লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ সঠিক পুষ্টিতে সুস্হ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। ২৩ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আহসান হাবিব জিতু এর  সভাপতিত্বে সভায়  উপস্থিত ছিলেন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হানিফ ।

সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিনসহ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার ও হাসপাতালের স্টার্ফ ও নার্সগণ।

উল্লেখ্য,২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এ পুষ্টি সেবার কার্যক্রম চলবে।

নওগাঁর আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবসকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করে
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা পঃপঃ অফিসার ডাঃ রোকসানা হ্যাপীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন আত্রাই মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দ্বীন মোহম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক কামাল উদ্দিন টগর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভার প্রাপ্ত আর এমও ডাঃ সামছুল আলম, মেডিক্যাল টেকনোলজিষ্ট মমতাজ উদ্দিন খন্দকার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুনার রশিদ,ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ
নাজিমুদ্দিন মন্ডল, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, হাটকালু পাড়া ইউপি চেয়ারম্যার মোঃ আফজাল হোসেন, সাংবাদিক সহ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ও কর্মচারী, স্কুল শিক্ষক প্রমুখ।

এছাড়া বেলা বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবসকে সামনে রেখে আত্রাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর- কিশোরী ক্লাবের স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পর্কেআলোচনা অনুষ্ঠিত হয়।

মাত্র ৪ ও ৭ মাসে কোরআনে হাফেজ হলো ছোট্ট দুই শিশু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কোরআনে কারিম মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ। ইসলামি ইতিহাস অনুসারে, আল্লাহতায়ালার পক্ষ থেকে হজরত মুহাম্মদ (সা.)-এর নিকট অবতীর্ণ হয় পবিত্র কোরআন। কোরআন মুসলমানের সংবিধান। একজন মুসলমান হিসেবে তাই আমাদের কোরআন পড়া উচিত, কোরআন বুঝা উচিত, কোরআনের বিধানমতে জীবন পরিচালনা উচিত।

যুগ যুগ ধরে বহু মানুষ কোরআন নিয়ে গবেষণা করেছেন, কোরআনের সেবা করেছেন, কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন, মানুষকে কোরআন শিখিয়েছেন, অনেকেই শিখছেন। পবিত্র কোরআনের খেদমতের এসব কাজের ধারাবাহিকতায় মাত্র ৪ ও ৭ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে মৌলভীবাজারের কুলাউড়ার দুই শিশু মাহির হাসান (১১) ও শাফায়াত আহমদ (১২)। ওই দুই শিশুর মধ্যে মাহির ৪ মাস ও শাফায়াত ৭ মাসে হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে।

মাহির উপজেলার কাদিপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে ও শাফায়াত রিকশাচালক শায়খুল ইসলামের ছেলে। তারা উভয়ই কুলাউড়া শহরের আহমদাবাদ মাদ্রাসার শিক্ষার্থী।

আহমদাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান ইমরান জানান, পৃথিবীর একমাত্র গ্রন্থ পবিত্র কোরআন শরীফ। যাকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বুকে ধারণ করে থাকে। হাজার হাজার শব্দ আর শত শত পৃষ্ঠার এই গ্রন্থ সকলে মুখস্থ করতে পারে না, আর পারলেও ৪/৫ বছর তো লাগবেই। আলহামদুলিল্লাহ্‌! মাত্র চার মাসে মাহির ও সাত মাসে শাফায়াত পুরো কোরআন শরীফ হেফজ (মুখস্ত) করে রেকর্ড সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, মাহির ও শাফায়াতের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তাদের পরিবারের সহযোগিতায় আল্লাহ্ তাদেরকে খুব শৈশবেই এই মহাপুরস্কারে ভূষিত করেছেন। মাহির ও শাফায়াত এবং তার মাদ্রাসার জন্য মাওলানা মাহমুদুর রহমান ইমরান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নবাবগঞ্জে মাদকদ্রব্য গাঁজাসহ আটক ১

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে নবাবগঞ্জ থানার ৭ নং দাউদপুর  ইউনিয়নের অন্তর্গত হেয়াতপুর গ্রামস্থ মৃত মালেবর রহমান এর পুত্র মোঃ তৌহিদুল ইসলাম (৪১) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে  ৪০০ গ্রাম গাঁজা সহ মোঃ তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন।

নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভৃতি ভুষণ রায় ব্রতী জানান, গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে এসআই মোঃ মশিউর রহমান এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন। আসামীকে শনিবার বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়ায় চোরাই সিএনজিসহ ৪জনকে গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার জালে একটি চোরাইকৃত সিএনজি সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে গত শুক্রবার (২২ এপ্রিল) রাত্রিবেলা গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় একটি দল অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া থানাধীন ৬নং কাদিপুর ইউপির অন্তর্গত মনসুর হিমাচল সিটি গেইটের পাশে লকুছ মিয়ার কলোনীর গেইটের ভিতর হইতে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য ১। শিবলু মিয়া (৩৫), পিতা-মৃত ওয়ারিছ আলী কাটখাই ১১নং শরীফগঞ্জ ইউপি গোলাপগঞ্জ থানার বাসিন্দা। ২। মাকিম মিয়া (৩৮), পিতা-গফুর মিয়া, মনসুর গ্ৰামের ৬নং কাদিপুর ইউপির বাসিন্দা। ৩। শেখ সাজেদ আহমদ (২৮) পিতা-শেখ রজমুল, মধ্য জয়পাশা, কুলাউড়া পৌরসভার বাসিন্দা ৪। রুমন মিয়া (২৩), পিতা-নুরুল ইসলাম, বাজিতপুরের চাক্কাটিলার, জুড়ি উপজেলার বাসিন্দা- এই ৪ আসামিকে গ্রেপ্তার করে এবং আসামীদের হেফাজতে থাকা একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সিএনজি গাড়িটি সিলেটের জালালাবাদ থানা এলাকা হইতে চুরি করে।আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা নং-১৬(০৪)২০২২ দায়ের করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদের আজ উক্ত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষন রায় জানান, এ তথ্য নিশ্চিত করেন এবং থানা এলাকার চুরি, ডাকাতি প্রতিরোধ ও মাদক নিমূর্লের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ইজারাদারের চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় থেকে ওই মহাসড়কের দেবীদ্বার অংশের পান্নারপুল হতে কংশনগর বাজার এলাকা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পৌর প্রশাসন এবং পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা ।

দেবীদ্বার পৌর শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, পৌর সিএনজি ষ্টেশনের ইজারাদাররা অনেকদিন ধরে নিয়মের বাইরে গিয়ে দেবীদ্বার পৌর সভার বিভিন্ন পয়েন্টে সিএনজি ষ্ট্যান্ড ইজারাদারদের নিয়োগকৃত লাইনম্যনরা সিএনজির পাশাপাশি ব্যাটারি চালিত অটো-মিশুক থেকেও প্রতিদিন প্রতিবারে ২০-৪০ টাকা করে চাঁদা আদায় করে থাকে, যা সম্পূর্ন অবৈধ। আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালমন্দ ও চাবি, মোবাইল নিয়ে যাওয়া এবং মারধরের মত ঘটনাও ঘটায়। একটি অটো শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরাঘুড়ি করে তাই তাদের প্রতিটি পয়েন্টে চাঁদা গুনতে গিয়ে প্রায় ১৫০-২০০ টাকা অতিরিক্ত গুনতে হয়। যেখানে ব্যাটারি চালিত অটো-মিশুক এর জন্য কোন নির্ধরিত ষ্ট্যান্ড নাই এবং ইজারাও নাই সেই ক্ষেত্রে এই চাঁদা আদায় অবৈধ বলে তাদের দাবী।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহসড়কের দেবীদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমীকরা শ্লোগানে শ্লোগানে চাঁদাজদের বিরুদ্ধে প্রতিবাদি বাক্য ছুড়ে প্রসাশনের কাছে সুবিচার ও হয়ারানি বন্ধের দাবী জানায়।

এসময় শ্রমীকরা মিছিল করতে করতে রাস্তায় বসে পরে এবং প্রায় ঘন্টাব্যাপি অবরোধে কুমিল্লা সিলেট আঞ্চলিক সমহসড়কের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানযটের সৃষ্টি হয়।

দেবীদ্বার পৌর শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমীক নেতা আব্দুল হালিম, কাজী বশির, রুবেল,মনির নজরুল প্রমুখ। এ সময় কয়েকশত ব্যাটারি চালিত অটো-মিশুক চালকরাও উপস্থিত ছিলেন।

