সিডনিতে প্রাণঘাতী বন্যার শঙ্কায় বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রাণঘাতী বন্যা দেখা দেওয়ার আগেই হাজারও বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণের কারণে সিডনির উপকণ্ঠে এরই মধ্যে বন্যা দেখা দেওয়ায় আজ রোববার (৩ জুলাই) এ নির্দেশ দেওয়া হয়। এনডিটিভি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের জরুরি সেবা বিষয়ক মন্ত্রী স্টেফানি কুক সাংবাদিকদের বলেন, এটি জীবনের জন্য হুমকিপূর্ণ জরুরি পরিস্থিতি। আর পরিস্থিতি দ্রুতই পাল্টাচ্ছে। সংক্ষিপ্ত নোটিশে সরে যাওয়ার জন্যে লোকজনকে প্রস্তুত থাকতে হবে বলেও তিনি সতর্ক করেন। বন্যার কারণে নগরীর ভেতরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিডনির পশ্চিমাঞ্চলে অন্তত ১৮টি এলাকায় স্থানান্তরের নির্দেশ জারি রয়েছে। এসব এলাকা গত মার্চে প্রবল বন্যায় তলিয়ে ছিল বলে তিনি জানান।

তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, উত্তর ও দক্ষিণ সিডনির ৫০০ কিলোমিটারের মধ্যে যারা বাস করে তাদের আবহাওয়ার কারণে স্কুল ছুটির ভ্রমণ পরিকল্পনা বাতিলের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। গত ২৪ ঘণ্টায় জরুরি সেবার লোকজন বন্যাকবলিতদের উদ্ধারে ২৯টি অভিযান চালিয়েছে এবং এক হাজার ৪০০এর বেশি বার কল তাদের করা হয়েছে।

উল্লেখ্য, গত মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি হয়। জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অস্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

 

নবাবগঞ্জে কাঁচদহ মাঝিপাড়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের কাচদহ মাঝিপাড়ার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

এতে নদীর পাশে বসতি মানুষরা আতঙ্কের মধ্যে আছেন।  হুমকির মুখে রয়েছে ওই গ্রামের বসতভিটা। ভাঙন অব্যাহত থাকলে রাস্তা নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তা নদীগর্ভে চলে গেলে ওই এলাকার শিক্ষা কৃষি  সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে।  ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন সাব ডিভিসোনাল ইঞ্জিনিয়ার রাফসানজানি , সেকশন অফিসার শামসুদ্দোহা,২নং বিনোদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে, ইউপি সদস্য সানাউল্লাহ প্রমুখ।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

পদ্মা সেতু এবং বি এন পি

পদ্মা সেতু নির্মিত হয়ে যাওয়ায় বি এন পি নেতারা এখন মিথ্যাচার করছে। ভুল এবং অসত্য তথ্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। লন্ডনে বসে তারেক জিয়াও একই অভিযোগ করছে। তাদের দাবী এই সেতু নির্মানে ১০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হলেও ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি টাকা। তারেক আরও একটু বাড়িয়ে দাবী করেছে ৫০ হাজার কোটি টাকা। রিজভী আহাম্মদ বলেছেন চীনের কাছ থেকে চড়া সুদে ঋন নিয়ে এই সেতু নির্মান করেছে সরকার।

সরকার ছাড়াও বহু মানুষ যারা এই সেতু নির্মানে জড়িত ছিলেন, তারা খরচের একটি হিসাব দিয়েছেন। সেই হিসাব মতে পদ্মা সেতুর প্রাথমিক নকশা অনুযায়ী শুধুমাত্র গাড়ী চলাচলের জন্য পরিকল্পনা করা হয়েছিল। সেখানে রেল লাইন ছিলনা। এখন যে সেতু নির্মিত হল তা দ্বিতল বিশিষ্ঠ এবং রেল লাইন, গ্যস লাইন যুক্ত হয়েছে। পদ্মার স্রোত ঠেকাতে দুইপারে ১৬ মাইল নদী শাসন করতে ব্যয় হয়েছে সাড়া ৮ হাজার কোটি টাকা। প্রতিটি পিলারে ৫০ হাজার টন ঢালাই ফেলতে হয়েছে। এ সব কেবল মোটা দাগের খরচ। এছাড়াও ৪ লেনের রাস্তা নির্মানে বাড়তি ব্যয় হয়েছে যা প্রাথমিক পরিকল্পনায় ছিলনা। এই বাড়তি খরচ কি কেউ এসে দিয়ে গেছে? বি এন পি নেতারা কি মূর্খ না বিবেকহী? এই সাধারন অঙ্কটিও বোঝার যোগ্যতা কি নেই তাদের?

