চাপের মুখে পরে অবশেষে বিয়েই করতে হলো প্রেমিক প্রাণীসম্পদ কর্মকর্তাকে

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে প্রেমিকার চাপের মূখে বিয়েই করতে হয়েছে প্রেমিক প্রাণী সম্পদ অফিসের ভেটেরেনারী সার্জন ডাঃ শফিউল ইসলামকে। রবিবার ৮ মে বিকালে উপজেলা পরিষদে তাদের বিয়ে রেজিষ্ট্রী সম্পন্ন করা হয়। এ সময় সরকারী কর্মকর্তা পুলিশ জন প্রতিনিধি প্রেমিক ও প্রেমিকার স্বজন সহ নানা শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা চলছে। জানা যায়, ভেটেরেনারী সার্জন ডাঃ শফিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার দাউদপুর অফিসে চাকুরী করাকালীন ওই এলাকার এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলেন। প্রায় ৩ বছরের বেশি সময় ধরে তাদের সম্পর্ক চলে। এমতাবস্থায় ডাঃ শফিউল ইসলামের পদোন্নতি জনিত কারণে অন্যত্র বদলি হয়। রবিবার ডাঃ শফিউল ইসলাম দাউদপুর থেকে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার প্রাক্কালে প্রেমিকা ও স্থানীয়দের বাধার মুখে পড়েন।

এমন অবস্থায় নবাবগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর উপজেলা পরিষদে আলাপ আলোচনার পর বিয়ের সিদ্ধান্ত হয় এবং সেখানেই তাদের বিয়ে রেজিষ্ট্রী সম্পন্ন করা হয়।

 বিষয়টি নিয়ে ডাঃ শফিউল ইসলামের সাথে মন্তব্যের জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন পেয়েই ফোন কল কেটে দেন।

উল্লেখ্য ডাঃ শফিউল ইসলামের বাড়ী রংপুরের মিঠাপুকুর উপজেলা এলাকায় বলে জানা গেছে।

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রতি বছর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনে গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠককে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রদান করেছেন । আজ বুধবার (১১ মে) সরকারি বাসভবন গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রতি বছর দেওয়ার নির্দেশ দেন তিনি।

দেশের ৮৫ গুণী ক্রীড়া ব্যক্তিত্ব পেলেন জাতীয় ক্রীড়া পুরস্কার। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গত ৮ বছরে ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত এ ৮৫ জন ক্রীড়া ব্যক্তিত্বকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুরস্কার হিসেবে প্রত্যেকে একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সনদপত্র পেয়েছেন।

সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতি বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রতি বছরেই দিয়ে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে এ বিষয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। সেখানে তিনি নারী খেলোয়াড়দের আরও সুযোগ দেওয়ার কথাও বলেন।

এদিকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে খেলাধুলার উন্নয়নের ওপর একটি ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রসঙ্গত, জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০১৩ সালের জন্য ৪৯টি, ২০১৪ সালের জন্য ৫৩টি, ২০১৫ সালের জন্য ৩০টি, ২০১৬ সালের জন্য ৩৩টি, ২০১৭ সালের জন্য ৩৯টি এবং ২০১৮ সালের জন্য ৫৮টি, ২০১৯ ও ২০২০ সালের জন্য ৭৮টিসহ মোট ৩৪০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আবেদন পত্র জমা দেন। সেখান থেকেই তথ্য যাচাই বাছাইয়ের জন্য মন্ত্রণালয় মোট ৩টি কমিটি গঠন করে। যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে তারা। তালিকাটি জাতীয় বাছাই কমিটির কাছে পাঠানো হয়।

জাতীয় বাছাই কমিটি ২০১৩ সালের জন্য ১১ জন, ২০১৪ সালের জন্য ১০ জন, ২০১৫ সালের জন্য ১১ জন, ২০১৬ সালের জন্য ১৩ জন, ২০১৭ সালের জন্য ১১ জন, ২০১৮ সালের জন্য ১০ জন, ২০১৯ সালের জন্য ১১ জন এবং ২০২০ সালের জন্য ৮ জনসহ সর্বমোট ৮৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়ার সুপারিশ করে।

 

