে তাদের খবর দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু আবু বকরের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।