নবাবগঞ্জে কাশফুলের উদ্যোগে ঈদ পূনর্মিলন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গত বুধবার সকাল ১১ টায় গোলাপগঞ্জ ইউনিয়নে জনাব মোঃ আঃ সাত্তারের সভাপতিত্বে কাশিপুর দাখিল মাদ্রাসায় কাশফুল একটি সেবামূলক সংগঠনের উদ্যোগে ঈদ পূনর্মিলন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ছিলো টালেন্ট ২০২২ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন ১ম আফরীন আক্তার রিমি নবীনগন্জ দ্বিমুখি উচ্চ বিদ্যালয়, ২য় শাহারিয়ার আহম্মেদ আমেনাবাকি রেসিডেন্টশিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ও ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ারুল আজিম আনু ও সাংসদ সদস্য এমপি শিবলী সাদিকের পিএস শামসুজ্জামান ও কাশফুলের সভাপতি আবু জাফর মোঃ মুশরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদকঃ মোঃ মাসুদ রানা প্রমুখ।

পরে এছাড়াও ২৪ জন কৃতি ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেয়া হয়েছে।

নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কেড়ে নিল যুবকের প্রাণ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সেলিম হোসেন (১৮) নামক এক যুবক নিহত হয়েছে। সে দিনাজপুর পৌরভা বালুয়াডাঙ্গার মৃত ময়েন উদ্দিনের ছেলে।

গেল বৃহস্পতিবার (৫ই মে) বিকেল পোনে ৩টার দিকে  উপজেলার মাহমুদপুর ইউনিয়নের  হেয়াতপুরের মমিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ স্থানীয়াদের বারাত দিয়ে জানান নিহত সেলিম মাহাহমুদপুরের রশিদপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ,তার দুলাভাইয়ের মোটরসাইকেল চালিয়ে হেয়াতপুর  বাজারের উদ্দেশ্যে আসার পথে মমিন মোড়ের সামনে রহিম বাদশার ইটভাটার সামনে রাস্তার বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সেলিম গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয় লোকজন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাই স্কুলের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে  সুবর্ণজয়ন্তী পালন করে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার (৫ মে) সকালে  সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে পতাকা উত্তোলন শেষে স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের পড়ুয়া বর্তমান ও পুরাতন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে সম্মাননা প্রদান, শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান। গেষ্ঠ অব অনার হিসেবে বক্তব্য দেন জেলা আ.লীগ সহ-সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আ.লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আ.লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক  মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও সম্পাদক মোসারফ হোসেন।

আরো বক্তব্য দেন  জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান, বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা শাহাদৎ হোসেন, পৌর কাউন্সিলর ইসাহাক আলী,সুবর্ণজয়ন্তী আহব্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন, প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী সাংবাদিক বিজয় রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন,বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফজলুর রহমান,  প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের, সহকারী শিক্ষক শাহিনুর রেজা বেবী প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী শিক্ষক- কর্মচারী আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ সঞ্চালনা করেন সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ন আহবায়ক ও প্রাক্তন ছাত্র তারেক আজিজ। বিকেলে একই মঞ্চে পুরাতন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণমূলক বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুড়িয়ে পাওয়া লাখ টাকা আত্মসাৎ করলেন সিএনজি চালক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া (দিঘলগজী) গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র সিএনজি চালক আব্দুর রহমান (৩০) এর বিরুদ্ধে কুড়িয়ে পাওয়া ১ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রত্যক্ষদর্শী কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মাসুক মিয়ার স্ত্রী  শিরিনা বেগম স্বপ্না গত ২ মে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। এস এল নং-৭৬৭।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে শিরিনা বেগম স্বপ্না মৌলভীবাজার সদরের সুইচ গেইট এলাকায় যাবার জন্য সিএনজি চালক আব্দুর রহমান এর সিএনজি মৌলভীবাজার -১২-৯৬৯১ হয়ে মৌলভীবাজার চৌমুহনায় গাড়ি থামিয়ে অপর দুই যাত্রী সম্ভবত স্বামী স্ত্রী হবেন তারা নেমে যান। দুই যাত্রী নামার পরে আমি দেখতে পাই ১টা ১০০০ হাজার টাকার বান্ডেল পাই গাড়ীর পিছনের সিটে পরে আছে। সাথে সাথে আমি ড্রাইভার আব্দুর রহমান’কে বলি টাকার বাণ্ডেল এর কথা। ড্রাইভার বলে গাড়ীতে দুই জন যাত্রী তার পরিচিত হয় তাদেরকে টাকা ফেরত দেবে বলে টাকার বান্ডেল আমার কাছ থেকে নিয়ে যায়। এ ঘটনা আমি বাসায় গিয়ে আমার স্বামীকে জানালে আমার স্বামী সিএনজি চালক আব্দুর রহমান এর সাথে যোগাযোগ করলে সে টাকা পাওয়ার কথা স্বীকার করে এবং এ ব্যাপারটা কারো সাথে না বলার জন্য অনুরোধ করে এবং আমার স্বামীকে ১০০০০/দশ হাজার টাকা দেবার জন্য অফার করে। আমার স্বামী তা গ্রহণ করেন নাই বরং তিনি ড্রাইভারকে বলেছেন প্রকৃত মালিক’কে খোঁজে টাকা ফেরত দেওয়ার জন্য।