জাতীয় সংসদে রুমিন ফারহানা আর হারুন প্রতিদিন পদ্মা সেতুর নির্মান খরচ নিয়ে আজগুবি মিথ্যাচার করছে। সংসদ সদস্য হিসাবে তাদের এখন একটাই কাজ, মিথাচার করা। সরকারের এত সাফল্যের পরেও বি এন পি নেতারা তা দেখতে পাননা। সরকারকে বেআইনী আখ্যা দিয়ে পদত্যগ দ্বাবী করছে। হুঙ্কার দিচ্ছে আন্দোলনের। অ্যান্দোলন করতে হলে জনগনের সমর্থন লাগে। কিন্তু বি এন পি নেতাদের বক্তব্য বিবৃতি শুনে জনগন এখন হাসে।

পদ্মা সেতু নিয়ে বি এন পি নেতারা যা বলেছে তা এখন জনগনই বিচার করছে। তাই এখন সরকারের পতন নয় বি এন পি’র পতন চায় জনগন। যে দলের কোন সুনির্দিষ্ট লক্ষ্য নেই, কর্মসূচী নেই, দলে কোন নেতাও নেই সে দলের অস্তিত্ব অর্থহীন। মিথ্যাচার করে দেশের উন্নয়ন যে দল বিনষ্ট করতে চায় সেই দলের রাজনীতি করারও প্রয়োজন নেই! বি এন পি নেতারা বিগত ১৪ বছর ধরে কেবল বিরোধীতাই করেছে আর সরকার তাদের মিথ্যাচারে কর্ণপাত না করে দেশকে উন্নত করে ফেলেছে। এমন দলের নেতা দাবী করাও লজ্জার বিষয়। কিন্তু সেই লজ্জাটিও তাদের আছে মনে হয়না। বি এন পি এখন নেতৃত্বহীন একটি বেহুদা দল।

পদ্মা সেতু নির্মিত হয়ে যাওয়ায় বি এন পি নেতারা এখন মিথ্যাচার করছে। ভুল এবং অসত্য তথ্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। লন্ডনে বসে তারেক জিয়াও একই অভিযোগ করছে। তাদের দাবী এই সেতু নির্মানে ১০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হলেও ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি টাকা। তারেক আরও একটু বাড়িয়ে দাবী করেছে ৫০ হাজার কোটি টাকা। রিজভী আহাম্মদ বলেছেন চীনের কাছ থেকে চড়া সুদে ঋন নিয়ে এই সেতু নির্মান করেছে সরকার।

সরকার ছাড়াও বহু মানুষ যারা এই সেতু নির্মানে জড়িত ছিলেন, তারা খরচের একটি হিসাব দিয়েছেন। সেই হিসাব মতে পদ্মা সেতুর প্রাথমিক নকশা অনুযায়ী শুধুমাত্র গাড়ী চলাচলের জন্য পরিকল্পনা করা হয়েছিল। সেখানে রেল লাইন ছিলনা। এখন যে সেতু নির্মিত হল তা দ্বিতল বিশিষ্ঠ এবং রেল লাইন, গ্যস লাইন যুক্ত হয়েছে। পদ্মার স্রোত ঠেকাতে দুইপারে ১৬ মাইল নদী শাসন করতে ব্যয় হয়েছে সাড়া ৮ হাজার কোটি টাকা। প্রতিটি পিলারে ৫০ হাজার টন ঢালাই ফেলতে হয়েছে। এ সব কেবল মোটা দাগের খরচ। এছাড়াও ৪ লেনের রাস্তা নির্মানে বাড়তি ব্যয় হয়েছে যা প্রাথমিক পরিকল্পনায় ছিলনা। এই বাড়তি খরচ কি কেউ এসে দিয়ে গেছে? বি এন পি নেতারা কি মূর্খ না বিবেকহী? এই সাধারন অঙ্কটিও বোঝার যোগ্যতা কি নেই তাদের?

জাতীয় সংসদে রুমিন ফারহানা আর হারুন প্রতিদিন পদ্মা সেতুর নির্মান খরচ নিয়ে আজগুবি মিথ্যাচার করছে। সংসদ সদস্য হিসাবে তাদের এখন একটাই কাজ, মিথাচার করা। সরকারের এত সাফল্যের পরেও বি এন পি নেতারা তা দেখতে পাননা। সরকারকে বেআইনী আখ্যা দিয়ে পদত্যগ দ্বাবী করছে। হুঙ্কার দিচ্ছে আন্দোলনের। অ্যান্দোলন করতে হলে জনগনের সমর্থন লাগে। কিন্তু বি এন পি নেতাদের বক্তব্য বিবৃতি শুনে জনগন এখন হাসে।

পদ্মা সেতু নিয়ে বি এন পি নেতারা যা বলেছে তা এখন জনগনই বিচার করছে। তাই এখন সরকারের পতন নয় বি এন পি’র পতন চায় জনগন। যে দলের কোন সুনির্দিষ্ট লক্ষ্য নেই, কর্মসূচী নেই, দলে কোন নেতাও নেই সে দলের অস্তিত্ব অর্থহীন। মিথ্যাচার করে দেশের উন্নয়ন যে দল বিনষ্ট করতে চায় সেই দলের রাজনীতি করারও প্রয়োজন নেই! বি এন পি নেতারা বিগত ১৪ বছর ধরে কেবল বিরোধীতাই করেছে আর সরকার তাদের মিথ্যাচারে কর্ণপাত না করে দেশকে উন্নত করে ফেলেছে। এমন দলের নেতা দাবী করাও লজ্জার বিষয়। কিন্তু সেই লজ্জাটিও তাদের আছে মনে হয়না। বি এন পি এখন নেতৃত্বহীন একটি বেহুদা দল।

 

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে টিউবওয়েল ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যান্ড টিউবওয়েল ও হত দরীদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১লা জুলাই) বেলা এগারো টায় উপজেলা পরিষদ মাঠে টিউবওয়েল এবং উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ,হাট-বাজারে ও দরিদ্র অসহায় মানুষের মাঝে ৭৫টি হ্যান্ড টিউবওয়েল এবং ২৫জন হতদরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন আত্রাই –রানীনগরের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচাজ মোঃ তারেক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদদক মোঃ সাইফুল ইসলাম, মহিলা নেত্রী জাহেদা বেগম, উপজেলা ছাত্র লীগ সভাপতি মসনদ মেহেদী স্বরুপ প্রমূখ।

ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের ধাওয়ায় নীল কমল নদীতে দুই শিশু নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে বাবা মায়ের সাথে পাচারকারী দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে নদী সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের ধাওয়ায় পানিতে ডুবে বাংলাদেশী দুই শিশু নিখোঁজ হয়েছে। বাবা-মা সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করলেও এ পযর্ন্ত সন্ধান মেলেনি নিখোঁজ দুই শিশুর। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত এলাকার ৯৪৩ নম্বর সীমানা পিলারের পাশে  নীল কমল নদীতে। নিখোঁজ শিশু দুটির নাম পারভীন (৮) ও সাকিবুর (৪)। তারা জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম সুখাতি গ্রামের রহিচ উদ্দিন(৩৮) ও সামিনা বেগম দম্পতির সন্তান।

 জানা যায়, ভারতের হরিয়ানা রাজ্যের সুলতানপুর এলাকার ইট ভাটায় কাজ শেষে  দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের  জন্য শুক্রবার রাতে স্ত্রী ও দুই সন্তান সহ কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি সীমান্ত এলাকায় আসেন রহিচ উদ্দিন।  এ সময় পাচারকারী দালালরা কাঁটাতারের বেড়া কেটে তাদেরকে নীল কমল নদীর পাড়ে নোম্যান্স ল্যান্ড এনে দাঁড় করিয়ে রেখে নদী সাঁতরে বাংলাদেশে আসতে বলে। এ অবস্থায় লোকজনের শব্দ শুনে ভারতীয় সেউটি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা টর্চ লাইট জ্বালিয়ে তাদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে  দুই সন্তানকে নিয়ে নদী সাঁতরাতে শুরু করেন সামিনা বেগম। কিন্তু তীব্র স্রোতের মধ্যে হাতের বাঁধন খুলে ডুবে যায় দুই শিশু।

রহিচ উদ্দিন জানান , পরিবার নিয়ে নিরাপদে  দেশে ফেরার জন্য ভারতের দালালদের সাথে ৩০ হাজার টাকা চুক্তি করি। তারা আমাদেরকে সীমান্তে এনে অন্য ২০/২৫ জন নারী,পুরুষ ও শিশুর সাথে একটি বাড়ীতে রাখে। মধ্য রাতে কাঁটাতারের বেড়া কেটে তারা আমাদেরকে নদীর পাড়ে নিয়ে আসে। এ সময় বিএসএফ ধাওয়া দিলে দালালরা দ্রুত নদী পার হতে বলে। আমি ব্যাগ নিয়ে সাঁতার দেই আর আমার স্ত্রী দুই সন্তান নিয়ে নদী সাঁতরাতে শুরু করে। কিন্তু অন্ধাকারে তীব্র স্রোতের বেগে স্ত্রীর হাত থেকে সন্তানরা নিখোঁজ হয়। এরপর পানিতে ডুবে অনেক খোঁজা খুজি করেছি কিন্তু সন্ধান পাইনি।

এ প্রসঙ্গে লালমনিহাট ১৫ বিজিবি’র কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার কবির হোসেন জানান, ভারত থেকে বাংলাদেশে আসার পথে দুইটি শিশু নিখোঁজ হয়েছে বলে উড়ো খবর পেয়েছি। আমাদের টহল সেখানে পাঠানো হয়েছে এবং বিষয়টি বিএসএফকেও জানানো হয়েছে।

ঝুঁ‌কি নি‌য়ে রায়পু‌রে রা‌তের অন্ধকা‌রে অ‌বৈধ ড্রেজা‌রের খোঁজে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযান

মোঃ জহির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলা‌ধিন চরবংশী  ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন স্থা‌নে নদী থে‌কে বালু উ‌ত্তোলন ব‌ন্ধে ভ্রাম্যান আদালত প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সকাল ১০ টায় ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযান শুরু হয়, দিন ব্যা‌পি অ‌ভিযান প‌রিচালনা ক‌রে অ‌বৈধ ভা‌বে বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে ৯ টি ড্রেজার মে‌শিন জব্দ করা হয়। ‌দ্বিতীয় দফায় একই তা‌রিখ রাত ১০ টায় চরবংশী স্টীলব্রীজ সংলগ্ন ডাকা‌তিয়া ন‌দি‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আ‌রো ২ টি অ‌বৈধ ড্রেজার মে‌শিন জব্দ ক‌রে ভ্রাম্যমান আদালত।

দি‌নে এবং রা‌তে সর্ব‌মোট ১১ টি অ‌বৈধ ড্রেজার মে‌শিন জব্দ করে ভ্রাম্যমান আদালত। যা রায়পু‌রে এর আ‌গে  কখ‌নো হয়‌নি। এতে নদী এলাকার বসবাসকা‌রি‌দের ম‌নে স‌স্তি ফি‌রে এ‌সে‌ছে ব‌লে স্থানীয়রা জানান। এর আ‌গে এমন সাহসী প্রদ‌ক্ষেপ নি‌তে খুব কমই দেখা গে‌ছে। একজন সাহসী জনবান্ধব ইউএনও এবং একজন এ‌সিল্যান্ড রায়পু‌রে এর পূ‌র্বে কমই দেখা গে‌ছে।

অ‌ভিযান পরিচালনা ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার অনজন দাশ। এ সময় উপ‌স্থিত থে‌কে ভ্রাম্যমান আদালত প‌রিচালনায় সহ‌যোগীতা ক‌রেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রা‌সেল ইকবাল, রায়পু থানা পু‌লিশ, হাজীমারা ফাঁ‌ড়ি পু‌লিশ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেম্বার জনাব বশির হাওলাদার, দিদার মোল্লা, মোঃ আলী আকন্দসহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জনগণ।

নদীপা‌ড়ে  বসবাসকা‌রি‌রা  এম‌নি‌তে  আত‌ঙ্কে  দিন কাটা‌তে হয় তারম‌ধ্যে নদী ভাঙ্গন এক‌টি অন্যতম কারন। নদী ভাঙ্গ‌নের আ‌রেক‌টি কারন হল নদী থে‌কে ড্রেজা‌রে বালু তোলা। নদী থে‌কে ড্রেজা‌রে বালু তোলার কার‌নের ভূ‌মির নিচ থে‌কে বালু স‌রে যায় এক সময় নদীর আ‌শেপা‌শের এলাকায় ফাটল সৃ‌স্টি হয় নদীগ‌ভেৃ বি‌লিন হ‌য়ে যায় অসহায় প‌রিবা‌রের ফস‌লি জ‌মি, ভি‌টেমা‌টি। যার ফ‌লে সর্বশান্ত হয় হোজার হাজার প‌রিবার।

