ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপারের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার/পোর্টাল টি হাঁটি হাঁটি পা পা করে সংবাদ প্রকাশের ৩ বছর অতিক্রম করে চতুর্থ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (২৮ জুন ) বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেক কেটে এর বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পোর্টালটির চেয়ারম্যান ও উপ-সম্পাদক আবুল হাসানের সভাপতিত্বে এবং ঠাকুরগাঁও অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরীদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন, ঠাকুরগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাস প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য  রাখেন, পোর্টাল/ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী সম্পাদক মাসুদ রানা পলক।

এসময় তিনি এটির ৩ বছরের ইতিহাসের কথা তুলে ধরে বলেন,২০১৯ সালে পোর্টালটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী পাঠকদের ভালবাসা ও অনুপ্রেরণায় ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার ৩ বছর যাবৎ সফলতার সাথে কাজ করে আসছে। তাই তিনি বর্ষপূর্তির এই বিশেষ দিন উপলক্ষে পোর্টাল/পত্রিকা পরিবারের পক্ষ থেকে পাঠক ও সুধীজনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টাইগার হোসেন, অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অনলাইন প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপারের জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।

৩১ কোটি টাকার বাজেট ঘোষণা কুড়িগ্রাম পৌরসভার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২০২২-২০২৩ অর্থ বছরে কুড়িগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌরসভার হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আওয়ামী লীগ নেতা কাজিউল ইসলাম।

এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক, কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, আনিসুর রহমান, মোস্তফা কামাল পাশা, আব্দুল মালেক, কামরুজ্জামান মিন্টু, তাজ উদ্দিন আহমেদ, খোরশেদ আলম, মুক্তা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মাজহারুল আনোয়ার, হিসাব রক্ষন কর্মকর্তা রিয়াজুল হক শাহ বক্তব্য রাখেন। বাজেট ঘোষণার সময় পৌর কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌর নাগরিক ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র কাজিউল ইসলাম ২০২২-২০২৩ অর্থ বছরে ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করে জানান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কুড়িগ্রাম পৌরসভায় সেবার মান উন্নয়ন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার প্রচেষ্টা হিসেবে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হলো।

পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠান সমাপ্ত করেন তিনি।

নেত্রকোণায় ইউনিয়ন পরিষদের কাজে অনিয়মের অভিযোগ

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের এলজিএসপি কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ইউনিয়নের সাবেক মেম্বার মিন্টু তালুকদার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায় নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেদনী রায়পুর রাস্তা থেকে আসদাটি গ্রামের আবুল মিয়ার বাড়ি হতে ফকির বাড়ি পর্যন্ত এলজিএসপি রাস্তার সিসি কাজের দায়িত্ব পান ইউপি সদস্য মিন্টু তালুকদার ২০২১ সালে ১৩ জুন তিনি কাজ শুরু করেন। দায়িত্ব পাওয়ার পর রাস্তার কাজ শুরু করেন। বালু, শুরকি, সিমেন্ট রাস্তার পাশে রাখা হয় ওই প্রকল্পের ডিস্টিকট ফেসিলিটেটর (ডিএফ) মাসুদ ইউপি চেয়াম্যানকে কাজ বন্ধ কারার জন্য বলেন।
ইউপি সদস্যের আনা মালামাল ব্যবহারের অনুপযোগী বলে কাজ বন্ধ রাখেন। এরই মধ্যে কার্যাদেশ প্রাপ্ত ইউপি সদস্যের দায়িত্বকাল শেষ হয়ে যায়।পরবর্তীতে বর্তমান ইউপি সদস্য পূর্বের মালামাল দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করেন। অভিযোগে উল্লেখ করা হয় ইউপি সদস্য আনোয়ার হোসেন শফিক ঘুষের বিনিময়ে ওই রাস্তার কাজ শেষ করেছেন।

এছাড়া ওই রাস্তার ডালাই এর কাজ ৫ ইন্ছির জায়গায় ২-৩ এবং নিম্নে ৬ ইন্ছি ঢালাইয়ের পরিবর্তে এক ইঞ্চি দিয়ে ঢালাইয়ের কাজ সম্পন্ন করেন। ইউপি মেম্বার ১০০ দিনের কর্মসূচির শ্রমিকদের দিয়ে রাস্তার ২ পাশের মাটি ভরাট করান।

ইউপি সদস্য আনোয়ার হোসেন শফিক অভিযোগ অস্বীকার করে বলেন, আগের মালামাল দিয়ে কাজ করা হয় নি। নতুন মালামাল দিয়ে রাস্তার কাজ সুষ্ঠু ভাবে শেষ করা হয়েছে।