এ ঘটনার পর থেকে সিএনজি চালক আব্দুর রহমান কালেঙ্গা ষ্ট্যান্ডে আসা বন্ধ করে নিজেকে আত্মগোপনে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যপারে সিএনজি চালক আব্দুর রহমান এর মুঠোফোনে কল দিলে প্রথমে টাকা পাওয়ার কথা স্বীকার করেও পরে তা অস্বীকার করেন। যা ইচ্ছা লিখতে বলেন।

নির্মান শ্রমিক সভাপতি আব্দুল মিয়া জানান, ঘটনা জেনে আমি তাহার সাথে যোগাযোগ করলে ১ লাখ টাকা কুড়িয়ে পাবার কথা স্বীকার করে আব্দুর রহমান। প্রকৃত মালিক টাকা গুলো যেন তার হাতে পায় প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

কালেঙ্গা টু কোর্ট সিএনজি ষ্টান্ড এর পরিচালক ইউসুফ মিয়া জানান, এ ঘটনায় আমি আব্দুর রহমান এর সাথে যোগাযোগ করলে সে টাকা পাওয়ার কথা স্বীকার করে, এখন পর্যন্ত টাকা আমাদের অফিসে জমা দেয় নাই। এ বিষয় আমরা  কাউন্সিলর আসাদ হোসেন মক্কুর কাছে জানাই। পরে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

ডোমারের চিলাহাটিতে অন্বেষণের কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে অন্বেষণ কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। গেল বুধবার (৪ মে ২০২২) বিকাল ৩ টায় চিলাহাটির স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণের আয়োজনে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত হয়।

চিলাহাটি অন্বেষণের উপদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ইংরেজি জনাব সফিউল বাসার এর সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভোগডাবুরী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান বকুল, সানমুন কিন্ডার গার্টেন এর প্রিন্সিপাল আজাদুল হক প্রামানিক, ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব আব্দুর রহিম, বর্ষীয়ান রাজনীতিবিদ শরিফুল হক প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম রাব্বানী ও চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব জাকির হোসেন প্রমূখ।

অন্বেষণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রিগান জানান, ২০১৪ সাল থেকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে চিলাহাটিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে অন্বেষণের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং ৩ টি স্কুলে পাঠাগার স্থাপন, অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে ১৫ টির বেশি পরিবারে ছাগল প্রদান, ১ টি পরিবারে সেলাই মেশিন প্রদান, জটিল রোগে আক্রান্ত ৩০ জন মানুষকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, শীতের প্রকোপ মোকাবেলায় এ পর্যন্ত ২০০০ মানুষের মাঝে কম্বল বিতরণ, করোনা ভাইরাস মহামারি সময়ে ২০০ পরিবারকে ১৫ দিনের খাবার সরবরাহ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, নলকূপ স্থাপন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর মেরমতকরণ কার্যক্রম পরিচালনা করি।

অন্বেষণের সভাপতি আসাদুজ্জামান রিফাত জানান, অন্বেষণের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতি রেখে এবং আমরা স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা বিসিএসে উত্তীর্ণ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত চিলাহাটির ২১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলাম।

অন্বেষণ কর্তৃক উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দীন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান,স্বেচ্ছাসেবী কার্যক্রমে অন্বেষণ এর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন তা এই তরুণদের মাধ্যমেই অর্জিত হবে। পাশাপাশি তিনি অন্বেষনের এই স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্বেষনের সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কুলাউড়ার রেদওয়ান ও মুজাক্কির হিফজুল কোরআনে শীর্ষ স্থানে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কওমি মাদ্রাসা জাতীয় শিক্ষা বোর্ড বেফাকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। বেফাকের হিফজুল কোরআন পরীক্ষায় অংশগ্রহণ করেন কয়েক হাজার ছাত্র। গ্রুপ ভিত্তিক এ পরিক্ষায় শীর্ষ মেধা তালিকায় অর্জন করে কুলাউড়ার রেদওয়ান ও মুজাক্কির।

হাফেজ রেদওয়ান (১৩) সিলেট জেলা ৫৪ নং গ্রুপে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ থেকে অংশগ্রহণ করে স্টার মার্ক মুমতাজে উত্তীর্ণ হয়ে ১ম স্থান অর্জন করে। হাফেজ রেদওয়ান আহমদ কুলাউড়ার বরেণ্য আলেম, জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া কটারকোনা মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস মাওলানা শুয়াইব আহমদের ছেলে।

অপরদিকে মৌলভীবাজার ৫৩ নং গ্রুপে স্টার মার্ক মুমতাজ পেয়ে ২য় স্থান অর্জন করে জামেয়া দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া থেকে হিফজ সম্পন্নকারী হাফেজ মুজাক্কির আহমদ (১২)। মুজাক্কির জামেয়া কটারকোনা মাদ্রাসার সাবেক শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুঈন আদিল তিনার ছেলে।

