জুড়ির সন্তান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ওমানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সাঈদ আলম। সাঈদ আলমের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে। সাঈদ আলমের পিতা: সফিক উদ্দিন কৃষি উদ্যোক্তা ও মা গৃহিণী।

তিনি বর্তমানে স্টুডেন্ট এবং ওমানে অবস্থিত (মসজিদ আল-শায়িলী সোহহার) ইমাম।

গত ২২ এপ্রিল অনলাইনে ওমানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৮ এপ্রিল চূড়ান্ত পর্ব শুরু হয়ে গত শুক্রবার জমকালো আয়োজনের মাধ্যদিয়ে তা সমাপ্ত হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের উচ্চ পদস্থ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন- রাজ্য পরিষদের সদস্য ইয়াকুব বিন ইউসুফ আল- কামিশকি, শেখ সুলেমান আল-রুশদি, শেখ সালেম আল-জারাদি, শেখ আবদুল্লাহ আল-রুশদী প্রমুখ।

জানা যায়, গত এপ্রিলের শেষদিকে অনলাইনের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় ২২ বছর বয়সী হাফেজ সাঈদ আলম বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। প্রথমধাপে বিভিন্ন গ্রুপ থেকে ৫৬ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য তাকে মনোনীত করা হয়।চূড়ান্ত পর্বে পাঁচ দেশের সেরা প্রতিযোগীর মাঝে বাংলাদেশের প্রতিযোগী সাঈদ আলম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।

এর আগে ২০১৪-১৫ এবং ১৬ সালে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেন সাইদ।

সাঈদ আলম বলেন, আমি বাংলাদেশি বংশোদ্ভূত উমান প্রবাসী। পড়াশোনার টানে ২০২০ সালে ওমান আসা হয়। আমার পড়াশোনার সুবিধা নিয়েই এ যাবৎকাল পর্যন্ত প্রবাসে রয়েছি। হিফ্জ সম্পন্ন করেছি নিজ দেশে (বাংলাদেশ)। হাফেজ ক্বারি বেলায়েত উল্লাহ (আল-হাদী) ও হা: আরিফ মাহমুদ ও মাওলানা আব্দুন নূর বাহুবলী প্রমুখ উস্তাদগনের এর সংস্রবধন্য হয়ে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি।

তিনি আরো বলেন, হিফ্জ সম্পন্ন করার পর ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, বি-বাড়িয়া, বাংলাদেশ এ ভর্তি হই। সেখানকার উস্তাদদের পরশে প্রাথমিক শিক্ষা লাভ করি। আমার জীবনে শিক্ষার বড় অংশ সেখান থেকেই অর্জন করি। আল্লাহ্‌ তাআলা প্রিয় প্রতিষ্ঠান ও উস্তাদদেরকে দিনের জন্য কবুল করুন, আমিন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতের মৃত্যুতে এমপি শিবলী সাদিকের শোক

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

এক শোক বার্তায় দিনাজপুর ০৬ আসনের  সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক মরহুমের রোহের মাগফেরা কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গেল শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টা ৫০ মিনিটে আবদুল মুহিতকে অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ভাষা সংগ্রামী আবুল মাল আবদুল মুহিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিক, লেখক ও পরিবেশকর্মী। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পুতিনের আচরণকে নিকৃষ্ট বললেন পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেছেন, ইউক্রেনে নিরপরাধ মানুষদের মাথার পেছনে গুলি করা হয়েছে। পিঠমোড়া দিয়ে তাদের হাত বাঁধা হয়েছে। নারী, গর্ভবতী নারীদেরও হত্যা করা হচ্ছে। হাসপাতাল বোমা ফেলা হচ্ছে। এটা অকল্পনীয়।

রাশিয়ার এ ধরনের আচরণকে একেবারে ঠাণ্ডা মাথায় নিকৃষ্ট ধরণের বর্বরতা হিসেবে আখ্যায়িত করেন পেন্টাগনের এই মুখপাত্র। এর আগে সাংবাদিকদের সঙ্গে আরেক দফা আলাপে পারমাণবিক সংঘাতের বিষয়ে রাশিয়ার অবস্থান নিয়েও কথা বলেন তিনি।

রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শোনা হয় এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন বলে তিনি মনে করেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার জানিয়েছেন, তিনি এখনো পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় রাজি আছেন। তবে রুশ বাহিনী দখল করা এলাকাগুলোতে যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে তাতে যে কোনো আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলেও জানান তিনি।

অনির্বাণ’র তরফ থেকে ঈদ উপহার পেল নওগাঁর ৩০০ দুস্থ পরিবার

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ঈদুল ফিতর উপলক্ষে তিনশ অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ।

শুক্রবার (২৯ এপ্রিল) নওগাঁ জিলা স্কুল মাঠ প্রাঙ্গনে সকাল ১১ টায় এসব ঈদ উপহার সামগ্রী শহরের গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অনির্বাণ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজি ফারছিন ইনাম তিয়াস, ভাইস চেয়ারম্যান ইয়াসির আরাফাত অভি, অনির্বাণ বোর্ড অব ট্রাস্টিজ এর পরিচালক আতিক জাভেদ জুলফিকার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এম. আল সাদিক, সাবেক সহ-সভাপতি গালিব হাসান ইয়ামিন, সাবেক দপ্তর সম্পাদক তৌহিদ হাসান তামিম, সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য অনির্বাণ সংগঠনের সদস্যরা প্রতি বছর তাদের ঈদের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য লাচ্চা সেমাই, চিনি, দুধ, খেজুর, বাদাম ইত্যাদি।

এছাড়াও অসহায় শিশুদের জন্য কারো দানের টাকায় নয় নিজেদের টাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকে।

আফতাবগঞ্জে গরিব অসহায় মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের ৯নং কুশদহ ইউনিয়নের ৩ নং ওয়াডের প্রায় ১শ পরিবারের মাঝে নিজ উদ্যোগে প্রতি পরিবারের মাঝে ১কেজি সেমাই ও ১ কেজি বিতরণ করলেন সমাজসেবক ডাঃ নয়ন। পবিত্র ঈদ উপলক্ষে ঈদের খুশি ভাগাভাগি করতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।

এ বিষয় জানতে চাইলে সমাজসেবক ডাঃ নয়ন জানান, আমাদের কুশদহ ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে অনেক গরীব অসহায় মানুষ আছে মুলত তাদের জন্য এই উদ্যোগ নিয়েছি আমি তাই আমাদের কুশদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রত্যেক পরিবারের মাঝে ১ কেজি সেমাই ও ১ কেজি চিনি বিতরণ করছি এতে অনেক মানুষের উপকার হবে বলে আশা করছি।

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ।

পরে আদালত প্রাঙ্গন থেকে ব্যান্ড পার্টি সম্বলিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা জজ আদালত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা প্রশাসন, আইনজীবী সমিতির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

পরে এদিন বিকেলে আদালত চত্বরে জেলা  দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, জেলা লিগ্যাল এইড অফিসার মো: আরিফুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর শেখর কুমার রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী এ্যাড. মো: আবু মনসুর বাবুল প্রমুখ।

সঞ্চালনা করেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মো: আজিজুল হক। এ উপলক্ষে আদালত চত্বরে ৫টি আইন সহায়তা স্টল দেওয়া হয়।

জুড়ি সীমান্তে বাংলাদেশীকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী সীমান্তে বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে‌। আহতাবস্থায় তাকে বিএসএফ উদ্ধার করে ভারতে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহত ব্যক্তি ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সমসের মিয়ার ছেলে সেফুল মিয়া (৪২)।

স্থানীয় ও ইউপি সদস্য সূত্রে জানান, মধ্য বটুলী গ্রামের সমসের মিয়ার ছেলে সেফুল মিয়াসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার সেহরীর সময়ে গরু আনতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। গরু আনতে কাঁটা তারের বেড়া কাটার সময় ভোর রাতে তাদের উপর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এসময় বিএসএফ’র গুলিতে সেফুল মিয়া আহত হয়। সেফুল মিয়ার সঙ্গীরা তাকে সীমান্তে ফেলে রেখে বাংলাদেশে পালিয়ে আসে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেফুল মিয়াকে আহতাবস্থায় আটক করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ধর্মনগর থানা পুলিশের কাছে বিএসএফ হস্তান্তর করে। বর্তমানে সেফুল মিয়া পুলিশি হেফাজতে ধর্মনগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ইতিপূর্বে বেশ কয়েকবার বিজিবি’র মাধ্যমে সতর্ক করেছিল। পরে বাধ্য হয়ে গুলি করেছে। রাতে তাকে মৃত ভেবে ফেলে যায়, সকালে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করে।

এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, মধ্য বটুলী গ্রামের সেফুল মিয়া ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আহত হওয়ার খবর পেয়েছেন।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে ফুলতলা বিজিবি ক্যাম্প কমান্ডারের (০১৭৬৯৬১৩৫৭৩) মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি এবং উনার কোন রকম বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের একটি পুকুর থেকে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লিজি আকতার(২৫) নামে এক বিবাহিত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার ফাইটার মামুন মিয়া ও কলিকান্ত রায় ওই মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লিজি আকতার তাদের গ্রামের একটি পুকুর পাড়ে গাছের পাতা কুড়াতে যায়। মৃগী রোগি লিজি একসময় পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত ওই পুকুর থেকে  লিজির লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার রায় বলেন, আমরা আজই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত যুবতী মৃগী রোগি ছিল বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নবাবগঞ্জে সাবেক মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) এমপির স্মরণ সভা ও ইফতার মাহফিল

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজার ঈদগাহ মাঠে দিনাজপুর ০৬ আসনের সাবেক সাংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) এমপির এক বিশাল স্মরণ সভা ও দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত।

৯ কুশদহ ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মো: আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে ১নং জয়পুর ইউনিয়ন আওয়ামীগ ও ৯ নং কুশদহ ইউনিয়ন আওয়ামীগের আয়োজনে আফতাবগঞ্জ বাজার ঈদগাহ মাঠে এক বিশাল স্মরণ সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্তমান দিনাজপুর-৬ আসেন সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও নবাবগঞ্জ থানার  ওসি তদন্ত তৌহিদুল ইসলাম।

এছাড়া উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মী ও যুবলীগ সেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ও আফতাবগঞ্জ হাটবাজারের সকল ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

প্রকল্প অবহিত করণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা

নওগাঁ প্রতিনিধিঃ ওয়েভ ফাউন্ডেশন পিছিয়ে পড়া জন গোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের তিনটি বিভাগের আটটি জেলার তিয়াত্তর টি উপজেলাতে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে সিলেট বিভাগের তিনটি জেলায় উনত্রিশটি উপজেলা, খুলনা বিভারেগর তিনটি জেলার চব্বিশটি উপজেলা এবং রাজশাহী বিভাগের দুইটি জেলার বিশটি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পিছিয়ে পড় জনগো্ষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়নে সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে বিভিন্ন স্তরে এডভোকেসি অনুষ্ঠিত হচ্ছে।

ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে কর্ম এলাকার প্রতিটি উপজেলায় প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়াক কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সম্পর্কে বিভিন্ন অংশীজনকে অবহিতকরণ এবং একই সাথে গণতান্ত্রিক উপায়ে একটি এডভোকেসি নেটওয়ার্ক গঠন এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ার অংশগ্রহন সম্পর্কিত একটি বেইজ লাইন গবেষণা ও জন ধারনা জরিপ উপস্থাপন করা হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি বক্তব্য দেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ কামাল উদ্দিন টগর, দৈনিক ইত্তেফাক পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু, দৈনিক করতোয়া পত্রিকার আত্রাই প্রতিনিধি মুজাহিদ খান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিক, আত্রাই আওয়ামী লীগ নেত্রী সামছুন্নাহার রনি, যুবমহিলা লীগ নেত্রী মিতুমনি, উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহদী মসনদ স্বরুপ,বিভাগীয় সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সহায়ক মিনহাজুল করিম, হাটকালু পাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা মনোয়ারা বেগম প্রমুখ।,

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেন, আজকের সেমিনারে যে জড়িপ উপস্থাপন করা হয়েছে তাতে পিছিঢে পড়া জনগোষ্ঠী সম্পর্কে অনেক তথ্য উঠে এসেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে শুধু সরকারী উদ্যোকেই কাজে লাগালে হবে না। দরকার আমাদের দৃষ্টি ভঙ্গি পরিবর্তনের।

পরিবারের পক্ষ থেকে সন্তানদের শিক্ষাঙ্গনমূখী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরিবার থেকে বৈষম্য শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি মিতুমনি ও সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন টগর কে নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।