সম্রাট, বগুড়াঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম ইং ২৫/০৪/২০২২ তারিখ ২.৫৫ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী মডেল থানাধীন সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া (ভবের বাজার) গ্রামস্থ জনৈক মোঃ আশিকুর রহমান আশিক (৪০), পিতা-মৃত চাঁন মিয়া তাহার ডিস অফিসের মধ্যে হইতে হইতে ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ আশিকুর রহমান আশিক (৪০), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া (ভবের বাজার), থানা-গাবতলী , জেলা- বগুড়া গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ০৩টি মাদক মামলা রয়েছে।
নেত্রকোণার খালিয়াজুরি মেন্দিপুরে বেলার পরিবেশ সুরক্ষায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণা প্রতিনিধিঃ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজনে স্থানীয় সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় সুরক্ষায়,করনীয় শীর্ষক মতবাদ নিময় সভা খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে এফজিডি পরিবেশ বিপর্যয় ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় আবুল কালাম এর সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান জনাব আবু হাকিম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এফজিডি সভায় মতবিনিময় করেন, মোঃ রুখন উদ্দিন, আহসান চৌধুরী, শাহ মোঃ জুনায়েদ,সাদিকুর রহমান, কায়সার রহমান সুবন, মনি আক্তার, বেলার বিভাগীয় সম্নয়কারী গৌতম চন্দ্র চন্দও কাওসার আলম খান সার্বিক সহযোগিতা করেন।
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে প্রিতম দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রিতম পৌরশহরের হলপাড়া এলাকার সুমন দাসের ছেলে। গেল সোমবার দুপুরে পৌরশহরের টাঙ্গন নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে পৌর শহরের হলপাড়ার বাসিন্দা প্রিতমসহ কয়েকজন বন্ধু মিলে পাশ্ববর্তী কালীমন্দির এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে।এ সময় তার বন্ধুরা চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে তারা খবর পান টাঙ্গন নদীতে এক কিশোর নিখোঁজ হয়েছে। খবর সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার ফাইটার সাজ্জাদ হোসেন নিহত কিশোরের মরদেহ নদীর বালু তোলা গর্ত থেকে উদ্ধার করে। মৃত্যুর কারণ সম্পর্কে এ কর্মকর্তা আরও বলেন, ড্রেজার মেশিন দিয়ে নদীর বালু উত্তোলনের ফলে সৃষ্ট হওয়া গর্তে তলিয়ে যায় ওই কিশোর। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রীতমের এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে কুড়িগ্রামের ৬৩১ ভূমিহীন ও গৃহহীন পরিবার
অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি ও ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন ৬৩১টি পরিবার। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এ উপহার বিতরণের শুভ উদ্বোধন করেছেন।
জেলা প্রশাসক আরও জানান, জেলার সদর উপজেলায় ৮০ পরিবার, রাজারহাটে ৭০ পরিবার, ফুলবাড়ীতে ৬২ পরিবার, নাগেশ্বরীতে ৮০ পরিবার, ভূরুঙ্গামারীতে ৬০ পরিবার, উলিপুরে ৬৩ পরিবার, চিলমারীতে ১১০ পরিবার, রৌমারীতে ৪০ পরিবার এবং রাজিবপুরে ৬৪টি পরিবারকে জমি ও ঘর দেওয়া হচ্ছে।
এজন্য ৯ উপজেলায় প্রত্যেক পরিবারকে ২ শতাংশ করে জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে নাম খারিজ ও খাজনা পরিশোধ কর স্বত্ব দখল বুঝিয়ে দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়া ওই জমির ওপর সরকার নির্ধারিত ডিজাইনে পাকঘর ও ল্যাট্রিন সম্বলিত দ্বি-কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে জেলায় এই ৬৩১টি পরিবার ছাড়াও আর ৬২৮টি পরিবারকে আগামী জুন মাসের মধ্য জমি-ঘর দেওয়ার কাজ চলমান। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এর আগে এই প্রকল্পের আওতায় ২ হাজার ৬৩৯টি পরিবারকে জমি-ঘর দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী জুন মাসের মধ্যে এই প্রকল্পের আওতায় জমি-ঘর পাবেন মোট ৩ হাজার ২৭০টি পরিবার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিবি পুলিশের জালে ফেন্সিডিলসহ ১জন আটক
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অভিযান পরিচালিত হয়।
সোমবার (২৫ এপ্রিল) রাত অনুমান সাড়ে ১০ টার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউপির অন্তগর্ত ইসলামপুর গ্ৰামের জনৈক রিপন মিয়ার বাড়ীর পাশে লাইংলাছড়া বালুর ঘাটের রাস্তা থেকে জমির আলী (৫১) নামে ১ জনকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও সাথে পরিবহনে ব্যবহারের একটি সুপার R H100c স্কোটি সহ আটক করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, ১ জন মাদক কারবারিকে ১৮ বোতল ফেন্সিডিল ও ১ টি স্কোটিসহ আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিপিএলে ব্যাটিং তাণ্ডব সাকিব-সাব্বিরের
স্পোর্টস ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিং তাণ্ডব দেখালেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। অল্পের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির মালিক হননি সাকিব আল হাসান। তবে ব্যাট হাত আলো ছড়িয়েছেন সাব্বির রহমান। এই দুই ব্যাটারের দারুণ ইনিংসে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২৯৩ রানের বিশাল সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
ডিপিএল সুপার লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজি গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠের সেই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করেছে রূপগঞ্জ। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ বলে অর্ধশতক হাঁকান সাকিব আল হাসান। ২৬ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি।
এদিকে, জাতীয় দলের বাইরে থেকে সাব্বির রহমানও দেখিয়েছেন ব্যাটিং-নৈপুণ্য। ১০ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন তিনি, খেলেছেন ৮৩ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস। সাব্বিরের এই ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।
এছাড়া রূপগঞ্জের হয়ে ওপেনার রকিবুল হাসান ৪৭ ও নাঈম ইসলাম ৪২ রান করেন। গাজী গ্রুপের পক্ষে খালেদ আহমেদ, আতিক ও মাহবুব দুটি করে উইকেট লাভ করেন। আর মাহমুদুলের শিকার একটি উইকেট।
ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের দোয়া ও ইফতার মাহফিল
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ২৩ রমজান বিকালে বালারহাট বাজারের পরশপাথর চত্বরে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি নুরুল হুদা পল্লব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মোস্তফা জমিদার। সভায় আশির দশকের সাবেক সফল ছাত্র নেতা ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক আতাউর রহমান রতন, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান মিঠু, নাওডাঙ্গা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল পারভেজ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জগলুল হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলাম, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক উত্তম কুমার মোহন্ত সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: উমর আলীর পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মুরাদনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছেনে ৫০ পরিবার
মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রধানমন্ত্রীর “ঈদ উপহার বাড়ি” হিসেবে এই উপহারের জমি ও ঘর পাচ্ছেন ৫০ জন ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকার ভোগীদের ঘরের চাবি ও জমির দলির হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এর আগে, সোমবার (২৫ এপ্রিল) দুপুরে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
মুরাদনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমিহীনদের জন্য গৃহনির্মানের কাজ শুরু করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলার ৩০৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিবর্ষের ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ৫০টি ঘর এবারের ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রদান করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান বলেন, মুরাদনগরে তৃতীয় পর্যায়ে ৫০ ও ৪র্থ পর্যায়ে ১০৮ ঘর নির্মাণ করা হচ্ছে। আগের দুই পর্যায়ের ঘরের চেয়ে তৃতীয় পর্যায়ের ঘরের নির্মাণ ব্যায় বেশী। এ পর্যায়ে প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা। ঘরের নকশায়ও পরিবর্তন আনা হয়েছে। ঘরে টানা লিন্টেল ও টানা গ্রেড বীম এবং আর সি,সি কলাম দেওয়াতে ঘরগুলো টেকসই ও মজবুত হবে। ফলে উপকার ভোগীরা খুশি।
নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চলমান জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানেন অর্থায়নে সাভিল সার্জন এই কর্মশালার আয়োজন করে।
সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন।
একটি সুস্থ জাতি গঠনে বিভিন্ন বয়স ভিত্তিক পুষ্টির চাহিদা এবং তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন-নওগাঁ হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ এবং ডাক্তার আশীষ কুমার সরকার আলোচনা করেন।
কর্মশালয় বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।
কোম্পানীগঞ্জ মিডিয়া সেন্টারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ মিডিয়া সেন্টারের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। সোমবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় চিল আউট রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতারের প্রাককালে শুভেচ্ছা বক্তব্যে প্রবীণ সাংবাদি ক এবিএম আতিকুর রহমান বাশার বলেন, হলুদ সাংবাদিকতা পরিহার করে পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার এগিয়ে আসতে হবে,তাহলেই সাংবাদিকদের মান ঠিক থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বি এ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল হক,নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্ম কর্তা মমিনুল ইসলাম, কোম্পানীগঞ্জ পল্লী বিদুৎ ১ এর ডিজিএম একে আজাদ, মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম, বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, হায়দ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোঃ শাহজাহান, কোম্পানীগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি চন্দ্রন বনিক, কোম্পানীগঞ্জ কলেজের ভিপি জহির, গুঞ্জর গ্রামের জিজিএস কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য রামপ্রসাদ, ব্যবসায়ী মনির হোসেন।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান বাবুল মিডিয়া সেন্টার এর সংবাদ কর্মী ও দৈনিক সমাচারের কুমিল্লা উত্তর প্রতিনিধি এস এ শাহেদ, আমাদের নতুন সময় মুরাদনগর উপজেলা প্রতিনিধি এন এ মুরাদ, “দি ডেইলি প্রেজেন্ট টাইমস” এর জেলা প্রতিনিধি খোরশেদ আলম, সাপ্তাহিক আমোদের মুরাদনগর প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম মোল্লা, এস টিভির প্রতিনিধি মোঃআবুল বাশার, দৈনিক গণমুক্তি মুরাদনগর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক বর্জশক্তির সাইদুজ্জামান, সাংবাদিক ইকবাল, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি মারুফ উদ্দিনসহ বিভিন্ন পেশাশ্রেণীর নেতৃবৃন্দ।