ইতিপূর্বেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাফেজ রেদওয়ান ও হাফেজ মুজাক্কির বিজয়ী হয়েছে শীর্ষ পুরস্কার অর্জন করেছে। জায়গা করে নিয়েছে শীর্ষ স্থানে।

ভোজ্য তেলের সংকটে জরিমানা, ব্যবসায়ীদের ক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর ব্যবসায়ী সমিতি অনিদিষ্টকালের জন্য শহরের সকল মুদি দোকান বন্ধের ঘোষণা তোলে নিয়ে আবার দোকান খুলে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৫ মে) রাতে স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের মধ্যস্থতায় সমোঝতায় এসেছেন ব্যবসায়ীরা।

জানা যায়, ৫ মে বৃহস্পতিবার বিকাল ৩ টার পর মৌলভীবাজার পশ্চিম বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করা ও সঠিক স্থানে ভোজ্য তেল প্রদর্শন না করায় নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো: মোস্তাফিজুর রহমান।

পরে জরিমানা পরিশোধিত না হওয়া পশ্চিম বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইউনিকের ব্যবস্থাপক ময়নুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা অনিদিষ্টকালের জন্য শহরের সকল মুদি দোকান বন্ধ ঘোষণা করে মৌলভীবাজার পৌর ব্যবসায়ী সমিতি।

বিষয়টি নিশ্চিত করেন ইউনিক এন্টারপ্রাইজ মালিক সৈয়দ মহিউদ্দিন শাহিন বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের বাসায় বৈঠকে বসি। উনার অনুরোধে আমরা সমোঝতায় গিয়ে রাতেই সকল দোকান খুলে দিয়েছি।

ঠাকুরগাঁওয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নাসিং ইন্সটিটিউটের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ম্যাটস্ এন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়। বুধবার (৪ মে সকালে) পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার।

পরে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সচিব ডাঃ জুলফিকার রহমান, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,পীরগঞ্জের কৃতিসন্তান রংপুরের স্পেশাল জজ মোঃ রেজাউল করিম, বিচারপতি মহোদয়ের সহধর্মিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট শাহনাজ বাবলী, ঠাকুরগাও পৌরসভার মেয়র আন্জুমান আরা বন্যা, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা  ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।

আরো বক্তব্য দেন গ্রীন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অনুষদে চেয়ারম্যান ড. মোঃ আব্দুল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের এডি সৈয়দা পারভীন, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জমিরুল ইসলাম প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্সেসের সহযোগী অধ্যাপক শামীমা আকতার, রাণীশংকৈল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও ডায়াবেটিক সমিতির ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাঃ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ ফয়জুল ইসলাম।

কমলগঞ্জে সাবেক মেম্বারের বিরুদ্ধে সরকারি গাছ চুরির অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার টু শমশেরনগর রাস্তার রামপুর এলাকার সড়কের পাশের সরকারি গাছ চুরি হয় ১০/১৫ দিন আগে। গাছ গুলি ক্রয় করেছলেন আব্দুল কাদির (রুপ) নামীয় এক মহালদার। গাছ গুলি খোঁজাখুঁজি করে পাওয়া যায় নাই। গত ২রা মে সোমবার বিকাল ৫ টার দিকে খবর পাওয়া যায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম নোমান তার বাড়ির পুকুর থেকে কিছু গাছ তুলতেছেন এমন খবর ছড়ায়।

এরই প্রেক্ষিতে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার ও পরিষদের সদস্য ও কমলগঞ্জ থানার এস আই মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুলিশ সদস্যরা  ঘটনাস্থলে গিয়ে গাছ উদ্বার করে কমলগঞ্জ থানায় নিয়ে যান। এরই মাঝে ঘটনাস্থল থেকে সাবেক মেম্বার রেজাউল করিম নোমান চম্পট দেন। একজন ২বারের মেম্বারের এমন কান্ডে  এলাকায় নিন্দার ঝড় বইছে।

এ ব্যপারে অভিযুক্ত মেম্বার রেজাউল করিম নোমানের সাথে মুঠোফনে আলাপকালে তিনি এলোমেলো বক্তব্য দেন।

৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জহুর আলী জানান, আমি গিয়ে দেখি পুকুর থেকে নোমান মেম্বার কিছু গাছ তুলতেছেন এবং তার শরীরের কাদা লাগানো।

মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পরিষদের সদস্যদের নিয়ে যাই এবং গাছ গুলা উদ্বার কাজে সহযোগিতা করি।

এ ব্যাপারে এসআই মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই বছর পর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

ডিবিএন ডেস্কঃ আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর দেশের মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে। আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় রাজধানী ঢাকাসহ দেশের ধর্মপ্রাণ কোটি মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করবেন।

রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মহামারী করোনাভাইরাসের কারণে গত দুই বছর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত না হলেও এবার এখানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও এবার অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। দিবসের তাৎপর্য তুলে ধরে অনেক সংবাদপত্র ও অনলাইন বিশেষ সংখ্যা বের করেছে। সরকারি-বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুঃস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন যথাযথভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনাটিকেটে যাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থান প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে- সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

ঈদে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীতে র‌্যাব ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে।