মুরাদনগরে কর্মক্ষেত্রে তিন বছর পূর্ণ করলেন প্রশংসিত ইউএনও অভিষেক দাশ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ হাটি হাটি পা পা করে এক বছর পূর্ণ করলেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সফল উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। অভিষেক দাশ মুরাদনগর উপজেলা প্রশাসনে যোগ দেন ২০১৯ সালের ১৭ জুলাই।তাকে সার্বিক নির্দেশনা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য, কুমিল্লা-৩,আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এবং কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের প্রতি এবং সহায়তা প্রদান করার জন্য ধন্যবাদ জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আহসানুল আলম কিশোরসহ পরিষদ ও এর বাইরের সকল দপ্তরের সহকর্মীবৃন্দের প্রতি।

এছাড়া মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ সর্বোপরি সর্বস্তরের নাগরিকদের প্রতি ধন্যবাদ জানান পাশে থাকার জন্য।

ইউএনও অভিষেক দাস ২০০৯ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভের পর ৩১তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য লাভ করেন। তিনি ১৫ জানুয়ারী ২০১৩ প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে চাঁদপুর জেলা সদরে সহকারী কমিশনার ভূমি হিসাবে নিষ্ঠা ও সফলতার সহিত দায়িত্ব পালন করেন।১৭জুলাই মুরাদনগরে ইউএনও হিসাবে যোগদানের পূর্বে তিনি চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের ব্যাক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন।নবাগত ইউএনও অভিষেক দাস চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পালে গ্রামের অচ্যুতানন্দ দাশ এর ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তান এবং এক ছেলের জনক। তার স্ত্রী সুস্মিতা দাস একজন গৃহিনী।

বিবর্তন:

ঢাকা বাংলাদেশের রাজধানী এবং অন্যতম প্রধান শহর। ঘনবসতি এবং অপরিকল্পিত নগরায়নের কারনে ঢাকা এখন বিপদজনক শহর। যানজট, বায়ুদূষণ, জনসংখ্যা আর শব্দদূষণের কারনে ঢাকা স্বাস্থ্য ঝুঁকিতে। রাজধানী শহরের যোগ্যতা হারিয়েছে বহু আগেই। নগরবিদরা পরামর্শ দিলেও কোন উপযুক্ত শহর নেই রাজধানী স্থানান্তরীত করার। তবে প্রশাসনিক দপ্তর স্থানান্তর করার কিছু চেষ্টা হয়েছিল কিন্তু তা কার্যকর হয়নি মূলত: যোগাযোগ ব্যবস্থার কারনে।

ছোট্ট দেশটিতে ৫০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুনেরও বেশী। আবাসন আর নদী ভাঙ্গনে জমি সংকুচিত হয়ে গেছে।আবাসনের জমিও যথেষ্ঠ নেই, তার উপর কৃষি উৎপাদন ছাড়া দেশ আমদানি নির্ভর হয়ে পরবে! এমন বাস্তবতায় রাজধানী স্থানান্তর সম্ভব নয়। তবে পদ্মা সেতু নির্মান হওয়ায় দক্ষিন বঙ্গে নগর গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন কোন শিল্প এলাকা হলে দক্ষিন বঙ্গেও কলকারখানা নির্মিত হবে। জনশক্তি স্থানান্তরিত হবে। কম খরচে পন্য উৎপাদন করে মুনাফা পাবে শিল্পমালীকরা। এই বাস্তবতাকে লক্ষ্যে রেখে কোন সরকারী দপ্তর স্থানান্তারিত হলে ঢাকায় জনসংখ্যা চাপমুক্ত হবে। যানজটে যে কর্ম সময় বিনষ্ট হচ্ছে তা নিরসনের সুযোগ সৃষ্টি হবে।

