লেবার পার্টি থেকে দ্বিতীয় বারের মতো বিজয়ী পুষ্পিতা গুপ্তা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ তথা মৌলভীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্তা, যুক্তরাজ্য লেবার পার্টি লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের সেভেন কিংস ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো নির্বাচনে অংশ গ্ৰহন করে বিশাল ব্যবধানে নির্বাচিত হয়। ৫ মে যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত শুরু হয়।

শনিবার (৭ মে) প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমির হামিদ ভোট পান ৫১৫ , পুষ্পিতা গুপ্তা ১৭০৭ ভোট পেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে নির্বাচিত হোন। কাউন্সিলর পদে নির্বাচনে অংশ গ্ৰহনের সর্বচ্চ ভোট পান পুষ্পিতা গুপ্তা।

এ তথ্য নিশ্চিত করতে যোগাযোগ করলে তিনি পুষ্পিতা গুপ্তা নিজে সত্যতা স্বীকার করেন।

মৌলভীবাজারবাসী জানিয়েছেন, পুষ্পিতা গুপ্তা যুক্তরাজ্যের সেকুলার বাংলাদেশ মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি। ৫ই মে এই নির্বাচন অনুষ্ঠিত শুরু হয়। মানুষের অধিকার আদায়ের জন্য তাঁর সকল আন্দোলন এবং কর্মকান্ডের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে মানবতার জয় গান। সারা বিশ্বে তাঁর আর্দশ ছড়িয়ে পড়ুক।

প্রবাসে থেকে দেশের অসহায় মানুষের প্রতি তিনি দেখিয়েছেন অসীম মমতা। মহামারী কোভিড-১৯ কালে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছন। সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান, অসহায় মানুষের মাঝে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। প্রচারবিমুখ হয়ে তিনি নীরবে কাজ করে যাচ্ছেন যা উদাহরণ হয়ে থাকবে। করোনা মহামারির আতঙ্ক উপেক্ষা করে নিজে রান্না করে সেখানকার বিভিন্ন হসপিটালের ডাক্তার, নার্সদেরকে খাদ্য সহায়তা করেছেন যা অত্যন্ত প্রশংসনীয়।

আমরা আশাবাদী ছিলাম তিনি জয় লাভ করবেন। আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল উপজেলার পক্ষ থেকে প্রিয় দিদি পুষ্পিতা গুপ্তার দীর্ঘায়ু কামনাসহ আগামী দিন গুলো মানবতার সেবা করে যাওয়ার শক্তি সামর্থ্য অটুট থাকার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি এবং সেই সাথে সকলের সহযোগিতা ও সহমর্মিতা কামনা। অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো পুষ্পিতা গুপ্তার জন্য।

বড়লেখায় জমিজমার বিরোধে চার সহোদরসহ ৮জন আহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জমি-জমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে ৪ সহোদরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয়পক্ষের পক্ষের ৮ জন আহত হয়। এছাড়া আহতদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গেল শুক্রবার (৬ মে) সকালে উপজেলার সুনামপুর গ্রামের দুদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় ঘটনাটি ঘটেছে। হামলার ঘটনায় আহত সহোদরদের বাবা রাসেন্দ্র দাস প্রতিপক্ষের ৯ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

আহত সহোদররা হচ্ছেন- সুনামপুর গ্রামের রসেন্দ্র দাসের চার ছেলে বিমল চন্দ্র দাস (২১), নকুল চন্দ্র দাস (২৬), শিবুল দাস (২৪) ও ময়না দাস (২৮)।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেন্দ্র দাসের সাথে একই গ্রামের নুর উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। বাড়ির সামনে রাস্তার পাশে নুর উদ্দিনের একটি মুদির দোকান রয়েছে। শুক্রবার সকালে রাসেন্দ্র দাসের ছেলে বিমল চন্দ্র দাস দোকানের সামনে আসা মাত্র নুর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন বিমলকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত দা দিয়ে মাথায় কোপ দিয়ে হামলা চালায়। তার চিৎকারে বিমলের ভাই নকুল চন্দ্র দাস, শিবুল চন্দ্র দাস ও ময়না চন্দ্র দাস ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে নুর উদ্দিন, তার ছেলে দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন তাদের সঙ্গীরা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে চার সহোদরসহ উভয় পক্ষের ৮ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় আহতদের বাবা রাসেন্দ্র চন্দ্র দাস ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