নাগেশ্বরীতে ভুয়া মুক্তিযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক ভূয়া মুক্তিযোদ্ধা বানানো ও গেজেট প্রকাশ করার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন)  দুপুরে নাগেশ্বরী উপজেলা সদরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে  সংবাদ সম্মেলনে মিলিত হন মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলন শেষে জামুকা বিলুপ্ত করতে  উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বীরবল, ফুলবাড়ী উপজেলার সাবেক কমান্ডার মজিবর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার মতিয়ার রহমান নান্টু, বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, জামুকা টাকার বিনিময়ে এলাকার কতিপয় চিহ্নিত রাজাকার পরিবারের সন্তানদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এসব বিতর্কিত নাম জামুকা গেজেটে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এ বিতর্কিত তালিকা বাতিলসহ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোরদাবী জানান মুক্তিযোদ্ধারা।

আত্রাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান প্রামানিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোকমান হোসেনের পরিচালনায় এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাজি অনিক ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, নাজিম উদ্দিন মন্ডল, সাংবাদিক মুজাহিদ খান প্রমুখ।

কর্মশালায় সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ অংশ গ্রহন করেন এবং তারা মাদকদ্রব্য ব্যবহার রোধে কে কি পদক্ষেপ গ্রহন করবেন তার একটি করে কর্মপরিকল্পনা প্রস্তুত করেন।

রাণীশংকৈলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার ২৮ জুন দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এ কর্মশালায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন, ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায়।
কর্মশালায় সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণ করেন, বিভিন্ন সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ  ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

নেত্রকোণায় ফল ও কৃষি মেলা উদ্বোধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই -ই আসে” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার থেকে নেত্রকোণায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ফল ও কৃষি মেলা।

এদিন নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে ফল ও কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল্লাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২৮ জুন) সকালে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয় ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা,কুড়িগ্রাম সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক আকাশ সহ ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি,উপজেলা বিএনপি,পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন গত ২৩ জুন রাতে জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান বাড়ী ফেরার পথে সরকারদলীয় সন্ত্রাসীরা তার উপর যেভাবে বর্বরোচিত হামলা করেছে তার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি জানাচ্ছি।

দেশের সব শহরে রেলের জন্য ওভারপাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের সব শহরে রেলের জন্য ওভারপাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলন নিয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সব শহরে রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের অনেক সড়ক কেটে ফেলা হয়েছে পানি বের করার জন্য। এ ছাড়া কিছু সড়ক ভেঙে গেছে। তাই এসব সড়কের জায়গায় নতুন করে সড়ক নির্মাণ করা যাবে না। এসব জায়গায় সেতু, উড়াল সড়ক অথবা কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে। সড়ক সেতু ভেগে গেছে। হাওর বা প্লাবন এলাকায় সড়ক নয় ব্রিজ অথবা কালভার্ট করতে বলেছেন প্রধানমন্ত্রী। পানি চলাচলে যেন বাঁধা সৃষ্টি না হয়। সিলেট এলাকায় পুনর্বাসনের জন্য নতুন করে প্রকল্প নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকায় তাই পুনর্বাসনের জন্য বিশেষ প্রকল্প নেওয়া হবে। একনেক সভায় নিয়ে আসা হবে।

সম্মেলন কক্ষে একনেক সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

আসামের বন্যার্তদের আমির খানের বড় আর্থিক অনুদান

বিনোদন ডেস্কঃ ভয়াবহ বন্যায় বিপর্যন্ত ভারতের আসাম রাজ্যে ইতোমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন অর্জুন কাপুর ও রোহিত শেঠির মতো বলিউড তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান তার বড় আর্থিক অনুদান দিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আসামের বন্যার্তদের জন্য ২৫ লাখ রুপি আর্থিক অনুদান দিয়েছেন ‘রাজা হিন্দুস্তানি’ খ্যাত এই তারকা। যা বাংলাদেশি টাকায় সাড়ে ২৯ লাখ টাকার সমান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় নিজে এ খবর প্রকাশ করেছেন। বড় অংকের আর্থিক অনুদান দেওয়ার জন্য তিনি আমির খানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

গেল শনিবার থেকে আসামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শিলচরের একাংশে এখনও পানি জমে আছে। অন্যদিকে, বারাক নদীর পানি লখিপুর অন্নপূর্ণা ঘাট এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে। বাংলাদেশে বন্যার জেরে পানির স্তর অত্যন্ত ধীরে কমছে।

এদিকে মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা বেশ কয়েকটি ত্রাণ শিবিরে নিজে গিয়ে পরিদর্শন করেন। ব্রহ্মপুত্র নদের পানি অনেক জায়গায় বইছে বিপদসীমার ওপর দিয়ে। ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনীর পাশাপাশি নামানো হয়েছে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজেস্টার রেসপন্স ফোর্সও।