নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদন্ড

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আজ বেলা দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই মোঃ ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ থানাধীন নবাবগঞ্জ কারিগরি কলেজর পাশে গাঁজা সেবন করার সময় ১।মোঃ আবুল হোসেন (৩৫), পিতাঃ মোঃ আমজাদ আলী, থানা নবাবগঞ্জ,জেলা-দিনাজপুরগনকে গাঁজা সহ হাতেনাতে আটক করেন।

এ সময় নবাবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) এর (গ) ভঙ্গের দায়ে একই আইনের ৩৬(১) এর ২১ ধরার অপরাধে ধৃত মোঃ আবুল হোসেনকে (৩৫) ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভৃতি ভুষণ রায় ব্রতী জানান, উক্ত আটককৃত আসামীকে আজ প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।

পরিস্থিতি অনুকূলে থাকলে নিউমার্কেট খুলে দেয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী।

তিনি বলেন, ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। ছাত্ররা নাকি ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে নুরুল হক নুররাও রয়েছে। এছাড়া বুঝে বা না বুঝে ইডেনের শিক্ষার্থীরাও রাস্তায় নামার কথা বলেছে। তাই পরিস্থিতি ঘোলা না করে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূল মনে হচ্ছে। এরকম থাকলে মার্কেট খুলে দেয়া হবে।

এদিকে, নিউমার্কেট এলাকায় বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিউমার্কেট ও আশপাশের মার্কেটগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে। তবে গতকাল রাস্তায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ধ্বংসাবশেষ, ইটপাটকেল এখনও রাস্তায় রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানীর নিউমার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এর জেরে গভীর রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষ রাত ২ঃ৩০ টা পর্যন্ত গড়ায়।

দুদিনের সংঘর্ষে এ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের ১১ জন সাংবাদিক, ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী এবং ২৫ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় নাহিদ (১৮) নামের এক কুরিয়ার সার্ভিসকর্মী মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নির্বাচন এবং বি এন পি’র ভবিষ্যতঃ

বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র দেড় বছর বাকী রয়েছে। নতুন নির্বাচন কমিশন প্রস্তুত হচ্ছে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের। কিন্তু বি এন পি নির্বাচনে না যাওয়ার ঘোষনা দিয়ে রেখেছে আগে থেকেই। শুধু নির্বাচনে না যাওয়াই না নির্বাচন হতে দিবেনা বলেও হুশিয়ারী দিয়েছে। তাহলে কেমন হবে নির্বাচনের বছরটি! দেশে একটি শক্তিশালী বিরোধী দল জরুরী। এ কথা সরকার প্রধানও বলেছেন। কিন্তু বি এন পি কি সেই জায়গাটি পুরন করতে পারবে?

বি এন পি’র নেতারা যেভাবে মাঠে ময়দানে হুঙ্কার দিচ্ছে তাদের দল সেভাবে গোছানো নয়। নেতারা নানাভাবে বিভক্ত। বহুত্যগী নেতা দলের পদ হারিয়ে হতাশায় ভুগছে। লন্ডনের নির্দেশ ছাড়া কেন্দ্রিয় নেতারাও অচল। দলের অভ্যন্তরেই বিদ্রোহ চলছে। এমন দল নিয়ে বি এন পি নির্বাচন ঠেকাবে কিভাবে তা বোধগম্য নয়। নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত এখন দলের মধ্যেই বিরোধ সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত দলটি যদি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে যায় মাঠ কর্মীরা প্রস্তুত থাকবে কিনা! নির্বাচন কমিশন বলে দিয়েছে বি এন পি’কে তারা নির্বাচনের জন্য আমন্ত্রন জানাবে কিন্তু দলের সিদ্ধান্ত বি এন পি’কেই নিতে হবে। বিগত নির্বাচনের পর থেকে দলটি সরকার বিরোধী প্রচারনা ছাড়া কোন রাজনৈতিক বক্তব্য দিতে পারেনি- একটি সফল আন্দোলনও জমাতে পারেনি। বরং জোটের দলগুলি একে একে সরে পরেছে বি এন পি’র ভুল সিদ্ধান্তের কারনে। শুধু তত্বাবধায়ক সরকারে দাবী নিয়ে দলটি জনগনকে উদ্ভুদ্ধ করতে ব্যর্থ হয়েছে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনেও বি এন পি নেতারা ব্যর্থ হয়েছে। তারেক জিয়াকে অর্থলোভি বলছে দলের সিনিয়র নেতারাও। তাহলে নির্বাচনের পর দলটির ভবিষ্যত কেমন হবে তা নিয়ে চিন্তিত এখন সিনিয়র নেতারাও।

অপরদিকে সরকারের সাফল্য আঁকাশচুম্বি। দুর্নীতিবাজ এম পি’দের বাদ দিয়ে ভাল প্রার্থী নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ঠেকানো প্রায় অসম্ভব। এমনটি হলে বি এন পি দল হিসাবে কোথায় দাঁড়াবে?

