ইরানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৬ জনেরও বেশি। আজ শনিবার (৩০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (২৯ জুলাই) ভারী বৃষ্টির কারণে দেশটির ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যা দেখা দিয়েছে। অনেক সড়ক পানিতে ডুবে গেছে। অনেক শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের খুঁজতে কাজ করছে উদ্ধারকারীরা।

জানা যায়, নিহতদের মধ্যে দেশটির রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ এলাকায় সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় আরও ৬ জন নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (২৩ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছিল।

যতোদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশঃ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুরঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় নতুন ভবন ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে বাংলাদেশের ওপর যেন কোনো আঘাত না আসে, সে জন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। এটিকে দেশবিরোধী রাজনীতিকরা সংকট বলছেন। বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে। যারা সংকটের কথা বলছেন, তারা রাজনৈতিকভাবে সংকটে পড়ে অপপ্রচার চালাচ্ছেন, তাই বলতে হয় যতোদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশুগঞ্জ নৌবন্দরে ইন্টার কনটেইনার টার্মিনাল নির্মাণ কাজ অনেকদূর এগিয়ে গেছে। ইতোমধ্যে কনসালট্যান্ট নিয়োগ হয়েছে। আশুগঞ্জ নদীবন্দরটি আন্তর্জাতিক নদী বন্দর হবে।

বুধবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি আরো বলেন, একটি সংগঠনকে গতিশীল করতে হলে সে সংগঠনের অবশ্যই একটি স্থায়ী বসার ব্যবস্থা থাকতে হবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার কর্মী বান্ধব সরকার। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ ও জনগণের পাশে সব সময় ছিলাম আছি থাকবো।

এই সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক যুগ্মসচিব উপজেলা চেয়ারম্যান মো.সিরাজুল ইসলামের  সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা আলীগের সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কবির হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক একে এম.শহিদুল হক বাবুল, কাজী জাদিদ আল-রহমান জনি,  পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা সম্পাদক সাঈদ আহমেদ বাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, পৌর যুবলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন সরকার, বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেন আহমেদ আমান ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্চাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জে আদিবাসীদের নানা সমস্যা ও করণীয় বিষয় নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে শুক্রবার সকাল ১১ টায় গোলাবাড়ি আদিবাসী একাডেমি ভবনে আদিবাসীদের নানা সমস্যা ও করণীয় বিষয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক ও আদিবাসীদের বিভিন্ন সদস্য মানতান পাত্রাস মুরমু এর সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এর আয়োজনে আদিবাসীদের নানা সমস্যা ও করণীয় বিষয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

এসময় আদিবাসীদের কর্মসংস্থান এর ব্যবস্থা ও আদিবাসী সংগঠনকে আরো গতিশীল করতে সামনে আদিবাসীদের নির্বাচন সহ সকল কার্যকর্ম নিয়ে ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়।

এসময় জেলা উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি স্যামল মারডি ও সমাজসেবক রাজু হেমবর্ম ও বিশিষ্ট সমাজসেবক ইলিয়াস ও নবাবগঞ্জ নৃ-গোষ্টি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মিকায়েল টুডু  উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও আদিবাসীদের সকল ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেরপুরে ২০০ পিস ইয়াবা সহ ৫ মামলার আসামি গ্রেফতার

সাবিক ওমর সবুজ, বগুড়াঃ বগুড়ার শেরপুরে  ২০০পিস ইয়াবাসহ ৫ মামলার আসামি ফেরদৌস জামান (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবক গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। জানা যায়, ফেরদৌস জামান দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলা সহ আশেপাশের উপজেলায় মাদক বিক্রয় করে আসছিলো। এর আগেও বেশ কয়েকবার মাদক মামলা গ্রেপ্তার হয়েছে।

তার নামে ৫টি মাদক মামলা রয়েছে। মাদক মামলার জামিনে বের হয়ে  সে আবার মাদক বিক্রয়ে জরিয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার বিকালে গাড়িদহ এলাকায় আব্দুল খালেকের বাড়ির পশ্চিমে বিশ্বরোড সংলগ্ন এলাকায় মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে শেরপুর থানার এসআই রামজীবন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াব ট্যাবলেটসহ ফেরদৌস জামানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চক্রবর্তী  জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সিরাজগঞ্জে শিশুকন্যাকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ডের আদেশ

সিএনবিডি ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুকন্যাকে হত্যার দায়ে বাবা বদিউজ্জামানকে (২৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন এই রায় দেন।

আদালতের স্টোনোগ্রাফার রবিউল ইসলাম সরকার ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বদিউজ্জামান ও সুন্দরী খাতুনের সংসারে প্রথমে একটি কন্যাসন্তান জন্ম নেয়। পরবর্তীতে তার স্ত্রী আরও একটি কন্যাসন্তান জন্ম দেন। এতে অসন্তুষ্ট ছিলেন বদিউজ্জামান। এ নিয়ে প্রায়ই তিনি তার স্ত্রীকে মাঝে মধ্যেই ওই কন্যাকে মেরে ফেলার হুমকি দিতেন। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের ঘুমন্ত শিশুকে নিয়ে পায়ের তলায় পিষিয়ে হত্যা করেন বদিউজ্জামান। এরপর শিশুটিকে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় শিশুটির মা সুন্দরী খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘদিন পরে আসামি বদিউজ্জামান গ্রেফতার হন। মামলার দীর্ঘ শুনানিতে মামলার ১৫ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

উল্লেখ্য, রায় ঘোষণার পর আসামি বদিউজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ইরাকে পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়ল শত শত বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম এশিয়ার দেশ ইরাকের পার্লামেন্টে ঢুকে হামলা চালিয়েছে শত শত বিক্ষোভকারী। হামলাকারীদের অধিকাংশই শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী বলে জানা গেছে। গতকাল বুধবার (২৭ জুলাই) দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, বিক্ষোভকারীরা যখন পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে তখন সেখানে কোনও আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়লেও তাতে কোনও কাজ হয়নি। বিক্ষোভকারীদের সংসদের মেঝেতে টেবিলের ওপর দিয়ে হেঁটে যেতে, আইনপ্রণেতাদের চেয়ারে বসে ইরাকি পতাকা নাড়াতে দেখা গেছে। কেন্দ্রীয় নির্বাচনের প্রায় দশ মাস পর এই ঘটনা ইরাকের রাজনৈতিক সংগ্রামকে সামনে এনেছে।

বিক্ষোভকারীরা বলেন, এখন ইরাকি জনগণ প্রত্যেক সম্মানিত ব্যক্তি এবং রাজনীতিবিদকে জনগণের অর্থের চোরদের জবাবদিহি করতে বলছে। পার্লামেন্টে দাঁড়িয়ে, আমরা সমস্ত দুর্নীতিবাজকে জবাবদিহি করতে এবং তালিকার শীর্ষে রাখার দাবি জানাচ্ছি।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এক বিবৃতিতে পার্লামেন্ট ভবন ও গ্রিন জোন থেকে বিক্ষোভকারীদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল সদরের জোট ৭৩ আসনে জয়ী হয়। কিন্তু ভোটের পর থেকে দেশটিতে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে। দুর্নীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার ব্যর্থ হওয়ায়  ২০১৯ সালেও ইরাকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছিল।

 

ভোগ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্কঃ বিদেশ থেকে অর্থ হুন্ডি না করে ব্যাংকের মাধ্যমে পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে শুধু রেমিটেন্সের ওপর নির্ভর না করে বহুমুখি পণ্যের রপ্তানীর দিকে নজর দিতে হবে। ভোগ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে বিদ্যুৎ সাশ্রয় করা হবে। আমাদের পর নির্ভরশীলতা কমাতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, হঠাৎ দেখলাম একজন বললেন আমাদের ডিজেল সংকট। ডিজেল আমাদের কিনতে হয় এটা ঠিক কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই-প্রোডাক্ট হিসেবে পাই। রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। আমাদের যতটুকু চাহিদা তার চেয়ে অনেক বেশি পেট্রোল ও অকটেন আমাদের আছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিদেশে যে সব এলাকায় বাংলাদেশী কর্মীরা কাজ করেন তাদের দেখভালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পঞ্চগড় জেলায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সিএনবিডি ডেস্কঃ পঞ্চগড় জেলায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২৭ জুলাই) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে সম্মেলনের উদ্বোধক ও কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজার রহমান আজু সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদ করিমকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এর আগে প্রথম অধিবেশনে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আজিজার রহমান আজুর সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সম্মেলনের উদ্বোধন করেন। এতে রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রধান বক্তা ছিলেন।

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মাসুদ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক এই সম্মেলনে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাতে নবনির্বাচিতদের নির্দেশনা দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি।

 

বাংলাদেশের পর ভারতের কাছেও হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এরপরই ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজে মাঠে নামে ক্যারিবিয়ানরা।

তবে ভারতের বিপক্ষেও একই ভাগ্য বরণ করে নিতে হলো তাদেরকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে পোর্ট অব স্পেনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ডিএলএস মেথডে ১১৯ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুই ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল শিখর ধাওয়ানের দল। শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনার ধাওয়ান এবং শুভমান গিল দারুণ শুরু এনে দেয় সফরকারী ভারতকে। ওপেনিং জুটিতে ১১৩ রান তোলার পর হেইডেন ওয়ালস জুনিয়রের বলে ব্যক্তিগত ৫৮ রান করে ফেরেন অধিনায়ক ধাওয়ান। দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৮৬ রান যোগ করেন গিল। এরপর ৪৪ রান করে ফেরেন শ্রেয়াস।

চারে নেমে মাত্র ৮ রান করে ফেরেন সূর্যকুমার যাদব। ভারতীয় ইনিংসের ৩৬ ওভারে বৃষ্টি হানা দেয়। ততক্ষণে ৩ উইকেটে ২২৫ রান তুলে ফেলেছে ভারতীয়রা। যেখানে ৯৮ বলে ৭ চার ও ২ ছয়ে অপরাজিত ৯৮ রান করে মাঠে ছিলেন গিল। তবে আর ব্যাটিংয়ে নামতে না পারায় শতক না পেয়েই আক্ষেপ নিয়ে থামতে হয় শুভমান গিলকে।

বৃষ্টি বন্ধ হলে উইন্ডিজের সামনে ডিএলএস মেথডে ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্য দেয় ভারত। সে লক্ষ্য তাড়া করতে নেমে চার ব্যাটসম্যানের শূন্য রানে ১৩৭ রানে থামে উইন্ডিজরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন অধিনায়ক পুরান এবং ব্রেন্ডন কিং।

এ ছাড়াও শেই হোপ ২২ এবং হেইডেন ওয়ালস ডাবল ডিজিটে পৌঁছে করেছেন বরাবর ১০ রান। ভারতীয়দের পক্ষে যুজবেন্দ্র চাহাল ১৭ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরও ২টি করে উইকেট শিকার করেছেন। সেঞ্চুরি বঞ্চিত শুভমান গিল সিরিজে সর্বোচ্চ ২০৫ রান করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।

 

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি মারা গেছেন

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় পাঞ্জাবি কণ্ঠশিল্পী বলবিন্দর সাফরি মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন জানায়, বলবিন্দর সাফরির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গায়ক গুরু রানধাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বলবিন্দর সাফরির একটি ছবি পোস্ট করে গুরু রানধাওয়া লিখেছেন, ‘আমরা আপনার গানকে সম্মান করি। সংগীত জগতে আপনার অবদান অবিস্মরণীয়। আলবিদা বলবিন্দর স্যার।’

মৃত্যুর আগে ৮৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলবিন্দর সাফরি। একটু সুস্থ হওয়ায় কয়েক দিন আগে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।

‘চান মেরে মাখনা’, ‘পাও ভাঙড়া’, ‘পার লিংগদে’-এর মতো গানগুলো শুধু সংগীতের অংশই নয়, তিনি রেখে গিয়েছেন বেশ কিছু অসামান্য গান। জনপ্রিয় এই গায়কের মৃত্যুতে ভারতীয় সংগীত মহলে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, গত এপ্রিলে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলবিন্দর। এরপর ট্রিপল বাইপাস হয়েছিল তার। এমনকি অস্ত্রোপচারের পরেও কিছু জটিলতা ছিল, তাই তাকে আরো একটি অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়। কিছু সময়ের জন্য কোমায়ও ছিলেন তিনি। এ ছাড়া সিটি স্ক্যানেও তার মস্তিষ্কে জটিলতা ধরা পড়ে।