রাজনীতি কোন পথে

বি এন পি ভেঙ্গে যাচ্ছে কথাটি এখন আর গুজব নেই। গনমাধ্যমেই তৃনমূল বি এন পি গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বি এন পি’র জন্য সংবাদটি সূখকর নয়। ইতিমধ্যে দল ভাঙ্গনের আলামতও শুরু হয়ে গেছে। অনেক ত্যগী নেতা স্থান পায়নি নেতৃত্বে। কেউ কেউ বহিষ্কারও হয়েছেন দল থেকে। এই নেতাদের ক্ষোভ পুঞ্জিভুত হলে নতুন দল গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবেনা। এমনটি হলে বি এন পি দুর্বল হওয়া ছাড়াও অস্তিত্ব সঙ্কট শুরু হবে। নতুন দল গঠনে যাদের নাম উঠে এসেছে (যদি হয়) তারা নির্বাচনে যাওয়ার পক্ষে। তাহলে বি এন পি যে নির্বাচনে না যাওয়ার ঘোষনা দিয়েছে তার কোন গুরত্ব থাকবেনা। সরকার তখন এই নতুন দলকেই বি এন পি’র অংশগ্রহন বলে চালিয়ে দিবে। প্রয়োজনে ছাড় দিয়ে হলেও নির্বাচনকে অংশগ্রহনমূলক প্রমান করবে। তারেক জিয়ার বি এন পি অংশ না নিলেও নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা। এটাই হবে বি এন পি’র জন্য সবচাইতে বড় পরাজয়।

আরও একটি প্রক্রিয়া চলছে দেশের রাজনীতিতে। জাতীয় পার্টি ১৪ দলের অংশিদার হয়ে বিরোধী দলের আসনে। এখন তারা একক ভাবে নির্বাচন করতে চায়। এখানেও মতভেদ আছে। জাতীয় পার্টি জি এম কাদেরের একক নিয়ন্ত্রনে নেই। জাতীয় পার্টি বি এন পি’র বিদ্রোহী নেতাদের দলে টেনতে চাইবে। সফল হলে বিভক্ত বি এন পি’র সঙ্গে আঁতাত করে তাদের অবস্থান দৃঢ় করতে চাইবে। সে ক্ষেত্রে মূল বি এন পি নিঃসঙ্গ হয়ে পরবে। আওয়ামী লীগেও বিরোধ রয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হবে সবচাইতে বেশী। সরকারী দলের নেতৃত্ব পেতে এখন থেকেই তোড়জোড় চলছে সবখানে। এই দলেও বহু বিতর্কিত স্বাধীনতা বিরোধীরা ঢুকে পরেছে। ত্যাগী কর্মীরা স্থান পায়নি আওয়ামী লীগেও। আওয়ামী লীগ বি এন পি কিংবা জাতীয় পার্টিকে প্রতিদ্বন্দি মনে করছেনা। আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্ধী হবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

১৩ বছর ক্ষমতায় থাকায় দলের ব্যপ্তি এখন অনেক বড়। সকলেই এম পি হতে ইচ্ছুক। দলের নমিনেশন না পেলে দলের নেতারাই অবস্থান নিবে দলের বিপক্ষে। নেতারা চেষ্টা করেও দলের এই বিভেদ মিটাতে পারবেনা। বিষয়টি এখন কেন্দ্রিয় নেতারাও জানেন। যেকারনে আওয়ামী লীগ এখন থেকেই দল গঠনের উদ্যোগ নিয়েছে। জাতীয় পার্টি সরকারী দলের বিদ্রোহীদের কাছে টানতে চাইবে। সরকার গঠন সম্ভব না হলেও বিরোধী দলের আসনটিকে ধরে রাখতে চাইবে জাতীয় পার্টি। তৃতীয় কোন রাজনৈতিক শক্তি গঠনের সম্ভাবনা এই মূহুর্তে নেই। দলছুট নেতা আর স্বতন্ত্র প্রর্থীদের দলে টেনে জাতীয় পার্টি শক্তি বৃদ্ধি করতে চাইবে। বি এন পি যতই শক্ত কথা বলুক দলটির সাংগঠিনিক অবস্থান এখন নড়বড়ে। তার উপর যদি দল ভেঙ্গে যায় তাহলে রাজনীতিতে বি এন পি নিঃসঙ্গ হয়ে পরবে। সরকার বি এন পি’র অবস্থান টের পেয়ে তাদেরকে গুরত্ব দিচ্ছেনা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কেউ কেউ জয়ীও হবে। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এই স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগে স্থান পাবে। এই সুযোগটি আওয়ামী লীগ হাতে রাখবে। আর যদি আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যায় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান হবে আ স ম রবের মত। তবে বর্তমানে সরকার যে অবস্থানে রয়েছে কোন ভুল না করলে অন্য কোন দলের সরকার গঠনের সম্ভাবনা প্রায় আসম্ভব। বি এন পি কিংবা জাতীয় পার্টি সব দলই বিরোধী দলের আসনটি নিশ্চিত করতে চায়।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