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- রানীশংকৈলের বলাঞ্চা গ্রামের কমির উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী ও বদির উদ্দীনের ছেলে সেকেন্দার আলী, উপজেলার চন্দন চৌহাট গ্রামের কতিব উদ্দীনের ছেলে আব্দুল জলিল, বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর বালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে কোফিল উদ্দীন। এদের মধ্যে সিকেন্দার আলী ও নজরুল আলী পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় খলিলুর রহমান ও তোফাজ্জল হোসেন ওরমজিবর রহমানকে খালাস দিয়েছেন আদালত।

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, ২০১০ সালের ১৪ মার্চ ভুট্টাক্ষেতে এক‌টি মস্তকবিহীন মরদেহ পাওয়া গেলে বালিয়াডাঙ্গি থানার এসআই মো. আতিকুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার করেন। যার তদন্তভার একই থানার আরেক এসআই মো. আতিকুল ইসলামের ওপর অর্পিত হয়। তিনি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলে তার দেওয়া তথ্যে ইটভাটা থেকে এক‌টি মস্তকের কঙ্কাল উদ্ধার করেন।

এ আইনজীবী আরও বলেন, পরবর্তীতে মামলার তদন্তভার এসআই ফরহাদ আলীর ওপর অর্পিত হলে তিনি আটজনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে জেলা সিআইডির পরিদর্শক মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে আটজনকে প্রাথমিকভাবে দোষী করে পুনরায় অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত এ রায় ঘোষণা করেন।

বাঞ্ছারামপুরে বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা  কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১৯শে এপ্রিল  সকাল ১০টায় বাঞ্ছারামপুর উপজেলা  কৃষকলীগের একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে বাঞ্ছারামপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো.রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব  মো.নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া (বকুল),বাঞ্ছারামপুর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কবির হোসেন, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া।

এসময় অতিথিরা বক্তব্যে বলেন, কৃষকলীগ একটি গুরুত্বপূর্ণ সংগঠন। কৃষকলীগ সাধারণ মানুষের কথা বলে এবং পাশে থাকে। এই সংগঠন বিশেষ করে কৃষকদের উন্নয়নে, স্বার্থ আদায়ে কাজ করে থাকে। এই লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে কৃষকলীগ গঠন করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদেরকে  বিভিন্নভাবে ভুতর্কি দিয়ে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুতরাং এই সংগঠনকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাধারা বাংলাদেশের কৃষকের উন্নয়ন করা। তিনি বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব ঘটাতে কৃষকলীগের নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এসময় আরো উপস্হিত ছিলেন,পৌর যুবলীগের সভাপতি মো.কামাল মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ।উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল জলিল, আব্দুর রউফ (রব্বান)  সাংগঠনিক সম্পাদক  অহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মো.রুমান মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মো.কাজী ফরিদ, উজানচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.অলেক মিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন (কালা) মেম্বার, মানিকপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মানিক মিয়া, আইয়ূবপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন মেম্বার, ছলিমাবাদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.মনির মিয়া, পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো.হোসেন মিয়া, কৃষকলীগের প্রতিটি ইউনিয়নের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ অংগ সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিবি পুলিশের জালে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা গেয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর নেতৃত্বে একটি দলের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুরস্ত বাদে ফতেহপুর এলাকার বরাকের পুল সংলগ্ন হারুন মিয়ার ফার্নিচারের দোকানের সামনে ট্রাক থেকে নামিয়ে কাভার্ড ভ্যানে ভর্তি করার সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকসসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৩,২৪০পিছ স্ক্রিন ব্রাইট ক্রিম, ২৭০ পিছ স্ক্রিন ব্রাইট মেডিকেটেড সাবান ও ৫,৬০০ পিছ বেটনোভেট ক্রিম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২,৬০,৭০০ টাকা।

আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৩২), ট্রাক চালক নাছিম উদ্দিন (২২) ও কাভার্ড ভ্যান চালক ফজলু মিয়া(২৫)।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য চোরাচালানের মূল হোতা। সে সিলেট মেট্টোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার চাঁদনীবন এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আরো দুইজন হলেন ট্রাক চালক নাছিম উদ্দিন। সে সিলেট জেলার গোয়াইনঘাট থানার উজান ফতেপুর গ্রামের আব্দুল খালিক এর ছেলে এবং অপর আসামি ফজলু মিয়া সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়া’র ছেলে।

মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

চট্টগ্রামে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে চট্টগ্রাম প্রবাসী ক্লাবে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। জান্নাতুল ফেরদৌস নামে এক ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের ক্রয়কৃত জমিতে আমরা মাটি ভরাট করতে গেলে তমাল ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি জমিটি দখলের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি আমাকে জানে মেরে ফেলার হুমকি দেন। তাই আমি ভয়ে চট্টগ্রামে পালিয়ে আসি।

উপরে বর্ণিত সম্পত্তি নারায়ণগঞ্জ জেলার রুপগন্জ থানার গোলা কান্দাইল মৌজায় আরএস ৫৮৫ দাগের আমার জমির পরিমান সাডে ১৬ শতাংশ। তমাল আমার জায়গা দখল করে নেয়। এ ঘটনায় আমি বিঙ্গ জুডিশিয়াল জেলা ম্যাজিস্ট্রেট আমলী আদালত নারায়ণগঞ্জে একটি মামলা দায়ের করি। যার  মামলা নং ৪০৯/২০০২১। তমাল ও তার বাহিনী আমার জমিটি নিয়ে একটি জাল দলিলও তৈরি করে। পরবর্তীতে আমরা এই দলিল বাতিলের জন্য আদালতে আবেদন করি।

জান্নাতুল ফেরদৌস আরো বলেন, তমালের ভয়ভীতিতে আমাদের পরিবারের নারায়নগন্জ থেকে পারিয়ে আসতে হয়েছে। আমি ও আমার আজকে তার বিচারের দাবিতে এখানে এসেছি। আমরা তার বিচার প্রধানমন্ত্রীর নিকট চাই।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আরও উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌসের স্বামী মো.জাকির হোসেন, ভাই মো.সাইফুল ইসলামসহ পরিবারের সদস্যরা।

বনানী কবরস্থানে ক্রিকেটার মোশাররফ রুবেলের দাফন সম্পন্ন

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোশাররফ হোসেন রুবেল। গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৪ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, ক্রিকেটার মোশাররফ রুবেলের জানাজার নামাজ গতকাল মঙ্গলবার তারাবিহ নামাজের পর আনুমানিক রাত ১০টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হয়। জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিন যাবত ভর্তি ছিলেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। দল থেকে অতি দ্রুত বাদ পড়েন। এরপর তাকে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে নিয়েছিল দল। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আবার বাদ পড়েন তিনি। ৮ বছর পর ২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট পান। দলকে জেতাতে বড় ভূমিকাও রাখেন তিনি। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। ফলে তার ক্যারিয়ার সেখানেই থেমে যায়।

ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা ও ৮ লাখ টাকাসহ যুবক গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত সোমবার (১৮ এপ্রিল) রাতে সাড়ে ১৭ কেজি ৬৩৫ গ্রাম রুপাসহ মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিন রাত ১০ টায় পৌরশহরের চৌরাস্তা থেকে রুপা এন্টারপ্রাইজ নামের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মিজানুর মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তার নামে চোরাচালানির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি ঢাকায় রুপা পাচার হচ্ছে। এর পরপরই শহরের সবকটি পয়েন্টে পুলিশ পাহাড়া জোরদার করা হয়। রুপা এন্টারপ্রাইজের একটি কোচ ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এলে তল্লাশি চালানো হয়। এ সময় মিজানুর রহমান নামের ওই ব্যক্তির একটি কাপড়ের ব্যাগ থেকে ৮ লাখ টাকা ও ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রুপা নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও সোনা-রুপা চোরাচালানের অভিযোগে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোণার মোহনগঞ্জে অসহায়দের পাশে শিল্পী বাপ্পীর শাড়ী বিতরন ও ইফতারে অংশগ্রহণ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ জনপ্রিয় চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী মসজিদে মুসল্লীদের সাথে ইফতার ও দোয়াতে অংশগ্রহন করেছেন ৷ গত সোমবার সন্ধ্যায় তার দেশের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জে তার দাদার বাড়িতে ফাগুয়াতে মসজিদে মুসল্লীদের সাথে ইফতার করেন তিনি । এর আগে তিনি অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। তিনি ১০০ জনের মাঝে ঈদের উপহার বিতরণ করেন।

নির্মাতা ও শিল্পী বাপ্পী বলেন, ব্যস্ততার জন্য প্রতিবার গ্রামে আসা না হলেও তিনি তার সহযোগিতা অব্যাহত রাখেন। এ বছর তিনি আসতে পেরে অনেক ভালোলাগার বিষয়টি প্রকাশ করেন ।

উল্লেখ্য, যে তিনি প্রতি বছর দাদার প্রতিষ্ঠিত স্কুলে বৃত্তি প্রদান করেন। শিল্পী নাজমুল হক বাপ্পীকে কাছে পেয়ে তার গ্রামের বাড়ির সবাই অনেক আনন্দিত হয়েছেন।