ফুলবাড়ীতে সাঁতার শিখতে গিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাঁতার শিখতে গিয়ে মুইন (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের বারোমাসিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ওবাইদুল হকের ছেলে ও বালারহাট সাফল্য কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে প্রতিবেশী খেলার সাথীদের সাথে বাড়ীর পাশের বারোমাসিয়া নদীতে সাঁতার শিখতে যায় শিশু মুইন। সাঁতার শেখার এক পর্যায়ে তীব্র স্রোতে ডুবে যায় সে। খেলার সাথীরা তাকে খুঁজে না পেয়ে বাড়ীতে খবর দেয়।

পরে পরিবারের সদস্যরা গিয়ে নদীতে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লজ্জাবতী বানর উদ্ধার ও অবমুক্ত করন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রাম থেকে একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর বিভাগ। সোমবার দুপুর ১২টার দিকে এটি উদ্ধার করা হয়। প্রায় একমাস পূর্বে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর রাজকান্দি রেঞ্জের কুরমা বনবিটের কলাবন এলাকায় অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মাসুক মিয়া একটি লজ্জাবতী বানর বাড়ির আঙিনায় দেখতে পেয়ে বানরটিকে ধরে পিঞ্জিরায় আটকে রাখেন।

খবর পেয়ে মৌলভীবাজার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দুপুর ১২টায় বানরটিকে উদ্ধার করেন। বানরটি অসুস্থ থাকায় এটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পরে দুপুর ১টার দিকে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর কুরমা বনবিটের কলাবন এলাকায় অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামসহ কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যবৃন্দ।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি অসুস্থ এবং খুবই দুর্বল ছিল। বানরটিকে চিকিৎসার জন্য লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হলেই বানরটিকে বনে অবমুক্ত করা হবে।

এদিকে ১মাস পূর্বে চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর সাংবাদিকদের উপস্থিতিতে কুরমা বনবিটের কলাবন বন এলাকায় অবমুক্ত করা হয়।

রাণীশংকৈলে দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন-এমপি গোপাল

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও : মুজিব শতবর্ষ উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (১২ জুলাই) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে নব নির্মিত নুনতোর দুর্গা মন্দিরের উদ্বোধনী ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের এমপি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

এমপি গোপাল বলেন, মুক্তিযুদ্ধের নির্দেশিত পথে আমাদের একমাত্র কান্ডারী শেখ হাসিনা। তিনি আরও বলেন, স্রষ্টার সান্নিদ্ধের পূর্ব শর্ত সৃষ্টির প্রতি ভালোবাসা প্রতিষ্ঠিত করা, সৃষ্টিকে ভালোবাসা সৃষ্টির পথে দায়িত্ব পালন করা এবং তার কোন সৃষ্টির প্রতি অন্যায় অবিচার না করা। প্রত্যেক ধর্মের মূল কথা যারা সাম্প্রদায়িকতার নামে বিভেদ সৃষ্টি করে তারা কোন ধর্মের প্রতি তাদের আনুগত্য আছে এটা প্রমাণ রাখে না। ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক। কিন্তু ধার্মিক ধর্মপ্রাণ মানুষ আমাদের নৈতিকতাকে বিকশিত করে একটি সমাজকে সুন্দর করে তুলে। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই দেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই তার দৃঢ় ঘোষণা রাষ্ট্র ধর্ম যার যার উৎসব সবার। মুক্তিযুদ্ধের নির্দেশিত পথে আমাদের ঠিকানা, যার কান্ডারী শেখ হাসিনা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে প্রত্যেকটি ধর্মের মানুষ তার নিজের মতো করে তার ধর্মীয় আচার অনুষ্ঠান নির্দ্বিধায় পালন করছেন।

কাশিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, আ.লীগ নেতা সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাক, নুনতোর দুর্গা মন্দিরের সভাপতি তুফান চন্দ্র সিনহা, সাধারণ সম্পাদক রঞ্জিত চন্দ্র সিংহা প্রমুখ।

নির্বিঘ্নে নিরাপদ, দূর্ঘটনা এড়াতে পুলিশের বিশেষ উদ্যোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: “গতিসীমা মেনে চলি” নিরাপদে বাড়ি ফিরি”এ স্লোগানে মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়কে ঈদ ও ঈদ পরবর্তী সময়ে সড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) সকালে থেকে চোঁখে পড়ার মতো ভূমিকা নিয়ে মাঠে কাজ করে চলেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শহরের মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন সড়কে স্থাপিত ট্রাফিক চেকপোস্ট পরিদর্শন ও বিশেষ অভিযান পরিচালনা করেছেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঈদ পরবর্তী সময়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তব্যরতদের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আরো জানান, নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে এবং জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা দিতে জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরাও জানান, জেলা জুড়ে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তা নিশ্চিত করেন।

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে নৌকার অফিস ভাংচুর, ২ কর্মী আহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে আ’লীগের দলীয় প্রার্থী মতিউর রহমান মতি’র নৌকার মার্কার নির্বাচনী প্রচারনার অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে, প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীনসহ তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

গত রবিবার ১০ জুলাই রাতে হোসেনগাঁও ইউনিয়নের ৯ নং ওয়াডের্র কলিগাঁও নয়াবন্দর ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে নৌকার কর্মি রুহুল আমিন ও হাবিব নামের দুজন কর্মী রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮  টার দিকে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দীনসহ তার কর্মী সমর্থকরা একটি নির্বাচনী মিছিল বাজার চত্বর প্রদক্ষিণ করে বাজারের ক্লাব মোড়ে গিয়ে একটি পথ সভা করে। এ সময় পাশেই কলিগাঁও নয়া বন্দর ক্লাব ঘরে নৌকার নির্বাচনী ক্যাম্পের কর্মীরা তাদের সাউন্ড সিস্টেমের ভলিউম উচ্চ শব্দ দিয়ে নৌকার প্রচারনার গান বাজাতে শুরু করেন। গানের ভলিউম কমানো নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি ও হাতাহাতি হয় এবং কিছু নৌকার পোস্টার ছিড়ে ফেলেন, অফিসের চেয়ার টেবিল ভাংচুড় করেন।

আহত নৌকার সমর্থক রুহুল ও হাবিব বলেন, নাসিরসহ তাদের লোকজন অতর্কিতভাবে আমাদের নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা করেছেন এবং অফিসের পোস্টার ছিড়ে ফেলেন চেয়ার -টেবিল ভাংচুড় করেন এবং তাদের লোকজন আমাদেরকে বেধড়ক মারপিট করেন।

স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দীন মুঠোফোনে এ অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে আমার পথসভায় তারাই বাধা দিয়ে তারাই আবার এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

নৌকার প্রার্থী মতিউর রহমান বলেন, নৌকার নির্বাচনী ক্যাম্প ভাংচুরে ঘটনাটি উপজেলা আ’লীগ দেখছেন । তাদের দেওয়া সিদ্বান্ত অনুযায়ী আমি পরর্বতীতে ব্যবস্থা নেব। উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব বলেন, ঘটনাটি দু:খ জনক। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল-বিষয়টি আমরা দলীয়ভাবে দেখছি।

এ প্রসঙ্গে থানা অফিসার ইউনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, এ ব্যপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোহ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

ফুলবাড়ীতে নির্মম হত্যাকান্ডের শিকার অটোচালকের ছিনতাই হওয়া অটোরিকশা ও মোবাইল উদ্ধার, আটক-২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পুর্ব রাবাইতারী গ্রামের পাটক্ষেতে নির্মম হত্যাকান্ডের শিকার  অটোচালক আব্দুর রাজ্জাকের ছিনতাই হওয়া অটোরিকশা ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ জেলার নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ফকিরটারী গ্রামের আফতার আলীর বাড়ি থেকে অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করেছে বলে নিহত আব্দুর রাজ্জাকের ছোটভাই রানা মিয়া জানিয়েছেন।

তিনি আরও জানান, এর আগে রোববার পুলিশ আমার ভাই হত্যা মামলার আসামি ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের সোলজার সরকারের ছেলে মমিনুল ইসলাম ও আব্দুল জলিলের ছেলে রোকন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে  অটোরিকশা ও ফোন উদ্ধার করা হয়। আশাকরি, এই সূত্রধরে আমার ভাই হত্যার মূল আসামি ও জড়িতরা ধরা পড়বে।

উল্লেখ, বৃহস্পতিবার ৭ জুলাই সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পুর্ব রাবাইতারী গ্রামের সামাদ বিএসসি’র বাড়ী সংলগ্ন পাটক্ষেত থেকে অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৩৫) এর লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। ঘাতকরা তাকে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ঠাকুরগাঁওয়ে ঈদ আনন্দ উপলক্ষে ইপিএল প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ আনন্দ উদযাপন উপলক্ষে ইপিএল প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের ১৯৮৬-২০২২ সালের এস এস সি ব্যাচের আয়োজনে সোমবার (১১ জুলাই) সকালে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এটির উদ্বোধন করা হয়। ক্রিকেট ম্যাচের পাশাপাশি দিনব্যাপী চলে আনন্দ আড্ডা। এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে তরুণ ক্রীড়ামোদীদের মেলা বসে এবং সকাল থেকে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে উপস্থিত হন।

টুর্নামেন্টে বাহার ট্রেডিং, তিয়াস তিমু ফিলিং স্টেশন ও মামুন ইলেক্ট্রনিক এর সৌজন্যে মূলত ৮টি দল গঠন করা হয়। দলগুলো হলো: ১. জুয়েল মেগাস্টারস ২. আলম লিজেন্ডস ৩. খাজা রিস্টোকার্টস ৪. শাওন কিংস ৫. মিঠু রয়েলস ৬. ইলিয়াস নাইট রাইডারস ৭. মানিক ফাইটারস ৮. রিংকু ভিক্টরস এদের নিয়েই এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী, সদর আওয়ামীলীগের সহ-সভাপতি রওশনুল হক তুষার, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, সদর থানা যুব দলের আহবায়ক আশরাফুল হক প্রমুখ।

এছাড়াও কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ এলাকার সামাজিক,রাজনৈতিক, সাংস্কৃতিক নারী-পুরুষ এবং প্রায় হাজর খানেক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনালে জুয়েল মেগাস্টারসকে পরাজিত করে ইলিয়াস নাইট রাইডারস জয়লাভ করেন। পরে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও ম্যাডেল দেয়া হয়।

আনন্দ উদ্দীপনায় মৌলভীবাজারে ঈদের জামাত অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের দৃষ্টি নন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে ময়দানে পবিত্র ঈদঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।

রোববার (১০ জুুলাই) সকাল সাড়ে ৬ টায়,সাড়ে ৭ টায় ও সকাল সাড়ে ৮টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ শামসুল ইসলাম,সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা,সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেন ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলনা আছাদ আহমদ চৌধুরী, তৃতীয় জামাতে ইমামতি করেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আকিল উদ্দিন, সানী ইমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির।

জামাতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগরের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান,পৌর মেয়র মো: ফজলুর রহমান, সাংবাদ কর্মী,জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব নেতৃবৃন্দ।

এ ছাড়া জেলার ৭টি উপজেলায় শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে উপজেলা শ্রীমঙ্গলে শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ জুলাই) সকাল পৌনে সাতটায় দিকে শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হযরত আল্লাহুম্মা হাফেজ মো.জামান উদ্দিন ঈদের প্রথম জামাতে ইমামতি করেন।

উক্ত ঈদগাহ ময়দানে জামাতের আগে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী রাজিব মাহমুদ মিঠুন,শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো.মহসিন মিয়া মধু। এসময় উপস্থিত ছিলেন সর্বস্তরের মুসল্লি।

সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ এমপি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ও সবাইকে সালাম জানিয়ে বলেন, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, এখানে জামাতে শরিক হয়েছি এজন্য আপনাদের সামনে দাঁড়ানো। তিনি আরো বলেন, ঈদগাহ আমাদের একটা ধর্মীয় আয়োজন ঈদের জামাত আদায় করাটা খুবই গুরুত্বপূর্ণ, সেই লক্ষে আপনাদের সাথে মতামত ব্যক্ত করা হয়েছে। ঈদগাহ কমিটির বর্তমানে আমাদের কাছে সঞ্চয় ৩,২৬,৪৮৬ টাকা। আর যেহেতু কবরস্থান আছে ঈদগাহ কমিটির মাধ্যমে কবরস্থানে রক্ষণাবেক্ষণ করা হয় এর পাশাপাশি পৌরসভা কাজ করে থাকে। সেই হিসেবে কবরস্থানে যে টাকা আছে যা আপনারাই দান করেছেন ১,১৪,৮০৮ টাকা। এগুলো সব টাকা সঞ্চয় হিসেবে জমা আছে। তাই আপনাদের কাছে অবগত করলাম, আপনাদের কাছে আবেদন থাকবে ঈদগাহ ময়দানে আপনারা সবাই মুক্তহস্তে এগিয়ে আসবেন। বিভিন্ন জায়গায় দেখাগেছে মুসল্লীদের দ্বারায় ঈদগাহ করা হয়, মসজিদের উন্নয়ন হয়। এই ধর্মীয় প্রতিষ্টান আমরা যারা মুসল্লী আছি আমরা একটু ত্যাগ শিকার করে আরো অনেক সুন্দর করে এর সৌন্দর্য বর্ধন করা সম্ভব।

পশুর চামড়া: 

চামড়া বাংলাদেশে বড় একটি রাজস্ব উৎপাদন খাত। আগে শুধু ব্লু চামড়া বিদেশে রপ্তানি হত। এখন বাংলাদেশেই ফিনিসড চামড়া উৎপাদিত হয়। বিদেশে রপ্তানি ছাড়াও চামড়ার তৈরি পন্য রপ্তানি হয়। এই খাতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আমদানি হয় দেশে। এই লাভজনক শিল্পটির প্রায় ৮০% ভাগ কাঁচামাল সংগৃহিত হয় দুই ঈদে। কয়েক বছর ধরে কোরবানীর চামড়া মূল্য না পেয়ে অবিকৃত থেকেছে। সিন্ডিকেট করে টেনারির মালীকরা চামড়া কিনতে গড়িমসি করেছে। ব্যবসায়ীরা অবিকৃত চামড়া রাস্তায় ফেলে রেখে চলেগেছে। সিটি কর্পোরেশন দুর্গন্ধ এড়াতে মাটিতে গর্ত করে পুতে দিয়েগেছে। চড়া সূদে ঋন নিয়ে ব্যবসায়িরা পুজি হারিয়েছে। চামড়া বিক্রি করতে না পেরে কান্নাকাটির দৃশ্য টেলিভিশনেই দেখা গেছে। সরকার দাম নির্ধারন করে দিলেও সেই দামে টেনারীগুলি চামড়া কিনে নি। অবিকৃত ছাড়াও বিশাল অঙ্কের চামড়া বিনষ্ট হয়েছে। অথচ শুধু লবন ছিটিয়েই এই চামড়া সংরক্ষন করা যায় এক বছরেরও বেশী।সরকার উদ্যোগ নিলে কোরবানীর চামড়া সংরক্ষন করা সম্ভব। টেনারীর মালীকদের ফেক্টরি চালাতে কাঁচামাল কিনতেই হবে। সরকারের কাছ চামড়া বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা যেমন লাভবান হতে পারে, রাষ্ট্রিয় সম্পদটিও রক্ষা পেতে পারে। এই চামড়া টেনারীর মালীকদেরও কিনতে হবে। দুই ভাবেই রাজস্ব উৎপাদন হতে পারে। দেশের সম্পদ বিনষ্ট হতে দেওয়া কোনভাভেই কাম্য নয়। সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় চামড়া সংরক্ষন নীতিমালা প্রনয়ন করে চামড়া রক্ষার উদ্যোগ নিবে আশা করি। দেশের প্রতিটি উৎপাদন শিল্পকে সুরক্ষা করার দায়িত্ব সরকারের।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


ডিজিটাল বাংলা নিউজডিআর / মোস্তাফিজুর রহমান

কুলাউড়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকদের ত্রান বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভিবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডে ও কুলাউড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর থেকে শুরু করে বন্যাকবলিত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সংক্ষিপ্ত বক্তব্যে শফিউল আলম নাদেল বলেন, গণমানুষের বিপদে-আপদে দুর্যোগে সবসময় আওয়ামী লীগ পাশে ছিলো। আওয়ামী লীগ জনগণের পাশে থেকে জনগণের জন্য রাজনীতি করে।

জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহবুবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অরবিন্দ ঘোষ বিন্দু, কুলাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ উল্লাহ, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল আহমদ অভি প্রমুখ।