কলম্বিয়ার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্কঃ গত বছরও ছেলেদের কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। জিতেছিল টাইব্রেকারে গিয়ে। এবার হলো মেয়েদের কোপায়। কিন্তু জিততে পারেনি তারা। ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়ে কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনাল থেকেই বিদায় নিল লিওনেল মেসির দেশের মেয়েরা।

এস্তাদিও আলফন্সো লোপেজে শুরু থেকে দাপুটে ফুটবল খেলেছে কলম্বিয়া। বল দখলে যদিও আর্জেন্টিনার মেয়েদের চেয়ে পিছিয়ে ছিল তারা কিন্তু গোলে শট নেওয়ার দিক দিয়ে বেশ এগিয়ে ছিল স্বাগতিক দলের মেয়েরা। আক্রমণের পসরা সাজিয়েও অবশ্য প্রথমার্ধে গোলমুখ উন্মুক্ত করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে আর তাদের আটকাতে পারেনি আকাশি-সাদারা। ৬৩ মিনিটে লিন্দা লিজেথের গোলে লিড পায় হলুদ জার্সিধারী কলম্বিয়া। শেষ পর্যন্ত সেই গোলেই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

বাকি সময়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। কিন্তু ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে মাঠ ছাড়তে হয়। পরে আর গোল শোধ করতে পারেনি তারা। সেমিফাইনালের পথে আর্জেন্টিনার যাত্রাটা খুব একটা সহজ ছিল না। গ্রুপ ‘বি’তে ব্রাজিলের বিপক্ষে বড় হারে টুর্নামেন্ট শুরু করা আকাশি-সাদারা বাকি ম্যাচ জিতে রানার্সআপ হিসেবে ওঠে শেষ চারে।

উল্লেখ্য, ফাইনালে ওঠার লড়াইয়ের ওপর সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। আগামী বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে দল দুটি।

 

বদলগাছীতে ধর্ষণ চেষ্টা মামলার সাক্ষীই জানেনা ঘটনা কি?

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ছেলের চুরি ও ছিনতাই মামলা ধাঁমাচাপা দিতে লাকি আক্তার (৩৭) নামের এক নারীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা সাজানোর অভিযোগ উঠেছে। লাকি আক্তার উপজেলার মহেশপুর গ্রামের মামনুর রশিদের স্ত্রী। চুরি ও ছিনতাই মামলার আসামী ছেলে শুভ হোসেন (২৫) ও ভাতিজা আশিক হোসেন(২৪)।

জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সেনা সদস্য মাসুদ রানার ডিস লাইন গত জুন মাসে মাসিক ১৩ হাজার টাকা চুক্তিতে দুই বছর মেয়াদে ভাড়া নেয় কোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে মিঠু হোসেন (২৭)। পরে ঔই লাইনের মেরামত বাবদ ৭০ হাজার টাকা করে মিঠু। কিন্তু এক মাস পর মাসুদ রানা ভাগিনা শুভ এসে ঔই লাইন জোড় পূর্বক কেড়ে নেয়। মিঠু খরচের টাকা চাইলে তাকে প্রান নাশের হুমকি দেওয়া হয়।

এরপর গত ১১ জুলাই মিঠু বাড়ি হতে পারসোমবাড়ি বাজারে আসার পথে শুভ হোসেন, তার ফুফাতো ভাই মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার সাক্ষি আব্দুল খালেকের ছেলে আশিক হোসেন ও সেনা সদস্য মাসুদ রানার পিতা মোজাম্মেল হোসেন মিঠুর উপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করে বাম হাত ও কনুই আঙ্গুল ভেঙ্গে ফেলে এবং তার কাছে থাকা ১ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে নেয়। এ ঘটনায় মিঠু বাদী হয়ে বদলগাছী থানাতে গত ১৫ জুলাই একটি মামলা দায়ের করে। অপরদিকে শুভ হোসেন বাড়ি আসার পর হতে আশেপাশের এলাকা হতে নিয়মিত ডিস ও ইন্টারনেটের তার- মেশিন চুরি হতে থাকে। আশিক ও কাজল নামে দুইজনকে নিয়ে শুভ চুরি ঘটনা ঘটাত। নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে ঝামেলা হলে কাজল চুরির ঘটনা ওই এলাকার ডিস ও ইন্টারনেট ব্যাবসায়ী আশরাফুল ইসলাম, রাসেল হোসেন ও রিপন হোসেনকে বলে দেয়। পরে এ বিষয়ে আশরাফুল ৫ জুলাই বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করে।

এরপর ২০ জুলাই শুভ হোসেন আদালত হতে জমিন নেয় এবং একই দিনে তার মা লাকি আক্তার ছেলের মামলাকে ধাঁমাচাপা দেওয়ার উদ্দেশ্যে নওগাঁ জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে রাসেল, মিঠু, রিপন ও আশরাফুলকে জরিয়ে একটি মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের আবেদন করেন। বিজ্ঞ আদালত মামলাটির তদন্তের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট নির্দেশ দেয়। বাদী লাকি আক্তার মামলার আরজিতে উল্লেখ করেন যে, গত ৯ জুলাই দুপুর ১ টা ৩০ মিনিটে পারসোমবাড়ি বাজারের মধ্যে ৪ জন মিলে তাকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করেন। প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে এতবড় একটি ঘটনা অথচ বাজারের কেউই তা জানেন না। এমন কি ওই মামলার সাক্ষী নিজেই অবগত নয় ঘটনার বিষয়ে। এ মামলার ২নং সাক্ষি তার আপন ভাই ও ১নং সাক্ষি মাসুদ রানার মামা। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টার এ ঘটনার তীব্র নিন্দা সহ এর সঙ্গে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সচেতন মহল।

ধর্ষণ চেষ্টা মামলার ৩নং সাক্ষী বাদীর আপন দেবর দুধকুড়ি গ্রামের জেকের আলী (জাকির গোয়াল) বলেন, এ বিষয়ে আমি কোন কিছুই জানি না । মামলা করার পর লাকি আমার বাড়ি এসে বলেছে একটি মামলায় নাকি আমাকে সাক্ষী করা হয়েছে। তবে সেটা কি মামলা সেটাও আমি জানিনা।

ঘটনাস্থলের স্থানীয় চা দোকানী জুয়েল হোসেন, কাপর ব্যাবসায়ী রুহেলসহ একাধিক ব্যবসায়ী বলেন, ধর্ষণ চেষ্টা তো দূরের কথা ঔই দিন লাকি আক্তারকে আমরা কেউ এখানে আসতে দেখিনি। তবে তার ছেলে শুভ এসেছিল। শুভর সঙ্গে রাসেল, মিঠু ও রিপনের ডিস লাইন নিয়ে সামান্য কথা কাটাকাটি দেখেছি। পরে ঐদিন সন্ধ্যায় তা মিমাংসাও হয়েছে শুনেছি।

পারসোমবাড়ি বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মশিউর রহমান ও সহ সভাপতি সাবলু হোসেন বলেন, বাজারের মধ্যে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এতবড় একটি ঘটনা অখচ এতদিন হয়ে গেল আমরা কেউই জানিনা সেটা কেমনে হয়। এমন ঘটনা বাজারে মোটেও ঘটেনি। মনে হয় ছেলের বিরুদ্ধে মামলার কাউন্টার হিসেবে এই মামলা করা হয়েছে।

ধর্ষণ চেষ্টা মামলার আবেদনে করা আসামী রাসেল হোসেন ও রিপন হোসেন বলেন, ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন একটি মামলা। প্রকাশ্যে দিবালকে দুপুর বেলা এরকম ঘটনা ঘটলো আর বাজারের কেউ জানলোনা। সেতা কেমন করে হয়। তারা পুরোটায় সাজানো মামলার আবেদন করেছে। মামলার আবেদনে আমিসহ যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই আমরা লাকীর ছেলের বিরুদ্ধে ডিস লাইন ও ইন্টারনেট লাইন এর তার চুরির মামলা করেছিলাম যার কারনেই উল্টো আমাদের এমন মিথ্যা মামলায় ফাঁসাতে আদালতে আবেদন করেছে।

মামলার বাদী মোছা: লাকী বলেন, দুপুর বেলাতেই আমার সাথে ঘটনাটি ঘটছে। যা সত্যি। বাজারের মধ্যে এমন ঘটনা ঘটলো আর বাজারের দোকানী,পথচারী বা বাজার কমিটির কেউ জানলো না এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, তদন্ত হোক তাহলেই জানা যাবে সঠিক বলছি কিনা।

বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান বলেন, লাকি আক্তার নামে কোন নারী এমন অভিযোগ নিয়ে থানায় আসেনি। এরকম গুরুত্বর অভিযোগ নিয়ে কেউ থানায় এলে মামলা নেওয়া হোক বা না হোক অভিযোগ নিয়ে অবশ্যই তা তদন্ত করে দেখা হয়।

জাজ মাল্টিমিডিয়ার সিইও কে হত্যার হুমকি

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এই অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সোহেল রানার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ১১৫।

জিডিতে উল্লেখিত তথ্য অনুযায়ী জানা যায়, অভিযুক্ত সোহেল রানা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে তার নামে করা মামলা প্রত্যাহার করে নেয়ার কথা বলেন। আর তা না হলে মেরে ফেলার হুমকি দেন।

শুধু হুমকি দেয়াই নয়, কয়েকদিন হলো অজ্ঞাতনামা লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি। গত ২৩ জুলাই ইস্কাটন রোডের অফিসে থাকাকালে অজ্ঞাত এক ব্যক্তি অফিসে এসে মামলা তুলে নিতে চাপ দেন। মামলা তুলে না নিলে খোকনকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়।

আর এ ঘটনার প্রেক্ষিতে খোকন আবারও থানায় জিডি করেন। তিনি বলেন, এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ‘দেশ: দ্য লিডার’ সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। আলিম উল্লাহ খোকন দীর্ঘ ২৩ বছর কানাডায় থাকার পর দেশে ফিরে আসেন। দেশে এসে যুক্ত হন জাজের সাথে। তারই হাত ধরে রুপালী জগতে এসেছে নানা পরিবর্তন।

 

জাতীয় মৎস্য সপ্তাহে চলছে অবাধে মাছ নিধন !

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ। কিন্তু মৎস্য সপ্তাহেও ধমে নেই দেশের সর্ববৃহৎ মিঠাপানির মাছের ভাণ্ডারখ্যাত হাকালুকি হাওরে অবৈধ মশারি, কাপড়ি, কারেন্ট ও বেড়জাল দিয়ে পোনা নিধন। মৎস্য অফিসের দায়সারা কার্যক্রম ও মাছের প্রজনন মৌসুমে হাওরাঞ্চলের জেলেদের জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা না থাকায় মৎস্যজীবিরা হাওর থেকে অবাধে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ ধরে বিক্রি করছে। মোবাইল কোর্টে জরিমানার কথা মৎস্য অধিদপ্তর বললেও বাস্তবে তা লক্ষ্যণীয় নয়। এতে হাকালুকিতে প্রতিনিয়ত বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির দেশীয় মাছ।

বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বিশাল বিশাল বেড়জাল দিয়ে অবৈধভাবে হাওরের মাছ নিধন করা হচ্ছে। ভোরবেলা থেকে এসকল পোনামাছ যানবাহনে করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাচার করা হয়ে থাকে। মৎস্য সপ্তাহ চলাকালে সোমবার দিনদুপুরে হাকালুকি হাওরের জুড়ী উপজেলা অংশে দল বেঁধে অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। তবে সকাল থেকে গভীর রাত অব্দি পোনামাছ নিধন হলেও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা দেখেও না দেখার ভান করছেন-এমন অভিযোগ অহরহ।

হাওরপারের বাসিন্দাদের অভিযোগ, মৎস্যজীবিরা স্থানীয় মৎস্য অফিসকে ম্যানেজ করে মাছ ধরে বিক্রি করেন। ঢাকাসহ সারা দেশের প্রত্যেক বাজারে নিয়মিত হাকালুকির পোনামাছ বিক্রি হচ্ছে। এ যেনো দেখার কেউ নেই। নিষিদ্ধ বেড়জাল নিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আবার ভোর থেকে বিকেল পর্যন্ত পালা করে চলে পোনামাছ শিকার। একেকটি বেড়জালের দৈর্ঘ্য ২০০ থেকে ৫০০ মিটার পর্যন্ত। এ রকম অর্ধশত জাল দিয়ে বিশাল নৌকা যোগে মাছ নিধন করা হচ্ছে। প্রত্যেকটি বেড়জালে ২৫-৩০ জন জেলেকে পোনামাছ শিকারে নামতে দেখা যায়। প্রতিটি জাল দিয়ে ২ থেকে ৩ মণ মাছ শিকার করা হচ্ছে। এ হিসেবে প্রতিদিন এ হাওর থেকে কয়েক টন মাছ শিকার করা হচ্ছে। যার বাজারমূল্য কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা হবে।

জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালে হাওরে অবৈধ জালে অবাধে পোনামাছ শিকার চলতে থাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাকালুকি হাওরের অবৈধভাবে আহরিত পোনামাছের সিংহভাগ জুড়ী নাইট চৌমুহনী ও কন্টিনালা নদীর পার থেকে গাড়িযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। জুড়ী উপজেলা মৎস্য অফিস থেকে মাত্র কয়েকশো গজ দূরে কন্টিনালা ব্রিজ ও চৌমুহনী। অথচ রহস্যজনক কারণে হাকালুকির পোনামাছ পাচারের বিষয়টি নিয়ে মৎস্য অফিস অনেকটা নিষ্ক্রিয় রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জুড়ী উপজেলা মৎস্য অফিসার আবু ইউসুফ এর আগে জুড়ীতে সহকারী মৎস্য অফিসারের দায়িত্ব পালন করেছেন। হাওরের মৎস্য নিধন সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার অভিযোগে এখান থেকে তাকে বদলি করা হয়। কিন্তু এবার তিনি এখানে পূর্ণ মৎস্য কর্মকর্তার ক্ষমতা নিয়ে যোগদান করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, নির্দিষ্ট কয়েকজন সোর্সের মাধ্যমে মৎস্য অফিসার আবু ইউসুফ’কে প্রতিদিন চাঁদাসহ মাছ দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মামলার ভয় দেখানো হয়। তাই আমরা বাধ্য হয়েই চাঁদা দিয়ে হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরেন।

সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্ক্ষলা কমিটির মাসিক সভায় তার বিরুদ্ধে জনপ্রতিনিধিরা বিভিন্ন অভিযোগ করেন। অবৈধ মাছ শিকারি চক্রের সাথে যোগসাজশ ও বিভিন্ন বিলের ইজারাদারদের সাথে অবৈধ লেনদেনের মাধ্যমে সেচ মেশিনে বিল শুকানোর অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও হাওরের মাছ রক্ষায় তিনি অনেকটা উদাসীন।

এ ব্যাপারে জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ জানান, বিশাল হাকালুকি হাওর পাহারা দিয়ে রাখা সম্ভব নয়। রাতের বেলা অসাধুরা অবৈধ জাল নিয়ে হাওরে নামে। এ সময় অভিযানে গেলে তার নিরাপত্তা দিবে কে!

জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য অধিদপ্তরের নির্দেশনা রয়েছে। মাছ শিকারিদের বিরুদ্ধে অভিযান না করার বিষয়টি খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।

