হারিকেন হাতে ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্কঃ গানের জগতের শুরুটা ২০১৬ সালের কোরবানি ঈদে হলেও প্রতি বছর মাহফুজুর রহমান হাজির হন তার নিত্যনতুন গানের ঝুড়ি নিয়ে। আর তাই এবারের ঈদেও দর্শকদের চমকে দিতে হাতে হারিকেন নিয়ে গান গাইতে দেখা যাবে তাকে।

প্রতি বছরের মতো এবারের রোজার ঈদেও দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান। ছোট পর্দায় থাকছে তার একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের শিরোনাম ‘তুমি আমার প্রেয়সী’। এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে। ইতিমধ্যে গানের রেকর্ডিং ও হয়ে গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা থেকেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে  এবারের গানের অনুষ্ঠানটি আর গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অ্যালবামে রয়েছে প্রেম করলেই, ভালোবাসা দাও, চাই চাই চাই, আমার জীবন, নয়নে রাখিব নয়ন, মুক্তি চেয়েছ, লক্ষী মেয়ে, ললনা, পরান পাখি এবং প্রেয়সী শিরোনামের গান।

গানগুলো চিত্রায়িত হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে। সংবাদ বিজ্ঞপ্তির একটি ভিডিওতে মাহফুজুর রহমানকে হাতে হারিকেন নিয়ে গান গাইতে দেখা যায়।

সতর্কতা জরুরীঃ

দক্ষিনপূর্ব এশিয়ার রাজনীতিতে মার্কীনি আধিপত্য দুর্বল হয়ে পরেছে। আফগানিস্থান থেকে শর্থহীন বিদায় এবং পাকিস্তানে এমরান খানের জনসমর্থন ওয়াশিংটনকে ভাবিয়ে তুলেছে। ভারতের মোদি সরকার ওয়াশিংটনের প্রতি কিছুটা ঝুঁকেও ইউক্রেন যূদ্ধ তা বদলে দিয়েছে। এখন বাংলাদেশকে নিয়ে খেলতে চাইবে আমেরিকা। হাসিনা সরকার যথেষ্ঠ সচেতন কিন্তু দেশের অভ্যন্তরে আমেরিকার এজেন্ট বহু। নির্বাচনকে সামনে রেখে এই এজেন্টরা তৎপর হতে শুরু করবে। যে কারনে সরকারের সামনে দুটি বিপদ (১) আমেরিকার কুট চাল মোকাবেলা করা এবং (২) এজেন্টদের প্রতি নজর রাখা। দেশে কোন শক্তিশালী বিরোধী পক্ষ নেই। কিন্তু মার্কীনি কুট চাল দেশের রাজনীতিকে বদলে দিতে পারে। কেউ কেউ শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলেও বাংলাদেশ শ্রীলঙ্কা হবেনা। জুজুর ভয় দেখিয়ে এই এজেন্টরা বি এন পি’কে উষ্কে দিতে চাইছে। কিন্তু বি এন পি নিজেদের কারনেই এখন ভঙ্গুর দল। এই দলেও আমেরিকার এজেন্ট নেই বলা যাবেনা। সরকারের নীতি নির্ধারক মহলে বিষয়টি গুরত্ব দিয়ে আলোচনা হওয়া জরুরী।

বিদেশে জামাত-বি এন পি’র মদদপুষ্ট প্রচারনা এখন দুর্বল হয়ে গেছে তবে, থেমে যায়নি। তারেক জিয়া লন্ডনে বসে অপশক্তিকে নেতৃত্ব দিচ্ছে। দেশ থেকে পালিয়ে আসা দুর্বিত্ত্বরা নির্বাচনকে টার্গেট করে অর্থ লগ্নি করছে তারেকের পিছে। নির্বাচনে বিজয় নয় এখন দেশে একটা গন্ডগোল বাঁধানোই তাদের মূল লক্ষ্য। দেশের গোয়েন্দা বাহিনীসহ পুলিশের প্রতিটি স্তরে শতর্কতা জরুরী। এখন সরকারের যে কোন ভুল সিদ্ধান্ত দেশের রাজনীতির চিত্র বদলে দিতে পারে। সরকার সচেতন রয়েছে তবে আরও শতর্কতা জরুরী।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

লিবিয়ায় ৫ শতাধিক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূল থেকে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।দেশটির রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয়।

ত্রিপোলির বিভিন্ন সংবাদ মাধ্যম লিবিয়া পুলিশের বরাতে এ খবর প্রচার করেছে। আটককৃতদের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছে। গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান।

তিনি বলেন, প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদেরকে ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দুজন কর্মকর্তাকে ডিটেনশন সেন্টারের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আইওএম এবং স্থানীয় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। দূতাবাস টিম তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শুরু করেছে। লিবিয়ান পুলিশের তথ্য অনুযায়ী, মোট ৫৪১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৫ শতাধিক বাংলাদেশি রয়েছেন বলে ধারণা দেওয়া  হয়েছে।

২০১৬ সালের পর একদিনে উপকূল থেকে বিপুলসংখ্যক বাংলাদেশিকে আটকের ঘটনা এটিই প্রথম। সে বছর ৬০০ অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। ২০২০ সালে দালালদের নিয়ন্ত্রিত এক বন্দিশালায় ২৬ জন অভিবাসন প্রত্যাশীকে হত্যা করা হয়। এরপর এই রুটে অবৈধ অভিবাসীদের যাতায়াতে কিছুটা ভাটা পড়েছিল। করোনাকালে যাতায়াত ছিল অনেকটাই বন্ধ।

উল্লেখ্য, যুদ্ধবিদ্ধস্ত লিবিয়ায় ৪ বছরেরও বেশি সময় বাংলাদেশিদের ভ্রমণ নিষিদ্ধ ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশের উচ্চ আদালতে এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করা হয়। কিন্তু আদালত মন্ত্রণালয়ের নোটিশের পক্ষেই রায় দেয়। এ বছরের শুরুতে এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় রাজনৈতিক সিদ্ধান্তে। এরপর থেকে কর্মসংস্থান ভিসা নিয়ে অনেকেই লিবিয়ায় যাচ্ছেন। যদিও এই বাংলাদেশিদের একটি উল্লেখযোগ্য অংশ লিবিয়াতে কর্মসংস্থান না খুঁজে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত ৩ মাসে অন্তত পাঁচ শতাধিক বাংলাদেশিকে সাগর থেকে উদ্ধার করে দেশে পাঠানো হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলছে, ২০২১ সালে প্রায় ২ হাজার অভিবাসী ভূমধ্যসাগরে ডুবে গেছে বা নিখোঁজ হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে এই সংখ্যাটি ছিল এক হাজার ৪০১ জন।

 

ঠাকুরগাঁও জেলায় আরও ২৬১২ জন ভূমিহীন পেল জমিসহ নতুন ঘর

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ে আরও ২৬১২ জন ভূমিহীন পাচ্ছে জমিসহ নতুন ঘর। গত রোববার (২৪ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, জেলায় ৩য় পর্যায়ে মোট ২ হাজার ৬১২ জন ভূমিহীন প্রত্যেকজনে ২ শতক করে জমি ও একটি করে ২ রুম বিশিষ্ট আধাপাকা গৃহ পাবে। উদ্বোধনযোগ্য গৃহ ১ হাজার ৪৬৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৭৫৫টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত গৃহের সংখ্যা ৩৪০টি, পীরগঞ্জ উপজেলায় ৬৪৮টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৪৪৮টি, রাণীশংকৈল উপজেলায় ৭৭৬টির মধ্যে প্রস্তুত ৩৫১টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৩টির মধ্যে প্রস্তুত ৪৮টি ও হরিপুর উপজেলায় ৩৮০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ২৭৯টি।

মুজিববর্ষ উপলক্ষে ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি ও নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসক জানান।