দক্ষিণ এশিয়ায় করোনা মোকাবিলায় শীর্ষে বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ বিশ্বে করোনা পরিস্থিতি মোকাবিলায় যে দেশগুলো সবচেয়ে ভালো করছে সম্প্রতি তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া প্রকাশিত ‘নিকেই কোভিড-নাইন্টিন রিকোভারি সূচক’-এ এই চিত্র উঠে এসেছে।

প্রকাশিত সূচকে বিশ্বের ১২১টি দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কাতার। এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা। তারপরেই বাংলাদেশের অবস্থান। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে নেপালের অবস্থান ষষ্ঠ ও ভারতের অবস্থান ৭০তম।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবস্থাপনা, টিকাদান এবং এই মহামারি মোকাবিলায় সামাজিক তৎপরতার ওপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করা হয়। এসব বিষয় বিবেচনায় ৮০ পয়েন্ট নিয়ে সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে রয়েছে নেপাল।

কিউবার হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্কঃ কিউবার রাজধানী হাভানার পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ শনিবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বিবিসি’র ওই প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দেশটির ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোটেলটি কিউবা সরকারের পুরোনো কংগ্রেস ভবনের বিপরীতে অবস্থিত। হোটেলটির বাহিরে থেমে থাকা একটি গ্যাস ট্যাংকার হঠাৎ জ্বলে ওঠে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আর পাঁচ তলা বিশিষ্ট বিলাসবহুল সারাতোগা হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এ সংকট কাটিয়ে আগামী ৪ দিনের মাথায় এটি পুনরায় চালু করার কথা ছিল। এ বিস্ফোরণের ফলে আপাত হোটেলটি চালু করা যাচ্ছে না বলেই ধরা হচ্ছে। কারণ বিস্ফোরণের ফলে এর বাইরের দেয়ালের বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়েছে।

এদিকে, ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বিস্ফোরণের পরপরই নিরাপত্তার খাতিরে হাভানার ঐতিহাসিক ভবনগুলো ঘিরে ফেলেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কিউবার প্রেসিডেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশু রয়েছে।

উল্লেখ্য, এর আগে স্থানীয় সময় শুক্রবার (৬ মে) বিকেলে একাধিক টুইট বার্তায় প্রেসিডেন্সি জানিয়েছে যে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে হোটেলের গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

নওগাঁ’র পতিসর কাচাড়ী বাড়ি চত্বরে বিশ্ব কবির ১৬১তম জন্মোৎসব

নওগাঁ জেলা প্রতিনিধি : আগামীকাল ২৫শে বৈশাখ ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রনালয় গৃহিত কর্মসূচীর সাথে সমন্বয় করে নওগাঁ’র আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচাড়ীবাড়ি চত্বরে দিনব্যপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। গৃহিত কর্মসূচী সমূহ বাস্তবায়নে জেলা প্রশাসন ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানিয়েছেন রবীন্দ্র স্মৃতি বিজড়িত নওগাঁ’র পতিসর কাচাড়ী বাড়ি চত্বরে অবস্থিত দেবেন্দ্র মঞ্চে রবিবার সকাল ১০টায় অনুষ্ঠান মালা শুরু হবে। সকাল ১০টা থেকে স্মারক আলোচনাঅনুষ্ঠান শুরু হবে। রবীন্দ্র জন্মোৎসবের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মানবতার সংকট ও রবীন্দ্রনাথ”।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুজ্জামান সরকার, নওগঁ-৪ (মান্দা ) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক, নওগাঁ-৫ ( নওগাঁ সদর )আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল (জন), নওগাঁ-৬( আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন (হেলাল), সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নওগাঁ’র পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মালেক এবং জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু।

এ অনুষ্ঠানে সন্মানীত আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করবেন রবীন্দ্র বিশেষজ্ঞ রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. পি এম সফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. আলী রেজা আব্দুল মজিদ এবং নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

আয়োজনের দ্বিতীয় পর্বে বিকেল আড়াইটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে পর্যায়ক্রমে আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমী, রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমী এবং সবশেষে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এদিকে জেলা প্রশাসকের নির্দেশনায় অনুষ্ঠান প্রস্তুতি মূলক কাজ শনিবার সকালে পতিসর কাচারী বাড়ি দেবেন্দ্র মঞ্চ পরিদর্শন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা (ভাপপ্রাপ্ত )প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মেহেদি হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম ফারুখ বখত, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার মোঃ গোলজার হোসেন প্রমুখ।

মৌলভীবাজারে পর্যটকদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরা’কে নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ অভিযান পরিচালনা করছে মৌলভীবাজার জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিষয়টি মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন।

এছাড়াও পর্যটন শহর খ্যাত মৌলভীবাজার জেলায় বিভিন্ন দর্শনীয় স্থানে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভীড় লক্ষ্যে করা গেছে। জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সাথে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে জেলা পুলিশ।

মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নেতৃত্বে সার্বিক তদারকি করছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে আদিবাসী নারীকে যৌন নির্যাতনের অভিযোগ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেনের (৪৫) বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে (২৫) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই গৃহবধূ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন।

যৌন হয়রানির শিকার ওই গৃহবধূ বলেন, তার স্বামী ভ্যানচালক। তাদের কোনো জমি নেই। বন বিভাগের জমিতে তারা একটি ঘর করে থাকতেন। কিছুদিন আগে বন বিভাগ তাদের সেই ঘরটি ভেঙে দেয়। সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসেন। তাদের সমস্যার কথা জানতে পেরে উপজেলা পরিষদের নৈশপ্রহরী বেলাল হোসেন তাদের প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সখ্যতা গড়ে তোলেন।

তিনি আরও বলেন, ঈদের দিন বিকেলে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলাল সেখানে যান। এসময় তাকে জাপটে ধরে যৌন হয়রানি করেন। ওই গৃহবধূ চিৎকার দিলে বেলাল পালিয়ে যান।

ওই গৃহবধূর স্বামী জানান, তারা ঈদের দিন সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোমের কাছে অভিযোগ দিয়েছেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম বলেন, অভিযোগ পেয়েছি। আমি তাকে এরইমধ্যে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। সে অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৭ মাসের কারাদণ্ড প্রাপ্ত শাহানুর মিয়া নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ মে ) মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কুলাউড়ার শাহানুর উপজেলার গাজিপুর এলাকার মৃত নূর মিয়ার ছেলে।

বিষয়টি প্রতিবেদক’কে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন বিনয় ভূষন রায়। তিনি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শেরপুরে এক অভিযান পরিচালনা করে।

এ সময় সিআর-২২/১১ (বন) এর ৭ মাসের সশ্রম কারাদণ্ডসহ ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহানুরকে শেরপুর বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, শাহানুর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের পর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের নির্মম হামলার শিকার হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের নির্মম হামলার শিকার হয়ে সৌরভ ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ মে) রাতে জেলা শহরের বড়মাঠ সংলগ্ন কবির ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত সৌরভ আমানতুল্লাহ ইসলামি একাডেমীর ১০ম শ্রেণির ছাত্র। এবং শহরের হাজিপাড়া আদর্শ কলোনির শরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে ঘুরাঘুরি করতে মাঠে ছেলে মেয়েরা আসেন। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কিশোর বয়সী কিছু ছেলেদের চিল্লা-চেঁচামেচি শুনতে পেয়ে লোকজন এগিয়ে যায়। পরে একজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় আহত সৌরভ জানান,আমি সন্ধার দিকে শহরের দিকে ঘুরতে বের হই। চিপস কিনার জন্য  কবির ডাক্তারের বাসার পাশে দোকানে যাচ্ছিলাম হঠাৎ করে পিছন থেকে ৪-৫ জন এসে আমাকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে  এবং একজন ধারালো খুর দিয়ে আমার পিছনে টান দিয়ে পালিয়ে যায়। তাদের কাউকে আমি চিনতে পারিনি।আমি মাটিতে শুয়ে পড়লে  আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।

