স্মরণকালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আব্দুস শহীদ এমপি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত এলাকার মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ’ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

গতকাল রবিবার (২৬ জুন) সকাল ৮টায় ৪টি ট্রাকে বোঝাই করা খাদ্য সামগ্রী নিয়ে তিনি শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। সিলেটে পৌঁছে তিনি নিজ হাতে বন্যা দুর্গত মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় সিলেট ও সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার পরিবারের মাঝে  আব্দুস শহীদ এমপি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বন্যার্ত পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আকরাম খান, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আছিদ আলী, বিশিষ্ট সমাজ সেবক আবু দায়িয়ান চৌধুরী টুনু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা মামুন আহমেদ, শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজী দুলাল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আব্দুস শহীদ এমপি বলেন, মানুষ মানুষের জন্য এ কথাটি চরম সত্য। কোন মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা যেকোন বিপদে পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সামাজিক মূল্যবোধ ও নৈতিক দায়িত্ব থেকে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিগত দিনের করোনা ভাইরাসের সময়ে নিজে করোনা আক্রান্ত হলেও জনগণের পাশে থেকে নিজ দায়িত্ব পালনে এতটুকু পিছপা হইনি।

আব্দুস শহীদ এমপি আরো বলেন, আজ সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত ২ হাজার ৫শ’ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা আরো খাদ্য সামগ্রী বিতরণ করব।

নেত্রকোণায় ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

মো.কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় ৩২ নং ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন সকালে সাবেক সভাপতি ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ সোলায়মান হোসেনের  সভাপতিত্বে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলমের সঞ্চালনায়  ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ম্যানেজিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক বিদ্যুৎসাহী মোঃ মিছির উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মোঃ সেলিম চৌধুরী,১নং ওয়ার্ডের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সকল ছাত্র অভিভাবক পুরুষ মহিলাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সাধারণ সভায় চার জন সদস্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সদস্য গন হলেন মোঃ আজিজুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইকবাল হাসান, গৃহিনী আবেদা আক্তার ও রোজিনা আক্তার।

উল্লেখ্য যে, এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বলেন নির্বাচিত সদস্যগনকে সঠিকভাবে কমিটি পরিচালনা করার জন্য অনুরোধ করেন।

সন্মানী ভাতার দাবীতে কমলগঞ্জ জনস্বাস্থ্য অফিস ঘেরাও!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বকেয়া সন্মানী ভাতার দাবীতে আজ কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প -২০২০ এর মাঠকর্মীরা। তারা তাদের পাওনা সন্মানী ভাতা আদায়ের দাবীতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্বারকলিপিও প্রদান করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলাসহ সারাদেশের ৫৪টি জেলার ৩৩৬টি উপজেলার ৩২০০ টি ইউনিয়নের শতভাগ মানুষের জন্য আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে বিগত ২০২০ সালে সরকার আর্সেনিক ঝুঁকি নিরসন” প্রকল্প-২০২০গ্রহণ করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন সহায়তাপুষ্ট এই প্রকল্পের আওতায় আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম পরিচালনার জন্য সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে বিদ্যমান সকল সরকারী ও বেসরকারি নলকূপ সমূহের (existing tubewell) পানির আর্সেনিক পরীক্ষার নিমিত্তে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় জনবল নিয়োগ দেওয়া হয়। প্রতিটি ইউনিয়ন থেকে ৬ (ছয়) জন করে সারা উপজেলায় মোট ৫৪ জন “নলকূপ পরীক্ষক/তথ্য সংগ্রাহক (Tester)” কে নিয়োগ দেওয়া হয় ১০দফা শর্তের আলোকে এবং নিয়োগকৃত তথ্য সংগ্রাহকেদের প্রশিক্ষণও প্রদান করা হয়। নিয়োগকৃত জনবলকে প্রতি ২জনের ১টি টীম করে ১ টি ইউনিয়নে মোট ৩টি গ্রুপকে কাজে লাগানো হয় । এই ৬ জনকে টার্গেট বেঁধে দেওয়া হয় মোট ২৫০০ টি টিউবয়েলের তথ্য সংগ্রহের। এই হিসাবে সারা উপজেলায় মোট ২২হাজার ৫ শত টিউবয়েলের তথ্য সংগ্রহ করেন নিয়োগকৃত মোট ৫৪ জন “নলকূপ পরীক্ষক/তথ্য সংগ্রাহক।করোনা কালীন সমস্যার কারনে নিয়োগের ৩নং শর্তানুযায়ী প্রতিটি নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা, SMART Phone এর মাধ্যমে GPS রিডিং গ্রহন, নলকূপ রঙকরন (লাল ও সবুজ) এবং  তথ্য সংগ্রহের জন্য টিউবয়েল প্রতি ১০০ টাকা  সম্মানি ভাতা প্রদান করার কথা। সেই হিসাবে সর্বমোট ২২হাজার ৫শ টি টিউবয়েলের জন্য সর্বমোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা সন্মানী ভাতা প্রদান করার কথা ছিল।