এখন গুলশান থেকে মতিঝিল যেতে সময় লাগে ৩ ঘন্টারও বেশী (জ্যমে পরলে)। পদ্মা সেতু দিয়ে ফরিদপুর থেকে মতিঝিল আসা যাবে ২ ঘন্টায়। শিল্প এলাকার পাশাপাশি শিক্ষা আর স্বাস্থ্য সেবা নিশ্চিত হলে খরচ বাঁচাতে নিজ গ্রামে থেকেই কর্মের সন্ধান করবে মানুষ। বিদ্যুৎও এখন সরবরাহ হচ্ছে সর্বত্র। টঙ্গি, সাভার ছেড়ে এখন শিল্প কারখানা গড়ে উঠেছে মানিকগঞ্জেও। এই কারখানা ফরিদপুরে হলে উৎপাদন খরচ বাচিয়ে রপ্তানী শিল্প অধিক মুনাফা করবে। পন্য যোগাযোগে এই অঞ্চলটিই এখন সহজলভ্য এবং স্বল্প খরচের। পদ্মা সেতু উদ্বোধনের পর পদ্মার পাড় ঘেষে বিনোদন কেন্দ্র জমে উঠেছে। যারা কখনো ভাঙ্গার নামটিও শোনেনি তারাই এখন ব্যস্ত শহর ঢাকা ছেড়ে ভাঙ্গা চৌরাস্তা দেখে মুগ্ধ হন। বিলাসী ঢাকা ছেড়ে মানুষ এখন পদ্মার পারের মনোরম দৃশ্য দেখতে যায়। সেতু পার হয়ে ভাঙ্গার ভাঙ্গা রেস্তোরায় বসে ইলিশ ভাজা খায় আনন্দে। রাজনৈতিক লক্ষ্য আর দুরদর্শিতা থাকলে এভাবেই নগর-দেশ বদলে যায়। বাংলাদেশ বদলে গেছে এখন শুধু উদ্যোগ নিতে হবে পরিকল্পিতভাবে।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

দেশজুড়ে ভ্যাপসা গরমসহ বইছে তাপপ্রবাহ

সিএনবিডি ডেস্কঃ দেশজুড়ে ভ্যাপসা গরমসহ বইছে  মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। দেশের ২৭ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গা এবং রংপুর বিভাগের ৮ জেলা, রাজশাহী বিভাগের ৮ জেলা ও সিলেট বিভাগের ৪ জেলাসহ মোট ২৭টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাছে, যা আরো তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ সময়  গরম বেশি অনুভূত হওয়ার কারণ সম্পর্কে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় এবং বাতাসে আর্দ্রতা রয়েছে। । এ ছাড়া বৃষ্টির পরিমাণও কমে রয়েছে । তবে আগামী  সপ্তাহের শুরুতে এ অবস্থার পরিবর্তন হওয়ার আশা করছেন তাঁরা।

বাংলাদেশ বিশ্বে ৪১তম ও দক্ষিণ এশিয়ায় ২য় বৃহৎ অর্থনীতির দেশ

ডিবিএন ডেস্কঃ সম্প্রতি কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে পরিচালিত এক জরিপে জানা গেছে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। শুধু তা-ই নয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ২য়। ১০৪ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক জিডিপির ভিত্তিতে ১৯১ দেশের তালিকা প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপির আকার ৩৯৭ বিলিয়ন বা ৩৯ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ভারতই বাংলাদেশের ওপরে রয়েছে। দেশটির জিডিপির আকার ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি মার্কিন ডলার। বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান ষষ্ঠ। জিডিপির ভিত্তিতে শীর্ষ ৫০-এ দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই।

