ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও জামাল পাশার শোকসভা সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধিঃ গতকাল শুক্রবার (২২শে এপ্রিল) ফটিকছড়ি কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও সাবেক ছাত্রনেতা শওকত জামাল পাশার শোকসভা অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কোরআন, ইফতার মাহফিল ও শোক সভায় বক্তব্য রাখেন-চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি. এম পি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ টি এম পিয়ারুল ইসলাম ও আফতাব উদ্দিন চৌঃ, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তানজিবুল আলম ও ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি। 

এছাড়া, এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাহমুদ সালাহ্উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান ও ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য সাদাত আনোয়ার সদী সহ ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ, ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।

নেত্রকোণার দুর্গাপুরে সতেরো লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি-থ্রীপিস ও প্রসাধনী জব্দ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে প্রায় ১৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার উন্নতমানের থ্রী পিস ও হাইড্রোকিউন ক্রীম জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বারমারী বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় এই সামগ্রি জব্দ করে।

এ সময় সেখান থেকে ভারতীয় বেনারশি শাড়ি-৬৬ পিস, বিভিন্ন প্রকারের উন্নতমানের বুশিমন ও স্যানোষ্টার থ্রী পিস-৮১ পিস, জিপসী থ্রী পিস-১১৮ পিস, ফ্যারারী থ্রী পিস-৮৮ পিস, সুতির থ্রী পিস-২২৮ পিস এবং হাইড্রোকিউনন ক্রীম-১১৬১ পিস জব্দ করা হয়।

এসব পন্যের সর্বমোট সিজার মূল্য-১৭,১৭,৭০০/-(সতের লক্ষ সতের হাজার সাতশত) টাকা। বিজ্ঞপ্তিতে জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কথা জানানো হয়েছে।

গরমে ঈদের আরামদায়ক পোশাক যেমন হবে

লাইফস্টাইল ডেস্কঃ গরমে পোশাক বাছাই নিয়ে প্রায়ই দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে হয় ফ্যাশনপ্রেমীদের। যেহেতু গরমে ঈদ তাই পোশাক নির্বাচনে কিছু বিষয়ের দিকে খেয়াল তো রাখতেই হবে। পোশাকের মাধ্যমে যেমন আপনি কতটা স্মার্ট তা প্রকাশ পায়, তেমনি আপনি কতটা স্বস্তিতে আছেন তা-ও বোঝা যায়। তাই গরমে স্বস্তি দিতে পারে এমন পোশাকই পরা উচিত। গরমের কথা মাথায় রেখে এবার ঈদে সবার উচিৎ আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক পরা।

গরমে পোশাকের ক্ষেত্রে কাপড়ের দিকে নজর রাখা জরুরি। এসময় সবচেয়ে মানানসই হলো সুতি কাপড়। এতে গরম কম লাগবে, সেইসঙ্গে পাবেন আরামও। এতে সারাদিনের ঘোরাফেরায় মোটেই অস্বস্তি লাগবে না। পাতলা তাঁত ও খাদি কাপড়ের পোশাকও এসময় আরামদায়ক। সুতি কাপড়ের পাশাপাশি লিনেন, ধুপিয়ান, ভয়েল, মসলিন, চিকেন ও তাতের কাপড় গরমের জন্য উপযোগী। যেহেতু উৎসব তাই এর আমেজও ধরে রাখতে হবে। সেক্ষেত্রে পরতে পারেন কৃত্রিম মসলিন বা পাতলা চোষা কাতান।

পোশাকের রং নির্বাচনেও সতর্কতা অবলম্বন করা উচিত। এ গরমের পোশাকের ক্ষেত্রে সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসরসহ হালকা রঙের পোশাকগুলো প্রাধান্য পাবে। গরমে সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক শুধু তাপ শোষণই করে না, সেই সঙ্গে চোখকে দেয় প্রশান্তি। তবে গরমকালে সাদা রঙের পোশাকের চাহিদা বেশিই দেখা যায়। কালো বা গাঢ় রঙের পোশাক অতিরিক্ত তাপ শোষণ করে। তাই এ  রঙের কাপড় পরিধান না করাই ভালো।

পোশাক ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো স্বস্তি। যে পোশাক আপনাকে অস্বস্তি দেবে, সেটি পরে নিশ্চয়ই বেশি সময় থাকতে পারবেন না। পোশাক খুব বেশি টাইট ফিটিংস হলেও সেটা কিন্তু খুব একটা স্বস্তিদায়ক হবে না। একটু ঢিলেঢালা হলেই বরং ভালো হয়। যারা হাইনেক পরেন তারা এ গরমে একটু কলার ছাড়া বড় গলা পরে দেখতে পারেন। আরাম পাবেন। আর হাতাও অবশ্যই ছোট দিতে হবে। গরমে ফুল স্লিভ কিংবা থ্রি কোয়ার্টার আরামদায়ক নয়।

ঈদে ছেলেদের পোশাকের ক্ষেত্রেও সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া উচিত। সুতি কাপড়ের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া কিনতে পাবেন। ফর্মালের বদলে কিনুন ক্যাজুয়াল শার্ট। এগুলো গরমে আরামদায়ক ও ফ্যাশনেবল। ফুল হাতার বদলে হাফ হাতার শার্ট পরতে পারেন। পোশাকের রং হিসেবে বেছে নিতে পারেন হালকা নীল, ধূসর, সাদা, অফহোয়াইট, অলিভ ঈত্যাদি। ঈদের নামাজ কিংবা দাওয়াতের জন্য এসময় সুতির পাঞ্জাবিই ভালো।

 

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিকাল চার ঘটিকায় উপজেলা চারুকলা একাডেমি মাঠে ১২০ টি হতদরিদ্র রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আশিকুর রহমান এম এ (সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মৎস্যজীবি লীগ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইয়ান হোসেন আপন (এডমিন শ্রীমঙ্গল বাইক রাইডার্স) উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমঙ্গল ব্লাড ফাউন্ডেশন, উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক উপদেষ্টা অনামিকা দাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শুভ দ্বীপ, সাধারণ সম্পাদক স্বপ্ন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ তপু, যুগ্ম সাধারণ সম্পাদক উল্লাস দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সাগর দেবনাথ, সহ সাংগঠনিক সম্পাদক শয়ন দেব, মহিলা বিষয়ক সম্পাদক বিষ্টু দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক দুর্জয়, প্রচার সম্পাদক বিশাল চক্রবর্তী সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

আত্রাই পুলিশ প্রসাশনের আয়োজনে দোয়া ও ইফতার

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই পুলিশ প্রসাশনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্বরে দোয়া ও ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

এসময় পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহম্মাদ রকিবুল হাসান ইবনে রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আত্রাই, কাজী মোহম্মাদ অনিক ইসলাম, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, এস আই-মোঃ হায়দার আলী, এ এস আই মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র ণাথ দত্ত দুলাল, সিনিয়র সহ- সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুব লীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক কামাল উদ্দিন টগর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসান গঞ্জ হাট ইজারাদার আলহাজ্ব মোঃ আবুল কালাম আজদ,উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহাগ, সহ সরকারী দপ্তরের অফিসার-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বাজার ব্যবসায়ী সমিতির সদস্যগন, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়াকমী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের প্রাচীনতম অভিভাবক সংগঠন লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে সংবাদপত্রের হকার ও সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ হিসেবে নগদ অর্থ বিতরণ এবং লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুর রহিম আজাদের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল উপজেলা বিআরডিবি হল রুমে এ  সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য  রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুর,জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।

লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুুহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সহ-সভাপতি মাস্টার মুহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল,  দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার,প্রচার-প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ জাহেদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন,লোহাগাড়া প্রেস ক্লাব কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা আবদুল জব্বার ফিরোজ, ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিন, মনির আহমদ আজাদ, আতাউর রহমান মাসুদ, আবদুল করিম, মুুহাম্মদ আরিফুল ইসলাম রিফাত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজিয়া রেজা চৌধুরী বলেন, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশা সাংবাদিকতা।সাংবাদিকরা জাতির বিবেক, জাতির আয়না। এদেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। লোহাগাড়া প্রেস ক্লাব ইফতার মাহফিলের আয়োজন না করে হকার ও সাংবাদিককদের জন্য একটি মহৎ উদ্যোগের ব্যবস্হা নিয়েছেন সত্যিই অনেক প্রশংসনীয়।

যুব কল্যান সংস্থা কর্তৃক ভিক্ষুকদের সাথে ইফতার ও দো’আ মাহফিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সামাজিক বৈষম্য দূর করার লক্ষে, সমাজের সুবিধা বঞ্চিত শতাধিক ভিক্ষুকদের কে নিয়ে ইফতার ও দো’আ মাহফিল-২০২২ আয়োজন করলো সমাজের সর্বস্তরের ব্যক্তি বর্গদের নিয়ে মাদক বিরোধী সামাজিক সংস্থা, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার।

গত বৃহস্পতিবার (২১এপ্রিল) রেস্টইন মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও হল রুম কুসুমবাগে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, আলিম উদ্দিন হালিম উপস্থিত সকলের কাছে দো’আ প্রার্থনা করার মধ্য দিয়ে নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা, এই আহ্বান রেখে, ইফতার মাহফিলে দো’আ ও মোনাজাত করেন, মুফতি মাওলানা মুহিবুর রহমান, মুহাদ্দিস, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা।

এসময় উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, মেয়র মৌলভীবাজার পৌরসভা, এ,বি, এম মোজাহিদুল ইসলাম ( পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার সদর, মোহাম্মদ ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মৌলভীবাজার, মোঃ ইয়াছিনুল হক, অফিসার ইনচার্জ, মডেল থানা মৌলভীবাজার, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযুদ্ধা, আব্দুল মোহিত টুটু।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান, চেয়ারম্যান, একাটুনা ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার, শেখ মোঃ বদরুজ্জানান চুনু, চেয়ারম্যান, আখাইলকুড়া ইউনিয়ন পরিষদ, কাউন্সিলর, সৈয়দ সেলিম হক।

আরো উপস্থিত ছিলেন শেখ রুমেল আহমদ, সাবেক, চেয়ারম্যন, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ, মাওলানা সামসুল ইসলাম, অধ্যাক্ষ, উত্তর মোলাইম ও মল্লিক সরাইল আলিম মাদরাসা, এস এম সুয়েব রহমান, সহকারী প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মৌলভীবাজার, মোঃ আবুল কালাম আজাাদ, সহকারী উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ চৌধুরী, সভাপতি, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার, মোঃ নাজমূল ইসলাম, সভাপতি, জেলা স্বেচ্চাসেবকলীগ, মোজাম্মিল হক রাব্বি, সাধারন সম্পাদক, জেলা স্বেচ্চাসেবকলীগ, মৌলভীবাজার, আজাদুর রহমান অদুদ, সাধারণ সম্পাদক, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন  মৌলভীবাজার, মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক, মৌলভীবাজার সরকারী কলেজ, মোঃ জিয়াউর রহমান, প্রভাষক, মৌলভীবাজার সরকারী কলেজ, সাবেক ছাত্রলীগের, সভাপতি, মোঃ জাকারিয়া, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, আব্দুস সামাদ আজাদ ,‌সাবেক জেলা ছাত্রলীগ নেতা, আনিছুল ইসঃ চৌধুরী তুষার,‌ মাওলানা শফিকুল আলম সোহেল, অফিস সম্পাদক, জেলা আল-ইসলাহ মৌলভীবাজার, মোঃ নাসির খান, সাধারন সম্পাদক, জেলা তালামীয,  কাউসার আহমদ, সভাপতি, সদর তালামীয মৌলভীবাজার, আফসার ইবনে রহিম, সভাপতি, শহর-তালামীয মৌলভীবাজার, কমলগঞ্জ উপজেলা সিএনজির সভাপতি, আলমাছ মিয়া, রাজনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি, জামান মিয়া, বাসস্ট্যান্ড গ্ৰুপ কমিটির সভাপতি, নজরুল ইসলাম, সম্পাদক, উমর আলী, নতুন ব্রিজ কমিটির সভাপতি, উবায়েদুর রহমান, মা-মনি প্রাইভেট হাসপাতালের, চেয়ারম্যান, বাহার উদ্দিন, পরিচালক, মাওলানা সুহেল আহমদ।

ইউপি সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার সাথে জড়িত ইউপি সদস্য, মোঃ ফজলুর রহমান, সুমন মিয়া,খালিক মিয়া,ফরদুস আহমদ, ইউপি সদস্য, সাহেদ আহমদ, মশাহিদ আলম, কয়ছর আহমদ, গিয়াস আহমদ, শামিম আহমদ, সাবেক ইউপি সদস্য , আব্দুর রহমান, ইউনিয় যুবলীগের সভাপতি, দিলদার আহমদ।

সংস্থার মধ্য হতে যারা উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক, মো: নুরুল হক,স্থায়ী কমিটির সদস্য, আব্দুল আহাদ, জুবায়ের আহমদ,,শাহিন আহমদ, শাহ সিতার আহমদ, সহ-সভাপতি, মোঃ ইকবাল, যুগ্ন-সম্পাদক, ফয়ছল আহমদ, সদর উপজেলা কমিটির, সভাপতি, মোঃ ওলিউল ইসলাম নিজাম, সাধারণ সম্পাদক, জুবেদ মিয়া, পৌর কমিটির, উপদেষ্টা, জুয়েল আহমদ, সভাপতি, নাজমূল ইসলাম আলী, সাধারণ সম্পাদক, মোস্তাকিম আহমদ, সরকারি কলেজ কমিটির, সভাপতি, নুরুল আমিন রাহিন, সাধারন সম্পাদক:শেখ হেলাল আহমদ, টাউন কামিল মাদরাসা কমিটির সভাপতি: সুমন আহমদ, সাধারণ সম্পাদক: সুমেল আহমদ, জগৎসী কলেজ কমিটির, সভাপতি: মোঃ সোয়েব আহমদ, সাধারন সম্পাদক: শামাউন আল ফারদিন উৎসব প্রমূখ।

সংস্থাটি পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে আরও দুইটি এতিম খানা মাদরাসায় ছাত্র শিক্ষকদের কে নিয়ে তাহাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার ও দো’আ মাহফিলের আয়োজনও করেছে।

আইসিসির চেয়ারে বসলেন পিসিবির সাবেক সিইও

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খানকে গুরুত্বপূর্ণ পদে বসালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) হিসেবে তাকে নিয়োগ দিয়েছে আইসিসি। গেলো শুক্রবার (২২ এপ্রিল) ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালন করার পর গত নভেম্বরে পদত্যাগ করেন আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিস। তার কাছ থেকে দায়িত্ব নিয়ে আগামী মে মাস থেকে দায়িত্ব শুরু করবেন ওয়াসিম খান।

আইসিসি’র মহাব্যবস্থাপকের দায়িত্ব পেয়ে প্রেস বিজ্ঞপ্তিতে ওয়াসিম খান বলেন, আইসিসিতে যোগ দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। দায়িত্ব শুরু করতে আর অপেক্ষা করতে পারছেন না । ক্রিকেটকে শক্তিশালী করতে অন্য সদস্যদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

ওয়াসিম খান আরও বলেন, নারী ক্রিকেটের উন্নতিতে কাজ করবেন তিনি যাতে করে মেয়েরা ক্রিকেটের প্রতি আরও বেশি মনযোগী হয়। গত এক দশকে কি হয়েছে সেটি থেকেও বেশি কিছু করার চেষ্টা করবেন সামনের দিনগুলোতে।

জিওফ অ্যালার্ডিস ওয়াসিম খানকে আইসিসিতে স্বাগত জানাতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা আইসিসির গ্রোথ স্ট্র্যাটেজি ও নতুন ইভেন্ট সাইকেলকে বাস্তবায়ন করতে বড় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ওয়াসিম ২০১৯ সালে পিসিবি’র সিইও হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন। তবে ২০২১ সালে তার চাকরীর মেয়াদ শেষ হবার চার মাস আগে গত সেপ্টেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

কুমিল্লার দেবিদ্বারে অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে অসহায় হতদরিদ্র এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার পৌর এলাকার ইকরা নগরীতে হিউম্যান অ্যাপেল বাংলাদেশের উদ্যোগে এবং দামামা ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে এসব সামগ্রী প্রদান করা হয়। এসময় শতাধিক অসহায় নারী পুরুষ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে চাল ডাল তেল চিনি লবণ সেমাই খেজুরসহ নানা ধরনের সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাওলানা রফিকুল ইসলাম সাদী আল আজহারির সভাপতিত্বে মাওলানা দীন মোহাম্মদ দিদারের সঞ্চালনায় ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী এবং যুগান্তর ও আরটিভির সাংবাদিক আবুল খায়ের। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী শহীদুল্লাহ নাঈম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুল কাদের আলহাজ ইসমাইল খান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক আবুল খায়ের অসহায় এবং অবহেলিত পৌরবাসীর সেবা করার জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন। তিনি বলেন, পৌরসভার প্রতিটি নাগরিকের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনতে চাই, অবহেলিত জনপদের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চাই, আপনারা যদি আমার পাশে থাকেন আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন আমি সবাইকে নিয়ে সুন্দর একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণে কাজ করবো।

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৪৩ জন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।

হামলার পর আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হন। বিস্ফোরণে আরও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হামলায় জড়িতদের কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এদিকে এই হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর এক দিন আগে গত বৃহস্পতিবার মাজার-ই-শরিফে শিয়া মুসলিমদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও আরও ৮৭ জন আহত হন। একই দিনে কুন্দুজে আরেক হামলায় ৪ জন নিহত ও ১৮ জন আহত হন। বৃহস্পতিবার দুই হামলাসহ সম্প্রতি বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।

উল্লেখ্য, গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বেড়ে গেছে। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।