চলতি বছরের বিগত ফেব্রুয়ারী মাসে কাজ সম্পন্ন হওয়ার পর বিগত ৬ মার্চ কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে প্রথম দফায় তথ্য সংগ্রাহকদের মধ্যে বিতরণ করা হয় মাত্র আড়াই লক্ষ টাকা সন্মানী ভাঁতা। এরপর থেকে নানা অজুহাতে চলছে বকেয়া ২০ লক্ষ টাকা সন্মানী ভাঁতা প্রদানে দীর্ঘসূত্রীতা। দিনের পর দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সুজন সরকারের অফিসে ধরনা দিয়েও কোন সদুত্তর পাচ্ছেন না তথ্য সংগ্রাহকরা। বরাদ্ধকৃত অর্থ এখনও আসেনি এই অজুহাত দেখিয়ে পাওনা টাকার জন্য তাদেরকে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। বিধি মোতাবেক কোন অর্থ-বছরে যে কটি প্রকল্পে গৃহীত হয় তার জন্য বরাদ্ধকৃত অর্থ সেই অর্থ-বছরেই আসে এবং নির্ধারিত সময়ের মধ্যে (৩০ জুনের মধ্যে) কাজ সম্পন্ন না হলে সেই প্রকপ্লের অর্থ সরকারী কোষাগারে আবার ফেরৎ চলে যায়। ২০২০-২০২১ অর্বছরের প্রকল্পের অর্থ ২০২১-২০২২ অর্থ-বছরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে আসেনি এই অজুহাত মানতে নারাজ তথ্য সংগ্রাহকরা ।

তাই তথ্য সংগ্রাহকরা সন্মিলিত হয়ে তাদের বকেয়া পাওনা দাবী আজ ২৬ শে জুন রবিবার কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ঘেরাও কমর্সূচী পালন করে। তখন উপজেলা প্রকৌশলী তাদেরকে বলেন খালি পেমেন্ট শীটে স্বাক্ষর করে যান আমরা কয়েক দিনের মধ্যেই আপনাদের পাওনা বুঝিয়ে দেবো। যদি টাকা নাই আসে তাহলে সাদা বিল ভাউচারে সই দেওয়ার কথা কেনো বললেন প্রকৌশলী এই প্রশ্ন ভুক্তভোগী তথ্য সংগ্রাহকদের। তাদের দাবী স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ তাদের প্রাপ্য সন্মনীর বকেয়া ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার নানা রকম পাঁয়তারার নানা কৌশলের মাধ্যম উপস্থাপন করে যাচ্ছেন।

এদিকে বিক্ষুব্ধ তথ্য সংগ্রাহকরা তাদের বকেয়া সন্মানী আদায়ের দাবীতে আজ বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের নিকট একটি স্বারকলিপিও প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ তথ্য সংগ্রাহকরা বাড়ী ফিরে যান ।

এ ব্যাপারে মুঠোফোনে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সুজন সরকার সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন, প্রকল্পের সকল অর্থ এখন আমাদের হাতে আসেনি। কিছু অর্থ এসেছে আমরা ইতিমধ্যেই তা বিতরণের ব্যবস্থা গ্রহণ করবো এমনটাই জানান তিনি।

ব্যর্থতার মাঝেও খালেদের সাফল্যে দারুণ উৎফুল্ল অধিনায়ক সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মার্চেই দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তবে পাঁচ উইকেটের দেখা পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট। এর মাঝে লঙ্কানদের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এ পেসার। অবশেষে নিজের আক্ষেপ ঘোচালেন খালেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এসে পাঁচ উইকেটের দেখা পেলেন তিনি। আর তাই ব্যর্থতার মাঝেও খালেদের এই সাফল্যে দারুণ উৎফুল্ল অধিনায়ক সাকিব আল হাসান।