শেরপুরে পুলিশ সদস্য নিহতের ঘাতক বাস চালককে গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুরে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক মো. রহিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত রবিবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঐ বাস চালককে গ্রেপ্তার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর ৪টায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত তিন পুলিশ সদস্য টহলরত ডিউটির কাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ করেই সিলেটগামী (ঢাকা মেট্টো-ব: ১২-০৫৯৯) এ সালাম ট্রাভেলস নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঐ তিন পুলিশ সদস্যদের চাপা দিয়ে মুক্তিযোদ্ধা চত্ত্বররের নিরাপত্তা বেস্টনি ভেঙে বাসটি উল্টে যায়। তাৎক্ষণিক বাস চালক কৌশলে পালিয়ে যায়। এসময় শেরপুর হাইওয়ে থানা পুলিশ আহত পুলিশ সদস্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওএমজি হাসপাতালে প্রেরণ করেন।

এতে রাগীব আলী রানা (২৩) নামে এক পুলিশ সদস্য রাস্তায় নিহতের খবর পাওয়া যায়। এবং কামরানুর রহমমান (২৪) ও আনিস আহমেদ (২৮) দুই পুলিশ সদস্য গুরুতর আহতের ঘটনা ঘটে। বর্তমানে আহতরা সিলেট ওএমজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫ ও ১০৫ ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সাথে যোগাযোগ করলে প্রতিবেদককে মোবাইল ফোনে মো. রহিম উদ্দিন (৫৫) নামে ঐ বাস চালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

‘অ্যাভাটার টু’-এর টিজার দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা

বিনোদন ডেস্কঃ হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের বৈজ্ঞানিক কল্প-কাহিনিভিত্তিক ব্লকবাস্টার সিনেমা অ্যাভাটার নিউজিল্যান্ডভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট স্টুডিও ‘ওয়েটা ডিজিটাল’-এ নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০৯ সালে। দীর্ঘ ১৩ বছর পর আগামী ডিসেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে অ্যাভাটার সিরিজের দ্বিতীয় ছবি ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজারে অভিভূত দর্শক।

গত ২৭শে এপ্রিল সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন অ্যাভাটারের প্রথম কিস্তির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সেখানে দেখা যায় সিনেমা টাইটেল। এরপর ৯ই মে সোমবার রাতে সবার জন্য প্রকাশ করা হলো সিনেমাটির প্রথম ট্রিজার। টিজারটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। যা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অ্যাভাটারের ভেরিফাইড ফেসবুকে ট্রিজার প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

১ মিনিট ৩৮ সেকেন্ড এর টিজারে চমক দিয়েছেন পরিচালক। দেখা মিলেছে সেই জেক, নেয়তিরি ও তাদের সংসার। এবারের পর্বে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এর নায়িকা। এছাড়াও থাকছেন স্টিফেন ল্যাং, সিগার্নি ওয়েভার ও ভিন ডিজেলের মতো তারকারা। সাগর ড্রাগন দেখতে কেমন তাও দেখিয়েছেন এই নির্মাতা। পুরো টিজারটিতে কথা রাখা হয়েছে একটি আর সেটি হলো, ‘আমি একটা কথাই জানি, আমরা যেখানেই যাই, এই পরিবারটিই আমাদের দুর্গ।’ ধারণা করা হচ্ছে, পরিবারকে বেশ গুরুত্ব দেয়া হবে এবারের পর্বে। এ ছাড়া সিনেমার নাম এবং টিজার দেখে এও ধারণা করা হচ্ছে যে এবারের পর্বের গল্প সাজানো হয়েছে পানি ও তার ভেতরে থাকা জীবনশক্তি নিয়ে।

সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী ১৪ ডিসেম্বর, আর ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটি চলবে উত্তর আমেরিকায়। এখন থেকেই পুরোদমে ছবির প্রচার শুরু করে দিয়েছেন নির্মাতারা। তবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন থ্রি-ডি, আইম্যাক্স এবং ফোর-কে থিয়েটারেই নতুন ‘অ্যাভাটার : ২’ দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা।

উল্লেখ্য, অ্যাভাটার ছবির আরও তিনটি সিক্যুয়েল আসবে যথাক্রমে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে।

 

রাণীশংকৈলে ২৬ তম ঐতিহাসিক ১০ দিনব্যাপী বৈশাখি মেলা শুরু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে গত সোমবার (৯ মে) ১০ দিন ব্যাপি ২৬ তম ঐতিহাসিক বৈশাখী মেলা শুরু হয়েছে। এদিন রাত সাড়ে ৯টায় বৈশাখ উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে ইউএনও প্রতিনিধি হিসেবে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও মেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক  ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব  প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক  আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আবু তাহের, সাবেক ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল, প্রেসক্লাব (পুরাতন) আহয়াবায়ক কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। এবার মেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে। মেলায় আগের মতো গান, কবিতা, নৃত্য, নাটক, কবিগান, ধামের গান, গম্ভীরা গান, যাত্রাপালা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন। আজ বুধবার (১১ মে) পেশাগত দায়িত্ব পালনকালে তাকে ইসরায়েলি বাহিনী মাথায় গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থাস্থ্য মন্ত্রণালয় ও আল-জাজিরার সাংবাদিকেদের মাধ্যমে জানা যায়, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের অভিযানের খবর সংগ্রহ করছিলেন শিরীন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, শিরিনের মৃত্যুর সময়কার পরিস্থিতি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মাথায় গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন, আমরা এখন যা জানি তা হলো ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। শিরিন আবু আকলেহ জেনিনে সংঘটিত ঘটনাগুলো বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শহরে ইসরায়েলি অভিযানের খবর কভার করছিলেন।

কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, আবু আকলেহ একজন খুব ভালো সাংবাদিক ছিলেন। সবাই তাকে খুব সম্মান করতেন। তিনি ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার সঙ্গে কাজ করছেন। এই হত্যাকাণ্ড তার সহকর্মীদের জন্য ভীষণ কষ্টের।

এদিকে খ্যাতিমান এই ফিলিস্তিনি নারী সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহতের খবরে ফিলিস্তিনে এবং বিদেশে অনেকেই  সোশ্যাল মিডিয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

ভুরুঙ্গামারীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্ত্রীর সাথে অভিমান করে ফরিদ মিয়া (২৯) নামের এক যুবক ইদুর মারা বিষ ও কীটনাশক পানে আত্মহত্যা করেছে। নিহত ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগভান্ডার গ্রামের আশরাফ আলীর ছেলে। তার ৮ বছর, ৫ বছর ও দেড় বছরের তিনটি শিশু সন্তান রয়েছে।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, অভাবের সংসারে ফরিদ মিয়ার স্ত্রী ববিতা বেগমের সাথে প্রায় বিভিন্ন বিষয়ে ঝগড়া লাগতো। গত ঈদের দুইদিন আগে স্ত্রীর সাথে ঝগড়া লাগে পরে অভিমান করে বাড়ি থেকে ঢাকা চলে যান ফরিদ।

গত সোমবার দুপুরে সে ঢাকা থেকে বাড়িতে আসে। বিকেলে পুনরায় স্ত্রীর সাথে কেনা কাটা নিয়ে ঝগড়া লাগে। এক পর্যায় রাত সাড়ে নয়টার দিকে ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকা ইদুর মারা দুটি বড়ি ও এক বোতল কীটনাশক পান করে। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনিত হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্ররণ করেন।

সেখানেও অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (১০ মে) ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মিয়ার মৃত্যু হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রেমিকের ধাক্কায় বিদ্যুতের তারে দগ্ধ প্রেমিকার আরেক বোন নিখোঁজ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রেমের শুরু মোবাইল ফোনে । তারপর দেখা করার সিদ্ধান্ত । প্রেমিকের পাঠানো সিএনজি অটোরিকশায় চড়ে দেখা করতে আসে কিশোরী প্রেমিকাসহ তার বোন। সেখানেই ঘটে দুর্ঘটনা। কথা বলতে বলতে শুরু হয় কথাকাটাকাটি,  একপর্যায়ে ঘটনাস্থল টিলার ওপর থেকে প্রেমিকসহ অন্য সঙ্গীরা তাকে বিদ্যুৎ লাইনের ওপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তার সঙ্গে থাকা আপন বোনসহ অন্য সঙ্গীরা পালিয়ে যায়। এ সময় বৈদ্যুতিক তারে ঝলসে যায় তার শরীর। মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কিশোরী প্রেমিকাকে।