প্রতিবেদনে মূলত ট্রিলিয়ন ডলারের মানদণ্ডের ওপর ভিত্তি করেই বৈশ্বিক অর্থনীতির পরিধি পরিমাপ করা হয়। বিশ্ব অর্থনীতির আকার ২০২০ সালে ছিল ৮৮ ট্রিলিয়ন ডলার। ২০২১ সালে তা বেড়ে ৯৪ ট্রিলিয়ন ডলার হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, ২০২২ সালেই বিশ্ব অর্থনীতির আকার (জিডিপির ভিত্তিতে) হবে ১০৪ ট্রিলিয়ন ডলার। নতুন এই মানদণ্ডের ওপর ভিত্তি করে করা জরিপের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জিডিপির আকার ২৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার, যা বৈশ্বিক মোট জিডিপির ৪ ভাগের ১ ভাগ। ১৯ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে এর পরের অবস্থান চীনের। দেশটির দখলে বৈশ্বিক জিডিপির ৫ ভাগের ১ ভাগ। ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে জাপানের অবস্থান ৩ নম্বরে। ইউরোপের দেশগুলোর মধ্যে ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে সবচেয়ে বেশি জিডিপি জার্মানির। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার নিয়ে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম। ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে তালিকায় ফ্রান্সের অবস্থান সপ্তম। কানাডার জিডিপির আকার ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার, বৈশ্বিক অবস্থান অষ্টম। ইতালির জিডিপি ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের, দেশটির অবস্থান নবম। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নিয়ে সবার ওপর ব্রাজিল। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান দশম। আফ্রিকার দেশগুলোর মধ্যে ৫১১ বিলিয়ন ডলার নিয়ে সবেচেয়ে বড় অর্থনীতির দেশ নাইজেরিয়া। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান ৩১তম। তথ্যসূত্র : ভিজুয়াল ক্যাপিটালিস্ট।

উল্লেখ্য, একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন তথা জিডিপি। আগের বছরের তুলনায় পরের বছরে এ উৎপাদন যে হারে বাড়ে সেটি হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি। জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক।

কম্বোডিয়ায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার রাজধানী পনোমফেনে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে একটি সড়ক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

আজ স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) সড়কটি উদ্বোধন করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রদেশটির গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় রয়েছেন। এর আগে শুক্রবার সকালে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে সম্পর্ক আরও জোরদারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজ শনিবার মোমেন-হুন সেন বৈঠকের প্রেক্ষিতে নমপেনে বাংলাদেশ-কম্বোডিয়া দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যালোচনা করেন। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নিজ নিজ দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন দুজনেই।

মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী এ কথা জানিয়েছে।

দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরোর গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কি না, এমন ইঙ্গিত পাওয়া যায়নি।

উল্লেখ্য, মেক্সিকো পুলিশ শুক্রবারেই সিনালোয়ার আরেক এলাকা থেকে কুইন্তেরোকে গ্রেপ্তার করে। মেক্সিকোর মাদক পাচারের কেন্দ্রস্থল সিনালোয়ার শইক্স পৌরসভা থেকে মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

সিএনবিডি ডেস্কঃ বগুড়ার কাহালু ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকাল ও শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৬ জুলাই) সাড়ে ৮টার দিকে কাহালুর দরগাহহাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাটের তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেটকারের চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন(৩০)। এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত ব্যক্তিরা নওগাঁর ধামইরহাট থেকে ক্যানসার আক্রান্ত রোগীকে নিয়ে চিকিৎসার জন্য বগুড়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনে কালিয়াপুকুর নামক স্থানে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় ৪ জন মারা যান।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা মশিউর রহমান (৩৫), তার স্ত্রী বিলকিস বেগম (৩০), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৪০) ও বাসচালক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কোব্বাত আলীর ছেলে সুজন মিয়া (৩০)। এদের মধ্যে তিনজনই পোশাক শ্রমিক। ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন তারা। এসময় গুরুতর আহত উভয় বাসের আরও দশজন যাত্রীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে যাত্রী মশিউর রহমান ও তার স্ত্রী বিলকিস বেগম শুক্রবার রাতে মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের পূজামন্ডপ কমিটির সভাপতির ওপর হামলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল সার্ব্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি গোবিন্দ শব্দকর (৩৮) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, বিগত দুর্গাপূজার সময় মইদাইল সার্ব্বজনীন পূজামন্ডপে হামলা ও ভাংচুর মামলার আসামি আব্দুল হেকিম, তারেক মিয়া, লিপন মিয়া, ওয়াহিদ মিয়া গংদের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে গোবিন্দ শব্দকরের ওপর এ হামলা চালানো হয়। এসময় তাকে রক্ষায় এগিয়ে এলে সাগর শব্দকর ও মিন্টু শব্দকরও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর কথা বললে তিনি জানান, সন্ত্রাসী হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পূজামন্ডপে হামলা ও ভাংচুর মামলার আসামি ও তাদের স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছেন। এদিকে মইদাইল সার্ব্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি গোবিন্দ শব্দকর সন্ত্রাসী হামলায় আহত হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য বাছিরুল ইসলাম, রাইনুল ইসলাম (সালাউদ্দিন) সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ মইদাইল সার্ব্বজনীন পূজামণ্ডপ কমিটির সভাপতি গোবিন্দ শব্দকরের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও পুলিশ সরেজমিন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ফুলবাড়ীতে গুনীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেট্রো  পাবলিকেশন্স ঢাকা’র উদ্যোগে ও রক্তের বন্ধন যুব ফাউন্ডেশন ফুলবাড়ী কুড়িগ্রাম’র সহযোগিতায় গুনীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রো পাবলিকেশনের স্বত্তাধিকারী আবুল বাশার।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক জনাব নুরবক্ত মিয়া, জনাব হোসেন আলী, জনাব জয়নাল আবেদীন ও জনাব গোলাম মোস্তফাকে গুনীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এসময়  রক্তের বন্ধন যুব ফাউন্ডেশনের সাঃ সম্পাদক সিদরাতুল সবুজ, সাবেক সভাপতি সাইম আল হাসান সজীব, ডেবোনিক্স গ্রুপের ডিজিএম গোলাম মোস্তফা, নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ উমর আলী, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ বক্তব্য রাখেন।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুরাদনগরে অন্তঃসত্ত্বা কিশোরীর লাশ উদ্ধার

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে  সুমাইয়া আক্তার নামে  অন্তঃসত্ত্বা এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপির কাঠালিয়া কান্দা গ্রাম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার (১৩) ওই গ্রামের দিনমজুর হাকিম মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে সন্দেহ ভাজন ঘাতক লম্পট জাকির হোসেন পালাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, কাঠালিয়া কান্দা গ্রামের দিনমজুর হাকিম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছিল একই গ্রামের কালা গাজীর ছেলে লম্পট জাকির হোসেন (৩৫)। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়লে তাকে বিয়ে করার জন্য জাকির হোসেনকে চাপ দেয় এলাকাবাসী। বাধ্য হয়ে জাকির হোসেন তাকে বিয়ে করেন। বিয়ের দু’একদিন পর থেকেই কিশোরীকে জাকির বেধরক মারধর এবং ডিভোর্স দেওয়ার জন্য নানাভাবে নির্যাতন করতে থাকে। মঙ্গলবার সুমাইয়া এসব ঘটনা এলাকার লোকজনকে জানালে সে ক্ষুব্ধ হয়ে তাকে আরো নির্যাতন করেন। বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে কিশোরী সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি পরিকল্পিতভাবে সুমাইয়াকে হত্যার পর তার লাশ ঘরের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঘটনার পরপর এলাকা ছেড়ে পালিয়ে গেছে ঘাতক জাকির হোসেন।

এ বিষয়ে কিশোরীর বাবা হাকিম মিয়া বলেন, আমার মেয়েকে ব্যাপক নির্যাতন করা হয়েছে, সে অন্তঃসত্ত্বা, জাকির তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে, আমি এই ঘাতকের যথাযথ বিচার দাবি করছি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, এটি যদি হত্যাকাণ্ডের ঘটনা হয়ে থাকে অবশ্যই ঘাতকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।