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পেল ১৪৫ পরিবার

মো: মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক চট্টগ্রামের লোহাগাড়ায় ২৬ এপ্রিল তৃতীয় ধাপে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন আরও ১৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। গেল রোববার (২৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

প্রেস ব্রিফিং এ তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে লোহাগাড়ায় ১৯৬ পরিবার পাচ্ছেন ভূমিসহ নতুন ঘর। এর মধ্যে আগামী ২৬ এপ্রিল ১৪৫ টি ঘর বুঝিয়ে দেয়া হবে। দেশের অন্যান্য উপজেলার সঙ্গে ভার্চুয়ালি মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘরের জন্য সরকার নির্মাণ ব্যয় ধরেছে ২ লাখ ৫৮ হাজার টাকা। দ্বীকক্ষ বিশিষ্ট এই সেমিপাকা প্রতিটি ঘরে দুটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।
১৪৫টি ঘরের মধ্যে পদুয়া ইউনিয়নে ৫২ পরিবার আমিরাবাদে ১৮, পুটিবিলায় ৩১, কলাউজানে ২৩, চুনতিতে ১১ এবং বড়হাতিয়া ১০ পরিবার।
এসময় লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিনসহ লোহাগাড়ার সকল কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে ভারতের উপহার কার্ডিয়াক এ্যাম্বুলেন্সের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভারতের উপহার স্বরূপ অত্যাধুনিক সুবিধা সম্বলিত কার্ডিয়াক এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। গত রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় এ্যাম্বুলেন্সটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত (নারী) আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন মোর্শেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ ফয়সল (জামান), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডাঃ সাব্বির হোসেন খাঁনসহ অন্যান্যরা।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির জানান, কার্ডিয়াক এ্যাম্বুলেন্সটি চালু হওয়ায় স্বল্প খরচে হার্টের রোগীদের জন্য খুব উপকারে আসবে। এখন থেকে কার্ডিয়াক রোগীদের স্থানান্তর করতে ও সেবা দিতে অসুবিধা হবে না।

এ্যাম্বুলেন্সটি গত বছরের ডিসেম্বর মাসের ১৪ তারিখে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার স্বরুপ দেয়া হয়। এ্যাম্বলেন্সের সকল যন্ত্রাংশ খোলা থাকায় সম্পূর্ণ রুপে উপস্থাপন করতে সেটি চালু করতে বিলম্ব হয়েছে। তিনি আরো বলেন, উত্তরা মোটরসকে অবগত করলে তারা এসে সেটি পূর্ন রুপে চলাচল যোগ্য উপস্থাপন করে দিয়ে যায়।

উল্লেখ্য, ভারত সরকার বাংলাদেশকে ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স গত বছর ১৩ সেপ্টেম্বর ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন যার মধ্যে একটি মৌলভীবাজারবাসীর জন্য দেয়া হয়।

কুড়িগ্রাম ডিবি পুলিশের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ ১জন গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সন্ধায় ফুলবাড়ী উপজেলার বালারহাট থেকে ডিবি পুলিশের এসআই আমিনুল হকের নেতৃত্বে সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মোস্তাফিজুর রহমান লাভলু (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের ডিস ব্যবসায়ী আমিনুল ইসলামের ছেলে।

কুড়িগ্রাম ডিবি পুলিশের এসআই আমিনুল হক জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃত আসামীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

নবাবগঞ্জে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টশন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্কুল থেকে ঝড়ে পড়া, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৪ এপ্রিল) দুপুরে বেসরকারি সংস্থা ল্যাম্বের এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশনল প্রজেক্টের আয়োজনে ১নং জয়পুর ইউনিয়নের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ল্যাম্বের টেকনিকেল অফিসার জয় উইলিয়াম হাসদা সহ আরও অনেকেই বক্তব্য সভায় বক্তব্য রাখেন। ওরিয়েন্টশন সভায় স্কুল শিক্ষক ও ১নং জয়পুর ইউনিয়নের সকল মেম্বার ও মসজিদের ইমাম ও সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আগামী নির্বাচন

নির্বাচনের খুব বেশী সময় বাকী নেই। সরকারের মেয়াদ পূর্ন হবে ২০২৩ সালের ডিসম্বরে। তার আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। নির্বাচনে যাবেনা বললেও শেষমেষ সব দলই নির্বাচন যাবে। বি এন পি’র অভ্যন্তরেও নির্বাচনে যাওয়ার তাগিদ রয়েছে। কারন এবার নির্বাচন বয়কোট করলে বি এন পি অস্থিত্ব সঙ্কটে পরবে। তারেক জিয়ার প্রতি দলের নেতারা সন্তুষ্ট নয়। তারেকের অসৌজন্য মুলক আচরনে অনেকে নেতাই নিষ্কৃয় হয়ে পরেছে। বি এন পি ভেঙ্গে একটি নতুন দল গঠনের কথাও শোনা যাচ্ছে। এমনটি হলে আগামী নির্বাচনে বি এন পি’র ভাগ্য অনিশ্চিত। জোটের নেতারাও অনেকে এখন আর বি এন পি’র সঙ্গে নেই জামাত ছাড়া। তৃতীয় ধারার রাজনীতি নিয়ে একটি নতুন দল গঠনের গুঞ্জন উঠেছে। সুশীল সমাজের কিছু ব্যক্তির নাম এসেছে এই দল গঠনে। এই দল গঠিত হলেও তাদের সাফল্য কেমন হবে বোধগম্য নয়।

বি এন পি ভেঙ্গে গেলে বৃহৎ দল হিসাবে জাতীয় পার্টিই অবশিষ্ঠ থাকে। কিন্তু জাতীয় পার্টি ১৪ দলের অংশ। জোট থেকে বেড়িয়ে জাতীয় পার্টি নির্বচন করলে কতটা সাফল্য পাবে বলা যাবেনা। বিভক্তি আছে এই দলেও। রওশান এরশাদ অসুস্থ এবং বিদিশা নতুন জাতীয় পার্টি গঠন করেছেন। কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রতিদ্বন্ধী হবে ভাবা যায়না। ডঃ কামাল হোসেনের গনফোরাম ভেঙ্গে গেছে। তিনি অবসরেরও ঘোষনা দিয়েছেন। বাসদ জাসদের নেতারা বিভক্ত। ডঃ রেজা কিবরিয়া এবং ভি পি নূরের গন অধিকার পরিষদ জোট ছাড়া নিষ্কৃয়। কমিউনিষ্ট পার্টিসহ বাম দলগুলি বরাবরের মতই সাংগঠনিক শক্তি নেই। এই সবদল মিলেও আওয়ামী লীগের প্রতিপক্ষ হতে পারবে মনে হয়না।

কিন্তু বিপদটি হবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিয়ে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলের অনেক নেতা এখন বিত্ত্বশালী। তারা এমপি হওয়ার নেশায় নিজ নিজ এলাকায় বাহিনী গঠন করেছে। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবে এই নেতারা। এই সংখ্যাটি বড় হবে। এদের মধ্যে কেউ কেউ বিরোধী দলের সমর্থন পেয়ে বিজয়ীও হবে। আগামী নির্বাচনে এরাই হবে আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

কমলগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ২৩০ জন কৃষকের মাঝে ঊষি আউশ বীজ, ডিএপি, এমওপি সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। গত রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন পাল ও দীপংকর পাল, ইউপি সচিব বিষু ভুষণ রায়, সাবেক সচিব অজয় কুমার দাশ চৌধুরী, ইউপি সদস্য মাহমুদ আলী, মোঃ জুনেদ খাঁন, বুলবুল আহমেদ ওয়াতির, শাহান পারভেজ শিপন, জাকির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রেজিয়া বেগম, খুশবা বেগম, পপি বেগম প্রমুখ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্তিত উপকারভোগী কৃষকদের উদ্যেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল।