জম্মুতে একই পরিবারের ৬ জনের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মুর সিধ্রা এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের ৬সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) এনডিটিভির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সেখানকার পুলিশ।

পুলিশ জানিয়েছে, আজ সকালে জম্মুর সিন্ধরা এলাকায় নিজেদের বাড়িতেই মা ও তাঁর মেয়েসহ এক পরিবারের ৬সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতরা হলেন, সাকিনা বেগম, তার মেয়ে নাসিমা আক্তার ও রুবিনা বানো, ছেলে জাফর সেলিম এবং দুই আত্মীয় নূর-উল-হাবিব ও সাজাদ আহমেদ। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলেই বলেছেন এক কর্মকর্তা।

উল্লেখ্য, এই ঘটনার পর ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারার অধীনে তদন্ত শুরু করা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মা হাসপাতালে

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলে তাহের ইসলাম (৪৫) মৃত্যু বরণ করেন এ খবর শুনে তার মা রেবেকা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাহের ফকদনপুর গ্রামের ইসলামের ছেলে। এবং তিনি ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করতেন।

রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তাহের বাড়ির পাশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প গভির নলকূপ এর পল্লী বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে। পরে বৈদ্যুতিক ট্রান্সমিটারের লাইনের কাজ করতে গিয়ে পিলারে বিদ্যুৎতাড়িত হন। হঠাৎ একটি শব্দ শুনে স্থানীয়রা ছুটে গেলে দেখতে পান তাহের ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে। এলাকাবাসি উদ্ধার করে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহেরের মামাতো ভাই আকতার হোসেন বলেন, হঠাৎ করে আমার মামাতো ভাই তাহেরের মৃত্যু খবর শুনে মামী হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আমার মামী কিছুটা সুস্থ হয়েছেন।

শাজাহানপুরে B.C.F এর আয়োজনে বৃক্ষরোপণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন B.C.F এর আয়োজনে আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল ১১.০০ ঘটিকায় শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষ বিতারন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম রেজা ও সামিউল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খন্দকার ওয়াদুদ হোসেন।সঞ্চালয় করেন B.C.F এর চেয়ারম্যান আরিফুল ইসলাম। এ সময় আরো  উপস্থিত ছিলেন বি সি এফ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অত্র  প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গাছ হচ্ছে মানুষের অকৃত্রিম বন্ধু। গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, আমাদের জীবনের একান্ত অনুসঙ্গ হচ্ছে এই গাছ। বৃক্ষরোপণ ও পরিচর্যা করা এটি একটি সদকায় ছাড়িয়া। মাদক ইভটিজিং বাল্যবিবাহ কে নিয়ে সচেতনামূল বক্তব্য রাখেন এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন অনলাইন আসক্ত গেমস থেকে দূরে থাকতে হবে এবং অনলাইন ও ইন্টারনেটের সঠিক ব্যবহার করতে হবে। যার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং মাঠে খেলাধুলা করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মঙ্গলবার (১৬ আগস্ট) মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে জেলা পুলিশ মৌলভীবাজারের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিরোধপূর্ণ পূজামণ্ডপ গুলোতে আলোচনার মাধ্যমে বিরোধ মিমাংসা করাসহ প্রতিমা তৈরির সময় সেচ্ছাসেবক নিয়োগ করে পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করে একই পাড়ায় পৃথক পৃথক পূজামণ্ডপের আয়োজন না করে সম্মিলিতভাবে একক মণ্ডপে পূজা উদযাপন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

পূজামণ্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করে পর্যবেক্ষণ করে স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারি সহ সকল উপজেলা ও গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার (১৬আগষ্ট) দুপুর ৩টায় সুলতানপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর নওগাঁয় এন এস ফাউন্ডেশন ও মানবতায় সেবা সংস্থা নওগাঁর যৌথ আয়োজনে হতদরিদ্র গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা, কলম বিতরণ করা হয়।

এসময় এন এস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবতায় সেবা সংস্থা নওগাঁর সহ-সভাপতি মো.নাজমুল হক, মানবতায় সেবা সংস্থা নওগাঁর সভাপতি মো. মেহেদী হাসান অন্তর, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক, বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক, মোছা. তাজকিয়াতুন নেছা, সহকারি শিক্ষক আফরোজা রুমা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আজকের এই শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু গ্রামের বেশিরভাগ শিক্ষার্থীরা গরীব অসহায় হতদরিদ্র যার কারণে বেশি দূর লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারে না। সমাজের উচ্চবিত্ত ও মধ্য শ্রেণীর মানুষেরা যদি তাদের দিকে একটু মানবতার হাত বাড়ায়, তাদের যথাসাধ্য চেষ্টা যদি তাঁরা করে তা হলে একদিন অবশ্যই এই শিক্ষার্থীরা ভালো জায়গায় যেতে পারবে। দেশের বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে। দেশের জন্য ভূমিকা রাখতে পারবে।

সাংবাদিক বাছিতকে প্রাণে হত্যার চেষ্টায় শাস্তির দাবীতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যাগে প্রতিবাদ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে পূর্ব পরিকল্পিতভাবে ধারোলে অস্ত্র দিয়ে ফিল্মি স্টাইলে দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রাণে হত্যার চেষ্টা‘র প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসীদের এ ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে চৌমোহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক সিতার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মশাহিদ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চ্যানেল এস এর হেড অফ নিউজ, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এড.মাহবুবুল আলম শামীম, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিনিয়র রির্পোটার ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সহ-সভাপতি এ.কে.এম আকলু, কমলগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, জেলা সাংবাদিক কল্যাণ সংগঠন এর সভাপতি এড.স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুসেফ আলী চৌধুরী, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গবানী), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), মোঃ জবর আলী রানা, অগ্রগামী মানব কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল মাহিদ চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আলিম-আল মুনিম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, বাবলু আচার্য্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, মানবাধিকারকর্মী ফাতেমা পপি চৌধুরী, আক্তার হোসেন সাগর (এনটিভি/ রাজনগর বার্তা), আব্দুল মুকিত (জনতার দলিল), এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া, শাহ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ রিপন আহমদ (দৈনিক দেশসেবা), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), মোঃ কিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), মোঃ ইমরাণ হোসেন (সংবাদ প্রতিদিন), গোবিন্দ মল্লিক (বায়ান্ন টিভি), সাংবাদিক এমদাদ সুমন, সাংবাদিক শাহবুদ্দিন, মনজুরুল হক, মেধাবী ছাত্র রাহাত আহমদ সিফন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল বাছিত খানকে পূর্ব পরিকল্পিত ভাবে একটি মহল পেশাদার খুনি ভাড়া করে প্রকাশে দিবালোকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কে উবাহাটা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অবিলম্বে মুল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য; গত ১৩ আগষ্ট কমলগঞ্জ উপজেলার উবাহাটা নামক স্থানে সন্ত্রাসীরা সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে সন্ত্রাসীরা প্রাণে হত্যার উদ্যাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে। ডান হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন। কাঁদে ও পায়ে, তলপেটে গুরুতর জখমপ্রাপ্ত হন। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমৃর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক সিতার আহমদ ও সদস্য সচিব মশাহিদ আহমদ এর নেতৃত্বে র‌্যালিটি চৌমোহনাস্থ সেন্ট্রাল রোডের (সোনালী ব্যাংক এর বিপরীতে) অনলাইন প্রেসক্লাব থেকে শুরু হয়ে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চ্যানেল এস এর হেড অফ নিউজ ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গ জননী), জোসেফ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), তিমির বনিক (দৈনিক পর্যবেক্ষণ), শাহ মোহাম্মদ রাজুল আলী (দৈনিক ভোরের চেতনা),  চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), আব্দুল মুকিত (জনতার দলিল), এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া,শাহ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ রিপন আহমদ (দৈনিক দেশসেবা), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা)। পুষ্পস্তবক অর্পণ শেষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সেন্ট্রাল রোডে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।

এ সময় আরো মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন ১৫ আগস্ট। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীবী তাঁর চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। জাতির পিতার স্বপ্ন ছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতির কাতারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রতিবিম্বের মত করে।

ঠাকুরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা কার্গো কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেল্পারের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়ক সংলগ্ন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা কার্গোর পেছনে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগলে রবিউল ইসলাম (২০) নামে ওই ট্রাক হেল্পারের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঠাকুরগাঁও শহরের চৌধুরী পাম্পের সামনে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল ইসলাম গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানাধীন লোহার গ্রামের বাসিন্দা সিদ্দিক ফকিরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁও এর ষ্টেশন অফিসার মো: সারোয়ার হোসাইন ও সদর থানার এসআই হারুন অর রশীদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন এবং ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান,ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকার মনতাজ হোটেলের সামনে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে একটি কার্গো কাভার্ড ভ্যান রাস্তায় দাঁড়িয়েছিল, ঢাকা থেকে পঞ্চগড় গামী একটি মালবাহী ট্রাক সজোরে এসে ওই কার্গো কাভার্ড ভ্যানটির  পিছনে ধাক্কা দেয়। ধাক্কায় মালবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের ভেতরে থাকা হেল্পার চাপা পড়েন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় ওই হেল্পারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হেলপারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার রকিবুল আলম চয়ন বলেন, ট্রাকের ওই হেল্পারকে ফায়ার সার্ভিসের কর্মীরা মারাত্বক জখম অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে ওই ট্রাকের ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া যায়নি মর্মে ফায়ার সার্ভিসের কর্মিরা জানান।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে বাস খাদে পড়ে নিহত ৬জন

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাস খাদে পড়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) পেহেলগামে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।

পিটিআই জানায়, নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা অমরনাথ যাত্রায় নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফিরছিল।

প্রতিবেদনে জানা যায়, বাসটি পেহেলগামের ফ্রিসলানের পাহাড়ি পথ দিয়ে যাওয়ার পথে খাদে পড়ে। এসময় পুরো বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে পড়ে নদীতে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১৯টি অ্যাম্বুলেন্স হাজির হয়। হতাহতদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে।

রাণীশংকৈলে আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে ১৫ আগস্ট পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে গতকাল সোমবার (১৫ আগস্ট) দুপুরে আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

এদিন ওই স্কুলে প্রধান শিক্ষক রাকিব হাসান রকির সভাপতিত্বে এক আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি, স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবুল কালাম,সাবেক উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকী, কৃষকলীগ সভাপতি বাবর আলী, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক-সামাজিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন- যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক  প্রভাষক মোস্তাফিজুর রহমান, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা এরিন জাবেদ জয়। প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনের উপর বিস্তারিত আলোকপাত করেন। এইসাথে তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে সরকারের বিভিন্ন উন্নয়ন-কর্মের কথা তুলে ধরেন। তিনি বর্তমানে সৃষ্ট বিভিন্ন বিশ্ব সংকট  অচিরেই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।