পরে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনাস্থলে এসে শ্রমীকদের দাবীর সাথে সহমত পোষন করে শ্রমীকদের আলোচনার মাধ্যমে এর সমাধান করবেন বলে আস্বস্থ করেন। এ সময় দেবীদ্বারের পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকদার ইজারাদার ও শ্রমীক নেতাদের নিয়ে বসে এই সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নিবেন জানালে শ্রমীকরা অবরোধ তুলে নেয়।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল রহমান বলেন, ‘চাঁদা না দেওয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা এ অবরোধ করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

শিল্পী সমিতির ইফতার মাহফিলে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। গেলো শুক্রবার (২২ এপ্রিল) মগবাজার কনভেনশন হলে আয়োজিত হয় এই ইফতার। প্রতি বছরের মতো এবারও এক সঙ্গে ইফতার করেছেন চলচ্চিত্র তারকারা। সেখানে উপস্থিত ছিলেন নানা প্রজন্মের তারকারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করতে দেখা যায় বরেণ্য চলচ্চিত্রাভিনেতা আলমগীরকে। প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির আহ্বানে অংশ নিতে দেখা গেছে কিংবদন্তী অভিনেত্রী শবনমকে।

অনুষ্ঠানে আলমগীর বলেন, চলচ্চিত্রে এখন থেকে ‘আমি’ নয়, ‘আমরা’ শব্দটা ধারণ করতে হবে সবাইকে। এক হয়ে সবাই মিলে কাজ করতে হবে। চলচ্চিত্রের ভালো চেয়ে  আবারও হারানো গৌরব ফিরে পাওয়ার প্রত্যাশা সকলের থাকতে হবে।

ইফতার অনুষ্ঠানের সবার মধ্যমণি হয়ে ছিলেন শবনম এবং বলেন, জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছেন তাতে চিরঋণী তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, অমিত হাসান, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, নিরব, ইমনসহ চলচ্চিত্রের অসংখ্য তারকা। এছাড়া আরও হাজির ছিলেন চলচ্চিত্রের অন্যান্য অঙ্গনের মানুষেরা।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে বিজয়ী হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যকার জটিলতা এখন আদালত পর্যায়ে রয়েছে। ফলে এই পদে এখনো কেউ দায়িত্ব পাননি। তাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

ইনস্টাগ্রামে অনলাইন থাকলেও কেউ জানবেনা, কীভাবে জানুন

প্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম অ্যাপে আপনি যে সব ব্যক্তিকে ফলো ব্যাক করেন তাঁদের মধ্যে সকলেই আপনি শেষ কখন অনলাইন ছিলেন তা দেখতে পান। ইনস্টাগ্রামের অ্যাকটিভিটি স্ট্যাটাসে গিয়ে এই তথ্য দেখে নেওয়া সম্ভব। ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের লাস্ট সিন ফিচারের মতোই কাজ করে এই ফিচার। কেউ আপনাকে ডিরেক্ট মেসেজ পাঠালে তিনি শেষ কখন অনলাইন ছিলেন দেখে নেওয়া সম্ভব।

তবে এই ফিচার শুরুতে এনেবেল থাকলেও চাইলে নিজের ব্যক্তিগত জীবনের গোপনীয়তার জন্য তা বন্ধ করা সম্ভব। এই অপশন বন্ধ করে আপনি যখন খুশি এই সোশ্যাল অ্যাপ ব্যবহার করতে পারবেন। আপনার একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে প্রত্যেক অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ভাবে এই ফিচার বন্ধ করতে হবে। কিন্তু কীভাবে করবেন এই কাজ? দেখে নিন।

মোবাইল ফোন থেকে বন্ধ করবেন কীভাবে?

ধাপ-১ঃ প্রথমেই অ্যানড্রয়েড অথবা আইফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন। প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজ ওপেন করুন। ডান দিকে নীচে এই অপশন পাবেন।

ধাপ-২ঃ এবার মেনু থেকে সেটিংস ওপেন করুন।

ধাপ-৩ঃ প্রাইভেসি সিলেক্ট করে অ্যাকটিভিটি স্ট্যাটাস ওপেন করুন। এখানে “শো অ্যাকটিভিটি স্ট্যাটাস” অপশনের পাশের টগল ডিসেবেল করে দিন। শুরুতে এই টগল এনেবেল থাকে।

ব্রাউজার থেকে বন্ধ করবেন কীভাবে?

ধাপ-১ঃ কম্পিউটার ব্রাউজার থেকে instagram.com ওয়েবসাইট ওপেন করে নিয়ে অ্যাকাউন্টে লগ ইন করুন।

ধাপ-২ঃ প্রোফাইল ছবিতে ক্লিক করে সেটিংস ওপেন করুন।

ধাপ-৩ঃ এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে এই ফাংশন ডিসেবেল করে দিন। এই জন্য পাশে চেকবক্স ডিসেবেল করতে হবে।

নওগাঁয় ঈদের পরদিন থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শনে টুরিষ্ট বাস

নওগাঁ  প্রতিনিধি : নওগাঁ জেলার ঐতিহাসিক স্থান সমূহ সর্বসাধারণের পরিদর্শনের লক্ষ‍্যে টুরিষ্ট বাস চালু হতে যাচ্ছে। গেল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভায় টুরিষ্ট বাসের রুট নির্ধারন, ভ্রমনকারীদের জন্য খাওয়াসহ পরিবহন ভাড়া নির্ধারনসহ বিভিন্ন বিষয়ে  আলোচনা করা হয়।

জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান এ সভায় সভাপতিত্ব করেন।

এ সময়  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইব্রাহিম, জেলা প্রেসক্লাবের সভাপতি মো : কায়েস উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তফা কালিমী বাবুসহ এ সম্পর্কিত উপ-কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।

ঈদ- উল-ফিতর-এর পরদিন থেকে প্রাথমিকভাবে একটি রুটে পরিবহন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন সকাল ৯টায় মুক্তির মোড় থেকে একটি বাস ছাড়বে। এই বাস মুক্তির মোড় থেকে রওয়ানা হয়ে জাতীয় উদ‍্যান আলতাদিঘী যাবে। সেখান থেকে ঐ উপজেলার জগদ্দল বিহার-ঐতিহাসিক পাহাড়পুর- হলুদবিহার হয়ে নওগাঁ ফিরে আসবে। ভ্রমনের অংশ হিসেবে আলতা দিঘীতে নাস্তা এবং দুপুরে পাহাড়পুরে দুপুরের খাবার পরিবেশন করা হবে। এ ছাড়াও বিকেলে আবার নাস্তা দেয়া হবে। পাহাড়পুরে পর্যটকদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এই কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে নওগাঁর জেলা প্রশাসন। পরিবহন ভাড়া, দুপুরের খাবার এবং দুইবার নাস্তাসহ জনপ্রতি খরচ নির্ধারন করা হয়েছে।

শ্রীমঙ্গলে চার অপহরণকারী আটক, নেপথ্যে “বিকাশ নম্বর”

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে অপহৃত দুই যুবককে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে চার আসামিকে। গতকাল শুক্রবার(২২ এপ্রিল) সকালে পুলিশি অভিযানে অপহৃতদের উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আসামীরা বৃহস্পতিবার কাজের কথা বলে সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া, একই এলাকার অস্থায়ী বাসিন্দা ময়মনসিংহ জেলার গৌড়পুর শাইন্না পাড়া এলাকার মৃত আন্তম আলীর ছেলে সাইফুল মিয়াকে শ্রীমঙ্গলে ডেকে এনে তাদের অপহরণ করে একটি বাসায় রেখে মুক্তিপন দাবি করে। একপর্যায়ে অপহৃত সাইফুল মিয়া অপহরনকারীদের কাছে বিকাশ নম্বর চাইলে ০১৭২০২৭২৮৯৩ নাম্বারটি দেয়। এই বিকাশ নাম্বার নিয়ে সাইফুল তার ভাগ্নে উজ্জ্বল মিয়াকে দেয়।

পরে উজ্জল বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবগত করলে পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপপুলিশ পরিদর্শক আসাদুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স শ্রীঙ্গলেল খাসগাও ইকরা মাদ্রাসার সামনে মুসলিম আহমেদ রাফির বাসায় অভিযান চালিয়ে অপহৃত যুবকদের উদ্ধার এবং অপহরণে জড়িত মাসুক মিয়া, নাসির মিয়া, মোজাক্কির আহমেদ রাফি ও মুসলিম আহমেদ রাফিকে গ্রেফতার করে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, সাইফুল মিয়ার ভাগ্নে উজ্জ্বল মিয়ার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। আসামীদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।