এমন সাহসী অ‌ভিযা‌নের ফ‌লে অ‌চি‌রেই  রায়পুর উপ‌জেলা‌ধিন নদী থে‌কে বালু উ‌ত্তোলন বন্ধ হ‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রেন নদী এলাকার মানুষ।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং অবৈধভাবে নদী, খাল, বিলে বাধ দেয়া প্রতিরোধে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নেত্রকোণায় বন্যার্তদের পাশে লিরিক ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন লিরিক গ্রুপের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া (সি.আইপি)।

গত ৩০ জুন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন এলাকায় লিরিক গ্রুপের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া উদ্যাগে মোঃ আনোয়ার হোসেনের সহযোগিতায় শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধসহ ৯ শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন লিরিক ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড এর কর্মচারী কর্মকর্তাসহ জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নওগাঁয় শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে একুশে পরিষদ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। গত শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের মুক্তিরমোড়ে নওযোয়ান সমিতির ঈদগাহ মাঠের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যপী এই মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী।

সাভারে শিক্ষকহত্যাসহ দেশের বিভিন্নস্থানে শিক্ষকদের নানাভাবে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ এবং অনতিবিলম্বে এসব জঘন্যতম কাজের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন একুশে পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি উপদেষ্টা মোঃ কায়েস উদ্দিন, উপদেষ্টা বিন আলী পিন্টু, উপদেষ্টা ও তেতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর ররহমান, একুশে পরিষদের সহ-সভাপতি গুলশান আলা মনি, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সহকারী সম্পাদক সাকিরুল ইসলাম রাসেল, নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক রেশমা পারভীনসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে আবহমানকাল ধরেই শিক্ষকরা জাতি গঠনের কর্ণধার। যাদের হাতে জাতি গঠনের দায়ভার প্রতিনিয়ত লাঞ্ছিত করে, হত্যা করে এই শিক্ষক সমাজকে বিপন্ন করে তোলা হচ্ছে। আর বিপন্ন এই সমাজ ব্যবস্থায় সঠিক শিক্ষা প্রদান তাদের জন্য মারাত্মক হুমকী হয়ে দেখা দিয়েছে। লাঞ্ছনা গঞ্জনার হাত থেকে রক্ষা করে তাদের প্রকৃত মর্যাদা ফিরিয়ে দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে।

নবাবগঞ্জে ১৬৭ তম ঐতিহাসিক মহান সান্তাল বিদ্রোহ দিবস উপলক্ষে আলোচনা সভা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নবাবগঞ্জে ১৬৭তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। গেলো বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়াম চত্বরে সিদু-কানুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার নৃ-গোষ্ঠি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জনাব মিকায়েল টুডু এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিকের পক্ষে উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ সোম ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি জনাব স্যামল মারডি সিসিডিবির কর্মকর্তা পাত্রাস মুর্মুর প্রমুখ।

এতে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ সোম বলেন, মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা জাতির কাছে অবশ্যই চির স্মরণীয় হয়ে থাকবে। যুগে যুগে আদিবাসীদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়। এবং সরকারের যে সুযোগ সুবিধা সেগুলো পর্যায় ক্রমে তা দেয়া হচ্ছে।

উল্লেখ্য যে, বৃটিশ সৈন্য ও তাদের দোসর অসৎ ব্যবসায়ী, মুনাখোর ও মহাজনদের অত্যাচার নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করতে ১৮৫৫ সালের ৩০ জুন যুদ্ধ শুরু করেন সাঁওতালরা। সে যুদ্ধে প্রায় ১০ হাজার সাঁওতাল যোদ্ধা মারা যান। সাঁওতালদের  অধিকার আদায় ও সেই যুদ্ধে নিহত যোদ্ধাদের স্মরন করতে দিনটিকে ঘিরে প্রতিবছর সাঁওতালরা নানা কর্মসুচীর মধ্য দিয়ে সান্তাল বিদ্রোহ দিবস পালন করে থাকে।

ফুলবাড়ীতে প্রধান শিক্ষককের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দিনের নামে দুর্নীতির মিথ্যা অভিযোগে পত্রিকায় সংবাদ প্রচার করে তাকে হেয় করার প্রতিবাদে ফুঁসে উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। এর প্রতিবাদে গত দুদিন আগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সমাবেশে দুর্নীতির  মিথ্যা অভিযোগে অপপ্রচার চালিয়ে প্রাণপ্রিয় শিক্ষককে অপদস্তকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়। না হলে সকলকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এসএসসির সনদ পত্রে জনৈক ছাত্রের নাম ভুল হওয়ায় প্রধান শিক্ষককে দায়ী করে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষককের নামে মিথ্যা অপবাদ সহ কাল্পনিক দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে।