নেত্রকোণার কেন্দুয়ায় ট্রাক-অটোরিকসা সংঘর্ষে এক শিশু শিক্ষার্থী নিহত, ঘাতক ঘাতক ট্রাকসহ চালক আটক

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায়  ট্রাক – অটোরিকসা সংঘর্ষে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গত দুদিন আগে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে রায়পুর নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলফা আক্তার ( ৭) কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামের রহমত বাঙালীর মেয়ে। সে মাসকা আয়েশা সিদ্দীকা র: মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, ফ্রেস  কোম্পানীর পণ্যবাহী ট্রাক কেন্দুয়া থেকে যাওয়ার পথে রায়পুর নামক স্হানে অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। শিশুটি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্হলেই  শিশুটি মারা যায়।

ঘাতক ট্রাকটি সহ চালক নুরুল আলম (২৮) কে আটক করা হয়েছে।

মাঠে নেমেই এনামুলের রেকর্ড

স্পোর্টস ডেস্কঃ গতকাল শনিবার (২ জুলাই) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়দের বিপক্ষে দলে জায়গা পেয়েছিলেন এনামুল হক বিজয়। প্রায় সাত বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েই গড়লেন এক রেকর্ডও। এতো দীর্ঘ সময় পর দলে জায়গা পাওয়ার রেকর্ডটি নিজের করে নিলেন বিজয়।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বিজয়। আর সেই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এরপর দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশ এই সংস্করণে খেলেছে আরও ৭৯টি ম্যাচ। এরপর ২০২২ সালে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ তখন বাংলাদেশের হয়ে রেকর্ড বইয়ে নাম লেখানো হয়ে গেছে এনামুলের।

এদিকে দুটি ম্যাচ খেলার মাঝে দলের সবচেয়ে বেশি ম্যাচ মিস করা টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ডে এনামুল ছুঁয়ে ফেললেন তালিকার তিনে থাকা ইংল্যান্ডের জো ডেনলিকে। ২০১০ সালের ফেব্রুয়ারির পর ডেনলি আরেকটি ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালের অক্টোবরে। এর মধ্যে ইংল্যান্ড খেলে ফেলেছিল ৭৯টি ম্যাচ।

তবে এবার এনামুল বিজয় শুধু টি-টোয়েন্টিই নয়, টেস্টেও বাংলাদেশের হয়ে সবচেয়ে লম্বা সময়ের পর ফেরার রেকর্ডটি নিজের করে নিয়েছেন। এর আগে নাজমুল হোসেন ২০০৪ সালের পর আবার জাতীয় দলে জায়গা পেয়েছিলেন ২০১১ সালে।

 

‘স্ট্রেঞ্জার থিংস ৪’ এর নতুন স্ট্রিমিং রেকর্ড স্থাপন

বিনোদন ডেস্কঃ নেটফ্লিক্সের জন্য স্ট্রেঞ্জার থিংস সিজন ফোর একটি বিশাল সাফল্য এনে দিয়েছে। এই সিজনের প্রথমার্ধে একটি স্ট্রিমিং সিরিজের জন্য একটি উইকএন্ড লঞ্চে সবচেয়ে বেশি ঘন্টা দেখা হয়েছে যেটাত ২৮৮ মিলিয়ন এর বেশি।

অন্যদিকে সিজনের দ্বিতীয় ভলিউম গত শুক্রবার সকালে লঞ্চের সাথে সিজনের বিশাল সাফল্য বজায় রেখেছে। যার ফলে নেটফ্লিক্সে ভেঙে পড়েছে এবং তার অনেক গ্রাহকের কাছে অনুপলব্ধ হয়ে গেছে। সিরিজের নির্মাতাদের মতে এই সিজন ইতিমধ্যেই এক সপ্তাহে সর্বোচ্চ দেখার সময়ের জন্য একটি নতুন নিলসেন স্ট্রিমিং রেকর্ড স্থাপন করেছে।

জানা যায়, এমন কোনও স্ট্রিমিং প্রোগ্রাম এর আগে কখনও হয়নি যা এক সপ্তাহে প্রায় ছয় বিলিয়ন নিলসেন দেখার মিনিটের থ্রেশহোল্ডকে অতিক্রম করেছে। আর তাই স্ট্রেঞ্জার থিংস সেই বাধা ভেঙে সাত বিলিয়ন স্তরে আঘাত করা আরও বিস্ময়কর।

উল্লেখ্য, ২০২০ সালের বসন্তে কোভিড লকডাউনের মাঝখানে পাঁচ বিলিয়ন মিনিটের থ্রেশহোল্ড অতিক্রম করার একমাত্র অন্য শো ছিল টাইগার কিং এবং ওজার্ক। এরপর স্ট্রেঞ্জার থিংস গত ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত মূল স্ট্রিমিং প্রোগ্রামগুলির জন্য হলিউড রিপোর্টারের শীর্ষ দশ দর্শক তালিকায়ও অন্তর্ভুক্ত ছিল।

 

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩০ সেনাসদস্য

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন। আজ রোববার (৩ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার নাইজেরিয়ার নাইজার প্রদেশের শিরোরো এলাকার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে ৪জন চীনের নাগরিকও ছিলেন। আর সেখানেই সেনাদের ওপর বন্দুকধারীরা হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।

গতকাল শনিবার (২ জুলাই) নাইজার প্রদেশের রাজধানী শিরোরো এবং মিন্নাতের দু’টি সেনা সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী আক্রমণের জবাব দিতে সেখানে গেলে বন্দুকধারীরা তাদের ওপর হামলা চালায়। এছাড়া হামলা চালিয়ে তিনটি ট্রাকে থাকা ৩০ জন সৈন্যকে হত্যা করে তারা।

শিরোরোর সেনা ঘাঁটির এক সৈনিক বলেন, আমাদের সেনাদের হারানো হৃদয়বিদারক, তারা শক্তিবৃদ্ধির জন্য সেখানে গিয়েছিল। এটি আমাদের ব্যথিত করলেও আমরা হাল ছাড়ব না।

উল্লেখ্য, নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে প্রায় ডাকাতি, হত্যা, বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

 

শাহরুখের ”জওয়ান” ১২০ কোটিতে বিক্রি !

বিনোদন ডেস্কঃ অনেক অপেক্ষার পর নতুন চমক দিতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৩ সালে তার অভিনীত তিন তিনটি সিনেমা আসতে চলেছে। যদিও দুটো সিনেমার ঘোষণা আগেই দেয়া হয়েছে। যার একটির নাম ‘পাঠান’। যেখানে তাকে দেখা যাবে জন আব্রাহাম ও দীপিকার সঙ্গে। অন্যটি রাজকুমার হিরানী পরিচালিত ডাংকি।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে শাহরুখের তৃতীয় সিনেমা ‘জাওয়ান’-এর টিজার। টিজারে অর্ধেক চেহারায় ধরা দিয়েছেন শাহরুখ। তবে দক্ষিণের নামজাদা নির্মাতা অ্যাটলি ‍কুমারের সঙ্গে শাহরুখের এই মেলবন্ধন প্রথমবার তাই আগ্রহের কেন্দ্রবিন্দুটাও অনেক বেশি। এদিকে এরই মধ্যে হাইপ তোলা এ সিনেমার স্বত্ব বিক্রির কথা শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে প্রযোজনা সংস্থা রেড চিলিস থেকে এখনো কোনো মন্তব্য করেনি।

একাধিক ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ১২০ কোটি রুপিতে সিনেমাটির স্বত্ব বিক্রি কিনে নিয়েছে। গত মাসেই জওয়ানের আনুষ্ঠানিক ঘোষণা সেরেছেন শাহরুখ খান। এ মুহূর্তে মুম্বাইয়ে ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

উল্লেখ্য, গত চার বছর ধরে বড় পর্দা থেকে গায়েব শাহরুখ। তার কামব্যাকের অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। তাই শুটিং শেষ হওয়ার আগেই বড়সড়ো সাফল্য জওয়ানের ঝুলিতে। ‘জওয়ান’ সিনেমাটিতে শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এ ছাড়াও অভিনয় করছেন, সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। ২০২৩ সালের ২ জুন হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

 

ভয়ংকর সমুদ্রযাত্রায় অসুস্থ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামার আগে ভয়ংকর সমুদ্রযাত্রার সাক্ষী হয়েছে টাইগার ক্রিকেটাররা। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় (স্থানীয় সময় সকাল) ক্রিকেটাররা ডোমিনিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। স্থানীয় সময় দুপুরে পৌঁছান তাঁরা।

সেন্ট লুসিয়া থেকে টাইগারদের ফেরি যখন মাঝ সমুদ্রে নামে তখনই শুরু হয় ঢেউ। সমুদ্রযাত্রা নিয়ে ভয় বাংলাদেশের ক্রিকেটারদের আগে থেকেই ছিল। কারোরই অভিজ্ঞতা ছিল না এত দীর্ঘ সমুদ্র পাড়ি দেয়ার। তার ওপর সম্প্রতি আঘাত হানা সাইক্লোনের কারণে সমুদ্রও স্বাভাবিকের চেয়ে বেশি উত্তাল ছিল। ঢেউয়ের তোড়ে ফেরির বড় বড় দোলানোতে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে পেসার শরিফুলের। পলিথিনে মুখ ঢুকিয়ে একাধিকবার বমিও করেছে সে।

ক্রিকেটারদের সমুদ্রযাত্রার অভিজ্ঞতা না থাকায় বিমানের ব্যবস্থা করা যেত কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে এমন প্রশ্নও ছুড়ে দেয়া হচ্ছে। ক্রিকেটারদের অনেকেই এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। এ ছাড়া ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ক্ষোভ জানাচ্ছেন।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী বলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছিল করোনার কারণে তাদের বিমান পরিষেবা অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। আর যে কারণে বিমানসেবা অনেক সংকুচিত হয়ে পড়ে। বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরির কথা বলা হয়। তারা আমাদের আরও জানায়, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দুদলই একসঙ্গে ফেরিতে ভ্রমণ করবে। তখন আমাদের আর কিছু বলার তেমন সুযোগ ছিল না।

উল্লেখ্য, সেন্ট লুসিয়া থেকে সমুদ্রযাত্রায় ক্রিকেটাররা মাঝপথে বিরতি নিয়েছিল মাটিনেকে। আর সেখান থেকেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয় বাকি পথ বিমান ভ্রমণের ব্যবস্থা করার জন্য।

ভারতে মণিপুরে ভূমিধসে মৃত্যু বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুরে ভারি বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৮ জনের বেশি। গত বৃহস্পতিবার (৩০ জুন) ভারি বৃষ্টির কারণে রেলওয়ের নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধস হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয়। স্থানীয় পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হতাহতদের চিকিৎসা ও উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।

মণিপুর পুলিশ মহাপরিচালক পি. দৌঙ্গজেল এনডিটিভিকে বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে। বৃষ্টি কিছুটা কমায় অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কতজন লোক আটকা পড়েছে তাও স্পষ্ট নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। এক টুইট বার্তায় গভীর সমবেদনা জানান তিনি। পাশাপাশি উদ্ধার অভিযানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, বন্যা ও ভূমিধসে আসামের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তির সীমা নেই। যারা ঘরবাড়ি হারিয়েছেন এখনও রাস্তার ওপর কিংবা আশ্রয়কেন্দ্রে দিন কাটছে তাদের। দেখা দিয়েছে খাদ্য সংকট। ত্রাণসহায়তা পেলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি বন্যার্তদের।

 

ইউক্রেনকে ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষায় ব্রিটেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোনসহ আরও ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। খবর এএফপি’র।

ডাউনিং স্ট্রীটের এক বিবৃতিতে বলা হয়, গত ফেব্রুয়ারির শেষের দিকে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে কিয়েভকে ব্রিটেনের সামরিক সহায়তার পরিমাণ বেড়ে মোট ২৩০ কোটি ডলারে দাঁড়ালো। এ প্যাকেজে রয়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, বৈদ্যুতিক নতুন যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেন সৈন্যদের জন্য হাজারো গুরুত্বপূর্ণ পোশাক। ইউক্রেনের ‘সাহসী প্রতিরক্ষা’ প্রচেষ্টায় এবং দেশের ভূ-খণ্ড পুনরূদ্ধারে পার্বত্য এলাকায় অভিযান চালাতে অগ্রসর হতে ইউক্রেনকে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এটি হবে প্রথম পদক্ষেপ।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনের হামলার বর্বরতা ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে এবং রাশিয়ার নেতা এ যুদ্ধ শুরু করার আগে যেমনটা আশা করেছিলেন তা অর্জনে ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসনের জবাবে ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো মারাত্মক সামরিক সহায়তা দেওয়া ক্ষেত্রে ব্রিটেন প্রথম সারির দেশগুলোর অন্যতম।

নওগাঁ জেলায় ২০ হাজার ৪শ ২টি খামারে ৪ লাখ ৩৩ হাজার ৭৩টি কুরবানীর পশু পালিত হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় চলতি বছর আসন্ন কুরবানীকে সামনে রেখে মোট ৪ লাভ ৩৩ হাজার ৭৩টি পশু লালন পালন করেছেন খামারীরা। জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার ৪শ ২ জন খামারী এসব পশু লালন পালন করেছেন।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন জানিয়েছেন লালিত পালিত পশুর মধ্যে রয়েছে ৬৭ হাজার ৮শ ১০টি ষাড়, ২৪ হাজার ৬শ ৪৪টি বলদ, ৪৬ হাজার ২শ ৫৭টি গাভী ২ লাখ ৫৮ হাজার ৬শ ২৯টি ছাগল এবং ৩৫ হাজার ৯শ ৭৫টি ভেড়া এবং ১ হাজার ৪শ ৮৮টি মহিষ।

জেলা প্রাণী সম্পদ বিভাগের দেয়া তখ্য অনুযায়ী, উপজেলা ভিত্তিক হৃষ্ট-পুষ্টকরনকৃত কুরবানীর পশুর সংখ্য্ধাসঢ়; হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ১শ ৩৪টি খামারে ষাড় ৬ হাজার ৬শ ৬৯টি, বলদ ২ হাজার ৮শ ৬৯টি, গাভি ১ হাজার ৮শ ৫১টি, ছাগল ২৭ হাজার ৬শ ৫৮টি ও ভেড়া ৩ হাজার ৩শ ৭৩টিসহ সর্বমোট ৪২ হাজার ৪শ ২০টি।

রানীনগর উপজেলায় ১ হাজার ৮শ ৬৫টি খামারে ৭ হাজার ১শ ৮৮টি ষাড়, ১ হাজার ৬শ ২টি বলদ, ৩ হাজার ২শ ৫১টি গাভি, ৮৯টি মহিষ, ২৬ হাজার ৮শ ৬৩টি ছাগল ও ২ হাজার ৭শ ৪৮টি ভেড়াসহ সর্বমোট ৪১ হাজার ৭শ ৪১টি।

আত্রাই উপজেলায় ৭শ ১টি খামারে ৩ হাজার ৫শ ৬৩টি ষাড়, ৯শ ২১টি বলদ, ২ হাজার ৯শ ৯৫টি গাভি, ১৫ হাজার ৫শ ৭৯টি ছাগল ও ১ হাজার ৭শ ২৫টি ভেড়াসহ সর্বমোট ২৪ হাজার ৭শ ৮৩টি।

বদলগাছি উপজেলায় ১ হাজার ২শ ১৬টি খামারে ৪ হাজার ৩শ ৫৬টি ষাড়, ১ হাজার ১শ ৬৭টি বলদ, ২ হাজার ৭শ ৩০টি গাভি, ২২ হাজার ১শ ৭৯টি ছাগল ও ১ হাজার ৯শ ৪৭টি ভেড়াসহ সর্বমোট ৩২ হাজার ৩শ ৭৯টি।

মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৪শ ৪টি খামারে ৮ হাজার ৯শ ৩৯টি ষাড়, ৪ হাজার ১শ ৫টি বলদ, ২ হাজার ৯শ ৬৫টি গাভি, ২৪ হাজার ৬শ ৮৯টি ছাগল ও ৩ হাজার ৬শ ২১টি ভেড়াসহ সর্বমোট ৪২ হাজার ৫শ ৮৯টি।

পত্নীতলা উপজেলায় ১ হাজার ৭শ ২০টি খামারে ৭ হাজার ৬শ ৩৩টি ষাড়, ১ হাজার ৯শ ৯২টি বলদ, ৩ হাজার ২শ ৭৭টি গাভি, ৩০ হাজার ৪শ ৮৮টি ছাগল ও ৩ হাজার ৪শ ২০টি ভেড়াসহ সর্বমোট ৪৬ হাজার ৮শ ১০টি।

ধামইরহাট উপজেলায় ১ হাজার ৯শ ১৮টি খামারে ৬ হাজার ৮শ ২০টি ষাড়, ১ হাজার ৭শ ৫২টি বলদ, ৮ হাজার ৫১টি গাভি, ২৪ হাজার ৭শ ২২টি ছাগল ও ৩ হাজার ৪শ ৫০টি ভেড়াসহ সর্বমোট ৪৪ হাজার ৮শ ২৫টি।

সাপাহার উপজেলায় ২ হাজার ২শ ৫৬টি খামারে ৩ হাজার ১শ ৮৭টি ষাড়, ২ হাজার ৪শ ৭৯টি বলদ, ৪ হাজার ৬৫টি গাভি, ৪টি মহিষ, ১৭ হাজার ২শ ৩টি ছাগল ও ১ হাজার ৮শ ২৮টি ভেড়াসহ সর্বমোট ২৮ হাজার ৭শ ৬৬টি।

পোরশা উপজেলায় ১ হাজার ৬শ ৫০টি খামারে ৩ হাজার ৮শ ৮৬টি ষাড়, ১ হাজার ৪শ ৯৪টি বলদ, ৭ হাজার ১শ ৫৮টি গাভি, ১ হাজার ২শ ৯৪টি মহিষ, ১৬ হাজার ২শ ২৯টি ছাগল ও ৩ হাজার ৩শ ৭৫টি ভেড়াসহ সর্বমোট ৩৩ হাজার ৪শ ৩৬টি।

নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ২শ ৭টি খামারে ৫ হাজার ৭শ ৭২টি ষাড়, ১ হাজার ৭শ ২২টি বলদ, ১ হাজার ৬শ ৯৩টি গাভি, ৯টি মহিষ, ২১ হাজার ৪৪টি ছাগল ও ১ হাজার ৮শ ৫৬টি ভেড়াসহ সর্বমোট ৩২ হাজার ৯৬টি।

মান্দা উপজেলায় ৪ হাজার ৩শ ১টি খামারে ৯ হাজার ৭শ ৯৭টি ষাড়, ৪ হাজার ৫শ ৪১টি বলদ, ৮ হাজার ২শ ২১টি গাভি, ৬২টি মহিষ, ৩১ হাজার ৯শ ৭৫টি ছাগল ও ৮ হাজার ৬শ ৩২টি ভেড়াসহ সর্বমোট ৬৩ হাজার ২শ ২৮টি ।

জেলা প্রাণীসম্পদ বিভাগসূত্রে জানা গেছে এ জেলায় প্রয়োজনের অতিরিক্ত কুরবানীর পশু প্রতিপালিত হয়েছে। কাজেই বাহির থেকে কুরবানীর পশু আমদানী করারর প্রয়োজন নেই।

ডিআইজি মৌলভীবাজারে বানভাসি মানুষের পাশে খাদ্য হাতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেছেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সময় মানুষের পাশে দাঁড়ায়। মৌলভীবাজারে পুলিশ বানভাসী মানুষের দু:সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আশা করি এতে ভানবাসী মানুষের দুঃখ কিছুটা হলেও লাগব হবে।

বুধবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপারের দর্শনা ব্রিজ এলাকায় প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে বড়লেখায় ৩৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, বিস্কুট, চিনি, দুধ, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ, দিয়াশলই ও খাবার প্লেট।

এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবিএম মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।