মুরাদনগরে দাফনের ৭ মাস পর প্রকৌশলীর মরদেহ কবর থেকে উত্তোলন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় দাফনের প্রায় ৭ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য এএসএম রেজাউল বারী চঞ্চল নামের এক প্রকৌশলীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রাম থেকে ওই প্রকৌশলীর মরদেহ উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চঞ্চল (৩৫) চাপিতলা গ্রামের প্রয়াত কৃষি কর্মকর্তা আবু তাহের ভূইয়ার ছেলে। হত্যার অভিযোগে পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগের প্রেক্ষিতে চঞ্চলের মরদেহ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভূইয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ প্রমুখ।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের কৃষি কর্মকর্তা আবু তাহের ভূইয়া সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন। তার ছেলে প্রকৌশলী এসএম রেজাউল বারী চঞ্চল ফিলিপাইনে থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর চঞ্চল বাপ-দাদার জায়গা-জমির খোঁজখবর নিতে এসে দেখেন ভুয়া কাগজপত্র তৈরি করে চাচা আব্দুছ ছালাম ভূইয়া অধিকাংশ জমি দখল করে নিয়েছেন।

পরে পৈতৃক এসব জায়গা-জমির কাগজপত্র সংগ্রহ করেন চঞ্চল। এ নিয়ে গত ১২ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা এবং চাচাতো ভাইয়েরা চঞ্চলকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। কিন্তু এসব ঘটনা চঞ্চল তার মা এবং ভাইকে জানাননি। গত ১৯ ফেব্রুয়ারি সকালে চঞ্চল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে তার মা ভাইকে জানানো হয়।

প্রবাসে ৩৬ বছর পার করে দেশে ফিরলেও রেমিটেন্স যোদ্ধাকে গ্রহণ করেনি নিজ পরিবার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ৩৬ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছেন বাহরাইন প্রবাসী অসিত লাল দে নামের এক রেমিটেন্স যোদ্ধা। তবে দেশে ফিরলেও তাকে গ্রহণ করে নি তার পরিবারের লোকজন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলীপুর গ্রামের উপেন্দ্র লাল দে’র ছেলে অসিতকে দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করে। তার পাসপোর্ট নং (F244748)।

বিশ্বস্ত সূত্রে জানা যায় অসিত লাল দে দীর্ঘ ৩৬ বছর আগে নিজের পরিবারের ভাগ্য ফেরাতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে আরব দেশের বাহরাইন যান। এর পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এছাড়া এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি দেশেও আসেননি। তাই পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন।

বাহরাইন থেকে দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী সালেহ আহমদ সাকী বলেন, গত ২৪ মার্চ হঠাৎ করে স্ট্রোক করে সালমানিয়া হাসপাতালে ভর্তি হন অসিত লাল। ভর্তির পর তার কোনো মালিক বা স্পনসর এবং কোনো আত্মীয়-স্বজনরা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে।

দূতাবাসের সার্বিক সহযোগিতায় দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি। দূতাবাস তাকে দেশে পাঠাতে তার ভাই ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে কেউই তাকে গ্রহণ করতে রাজি হননি। তাদের ক্ষোভ, ৩৬ বছর যে মানুষটি আমাদের প্রয়োজন মনে করেনি, এখন কেন আমাদের প্রয়োজন?

পরে রাষ্ট্রদূত ড. নজরুল ইসলামের নির্দেশনায় দূতাবাসের প্রচেষ্টায় রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় স্বজনরা অসিতকে গ্রহণ করতে রাজি হন।

অবশেষে দূতাবাস গত ৯ আগষ্ট ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির সহাযোগিতা নিয়ে অসিত লাল দে’কে একজন প্রতিনিধিসহ দেশে পাঠায়। ১০ আগস্ট রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল উপস্থিত থেকে তাকে পরিবারের লোকজনের হাতে তুলে দেন।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, অসিত লাল দে ব্রেন স্ট্রোকের পর দূতাবাসের সহযোগিতায় দেশে আসেন। তিনি একেবারে নিঃস্ব অবস্থায় দেশে ফিরেছেন। তার দেহের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত। বাহরাইন দূতাবাস বেলাল আহমদ নামে একজন প্রতিনিধি দিয়ে তাকে দেশে পাঠিয়েছেন। গ্রামের বাড়িতে তার একমাত্র ভাই উমা দে রয়েছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে তাকে এগিয়ে নিয়ে আসেন। তাছাড়া পরিবারের অবস্থাও খুবই খারাপ। এ অবস্থায় তার চিকিৎসার প্রয়োজন রয়েছে। আপাতত দূতাবাস থেকে ৬১ হাজার টাকা সঙ্গে দেওয়া হয়েছে। আরও এক লাখ টাকা দেওয়া হবে।

তিনি বলেন, ওই প্রবাসীর চিকিৎসার্থে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়ানোর চেষ্টা করবো। আগামী মিটিংয়ে এই প্রস্তাব তোলার পর জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। তবে তার গ্রামের বাড়ি দুর্গম এলাকায়। সেখান থেকে এসে থেরাপি দেওয়ানোটাও খুবই দুস্কর। অবশ্য আমরা তার বাড়িতে গিয়েছি। তার চিকিৎসার বিষয়েও খোঁজ খবর রাখবো। সরকারি যেটুকু সহযোগিতা পাওয়া সম্ভব আমরা তা করবো।

ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। এক ব্যক্তি দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।  তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সালমান রুশদিকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে, তিনি কথা বলতে পারছেন না এবং তিনি হয়তো একটি চোখ হারাবেন।

এনডিটিভির খবরে জানা যায়, পুলিশের হাতে আটক হামলাকারী যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা হাদি মাতার (২৪)। হামলাকারী ইরানি শাসকগোষ্ঠীর সমর্থক ও শিয়া অনুসারী বলে জানিয়েছেন পুলিশ। যদিও হাদি মাতারের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহিনীর কোনো সংযোগ পাওয়া যায়নি। তবে তার ড্রাইভিং লাইসেন্স ভুয়া ছিল। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে এখনও অভিযোগ দায়ের করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সালমান রুশদি। এ সময় তাঁরা এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখেন। ওই ব্যক্তি রুশদির সঙ্গে পরিচিত হওয়ার ছলে ঘুষি বা ছুরিকাঘাত করেন। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাদি মাতারের আগের রেকর্ড জানতে এবং হামলার উদ্দেশ্য বের করতে চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকেই হত্যার হুমকি পেয়ে আসছেন সালমান রুশদি। অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন। বইটি প্রকাশিত হওয়ার পর প্রায় ৯ বছর সালমান রুশদিকে আত্মগোপনে থাকতে হয়েছিল। এরপর বইটি অনেক দেশে নিষিদ্ধ করা হয়। বইটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশে সহিংসতায় ছড়িয়ে পড়ে, তাতে অন্তত ৫৯ জন মানুষ নিহত হয়।

 

ফুলবাড়ীতে সহকর্মী শিক্ষিকাকে জুতাপেটা করলেন অপর শিক্ষিকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ক্লাসের অভ্যন্তরীন বিষয়কে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সহকর্মী সহকারী শিক্ষিকাকে জুতাপেটা করেছেন একই স্কুলের অপর সহকারী শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথিমিক বিদ্যালয়ে। জুতাপেটার শিকার ওই শিক্ষিকা সুষ্ঠ বিচার চেয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন।

জানা গেছে, বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাদে ৪জন সহকারী শিক্ষিকা কর্মরত রয়েছেন। বিদ্যালয়ের ক্লাস রুটিন অনুযায়ী নিয়মিত পাঠদান চলে আসছিল। বুধবার স্কুল চলাকালে ক্লাসে যাওয়া নিয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাছুমা খাতুন এর সাথে মিলি খাতুনের বাকবিতন্ডতা হয়।  এক পর্যায়ে দুইজনের মধ্যে চুলোচুলি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অফিস কক্ষে সকলের সামনে আবারো ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষিকা মিলি খাতুন সহকারী শিক্ষিকা মাছুমা খাতুনকে জুটাপেটা করে। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষকদের মারামারি  দেখে আতংকে চিৎকার শুরু করে। পরে স্থানীয়  লোকজন ছুটে এসে তাদের  ঝগড়া থামায়।

এ ব্যাপারে মিলি খাতুনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী মুকুল মিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, নিজেদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। আমরা অভিভাবকদের সাথে নিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।

বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বকুল বলেন, ভুল বুঝাবুঝির কারনে অনাঙ্কাক্ষিত  ঘটনা ঘটেছে । বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে।

উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুজ্জামান জানান, সহকারী শিক্ষিকা মাছুমা খাতুন লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত রির্পোট পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁয় ইস্যু চিহ্নিত করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ওয়েব ফাউন্ডেশনের উপজেলা ভিত্তিক ইস্যু চিহ্নিতকরন বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল দশটায় ওয়েব ফাউন্ডেশন,নাগরিক উদ্যোগ ও বন্ধু ফাউন্ডেশন এর আয়োজনে নওগাঁর একটি চাইনিছ রেস্টুরেন্টে দিন ব্যাপী ইস্যু চিহ্নিত করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ইস্যু চিহ্নিত করন বিষয়ক কর্মশাল উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের ঢাকা প্রধান কার্যালয়ের প্রোগ্রাম আফিসার রুখশানা ইয়াসমিন মিতু, ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্বকারী মানুয়েল টুডু, বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার, নাগরিক উদ্যোগ এনজিও বিভাগীয় সমন্বয়কারী যোসেফ হাঁসদা, বন্ধু ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মিস জয়িতা পলি, আত্রাই উপজেলা ওয়েব ফাউন্ডেশনের উপজেলা সহায়ক মিনহাজুল করিম (ইমন)।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতিপ্রবীণ সাংবাদিক ও এডভোকেসি নেটওয়ার্ক আত্রাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন টগর। এডভোকেসি নেটওয়াক এর সভাপতি সাংবাদিক মিতুমনিসহ নওগাঁ জেলার ওয়েব ফাউন্ডেশনের পাঁচ উপজেলার নেটওয়ার্ক এর সভাপতি/ সাধারণ সম্পাদক এবং সিভিল সোসাইটির নেতৃবৃন্দ প্রমূখ।

বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ইস্যু চিহ্নিতকরন বিষয়ক দিন ব্যাপী কর্মশালায় সমস্যা ও সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন।

নেত্রকোণায় আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদযাপিত

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে উপ-পরিচালকের কার্যালয়ে  মোঃ হারুন-অর- রশীদের সভাপতিত্বে বারসিক এর সহযোগিতায় আলোচনা সভা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ  মনির হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডেপুটি কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষন কেন্দ্র নেত্রকোণা,নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,বারসিক এর আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী মোঃ অহিদুজ্জামান অহিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক শহীদুল্লাহ, যুব উন্নয়ন মৎস্য প্রশিক্ষক এমদাদুল হকসহ যুব উন্নয়নের সকল প্রশিক্ষকবৃন্দ।

পরে বিউটিফিকেশন ৪০ জন ও যানবাহনের প্রশিক্ষনার্থী ৪০ জন মোট ৮০ জনের মাঝে সাটিফিকেট ও ভাতা বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ১০০ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ বুধবার ১০ আগস্ট দুলাল ইসলাম (২৭) ও মেরিনা বেগম (২২) নামক ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। দুলাল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার হামিদুল ইসলামের ছেলে এবং মেরিনা রুহিয়া থানাধীন ঘনিবিষ্টপুর গ্রামের নয়ন ইসলামের স্ত্রী।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে সদর উপজেলার রুহিয়া থানার এস আই মঞ্জুর রহমান ও এ এসআই মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজাগাঁও ইউনিয়নের  নামাজপড়া নামক এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুলাল ইসলামকে এবং ১০০ গ্রাম গাঁজাসহ মেরিনা বেগমকে আটক করেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন,থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নামাজপড়া স্থান থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুলাল ইসলাম এবং রুহিয়া ট্যাংলড়ি এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মেরিনা বেগমকে আটক করে। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিতর্কিত সাকিবই পেতে পারেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব!

স্পোর্টস ডেস্কঃ গতকাল শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফেরার পর শনিবার সকালে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির পোস্ট মুছে ফেলেছেন তিনি। গত ২ আগস্ট বেট উইনার নিউজের লোগো সম্বলিত জার্সি ও ব্যাট হাতে একটি ছবি দিয়ে সাকিবের পোস্টটি বেশ সমালোচিত হয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসবেন সাকিব আর সেখান থেকেই শোনা যাচ্ছে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেতে পারেন টাইগার অলরাউন্ডার।

মিরপুর হোম অব ক্রিকেট কিংবা গুলশানে বিসিবি সভাপতির বাসভবন শনিবার (১৩ আগস্ট) সকাল থেকেই দুই জায়গাতেই সাংবাদিকদের জটলা। কারণ এশিয়া কাপের জন্য দল ঘোষণা হতে পারে আজই। আরও জানা গেছে, দল ঘোষণার আগে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন সাকিব। আর তারপরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

তবে যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, আসন্ন এশিয়া কাপে দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে জড়ানো সাকিব আল হাসানই। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্বও পেতে পারেন। যদিও এতদিন ধরে অধিনায়ক হওয়ার তালিকায় প্রথম পছন্দই ছিলেন সাকিব। কিন্তু তার বিতর্কিত চুক্তিটির কারণে সেই সম্ভাবনায় উঁকি দেয় মাহমুদউল্লাহ নাম। কারণ পছন্দের তালিকায় থাকা লিটন দাস ও নুরুল হাসান হোসান চোটের কারণে দলেই থাকতে পারছেন না। তাই ভাবা হয়েছিল, সাকিব না হলে এশিয়া কাপে মাহমুদউল্লাহই হতে পারেন অধিনায়ক।

কিন্তু সেই সম্ভাবনাও এখন প্রায় উড়ে গেছে। কারণ সাকিব তার বিতর্কিত চুক্তিটি বাতিল করেছেন। ফলে স্বাভাবিকভাবেই এশিয়া কাপের দলে থাকছেন তিনি। তাই নেতা হিসেবেও ঘুরে ফিরে এখন বিশ্বসেরা অলরাউন্ডারের নামই আসছে। এদিকে, অধিনায়কত্ব ইস্যু ছাড়াও এশিয়া কাপের দল নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে।

উল্লেখ্য, এরই মধ্যে বিসিবি দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড।

 

১৫ আগস্ট জাতীয় শোকদিবসে শ্যামপুর-কদমতলীতে ৩৬টি স্থানে দোয়া মাহফিল ও তোবারক বিতরন কর্মসূচী ঘোষণা

সিএনবিডি ডেস্কঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে বাঙ্গালী জাতি ১৫ আগস্ট জাতীয় শোকদিবস পালন করে।

গত ১০ আগস্ট ২০২২ বুধবার ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০২২ উদযাপন উপলক্ষে শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামীলীগের যৌথ কর্মীসভায় ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন ইউনিট কমিটির আয়োজনে ৩৬টি স্থানে দোয়া মাহফিল ও তোবারক বিতরন কর্মসুচি প্রনয়ন করা হয়েছে।

১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ঘোষিত কর্মসূচি পালন করা হবে। প্রনীত কর্মসুচি সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৪ এর গনমানুষের নেতা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (বাকসু)র সাবেক জিএস ও মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ডঃ মোঃ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কদমতলী থানা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া।

ভাবনা

কে বেশী দক্ষ চোর না পুলিশ? এই বিতর্কে পুলিশ হেরে যাবে। চোর ধরতে আইন পাশ করতে হয়, ততক্ষনে চোর সাফাই করে দেয় সব। পুলিশ যখন চোরের বিরুদ্ধে অভিযানে নামে চোর তখন চুরির পদ্ধতিটাই বদলে ফেলে। ধরা পরলেও চোরের সাজা হয়না। পুলিশই আইনের ফাঁক ফোঁকর শিখিয়ে দেয় চোরকে। আইন রক্ষাকারী চোরের বন্ধু হয়ে যায় গোপনে। আইন বেচা কেনা হয় চড়া মূল্যে, অপরাধ বন্ধ হয়না। রাজনীতির চিত্রটিও অভিন্ন। নারী লোভি স্বামী যেমন ঘরে সুন্দুরী বউ রেখে পরকিয়া করে, দলের নেতারাও অনেকে ত্যগী কর্মীদের সরিয়ে সখ্যতা করে অযোগ্য নীতিহীন ভিন্ন দলের কর্মীদের সাথে। ভিন্ন দলের কর্মীদের দলে ঢুকিয়ে নেতা বানায়। দলের ত্যগী কর্মীরা হতাশ চিত্তে নিরব রয়। এই কর্মীরা নৈতিক কারনে দলের বিপক্ষেও যেতে পারেনা নব্য নেতাদের দুস্কর্মও সইতে পারে না। সংসার যেমন পরকিয়া দেখেও স্ত্রী ছেলেমেয়ে নিয়ে অবজ্ঞা আর অবহেলা সহে তেমনই দলকে ছেড়া যায়না কর্মীরা। নেতাদের বেলাল্লাপনা দেখে নিস্কৃয় হয়ে পরে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও সঠিক ভাবে পৌছায়না। ক্রমেই দলে বিদ্রোহ বাড়ে। ক্ষোভ আর ঘৃনা জমে কর্মীদের মনে। ক্ষমতাসীন নেতা এই বিদ্রোহ ঠেকাতে প্রতিপক্ষ বাহুবল পোষে দলে। অনেক ত্যগীকর্মী এলাকা ছাড়তে বাধ্য হয় হামলা মামলার ভয়ে। বি এন পি বা জোট যতই চিৎকার করুক তারা আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়। দেশের জনগন বি এন পি’কে সমর্থন করেনা।

আওয়্যমী লীগের আসল ভীতিটি এখন দলের বিদ্রোহী কর্মীবাহিনী। আগামী নির্বাচনে মনকষ্ট নিয়ে যদি নিস্কৃয় থাকে তাহলে কঠিন মুল্য দিতে হবে দলকে। নেতারা বিষয়টি অগ্রাহ্য করলে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে দলের। বি এন পি টের পেয়েই এখন লম্ফ ঝম্ফ শুরু করে দিয়েছে। অনেক নির্বাচনি এলাকায় বিদ্রোহী কর্মীদের সঙ্গে সখ্যতাও গড়তে তৎপর রয়েছে। সরকার দেশে অভাবনীয় সাফল্য এনে দিয়েছে, দেশের জনগনও আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় দেখতে চায়। কিন্তু স্থানীয় নেতাদের কর্মকান্ড বিবেচিত হবে নির্বাচনে। দলীয় কর্মীবাহিনী ছাড়া নেতারা সরকারের সাফল্য বর্ননা করে বৈতরনি পার হতে পারবেনা। নব্য নেতাদের আধিপত্য আর দলীয় কর্মীদের কোনঠাসা করে ক্ষতিগ্রস্থ্য হবে দল। স্থানীয় নেতারা অনেকেই এলাকায় আধিপত্য ধরে রাখতে আদর্শহীন অযোগ্যদের দিয়ে দল গঠন করেছেন। এখন কেউ আর দলের আদর্শ বাস্তবায়ন করতে রাজনীতি করেনা। জি হুজুর আর অযোগ্য কর্মীরা লোভে নীতিহীন শত্রুদের সঙ্গে মিশে গেছে। নৈতিক পতন ঘটেছে রাজনীতির।

সময় ফুরিয়ে যায়নি এখনও সুযোগ আছে। বিষয়টি আমলে নিয়ে কেন্দ্রিয় নেতাদের উচিৎ দলের যোগ্য কর্মীদের মুল্যায়ন করা। ত্যগী কর্মীবাহিনীই দলের প্রানশক্তি।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।