নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান ও উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আমির হোসেন প্রমুখ।

উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ৭৬ জনকে এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ১৪ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নওগাঁর চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জনের মৃত্যুর জন্য দায়ী ট্রাক চালককে আটক করেছে র‍্যাব-৫

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ী ট্রাকচালক মো: রেজাউল করিম নবীকে আটক করেছে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব -৫ এর অধিনায়ক লে: কর্নেল রিয়াজ শাহরিয়ার এই তথ্য প্রদান করেছেন।

তিনি এক লিখিত বক্তব্যে বলেছেন, গত ২৪ জন সকাল ৮টায় নওগাঁ – রাজশাহী সড়কে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের বাবলাতলী নামকস্থানে ঢাকা মেট্র – ট-১৬- -৫৬১৮ নম্বর ট্রাকের নিচে চাপা পড়ে ৪ স্কুল শিক্ষক মো: মকবুল হোসেন (৫৮),  জান্নাতুল ফেরদৌস ( ৩৮), মো: দেলোয়ার হোসেন (৪৭) ও লেলিন সরকার ( ২৭) এবং সিএনজি চালক (৫২) মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করেন। ৪ শিক্ষকসহ এই মৃত্যুর ঘটনায় দেশব্যাপী ব্যপক আলোড়ন সৃষ্টি হয়।

দূর্ঘটনার পর পরই ট্রাকের চালক নওগাঁ জেলাধীন মান্দা উপজেলার বড়মুল্লক গ্রামের জনৈক ইসহাক আলীর পুত্র উক্ত রেজাউল করিম নবীসহ হেলপার পালিয়ে যায়।

নিহত সিএনজি চালকের স্ত্রী সেলিম রেজার স্ত্রী মোছা : সাহারা বেগম নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর  ৫৮ তারিখ ২৪- ০৬ – ২০২২ ধারা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন -১০৫। এরই প্রেক্ষিতে র‍্যাব-৫ উক্ত ট্রাক চালককে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা ও নজরদারী জোরদার করে। এরই এক পর্যায়ে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় কোম্মাপানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পলিশ সুপার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে মান্দা উপজেলার সাবাইহাট বাজার এলাকা থেকে ট্রাকচালক রেজাউল করিম নবীকে গ্রেফতার করা হয়েছে।

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে বুধবার বিকেলে সদর থানা পুলিশের মাধ্যমে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

সাঁতার শিখতে গিয়ে ফিরল লাশ হয়ে!

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি: বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে বন্যার পানিতে নেমেছিলেন কলেজ শিক্ষার্থী অনুপম উপাধ্যায় (২০)। কিন্তু সাঁতার আর শেখা হয়নি তার। পানিতে ডুবে মারা গেছেন ডিগ্রি কলেজে অধ্যয়নরত এই শিক্ষার্থী। এ ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ধামাই চা বাগান এলাকায়। (৫ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনুমপ শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা বাগানের বাসিন্দা। তিনি কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ধামাই চা বাগান এলাকার বাসিন্দা কিশোর মিত্র হলেন অনুপমের মামা। তিনি মামার বাড়িতে থাকতেন। মঙ্গলবার বিকেলে বন্যার পানিতে সাঁতার শিখতে পানির ড্রাম নিয়ে বন্ধুদের সঙ্গে পানিতে নামেন অনুপম। কিন্তু ড্রাম ছিদ্র হয়ে যাওয়ায় পানিতে তলিয়ে যান তিনি। তার সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তাদের একটি ডুবুরিদল অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে জানা যায়।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করতে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, শিক্ষার্থীর মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে ৭দিন বেঁধে দিয়ে কারণ দর্শানোর নির্দেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে সাত দিন বেঁধে দিয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন মৌলভীবাজার জেলা জজ আদালত। মঙ্গলবার (৫জুলাই) এ নির্দেশনা দেন জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক।

কারন দর্শানোর নোটিশের বরাতে জানা যায়, মৌলভীবাজার প্রেসক্লাবে বিগত ৩ জুন ২০২২ তারিখের যোগাযোগীমূলে সৃজিত ভোটার তালিকার অনুবলে নতুন কল্পে পরবর্তী কোন কার্যক্রম গ্রহণ না করার জন্য বিবিধ আপীল ৩২/২২ মোকদ্দমায় আদালতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আপিল করেন মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের পাতা ও দি পিপলস টাইমের জেলা প্রতিনিধি নারী সংবাদকর্মী এ.এস.কাঁকন।

এই বিষয়ে আপীলকারী পক্ষের প্রার্থিত মতে ১/২নং রেসপনডেন্টের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রচার করা হইবেনা, তৎমর্মে নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের সময়ের মধ্যে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম.এ.সালাম ও সাধারণ সম্পাদক পান্না দও’কে কারন দর্শানোর জন্য আদেশ প্রদান করেন মৌলভীবাজার জেলা জজ আদালত।

এ বিষয়ে কথা বলতে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দওের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি, পরবর্তীতে আবার মুঠোফোনে চেষ্টা করে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম.এ.সালাম এর মুঠোফোনে কারন দর্শানোর বিষয়ে জানতে চাইলে এটি আদালতের বিষয়, তিনি কিছু জানেন না বলে ও পাশ থেকে ফোনটি কেটে দেন তমধ্যে কোন কথা বলার সুযোগ হয়ে উঠেনি।

মিথ্যার রাজনীতি স্থায়ী হয় না

বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও আরও দুটি দল সরকার পরিচালনা করেছে। স্বাধীনতার পর এই দুই দলই বেশী সময় সরকারে ছিল। ক্ষমতায় গিয়ে তারা সবচেয়ে বড় ক্ষতিটি করেছে স্বাধীনতার শত্রুদেরকে রাজনীতিতে এনে। কুখ্যাত রাজাকার আল-বদর দের ক্ষমতায় বসিয়ে। অর্থনৈতিক সুবিধাও দিয়েছে এই অপশক্তিকে। তারাই রাজনৈতিক প্রতিপক্ষ এখন। দেশের অর্থনীতিও নিয়ন্ত্রন করে স্বাধীনতার শত্রুরা। নিজেদের স্বার্থে যারা অপশক্তিকে রাজনীতিতে এনেছে এখন তাদের দল পরিচালিত হয় এই শত্রু শক্তির টাকায়। দেশের এই ক্ষতিটি করা ছাড়া তাদের উল্লেখ্যোগ্য কোন অর্জন নেই। নিয়মাতান্ত্রিক রাজনীতিতে তাদের আগ্রহ নেই। অবৈধ পথে জোড় করে ক্ষমতা দখল করে তা স্থায়ী করতে তারা সামরিক শক্তিকে ব্যবহার করেছে। জোড় করে ক্ষমতায় থাকা যায়না এবং তারা গনবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়েছে। দেশে দু:শাসন আর দুর্নীতি প্রতিষ্ঠা করে জনবিচ্ছিন্ন হয়ে পরেছে তারা। তাদেরও সুযোগ ছিল দেশে উন্নয়ন করার। চাইলে তারাও পারত দেশের অবস্থা বদলে দিতে। কিন্তু তা না করে ক্ষমতাকে ব্যবহার করে অবৈধ অর্থ পাচার করেছে বিদেশে। আমরন ভোগ বিলাসে জীবন কাটাতে চেয়েছে। দেশের কথা, মানুষের কথা তারা ভাবেনি অথবা ভাবতে চায়নি।

বর্তমান সরকার যখন আশাতীত উন্নয়ন করে জনগনের সমর্থন অর্জন করেছে তখন, তারা প্রতিহিংসামূলক আচরন শুরু করেছে। তাদের চোখে সরকারের কোন সাফল্যই ধরা পরে না বা দেখতে চাননা। তিরস্কার আর বিদ্রুপ করে জনগনের সমর্থন পেতে অবিরাম মিথ্যাচার করে চলেছে। বিশ্ব বিবেচনায় বাংলাদেশ এখন সব সূচকে এগিয়ে গেছে এবং তা প্রকাশ করেছে। পদ্মা সেতু করে অবাক করে দিয়েছে বিশ্বকে। দেশের মানুষ উৎফুল্লে মেতে উঠেছে। জনতার এই উল্লাস দেখে বিরোধী দলের নেতাদের মনকষ্ট হতেই পারে। কিন্তু দেশের মানুষ প্রসংশা করছে সরকারের। কিছু জ্ঞানপাপি তারা অজানা কারনে শুধু ব্যর্থতাই দেখেন সরকারের। পদ্মা সেতুর এত বড় নির্মান প্রকল্পেও শুধু দুর্নীতি খোঁজেন। এমনটি তারা কেন করেন, সরকারের সমালোচনা করেন কারনটি না বললেও অজানা নয় কারোরই। জনগনও এখন আর ফাঁকা বুলিতে বিশ্বাস করেনা। বাস্তব চিত্র দেখে নেতাদের বিবৃতি বক্তৃতা আর শোনতে চায়না। দেশের উন্নয়ন দেখে জনগন অযোগ্য নেতাদের প্রত্যাখ্যান করেছে।

রাজনীতিতে ভিন্ন মত থাকবেই কিন্তু, দেশের উন্নয়নের বিরোধীতা করা দেশদ্রোহিতারই সামিল। রাজনৈতিক নেতাদের কাছে এমনটি কাম্য নয়। গঠনতান্ত্রিক সমালোচনা গনতন্ত্রকে শক্তিশালী করে কিন্তু, মিথ্যাচার অপরাজনীতি। অপরাজনীতি করে জনগনকে দলে ভেরানো যায়না। এর ফলাফলও হয় ভয়ঙ্কর। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে তার কৃতত্ব চাইতেই পারে। নেতাদের উচিৎ ছিল সরকারকে কৃতত্বটি দেয়া। পদ্মা সেতু ছাড়াও বর্তমান সরকারের সাফল্য বহু। নেতারা তা জানেন। নিজেদের ব্যর্থতাটিও তাদের চেয়ে কে আর ভাল জানে! মনকষ্ট হতেই পারে কিন্তু জ্ঞানপাপি আর বিরোধী নেতারা যা বলছেন, যা বোঝাতে চাইছেন তা শিশুসুলভ বৈরিতা। এসব করে নিজেদের অযোগ্যতাটিই প্রমান করছেন তারা। শেখ হাসিনা দেশের জন্য যা করেছেন তার কৃতত্ব দাবী করার অধিকারও তার আছে! ব্যর্থতার দায় স্বিকার করে সমালোচনা গ্রহন করার সভ্যতা দেখানোই রাজনীতি। তা যদি না পারেন তাহলে রাজনীতি থেকে সরে পরুন। রাজনীতিতে কৌশল থাকবে মিথ্যাচার নয়। মিথ্যার রাজনীতি স্থায়ী হয়না।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হতে পারে সে বিষয়ে জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, বন্যাকবলিত অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। তাদের বইপত্র পৌঁছাতে হবে। বই হাতে পৌঁছানোর দুই সপ্তাহ পর সময়সূচী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কোনো পরিকল্পনা নেই।

এদিকে, গত রোববার (৩ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভায় দেশে বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী মাসে নেয়ার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা বোর্ডগুলো। তবে ঈদের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারিখ চূড়ান্ত ঘোষণা করা হবে বলেও জানায় তারা। এ ছাড়াও এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগামী মাসে।

উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যায় পরীক্ষা শুরুর আগে রাতে তা স্থগিত করা হয়। যার কারণে এইচএসসিও পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উলিপুরে নিম্নমানের হওয়ায় ভিজিএফের চাল আটক করলেন পৌর মেয়র

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নিন্মমানের পঁচা ও দুর্গন্ধযুক্ত ভিজিএফ এর চাল সরবরাহ করার অভিযোগ উঠেছে। সোমবার (৪ জুলাই) উলিপুর পৌরসভার বরাদ্দকৃত জনপ্রতি ১০ কেজি করে ৩ হাজার ৮১ জন দুস্থ ও দরিদ্র পরিবারের জন্য ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়। চালগুলো নষ্ট হওয়ায় বিষয়টি উলিপুর পৌর মেয়রের নজর আসলে চালগুলো আটকে দেন তিনি। এসব নিম্নমানের চাল সরবরাহের ঘটনা ফাঁস হলে সাধারণ মানুষর মাঝে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন পৌর মেয়র মামুন সরকার মিঠু।

জানা গেছে , উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ ৮৬ হাজার ৩১৫ জন দুস্থ ও হতদরিদ্র পরিবারের জন্য ৮৬৩ দশমিক ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক খাদ্য গুদাম কর্মকর্তা, শ্রমিক এবং মিল মালিকরা জানান,  সরকারিভাবে ক্রয় করা ধান স্থানীয় মিল মালিকদের মাধ্যমে ছাঁটাই করে চাল সংগ্রহ করার নিয়ম থাকলেও সেটা করা হয়নি। কিন্তু সেটা না করে উলিপুর খাদ্য গুদাম কর্মকর্তা শাহিনুর রহমান

একটি সিন্ডিকেটের মাধ্যমে কাগজ কলমে তা দেখিয়ে বাহির থেকে সরকারি মূল্যের চেয়ে কম দামে চাল সংগ্রহ করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। এর আগেও তিনি এমন অনিয়ম করলেও মোটা অংকের উৎকোচ দিয়ে পার পেয়ে যান। এতে করে একাধিক অনিয়মের তথ্য কর্তৃপক্ষের জানা থাকলেও কোনও ব্যবস্থা নেননি।

এ বিষয়ে উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার বলেন, ভিজিএফ এর চাল নিম্নমানের হওয়ায় ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন চাল আটক করেছি। বরাদ্দকৃত চাল মোটামুটি সব বস্তার অবস্থা একই। এই বিষয়ে আমি অভিযোগও করেছি। উলিপুর খাদ্য গুদাম কর্তকর্তা শাহিনুর রহমান বলেন, দুই-একটা বস্তা চাল সমস্যা হতে পারে। তবে সব চাল নষ্ট নয়। আমি পরিবর্তন করে দেব। ছাঁটাই করা চালের মধ্য পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল কিভাবে আসল-এমন প্রশ্নের তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর জানান, বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে জেনেছি। ঘটনাস্থলে আমাদের টেকনিক্যাল টিম পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রাণীশংকৈলে পুকুড়ের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলি (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসান হরিপুর উপজেলার নাওহর চান গ্রামের  আলীম উদ্দিনের ছেলে। সে তার নানার বাড়িতে থেকে রাণীশংকৈলের কাতিহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করতো।

রাণীশংকৈল  থানার তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আব্দুল লতিফ শেখ জানান, হাসান আলী ছোটবেলা থেকে তার নানা বাড়ি রাণীশংকৈল উপজেলায় কাতিহার রাজোর গ্রামে মো. মফিজ উদ্দিনের বাড়িতে থাকতো। ঘটনার দিন সকালে ১১টার দিকে সে তার মামাতো ভাইদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হাসান আলীকে উদ্ধার করে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

যুক্তরাজ্যে নতুন স্বাস্থ্য ও অর্থমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্টিভ বার্কলে ও অর্থ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন নাদিম জাহাভি। আজ বুধবার (৬ জুলাই) দেশটির গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার (৫ জুলাই) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই পদ থেকে পদত্যাগ করেন সাজিদ জাভিদ ও ঋষি সুনাক। আর এ ঘটনার পরপরই দেশের অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পদে নতুন দুজনকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, কনজারভেটিভ এক এমপির বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পরও সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সরকারের ডেপুটি চিফ হুইপ করা হয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে, তোপের মুখে গত মঙ্গলবার ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিয়ে আমি ভুল করেছি।’

এদিকে জনসনের ক্ষমা চাওয়ার কয়েক মিনিটের মাথায় নাটকীয়ভাবে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তারা দুজনই প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কারণ জানান। একইসঙ্গে প্রশাসন পরিচালনায় জনসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

অর্থমন্ত্রী সুনাক তার পদত্যাগপত্রে লেখেন, সরকার থেকে চলে যেতে কষ্ট হলেও, এভাবে চালিয়ে নেয়া সম্ভব নয়। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ বলেন, জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর শাসন পরিচালনার সক্ষমতার ওপর আইনপ্রণেতা এবং জনগণ আস্থা হারিয়েছে। জনসনের নেতৃত্বে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।

উল্লেখ্য, করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে পার্টি করাসহ সাম্প্রতিক নানা অভিযোগ এবং সবশেষ গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর পদত্যাগকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য শেষ ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

 

বাঞ্ছারামপুর মডেল থানার নবাগত ওসি মো.নূরে আলমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.নূর আলমের সঙ্গে সাংবাদিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর মডেল থানার আয়োজনে  থানার সভাকক্ষে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

সভায় বাঞ্ছারামপুরের আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখা এবং মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমনে তাদের মোবাইল ব্যবহারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, মোবাইলে জুয়া খেলা বন্ধ করা, ইভটিজিং প্রতিরোধ, অবাধ তথ্য প্রদানের আহবান জানিয়ে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহাম্মেদ সুবীর।

এসময় নবনিযুক্ত ওসি নূরে আলম সাংবাদিকদের একে অপরের সাথে পরিচিত হয়ে কুশল বিনিময় করেন এবং তিনি আশ্বস্ত করেন সকলের সহযোগিতা নিয়ে বাঞ্ছারামপুরকে একটি আদর্শ বাঞ্ছারামপুর গড়তে কাজ করে যাবেন।

তিনি সকলকে আশ্বস্ত করেন বাঞ্ছারামপুরকে মাদকের বিরোদ্ধে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো ট্রলারেন্স নীতিকে কার্যকর করতে যথাযথ ভুমিকা পালন করবেন। এছাড়াও বাল্যবিবাহ রোধ করা এবং ডাকাত মুক্ত এলাকা গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সুবীর, দৈনিক আমাদের সময় ও বিজয় টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি আশেক এমরান, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন সজল, দৈনিক কালেরকন্ঠের চাঁন মিয়া সরকার, দৈনিক মানবকন্ঠের ফারুক আহাম্মেদ,দৈনিক দেশ সেবার মো.নাছির উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রফিকুল ইসলাম, একাত্তর টিভির মো. বাহারুল ইসলাম, এশিয়ান টিভির রিফাত আবির, বাংলা টিভির ফয়সাল আহাম্মেদ, দৈনিক নয়া শতাব্দীর আল মামুন, চ্যানেল এস এর আলমগীর হোসেন, প্রমূখ।