২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৪ সালের ২১শে আগষ্টে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নওগাঁয় র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল চার টার সময় শহরের সরিষা হাঁটির মোড় জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের এক রালি বের হয়ে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুর রহমান, সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিভাশ মজুমদার (গোপাল)।

বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক লিপি সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাত খাঁন পিনটু, যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, মো. আমানুজ্জামান শিউল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন মনোয়ারা হক, আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন,জেলা ছাত্র লীগের সভাপতি মো. সাব্বির রহমান রেজভী সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ২১ আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদানের দাবী জানান।

ঠাকুরগাঁওয়ে মঞ্চস্থ হলো নাটক ‘কফিনবন্দি বাংলাদেশ’

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সৈয়দ জাকির হোসেন ইমন রচিত ও নির্দেশিত এবং রেপাটরী নাট্যদলের প্রয়োজনায় নাটক “কফিনবন্দি বাংলাদেশ” জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে গত শনিবার ২০ আগস্ট রাতে মঞ্চস্থ  হয়েছে।

নাটক ‘কফিনবন্দি বাংলাদেশ’

বঙ্গবন্ধুর দাফনের উপর নির্মিত ঐতিহাসিক ঘটনা নির্ভর এ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা রুপ কুমার গুহ ঠাকুরতা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবকুমার গুহ ঠাকুরতা প্রমুখ।

শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে ২ দিন

শিক্ষা ডেস্কঃ আজ সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে  শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন রাখার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ ছুটির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন এবং বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কবে থেকে সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দ্রুতই প্রজ্ঞাপন জারি করবে বলে আশা করছি।

বগুড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

সাবিক ওমর সবুজ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপি-জামায়াত জোট সরকারেরর আমলে ২০০৪ সালের ২১ আগস্ট  শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে  রোববার কাহালু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ-মিছিল শেষে কাহালু মডেল মসজিদে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, জেলা আওয়ামীলীগ নেতা তৌহিদুল করিম কল্লোল, অধ্যাপক আহছানুল হক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ আব্দুল হাকিম, আব্দুল হান্নান, বদরুজ্জামান খান বদের, মানিক উদ্দিন কবিরাজ, সাবেক সহ-সভাপতি সুলতান আলী কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিটু চৌধুরী, পংকজ কুমার মুখার্র্জী, হুমায়ন কবির, প্রচার সম্পাদক রুহুল আমিন, পৌর কাউন্সিলর মোছাঃ আছমা বেগম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু, সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস, উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির, সাধারণ সম্পাদক বাবু কবিরাজসহ ইউনিয়ন আওয়ামীগের নেতৃবৃন্দ।

ডোমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম থাকবেন ম্যাচ পরিকল্পনায়। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপচারিতায় এসব তথ্য দেন তিনি।

বিসিবি সভাপতি জানান, আপাতত ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দেবেন রাসেল ডোমিঙ্গো। দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন তিনি। ঢাকায় থেকে তিনি ওয়ানডে ও টেস্টের খেলোয়াড়দের তৈরি করবেন।

তিনি আরো জানান, এফটিপিতে অনেকগুলো ম্যাচ পেয়েছে বাংলাদেশ। সে অনুযায়ী আগামীর পরিকল্পনা প্রস্তুত করতে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং নতুন আসা উপদেষ্টা কোচ শ্রীধরন শ্রীরামের সাথে আলোচনা করেছেন তিনি।

এদিকে, ডোমিঙ্গোর সাথে কথা বলে পাপন জানিয়েছেন, হেড কোচ আগামী ৩ সপ্তাহের মধ্যে বিস্তারিতভাবে পরিকল্পনা সাজাবেন। তাছাড়া জাতীয় ক্রিকেট লিগ দেখার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন ডোমিঙ্গো। পাইপলাইন সমৃদ্ধ করার কাজ করবেন তিনি। তাছাড়া যেসব ক্রিকেটার জাতীয় দলের বাইরে আছেন তাদের নিয়েও কাজ করবেন ডোমিঙ্গো।

উল্লেখ্য,  এশিয়া কাপে না থাকলেও ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোর সঙ্গে চুক্তি হয়েছে বোর্ডের বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

ফুলবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১ আগষ্ট বর্ররোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও সাজাপ্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করার দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও  ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

রোববার বিকাল ৫ টার দিকে নাওডাঙ্গা  ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বালারহাট বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ফেরদৌস আলম, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক মিয়া বাবু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান খন্দকার মিঠু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন বক্তব্য রাখেন।

 

তথ্য মন্ত্রণালয়ে গিয়ে সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন শাকিব খান

বিনোদন ডেস্কঃ দেশে ফিরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সরকারি অনুদানে ‘মায়া’ শিরোনামের সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। ২০২১-২২ অর্থবছরে এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান।

গতকাল রোববার (২১ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ে হাজির হয়ে অনুদানের অর্থের প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন তিনি। নয় মাস প্রবাসজীবন শেষে ১৯ আগস্ট দেশে ফিরেছেন শাকিব খান।

জানা গেছে, ‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। অনুদানপত্রে এই সিনেমার নির্মাতা হিসেবে তরুণ পরিচালক হিমেল আশরাফের নাম জানা গিয়েছিল। তবে নতুন খবর, এই সিনেমা পরিচালনা করছেন না হিমেল। ‘মায়া’ পরিচালনার জন্য এরই মধ্যে একাধিক পরিচালকের কাছে প্রস্তাব গেছে শাকিব খানের পক্ষে।

তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে দেখা করার বিষয়টি সামাজিক মাধ্যমে জানান শাকিব। ড. হাছান মাহমুদও সে সময়কার ছবি ফেসবুকে শেয়ার করেছেন। তথ্যমন্ত্রীর পোস্টটি শাকিব নিজের ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

উল্লেখ্য, এই প্রসঙ্গে শাকিব খান এখনও নিজের অবস্থান পরিষ্কার করেননি। তিনি বলেছেন, এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলেই সব জানাব। শুধু বলব সমৃদ্ধ কাজের স্বার্থে প্রয়োজনে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে।

 

জাতির পিতার সমাধিতে বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

হুমায়ুন কবির : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন। গত শনিবার বিকেলে বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ এস রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ রুমির নেতৃত্বে এ শ্রদ্বা নিবেদন করা হয়।

এসময় অ্যাসোসিয়েশনটির কেন্দ্রীয় নেত্রীবৃন্দসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে কোটালীপাড়ার ক্যাফে ৭১ রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি এম এ এস রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্ত্রীয় সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ রুমি, উপদেষ্টা মোঃ আবদুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল মোত্তালেব মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক তানজীন শারমিন মিশরী, সহ-পাঠচক্র বিষয়ক সম্পাদক পলাশ সরদার, অর্থ বিষয়ক সম্পাদক আখলাকুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালির জাতির পিতার আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন। ধাপে ধাপে তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্বের শীর্ষ আসনে চলে আসেন। হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সকলের অগ্রভাগে থেকে জাতিকে নেতৃত্ব দিয়ে আলোর পথ দেখিয়েছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ।

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা সদস্য নিহত এবং আহত হয়েছেন আরও চার সেনা। গতকাল রোববার (২১ আগস্ট) ভোরে আজাদ কাশ্মীরের বাগ জেলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় সেনাদের বহনকারী গাড়িটি একটি খালে পড়ে ডুবে যায়। এতে ৯ সেনার মৃত্যু হয়। সৈন্যরা তাদের নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুজাবাদে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এতে আরও বলা হয়, আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। এ ছাড়া নিহতদের জানাজা মংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।

উল্লেখ্য, রাওয়ালপিন্ডি কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জা এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা এ জানাজায় অংশ নেন। নিহত সেনাদের মৃতদেহ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে বলে জানায় আইএসপিআর।

 

বগুড়ায় ১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবিক ওমর, বগুরা জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ১৭০ বোতল ফেন্সিডিলসহ ইমরান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার ভোররাত চারটার দিকে সদর উপজেলার গোকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান রংপুরের কোতয়ালী এলাকার ইসতিয়াক আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে  তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ।

ওসি সাইহান জানান, রোববার ভোরে গোকুল এলাকার রংপুর-বগুড়া মহাসড়কের রংধনু আইডিয়াল স্কুল এর সামনে চেকপোষ্ট পরিচালনা করা কালে ১৭০ বোতল ফেন্সিডিলসহ ইমরানকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া  সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।