আহত সৌরভের বড় ভাই সজিব বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোনো ঝামেলা ছিলো না। তবে যতটুকু জেনেছি তার বন্ধুদের সাথে প্রতিপক্ষ কিশোর গ্যাং’র পূর্বের বিবাদ ছিলো। সেই জের ধরেই আমার ভাইয়ের ওপরে হামলা করেছে।

সৌরভের পিতা শরিফুল ইসলাম বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ শুনতে পাই আমার ছেলেকে কে বা কারা মেরেছে। এবং আহত হয়ে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সাথে সাথে সদর হাসপাতালে এসে দেখি আমার ছেলের শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ ও পিঠে ১৩ টির মতো সেলায় করা হয়েছে।

তিনি আরো জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এসব উচ্ছৃঙ্খল বখাটে ছেলেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

দিনে দিনে শহরে বেড়ে চলা কিশোর গ্যাং রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে জানার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত: কিশোর অপরাধ বর্তমানে একটি সামাজিক সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে। এবং দিন দিন এদের দৌরাত্ম্য বেড়েই চলছে। আজকাল মোবাইল ফোন, ইন্টারনেট ও আকাশ সংস্কৃতির প্রভাবে অনেক কিশোর-কিশোরীই বিপথগামী হচ্ছে। এসব বখাটে বা কিশোর অপরাধীর হাতে দেশের স্কুল-কলেজগামী কিশোরী-কিশোরীরা হরহামেশাই লাঞ্ছিত, অপমানিত ও যৌন হয়রানির শিকার হচ্ছে।

শিশুরা অসৎ সঙ্গ বর্জনসহ যে কোনো ধরনের লোভ-লালসা, প্রলোভন বা অনৈতিক কাজ থেকে দূরে থাকার শিক্ষা যদি জীবনের শুরুতেই পরিবার থেকে পায়, তাহলে অবস্থার পরিবর্তন ঘটবে বলে আশা করা যায়। আরও আশার কথা, কিশোরদের মধ্যে সংবেদনশীল আচরণ, সহমর্মিতা ও মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সরকার দেশের প্রান্তিক পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে অনেক জেলায় এ ধরনের ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্যোগটি প্রশংসনীয়। সারা দেশে এ ধরনের ক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি কিশোর অপরাধ তথা কিশোর গ্যাংয়ের জন্ম ও বিকাশ রোধে সরকার যথাযথ পদক্ষেপ নেবে-এটাই সকলের প্রত্যাশা।

পরকীয়ায় আটক দুই সন্তানের জননী ও প্রেমিক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে দৌলতপুর গ্রামে গভীর রাতে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ তাদের আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দৌলতপুর বাড়াটিয়া বাসায় পতনউষার ইউনিয়নে ধুপাটিলা গ্রামের রাজা মিয়ার ছেলে লিমন মিয়া( ৩৫) কামাল মিয়ার  স্ত্রী শাবানা আক্তার (৩২) পরকিয়া প্রেমিকের  সাথে পাশের রুমের স্বামী কে জিম্মি করে অসামাজিক কার্যকলাপে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

দুই সন্তানের মা শাবানা আক্তার, কামাল মিয়ার সাথে সংসার চলাকালিন সময় প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে জানতে পারে, কিন্তু তিনি স্ত্রী ও প্রেমিকের কাছি জিম্মি ছিলেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আমার ভাড়াবাসায় আমাকে অত্যাচার করে রাখে। পরে আমি তাদের অগোচরে এলাকার লোকজন’কে জানাই । বিষয়টি রাতে আশপাশের লোকদের জানালে সবাই মিলে ঘেরাও দিয়ে রুম থেকে স্ত্রী ও প্রেমিকে আটক করি। এরপর রাতে ইউপি সদস্য আবুবক্করের সহযোগিতায় সকালে পুলিশকে খবর দেই।

আটককৃত প্রেমিকা জানান, বাবার বাড়ি ধুপাটিলা গ্রামে,ঐ গ্ৰামে বসবাস এসূত্রের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর যোগাযোগ করে গোপনে ঘরে আসা যাওয়া করতো।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএস আই বাবুল হোসেন জানান, রাতে এলাকাবাসী দুইজনকে  ঘর থেকে আটক করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে পুলিশ বাদি হয়ে জেল হাজতে পাঠায়।