নবাবগঞ্জে বেশি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪ সার ব্যবসায়ীকে জরিমানা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে লাইসেন্স ছাড়া দোকানে সার বিক্রি ও বেশি দামে সার বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে  উপজেলার বিনোদনগর ও দাউদপুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

ভ্রাম্যমাণ আদালতে বিনোদনগর আজিজুল হক নামে সার ব্যবসায়ীকে ৭৫ টাকার সার ১৫০ টাকায় বিক্রি  করায় ২ হাজার টাকা, নবাবগঞ্জ সদরের আমিনুল ইসলাম নামে সার ব্যবসায়ীকে লাইসেন্স না থাকায় এবং সার মজুদ রেখে বেশি দামে বিক্রি করায় ৫ হাজার টাকা, দাউদপুর বাজারের অনিল কুমার দে নামে সারের ব্যবসায়ীকে সার মজুদ রেখে ক্রেতাদের মিথ্যা কথা বলার দায়ে ১০ হাজার টাকা, একই বাজারের  শ্যামা প্রসাদ দে সারের ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, কিছু অসাধু সার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সারের দাম অধিক মূল্যে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

কুড়িগ্রামে মাদক মামলায় ৮ জনের প্রত্যেকের ১৫ বছরের সশ্রম কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে মাদক মামলায় ৮জনের প্রত্যকের ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মান্নান এই রায় প্রদান করেন। এসময় আদালতে ৮জন আসামীর মধ্যে ৫ জন আসামী স্বশরীরে উপস্থিত ছিলেন। পলাতক ৩ আসামীকে দ্রুত গ্রেফতারের জন্য আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন।

আদালত ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ জানুয়ারি রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী এলাকায় রাজারহাট ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি ট্রাককে চ্যালেঞ্জ করে পুলিশ। ট্রাকটি ধাওয়া খেয়ে কিছুদূর গিয়ে দাঁড়ানোর সময় ট্রাক থেকে দুইজন দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকের ড্রাইভার হারুনুর রশীদ (৩২) সহ ৭টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৫৯৩২) আটক করে তল্লাশী চালিয়ে ট্রাকের ভিতর থেকে বিশেষভাবে পলিথিনে মোড়ানো ১০টি গাঁজার প্যাকেট জব্দ করে। যার পরিমান ১২৫ কেজি। আনুমানিক মূল্য ১২ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত ট্রাকের মূল্য ৩০ লক্ষ টাকা।

ধৃত আসামী জয়পুরহাট জেলার গুলশান মোড় দক্ষিণ বুলু পাড়া এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে। তার দেয়া তথ্য মতে পলাতক আসামী একই জেলার খঞ্জনপুর এলাকার বাসিন্দা ও ট্রাক মালিক ফারুক হোসেন (৩৫) ও অপর পলাতক আসামী নওগাঁ জেলার পত্নীতলা মধুইলচক গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ট্রাকের হেলপার মিন্টু মিয়া (২০)।

এছাড়াও অপর আসামীরা হল শহিদুল ইসলাম (৫২) পিতা মৃত আক্কাছ আলী, বুজরুখ ভারুনিয়া, তেতুলতলা মোড়, জয়পুরহাট, আয়নাল হোসেন ভাটিয়া (৩৪) পিতা আনছার আলী, বালাতারী ফুলবাড়ী ও একই এলাকার শফিকুল ইসলাম (৩১), পিতা ওছমান গনি, রবিউল ইসলাম (২১) পিতা মো. খোরশেদ আলম দেবালয়, রাজারহাট এবং বাবু মিয়া (২২) পিতা রায়হান মিয়া মলিকারকুটি ফুলবাড়ী।

সোমবার জামিনে মুক্ত আসামী ফারুক হোসেন, মিন্টু মিয়া, শহিদুল ইসলাম, আয়নাল হোসেন ভাটিয়া ও বাবু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদেরকে কাষ্টডিতে নেয়া হয়। অপর পলাতক আসামীরা হলেন, রবিউল ইসলাম, হারুনুর রশীদ ও শফিকুল ইসলাম। তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বিজ্ঞ বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার চার্জশীটে আরো বলা হয়েছে, আসামীরা হিংস্র প্রকৃতির। তারা মাদক ও চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা ভারতীয় সীমান্ত থেকে গাঁজার বড় বড় চালান গভীর রাতে ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে। পরে আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের (সং/০৪/ এর ১৯(১) টেবিলের ৭(খ)/২৫ ধারার অপরাধে মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৮ আসামীকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরোও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট নাজিরুজ্জামান রুবেল।

রাণীশংকৈলের তিন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নব নির্বাচিত ৩ জন চেয়ারম্যান সোমবার (২৯ আগস্ট) সকালে শপথ নিয়েছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ  ৩ জন চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

তৃতীয় ধাপের বাদ পড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নন্দুয়ার ইউনিয়নে আব্দুল বারী, বাচোর ইউনিয়নে জিতেন্দ্র নাথ বর্মন এবং হোসেনগাঁও ইউনিয়নে মতিউর রহমান মতি নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। গত ২৭ জুলাই রাণীশংকৈল উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে বাদ থাকা তিনটি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও এডিএম রাম কৃষ্ণ বর্মণ, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও নির্বাচন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় জেলা প্রশাসক তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করেন।

প্রসঙ্গত: মঙ্গলবার (৩০আগস্ট) সকালে ওই ৩ ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ ইউএনও’র নেতৃত্বে রাণীশংকৈল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

Tips to Make the Most from Your Essay Writing Services

You might have worked with an essay writer who didn’t follow any formatting guidelines. Perhaps he wrote one or two drafts but never finish a piece. Perhaps he left out certain aspects of your essay. You’re left with a badly written piece that you don’t feel proud of. How can you avoid this situation?

The Free Inquiry button is found at the bottom (3rd Step) of the order forms. It lets you put the order on hold until you are sure that it’s possible. Your order will be assigned an essay writer, and you will closely review your instructions with them. You’ll have to check the grammar and spelling of the writing services. Once you’ve confirmed with the writing service that everything is in order you can return to the order form to sign your name.

The most important principle essay writers should adhere to is to provide excellent customer service. This is your opportunity to express your opinions or concerns, and even your displeasures with certain aspects of academic essays and courses. Essay writing isn’t easy, but it is time consuming and requires thorough consideration about the whole paper. It is also important to think about other aspects such as the complexity of the assignment as well as the quality of academic papers, and the feedback of your instructor.

The internet has made it easier for us to communicate with one with each other, but it has also made it easy for unscrupulous online service providers to entice people into spending money and hurting students their academic reputation. Now there are so many websites that promise to provide you with affordable academic writing assistance. However, as a smart student, it is essential to make the effort to learn about the person behind the website before you enter into any agreements. It is also advisable to seek opinions from fellow students and experts in the field of writing essays. The best way to get recommendations is via word of mouth.

Every essay writer should be able to provide examples or rants on certain issues he has come across in the course of his academic career. If you cannot write something like this, then you ought be cautious before signing up. Sometimes, academic papers require a lot of research. Ghostwriters can help those essayists who are not able to cope with the demands of academic writing.

Every essay writers should have good writing skills. Academic essays are written in a different manner. You don’t have to worry if your writing style is not perfect.

It is best to employ an agency for customer service in case you are having difficulty responding to clients or customers. A affordable-papers.net lot of online service providers offer advice on how to improve your academic performance. However, it’s essential to take care of your own business and take care of your essay writer business if you are hoping to be successful.

One of the most important suggestions for making good use of your writing services is making sure you have a great website. Remember that essays are written for different types of people. It is important to have a website that appeals to your target audience. You must also find a suitable domain name and hosting so that you won’t have problems in the future with your online business.

পাকিস্তানকে সহায়তায় ‘বিমান সেতু’ স্থাপনের ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে গেছে পাকিস্তানের একটি বিশাল অংশ। এ পর্যন্ত মারা গেছে হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিন কোটি মানুষ। পাকিস্তানের এই ক্রন্তিকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক। দেশটির দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ পাকিস্তানের সাথে একটি বিমান সেতু স্থাপনের ঘোষণা দিয়েছে, যাতে পাকিস্তানে অব্যাহতভাবে মানবিক সহায়তা এবং ত্রাণ সরবরাহ করা যায়। গতকাল রোববার (২৮ আগস্ট) ত্রাণবোঝাই দুটি তুর্কি বিমান এসে করাচি পৌঁছেছে। তুরস্কের এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, তাবু, জরুরি ওষুধ ও শুকনো খাবার। খবর আনাদোলুর।

জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে করাচিতে নিযুক্ত তুর্কি জেনারেল সেমাল সানগু এসব ত্রাণসামগ্রী পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী খুররম দস্তগীরকে বুঝিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পক্ষ থেকে ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের জনগণের জন্য শুভেচ্ছা হিসেবে এসব ত্রাণ পাঠানো হয়েছে বলে তুর্কি কূটনীতিক জানান।

এদিকে, তুরস্কের রেড ক্রিসেন্ট এরই মধ্যে বন্যাকবলিত বেলুচিস্তানে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন করেছে দেশটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্যরা পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছে। এবার পাশে দাঁড়াল তুরস্কও।

উল্লেখ্য, পাকিস্তান অর্থনৈতিক সমস্যা যখন কাটিয়ে উঠছিল তখনই বন্যার আঘাত এসেছে। উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ এখন বন্যাকবলিতের সহযোগিতায় ব্যয় করা হচ্ছে।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন

সিএনবিডি ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ সোমবার (২৯ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর গণমাধ্যমকে বলেন, ডা. ফ্লোরা এখনও লাইফ সাপোর্টে আছেন। তবে তিনি এখন অনেকটাই সুস্থতার পথে। সর্বশেষ তার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অধ্যাপক ডা. ফ্লোরা রাতারাতি স্থিতিশীল হয়ে উঠছেন। গতকাল থেকে তিনি জাগ্রত অবস্থায় আছেন। তার পেটের চাপও অনেকটা ভালো। রক্ত ​​পরীক্ষায় দেখা গেছে, ওনার প্যানক্রিয়াটাইটিস এখনও সক্রিয় আছে, কিন্তু তার জ্বর হয়নি। ডায়ালাইসিস আজ থেকে কমিয়ে দেওয়া হবে। কারণ গত দুইদিনে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বের করা হয়েছে।

ডা. এএসএম আলমগীর আরও বলেন, ডা. ফ্লোরাকে চিকিৎসকরা আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এমনকি পরিকল্পনা অনুযায়ী আজ তার সিটি স্ক্যান করানোর কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অটোভ্যানের ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে খুন

বগুড়া প্রতিনিধিঃ অটোভ্যানের ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক অটোভ্যান চালককে খুন করেছে দুর্বৃত্তরা। উপজেলার করমজি-গুনাহার সড়কের পাশের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি চামরুল ইউনিয়নের ঘাট মাগুড়া গ্রামের মৃত মইন ফকিরের ছেলে হারুন ফকির (৪৫)। তিনি ইসলামপুর বড়বাড়িয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা ভ্যান গাড়িতে থাকা চারটি ব্যাটারি ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাকে খুন করে।

দুপচাঁচিয়া পুলিশ জানায়, হারুন ফকির রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টার পর অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়ি ফেরেননি তিনি। এদিকে আজ সোমবার সকালে ধানখেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আশপাশে তল্লাশি কালে পাশের এক জঙ্গলে তার ভ্যান গাড়িটি পাওয়া যায়। তবে ভ্যানে থাকা চারটি ব্যাটারি পাওয়া যায়নি।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই পায়ের রগ কাটা, মাথা ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হারুন ফকিরকে হত্যা করে তার ভ্যানের ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবেঃ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জাতীয় ডেস্কঃ আগামী দু-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে, ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে মূল্য কতো কমানো হবে, সেই সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে আমাদের কিছু সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধার কারণে আমরা হয়তো চিন্তা করছি যে, তেলের দাম হয়তো আমরা সমন্বয় করতে পারব। জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হতে পারে। মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে। তবে এ ব্যাপারে হিসাব-নিকাশ চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আবারও বেড়ে যাওয়ায় কতটা সমন্বয় করা যাবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, তেলের বাজার এখন ১৫০ -এর ওপরে চলে গেছে, যেটা আগে ১৩০ ছিল। এই অবস্থায় আমরা দাম কতটুকু সমন্বয় করতে পারব, কারণ এখানে ভর্তুতির বড় একটা অংশ আবার যোগ হবে। যখন ডিজেল ১১৪ টাকা ছিল ডিজেল তখন ৮ টাকার ওপরে ভর্তুকি ছিল, এখন হয়তো সেই জায়গাটা আরও বাড়বে। তারপরও এটা কমাতে কতটুকু সমন্বয় হবে এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। হয়তো আজ-কালকের মধ্যে আমরা একটা সিদ্ধান্তে যাবো।

উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখ রাতে হঠাৎ লিটার প্রতি সর্বোচ্চ ৪৬ টাকা দাম বাড়িয়ে ঘোষণা দেয়া হয়। জ্বালানি তেলের দামের হঠাৎ এই বৃদ্ধিতে প্রভাব পড়ে বাজারে। মুহূর্তেই বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম।  এতে দ্রব্যে লাগামহীন ঊর্ধ্বগতির চাপে দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। এ নিয়ে গত কয়েকদির তুমুল আলোচনা-সমালোচনার পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

 

রাণীশংকৈলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে একটি প্রাইভেট কার হতে গতকাল রবিবার ২৮ আগস্ট রাত ১০টায় ১০পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়  ঢাকা মেট্রো গ – ১৪-৪১-৫২ নাম্বারের প্রাইভেট কারটি জব্দ করা হয়। আশরাফুল ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত খইরুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের জরুরি টহলরত দল ওই রাতে ঘটনাস্থল থেকে কার চালক আশরাফুল, তার স্ত্রী, ও একজন পুরুষ ও মহিলাসহ ৪ জনকে  হাতেনাতে গ্রেফতার  করে। এ সময় আশরাফুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং ৪ জনকেই থানা নিয়ে আসে পুলিশ। পরে আশরাফুলের নামে ইয়াবা রাখার দায়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয় এবং বাকীদের ছেড়ে দেয়া হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফুলকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আজ সোমবার (২৯ আগস্ট) জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে শোধ তুলল ভারত

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ হাইভোল্টেজ বলার যথার্থতা পেল আরেকবার। বারবার দিক পাল্টানো ম্যাচের ফল শেষ পর্যন্ত রোহিত শর্মার দলের দিকেই গেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে হারের বদলা এশিয়া কাপে ৫ উইকেটের জয়ে তুলে নিয়ে যেন শোধ তুলল ভারত।

গতকাল রোববার ( ২৮ আগস্ট ) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১৪৭ রান তুলেছে পাকিস্তান। জবাব দিতে নেমে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরুর আভাস দিয়েও শুরুতেই বাবর আজমকে হারিয়ে ফেলে পাকিস্তান।পাকিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্য ছুঁতে ভারতের ব্যাটারদের লেগেছে ১১৮ বল। শেষ তিন ওভারে ৩২ রানের সমীকরণ দারুণভাবে মিলিয়েছেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলেছিল পাকিস্তান। সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হয়েছিল দুইদল। উত্তেজনার পারদ জমে ছিল ম্যাচটি ঘিরে। বাবরের দলকে অল্পতে বেধে দেয়ার পর জয়ের কাজটা কঠিন করে হলেও জয়েই শেষ করেছে ভারত।

এদিকে, ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। ভুবনেশ্বর কুমারের করা তৃতীয় ওভারের চতুর্থ বল মোকাবিলা করতে গিয়ে শর্ট ফাইন লেগে অর্শ্বদীপ সিং-এর হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক। ৯ বল খেলে ২ চারে ১০ রান করে ফিরে যান বাবর।