৭ মে (শনিবার) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, জুড়ী উপজেলার রানীমোড়া রসুলপুর নামক গ্রামের বাসিন্দা জামাল মিয়ার মেয়ে শিপা বেগম (১৫) এর সঙ্গে মোবাইল ফোনে প্রেম হয় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা জীবন নামে এক ছেলের। বাস্তবে এ নামের কোনো ছেলের সন্ধান মেলেনি। সেই সুবাদে প্রেমিক দেখা করতে একটি সিএনজি অটোরিকশা পাঠায় প্রেমিকাকে আনতে। প্রেমিকের পাঠানো সিএনজি অটোরিকশায় চড়ে রিপা আক্তার তানজিনা নামের আপন বোনকে নিয়ে প্রেমিকের সাথে দেখা করতে আসে শিপা। দেখা ও কথার একপর্যায়ে ঝগড়া বাধে উভয়ের মধ্যে।

তারা আরো জানায়, একপর্যায়ে জয়চন্ডী ইউনিয়নর ভূমি অফিসের পেছন দিয়ে প্রবাহিত পল্লী বিদুতের ১১ কেভি লাইনের ওপর প্রেমিকা শিপা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় প্রেমিকসহ অন্য সঙ্গীরা। এতে বিকট শব্দে বিদ্যুৎ লাইনে শব্দ হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এবং শিপার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এ সময় ওই এলাকার সড়কে মার্বেল খেলছিলে কয়েকটি শিশু। ঘটনা দেখে শিশুদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। এ সময় স্থানীয়রা আহত শিপা বেগমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রমিকসহ  শিপা বেগমকে আনতে যাওয়া সিএনজি অটোরিকশা, তার আপন বোন রিপা আক্তার তানজিনা। হাসপাতাল কর্তৃপক্ষ আহত শিপা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন।

কুলাউড়া থানার এসআই মহসিন খবর পেয়ে কুলাউড়া হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, শিপার দেওয়া মোবাইল নম্বর অনুসারে তার মা ও মামাকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার ৫ ঘণ্টা পর রাত ৮টার দিকে মেয়েটির বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা থানায় আসে।

এ সময় শিপার স্বজনরা পুলিশকে জানায়, তাদের দুই মেয়ে শিপা (১৫) ও রিপা (১৩) একসঙ্গে বাড়ি থেকে বের হয়েছে। তাদের এক মেয়ে হাসপাতালে আর অন্য মেয়ে নিখোঁজ রয়েছে।

নিলামে ওয়ারহোলের বিখ্যাত ‘মেরিলিন’ সিল্ক-স্ক্রিন ১ কোটি ৯৫ লাখ ডলারে বিক্রি

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল সোমবার সুইস আর্ট ডিলার থমাস এবং ডরিস আম্মানের সংগ্রহে রাখা পপ শিল্পী অ্যান্ডি ওয়ারহোলের বিখ্যাত ১৯৬৪ সালের সিল্ক-স্ক্রিন মেরিলিন মনরোর চিত্রকর্মটি নিউইয়র্কের একটি নিলামে ক্রিস্টি’স দ্বারা ১ কোটি ৯৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। ১৯৬২ সালে অভিনেত্রীর মৃত্যুর পর “শট সেজ ব্লু মেরিলিন” ওয়ারহোলের চিত্রকর্মগুলির সিরিজের মধ্যে অন্যতম যা পপ শিল্পের সেরা পরিচিত অংশগুলির মধ্যে একটি হয়ে উঠে।

এর আগে, ২০১৭  সালে জিন-মিশেল বাসকিয়েটের ১৯৮২ সালের চিত্রকর্মটি ১ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়।

“শট সেজ ব্লু মেরিলিন’ হল আমেরিকান পপ শিল্পের একটি অনন্য নিদর্শন। এই পেইন্টিংটি ১৯৫৩ সালের চলচ্চিত্র “নায়াগ্রা” থেকে মনরোর একটি প্রচারমূলক ছবির উপর নির্মিত হয়েছে, যা তার চোখ, চুল এবং ঠোঁটে উজ্জ্বল রঙ দিয়ে প্রদর্শিত হয়েছে। মনরো ছিলেন হলিউডের অন্যতম বিখ্যাত তারকা। তিনি ১৯৬২ সালের ৪ই আগস্ট লস অ্যাঞ্জেলেসে মারা যান। আর ওয়ারহোল মারা যান ১৯৮৭ সালে।