নওগাঁ থানায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় পুলিশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ সদর ভডেল থানায় জিডি করতে ডিউটি অফিসারের হাত পা ধরে অনুরোধ না করায় এক সাংবাদিককে  লাঞ্ছিত করা হয়েছে। হাত পা ধরতে হবে কেন এই প্রতিবাদ করায় তার ঘাড় ধরে থানা হাজতে নেয়ার জোর চেষ্টা করে। এ ছাড়াও তার মোবাইল ফোনটিও কেড়ে নেয়ার চেষ্টা করে।  অপরদিকে সকল সাংবাদিককে  থানার দালাল বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশের এই ঔদ্ধর্তপূর্ণ আচরনের প্রতিবাদে প্রেসক্লাবে আয়োজিত এক জরুরীসভায় জেলা পুলিশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস‍্য দৈনিক জবাবদিহী ও আমার বার্তা জেলা প্রতিনিধি রাসেল রানা তার এক আত্মীয়কে সাথে নিয়ে রবিবার বেলা সাড়ে ১২টায় পাসপোর্ট হারানো বিষয়ক একটি সাধারন ডাইরী করতে যান। এ সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন এ এস আই আল আমীন। সেখানে কনষ্টেবল তহুরা এবং কনস্টেবল মুমিন ছিলেন। প্রাথমিক ভাবে জিডি নিতে অস্বীকৃতি জানায়। পরে কনষ্টেবল তহুরা বলে যে, স‍্যারের হাত পা ধরে অনুরোধ করলে মন ভালো হলে জিডি নিতেও পারেন। এ কথা শুনে হতবাক রাসের রানা বলে জিডি করা সাধারন মানুষের অধিকার। কেন জিডি নিবেন না।  এটি পুলিশের সাথে তর্কের সামিল উল্লেখ করে উক্ত ডিউটি অফিসার আল আমীন ও কনষ্টেবল মুমিন রাসেল রানার ঘাড়ে হাত দিয়ে থানা হাজতের দিকে নিয়ে যেতে থাকে। এ সময়  ওসি তদন্ত সেখানে এসে জানতে চান কি হয়েছে? ডিউটি অফিসার মিথ‍্যা বলে রাসেল থানার ভিতরে উত্তেজিত হয়ে কথা বলেছে। তখন রাসেলের পরিচয় জানতে চান ওসি তদন্ত। সাংবাদিক পরিচয় বিশ্বাস না হওয়ায় প্রেসক্লাবের সভাপতির নিকট মোবাইলে তার পরিচয় নিশ্চিত হয়ে জিডি গ্রহণের নির্দেশ দেন।

জিডি নেয়ার পর মুমিন নামের ঐ কনষ্টেবল আস্ফালন করে বলে সকল সাংবাদিক থানার দালাল। তাদের কাজ না করে দেয়াই ভালো। রাসেল সে কথার প্রতিবাদ করে চলে আসেন।

এদিকে সন্ধ‍্যায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক জরুরীসভা  অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের এই ন‍্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়াও অতি সত্বর এই ঘটনার বিরদ্ধে কোন ব‍্যবস্থা গৃহিত না হলে পুলিশের সাথে সাংবাদিকরা কোন সম্পর্ক রাখবে কিনা তা ভেবে দেখবে। পুলিশের সকল অনুষ্ঠান বর্জন ও যে কোন সংবাদ প্রকাশ বন্ধ রাখা হবে বলেও সিদ্ধান্ত গৃহিত হয়।

বিষাক্ত মদপানে ভারতের গুজরাটে অন্তত ২৬ জনের মৃত্যু !

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে বিষাক্ত মদ পান করে অন্তত ২৬ জন মারা গেছে এবং ৩০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যটিতে অ্যালকোহল বিক্রি করা এবং সেবন নিষিদ্ধ। সেখানে শুধু সরকার থেকে অনুমতি (লাইসেন্স) পাওয়া ব্যক্তিরা মদ পান করতে পারেন। মৃতদের মধ্যে অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। ‘ড্রাই স্টেট’ (মদ বিক্রি হয় না) বলে ঘোষিত গুজরাটে ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত শুরু করেছে গুজরাটের সন্ত্রাস দমন শাখা (এটিএস)।

গুজরাটের স্বরাষ্ট্র সচিব রাজ কুমার বলেন, এই ঘটনায় রাজ্যটির দুটি জেলার মানুষ ভুক্তভোগী। আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, অবৈধভাবে উৎপাদিত অ্যালকোহল বা দেশীয় মদ পানে মৃত্যু ভারতে সাধারণ ঘটনা। সেখানে অল্প সংখ্যক মানুষই ব্র্যান্ডেড মদ কিনতে পারেন। এ ঘটনায় ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

 

অসামাজিক কার্যকলাপ; ভুরুঙ্গামারীতে নারীসহ আটক-৩

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সদর ইউনিয়নের একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপের অপরাধে এক মহিলাসহ দুই খদ্দেরকে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃতদের থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া হাসপাতাল পাড়া এলাকার আব্দুল বারেক ও জাহানারা বেগম দম্পতির সহযোগীতায় তাদের বাড়িতে মাদক ও দেহ ব্যবসা চলে আসছে ।

জানা গেছে, রবিবার (২৪ জুলাই) বিকালে স্থানীয়রা ওই বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মহিলাসহ ৩ জনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই খদ্দের ও এক মহিলাকে আটক করে । এ সময় তল্লাশি করে ঘরের ছাদের উপরে রঙের বালতিতে রাখা ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বারেক ও তার স্ত্রী জাহানারা বেগম পালিয়ে যায়।

আটককৃতরা হল-উপজেলার পাথরডুবি গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৩২) একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আয়নাল হক ও উত্তর ধলডাঙ্গা গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ সিদ্দিক (৩২)।

স্থানীয় আশা, পলাশ, খোকন জানান, ওই বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক ও নারী দিয়ে অসামাজিক ব্যবসা চলে আসছিল। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এজন‍্য আমরা তাদের আটক করে পুলিশকে খবর দেই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পুর্বক আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বাড়ির মালিকের নামে মাদক দ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে।

আত্রাইয়ে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগনকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে গত (২৩ জুলাই ) শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। সপ্তাহ ব্যাপী চলবে বিভিন্ন কর্মসূচি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের তৃতীয় দিন (২৫ জুলাই) সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, আত্রাই, নওগাঁর আয়োজনে দুপুরে আত্রাই উপজেলা মৎস্য অধিদপ্তরের ট্রেনিং রুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেব নাথ সভাপতিত্বে– প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে এক মতবিনিময় সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সফল মৎস্য চাষী মোঃ আবুল কালাম আজাদ ফৌজদার, আত্রাই উপজেলা মাধ্যমিক অধিদপ্তর একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদিপ কুমার, জনস্বাস্থ্য অধিদপ্তর,আত্রাই,নওগাঁ সহহকারী প্রকৌশলী শ্রী সুমন কুমার রায়, আত্রাই উপজেলা ঝিনুকের মধ্যে মুক্তা চাষ কবির মুক্তা চাষ প্রকল্পের পরিচালক মোঃ কবিরুল ইসলাম, মৎস্য জীবি শ্রী ভূষন কুমার হালদার প্রমূখ।

আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

নবাবগঞ্জে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত আলোচনা সভা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সোমবার দুপুর ১ টায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে উপজেলা হলরুমে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, বিদ্যুৎ অপচয় রোধে আগামীকাল থেকে সকল হাটবাজার সহ সকল দোকান পাট বন্ধ রাখার জন্য মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনায়  নির্দেশ প্রদান করা হলো। আমরা সকল ইউনিয়ন চেয়ারম্যান দের ও এই বিষয়ে প্রচার প্রচারণা চালানোর জন্য বলেছি।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: পারুল বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেফাউল আজম ও উপজেলা প্রকৌশলী অফিসার সুমন কুমার দেবনাথ ও ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল আজিম আনু সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

রাজনগর ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লোডশেডিং আর অতিরিক্ত গরমের কারণে ইলেকট্রনিকস সামগ্রী অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ইলেকট্রনিকস সামগ্রীর প্রতিষ্টানগুলোতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

গত রোববার (২৪ জুলাই) অতিরিক্ত দামে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি বন্ধে এবং নতুন দামের সয়াবিন তেল নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৯ এর একটি ফোর্সের সহযোগিতায় অভিযানে অতিরিক্ত দামে তেল এবং ইলেকট্রনিকস সামগ্রী বিক্রির অপরাধে রাজনগর উপজেলার মুন্সিবাজারে অবস্থিত ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।