কিছুদিন আগেই খালেদ জানিয়েছিলেন তার পরিকল্পনা করে বোলিং করার কৌশল। কাকে কীভাবে আউট করতে হবে, তা আগে থেকেই চিন্তা করাকে ‘ভিজুয়ালাইজেশন’ বলে, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাজে দিয়েছিল। কিন্তু এরপর লঙ্কানদের বিপক্ষে টেস্টে কোনো উইকেট না পাওয়ায় সেই চিন্তা কাজে লাগেনি। কিন্তু গতকাল রোববার (২৬ জুন) ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেটা ঠিকই কাজে দিয়েছে।

ক্যারিবীয়দের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে ৩১.৩ ওভারে তিনটি মেডেনসহ ১০৬ রানে ৫ উইকেট শিকার করলেন এ ডানহাতি পেসার। ক্যারিয়ারে নবম টেস্টে এসে প্রথমবারের মতো এক ইনিংসে নিলেন পাঁচ উইকেট। জেডেন সিলসকে নুরুল হাসানের ক্যাচ বানিয়ে কাঙিক্ষত ফাইফারের দেখা পান খালেদ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৪০৮ রানে। ১৭৪ রানের লিড নেয় স্বাগতিকরা।

অধিনায়ক সাকিব আল হাসান দারুণ উৎফুল্ল খালেদের এই সাফল্যে। ফাইফারের নাম লেখার সঙ্গে সঙ্গে মাঠেই খালেদকে জড়িয়ে ধরেন সাকিব। ড্রেসিংরুমেও আনন্দ প্রকাশের প্রাপ্তি ছিল এটাই। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও ভূয়সী প্রশংসা করেন খালেদের।

 

সন্তান আসার সুখবর দিলেন আলিয়া

বিনোদন ডেস্কঃ বিয়ের ৪৮ দিনেই সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মা হতে চলেছেন তিনি। আজ সোমবার (২৭ জুন) সকালে সোশ্যাল মিডিয়ায় এ সুখবর দেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে ক্যাপশন দেন, শিগগিরই আমাদের সন্তান আসছে।

সোশ্যাল মিডিয়াতে খবরটি দেখার পর বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

দীর্ঘ ৫ বছর প্রেমের সম্পর্কের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন গত ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। এরপর ১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা।

বিভিন্ন সংবাদমাধ্যম আফ্রিকায় রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে এমন খবর প্রকাশ করলেও তাদেরকে দ্রুতই কাজে ফিরতে দেখা গেছে।

উল্লেখ্য, রণবীর-আলিয়ার জুটিকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর, ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন।

ডিজিটাল বাংলা নিউজডিআর /মাহমুদা ইয়াসমিন

ইমরান খানের ঘরে ‘গোপন ক্যামেরা’ বসাতে গিয়ে বাড়ির কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বাড়ির শয়নকক্ষে গোপন ক্যামেরা বসাতে গিয়ে তাঁরই বাড়ির এক কর্মী ধরা পড়েছেন। পাকিস্তানের এআরওয়াই টিভির অনলাইন একটি সূত্রের তথ্য থেকে এমনটি জানা যায়।

পিটিআই নেতা শাহবাজ গিল এআরওয়াইকে জানিয়েছেন, ইমরান খানের বানি গালার বাড়ির নিরাপত্তায় নিয়োজিত টিম ডিভাইস বসানোর চেষ্টা টের পায়। পরে তার শয়নকক্ষের একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটকের পর পুলিশে দেওয়া হয়। তিনি আরো বলেন দল বেশ কয়েকবার ইমরান খানের জীবন হুমকির মুখে বলে উল্লেখ করেছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা সরকারসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জানিয়েছি।

দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর আগে গত সপ্তাহে ইমরান খানকে হত্যা করতে গুপ্তঘাতক ভাড়া করা হয়েছে বলে সতর্ক করে।

এদিকে, একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাথে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে কোনো হুমকি সতর্কতা ছিল না। তিনি আরও বলেন যে ইমরান খানকে প্রধানমন্ত্রী থাকাকালীন একই স্তরের নিরাপত্তা এবং প্রোটোকল দেওয়া হচ্ছে।

 

নওগাঁয় পঞ্চ হোটেলের খাবার খেয়ে নারী সহ দুই জন অসুস্থ্য ! থানায় অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পঞ্চ হোটেলের খাবার খেয়ে এক নারীসহ দুইজন অসুস্থ্যের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঐ দুইজন নওগাঁ সদর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে শনিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ বিষয়ে হোটেল মালিকের কাছে জানতে চাইলে বিষয়টি ভূল স্বীকার করে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। আর পুলিশ প্রশাসন বলছেন অভিযোগের ভিত্তিতে আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার আরজি নওগাঁ লাটাপাড়া মহল্লার মৃত আবু তালেব সরদার এর ছেলে রানা সরদার(৩৫) ও তার বোন চায়না বেগম (৩৭) গত শুক্রবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় শহরের রুবির মোড়ে অবস্থিত পঞ্চ হোটেলের খাবার খান। এরপর থেকে শারিরিক ভাবে চরম অসুস্থ্যতা অনুভব করতে থাকে এবং এর এক পর্যায়ে বমি ও পাতলা পায়খান শুরু হয়। অবস্থা বেগতিক দেখে তারা নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। চিকিৎসা শেষে হোটেলে গিয়ে খাবারের সর্ম্পকে জিজ্ঞাসা করলে হোটেল মালিক মারুফ হোসেন তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করেন।

এ বিষয়ে অভিযোগকারী রানা সরদার বলেন, আমি হোটেলে গিয়ে মাছের ঝোলের তরকারি দিয়ে খাবার শুরু করে প্রথমে খানিকটা খাবার খেয়ে ফেলি। তারপর বুঝতে পারি তারকারি টক লাগছে এবং গন্ধ করছে। বিষয়টি তাদের জানালে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলে খাসির মাংসের তারকারি দেয়। খাবার শেষে বোন ও প্রসূতি স্ত্রীর জন্য দুই প্যাকেট খাবার পার্সেল করে নিয়ে আসি। এই খাবার খাওয়ার পর হতেই আমি ও আমার বোন অসুস্থ হয়ে পরি। বিষয়টি তাদের জানালে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখানো ও হুমকি প্রদান করেন। আমি এর ন্যায বিচার দাবী করছি।

চায়না বেগম বলেন, পার্সেল করা খাবারের মাছের ভর্তাতে চুল ছিল। ভাগ্য ভাল সেটা দেখে আমার প্রসূতি ভাবি খাবার খায়নি। সে যদি খাবার খেত তাহলে একটি বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারত। খাবার খাওয়ার পর বেশ কয়েকবার আমি বমি করেছি। তাৎক্ষনিক হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি বলেই এখনও সুস্থ্য আছি। আমরা এর বিচার চাই।

পঞ্চ হোটেলের ব্যাবস্থাপনা পরিচালক মারুফ হোসেন বলেন, আমি সে সময় হোটেলে ছিলাম না। খাবারে কি সমস্যা ছিল তাও বলতে পারব না । তবে বলার সঙ্গে সঙ্গে তার খাবার পরির্বতন করে দেওয়া হয়েছিল এবং ৩০পিছ মাছ সহ তরকারিটি তাৎক্ষনিক ফেলে দেওয়া হয়েছে। আর মাত্র ৭০ টাকার মাছের জন্য আপনারা এসব আজেবাজে প্রশ্ন ও বাড়াবাড়ি কেন করছেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলান জুয়েল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।

নবাবগঞ্জে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগকারীকে মামলার হুমকি দিয়ে ভুয়া সাক্ষর নেয়ার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়ন ভুমি উপ-সহকারী মোঃ নুর আলম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা  তাহার দপ্তরে ঘুষ ছাড়া কোন কাজ হয়না। তাহার দুর্নীতির কারণে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। উক্ত নুর আলমের বাড়ি উপজেলা সদরে হওয়ায় বিভিন্ন মহলের সাথে তাহার যথেষ্ট সখ্যতা রহিয়াছে। ফলে বিভিন্ন মহলকে ম্যানেজ করে তাহাদের ক্ষমতার অপব্যবহার করিয়া দিনের পর দিন তিনি দুর্নীতি করিয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ জনগণ ও নিরীহ মানুষের নিকট হইতে।

সম্প্রতি এই বিষয়ে অভিযোগ দেয়ায় ফুসে উঠেছে সেই কর্মকর্তা এবং অভিযোগকারীদের বাসায় গিয়ে তাদের প্রতেকের বাড়ি বাড়ি গিয়ে মামলার হুমকি দিয়ে ভুয়া সাক্ষর নেন তিনি আবার কিছু মানুষ সাক্ষর দিতে না চাইলে জোর করে ও মামলার হুমকি ধামকি দিয়ে সাক্ষর নেন তাদের কাছ থেকে।

এলাকাবাসী জানান, নুর আলম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা দুর্নীতি করে সে প্রচুর টাকার মালিক হয়েছে এবং বিপুল পরিমানে নামে বেনামে জমি ক্রয় করছে। যাহা সুষ্ঠু তদন্ত করলে প্রমান পাওয়া যাবে। এবং আমরা যে সবাই  অভিযোগ দিয়েছি তাই সে আমাদের সকলের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দামকি দিয়ে আসছে  এবং মামলার ভয় দেখিয়ে ভুয়া সাক্ষর ও নিচ্ছে। আমরা চাই বিষয় টি তদন্ত করে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হোক।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

ফুলবাড়ীর কুরুষা ফেরুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ (২০১০ইং) বিদ্যাপীঠ কুরুষা ফেরুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় মাঠে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হাসেন আলী।

এসময়  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন লুলু, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোছাঃ শাহিনা ফেরদৌস, নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা খন্দকার, ৮ নং কুরুষা ফেরুষা ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মহসীন আলী, রেজাউল ইসলাম সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে আলোচন মিষ্টি বিতরণ ও বন্যার্তদের জন্য দোয়া

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ এবং বন্যার্তদের জন্য দোয়া মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন(বি.এস.কে.এস) রেজিঃ নং-কু-৭৮৮/০৭ মৌলভীবাজার জেলা কমিটি। ২৫ জুন শনিবার বিকাল সাড়ে ৪টার সময়,দিল্লী রেস্টুরেন্ট মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা সংগঠনের সিনিয়র সহ সভাপতি মশাহিদ আহমদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খালেদ চৌধুরী হেড অব নিউজ চ্যানেল এস ইউকে মৌলভীবাজার ও সভাপতি সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আ.স.ম ছালেহ সোহেল বিশিষ্ট নাট্যকার ও সভাপতি পরিবেশ বাদী সংগঠন বাপা, তাওহীদ ইসলাম সভাপতি এবি ওয়েলফেয়ার সহ বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন বি.এস.কে.এস এর মধ্যে থেকে মোঃজোসেফ আলী চৌধুরীসহ সভাপতি, অঞ্চন প্রসাদ রায় চৌধুরীসহ সাধারণ সম্পাদক, চিনু রঞ্জন তালুকদার সাংগঠনিক সম্পাদক, জাহেদুর ইসলাম পাপ্পু দপ্তর সম্পাদক, শাহ ফজলুর রহমান অর্থ সম্পাদক, জ্যাতিময় চক্রবর্তী লিটন, মো:রাসেদ আহমদ, নাসরিন প্রিয়া সদস্য বি.এস.কে.এস। এছাড়া উপস্থিত ছিলেন জ্যোতিময় দাশ, মাসুদ আলম চয়ন, কামরুল আহমদ জীবন, জায়েদ খান, আবু তালেব চৌধুরী প্রমুখ।

আলোচনা  শেষে বন্যার্তদের সহ দেশবাসীর জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন মাও শাহ শরীফ আহমদ। বক্তারা বক্তব্যে বলেন পদ্মা সেতু শুভ উদ্বোধন বাংলাদেশর ইতিহাস সৃষ্টি কারি একটি অধ্যায় যার সাক্ষী হিসেবে আজ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা কমিটি একটি অংশের অধিকারী হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে ও হবে এই সংগঠন, এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক সহ অন্যদের পাশে সব সময় এই সংগঠন আছে ও থাকবে বলে নেতৃবৃন্দ বক্তব্যে প্রকাশ করেন।