নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের নামে মানহানিকর পোস্ট; থানায় অভিযোগ

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় এক সাংবাদিকের নামে ফেসবুকে মানহানিকর তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভুগি ওই সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শহরের লাটাপাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর ছেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি রুহুল আমিন এর নামে রবিবার দুপুর ২টার দিকে মাববুব আলম রানা নামের এক কথিত সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়।

পোস্টে তিনি লিখেন, যায়যায় দিন নওগাঁ জেলা প্রতিনিধি ফোরামের নামে হাজার হাজার টাকা চাঁদাবাজি করা হয়েছে। এতে করে চরমভাবে মানহানি হয়েছে উল্লেখ করে পোস্টদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রবিবার বিকেল ৪টার দিকে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রুহুল আমিন।

Exif_JPEG_420

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাংবাদিক রুহল আমিন বলেন, মাহবুব আলম রানা একজন কথিত সাংবাদিক। সাংবাদিকতার আঁড়ালে সে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। নওগাঁ সদর থানা, পত্নীতলা থানা এবং ধামইরহাট থানায় তার নামে বেশ কয়েকটি মামলা চলমান আছে। বিভিন্ন সময় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কেনা-বেচার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি রানাসহ বেশ কয়েকজন মিলে শহরের বালুডাঙ্গা এলাকায় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখা নামে একটি সাংবাদিক সংগঠন চালু করে। সেখানে বলা হয় সংগঠনটি সরকার অনুমোদিত। এসব বিষয় নিয়ে আমি নানা সময় প্রতিবাদ করি। সাংবাদিকতার নামে নওগাঁয় কিছু অপসাংবাদিকতা করে চলেছে বেশ কয়েকজন নামধারী সাংবাদিক। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনেই হয়তো আমার প্রতি হিংসাপরায়ন হয়ে এমন মানহানিকর পোস্ট দিয়েছে। আমি আইন অনুযায়ী তার শাস্তির দাবি করছি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নজরুল ইসলাম জুয়েল বলেন, মাহবুবু আলম রানা নামে এক ব্যক্তি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক রুহুল আমিন এর নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দিয়েছেন। যার কারনে রুহুল আমিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মৌলভীবাজারে ৮শ ইয়াবাসহ ১জন মাদক কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি মো: আরিফ মিয়া (২৭) কে আটক করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তর। সোমবার (১৮ এপ্রিল) সকালে চাঁদনীঘাট এলাকার সেলিম মিয়ার কলোনী থেকে তাকে আটক করা হয়।

আটক মো: আরিফ মিয়া ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার ঘাগড়াজোরা গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে।

মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদককারবারি আরিফ মিয়াকে ৮০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ আটক করা হয়।

তিনি আরো জানান, আরিফ মিয়া জেলার বিভিন্ন উপজেলা এলাকায় র্দীঘদিন যাবত মাদক ব্যবসা এবং সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাবার অসাবধানতার কারণে সড়কে প্রান গেল এক শিশুর

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মোজাহিদ হোসেন মোসাদ ( ৩.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার বিকালে উপজেলার কাচদহ ব্রিজের সামনে আলম নগর বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদ উপজেলার বামন নগর কাশিপুর এলাকার মোঃ মাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,আলমনগর বাজারে রাস্তা পারাপারের সময় তার বাবার অসাবধানতা বশত হঠাৎ করে শিশু মোজাহিদ কাঁচদহ ব্রিজ হতে নবাবগঞ্জ গামী একটি শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত ভটভটির সামনে পরে।এতে শিশুটি গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। অভিভাবকের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মোজাহিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া  যুবক নাজমুলের (২০) লাশ পরিবারের সদস্যরা উদ্ধার করেছে । রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে নাজমুল বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) টহল দলকে দেখে ভয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন।

স্থানীয়রা জানান, রবিবার দুপুর দেড়টার দিকে শিলখুড়ি ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় কালজানী নদীর শালঝোড় ঘাটের উত্তরে নাজমুলের লাশ ভাসতে দেখে প্রতক্ষদর্শীরা তার বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, কালজানী নদী থেকে নাজমুলের লাশ তার পরিবারের সদস্যরা উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ৪ (চার) পলাতক আসামী গ্রেপ্তার

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গ্রেপ্তারি পরোয়ানা মূলে নবাবগঞ্জ থানার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ১। মোঃ আমজাদ আলী (৫৫), পিতা-মৃত মনসের আলী, ২। মোঃ আমির হামজা (৩১), পিতা-মোঃ আমজাদ আলী, ৩। মোঃ রহিম বাবু (৩০), পিতা-মোঃ হানিফ, ৪। মোঃ সুজন মিয়া (২৮), পিতা- মৃত আকবর, সর্ব সাং- হরিপুর, থানা নবাবগঞ্জ, গতকাল রাতে তাদের নিজ নিজ বসত বাড়ি হতে আটক করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান যে, উক্ত ধৃত আসামীগনকে আজ সোমবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।

রাণীশংকৈলের পৌর কাউন্সিলর কুখ্যাত মোটরসাইকেল চোর পীরগঞ্জে গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৩৮) গত শনিবার ১৬ এপ্রিল রাতে পার্শ্ববর্তী পীরগঞ্জ পৌর শহরে তারাবী নামাজ চলাকালীন মসজিদ সংলগ্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, গতকাল ১৬ এপ্রিল  রাণীশংকৈল পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাককে মোটর সাইকেল চুরির ঘটনায় গ্রেফতার করা হয়। এনিয়ে তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে একটি চক্র তৈরি করে রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও ঠাকুরগাও, দিনাজপুর, বগুড়া ও শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে মোটর সাইকেল চুরি করে আসছিলেন। গত ২ সপ্তাহ আগে হরিপুরে মোটর সাইকেল চুরি করতে গিয়ে তিনি জনতার হাতে ধরা পড়েন এবং পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। ক’দিন পরেই তিনি জামিনে মুক্তি পেয়ে আবার চুরির কাজে জড়িত হন। তার নামে এ পর্যন্ত বিভিন্ন থানায় ৩৫ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ গত ১৬ এপ্রিল পীরগঞ্জে মোটর সাইলে চুরি করতে গিয়ে তিনি গণধোলাই এর শিকার হন। এসময় ঠাকুরগাঁও ও রাণীশংকৈল থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রাজ্জাককে গ্রেফতার করে।

এ ব্যাপারে রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান জানান, কাউন্সিলর রাজ্জাককে প্রায় ৬ মাস আগে পৌরসভায় রেজুলেশন করে সাসপেন্ড করা হয়েছে এবং তার কপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে মোটর সাইকেল চোর রাজ্জাকের পিছনে একটি প্রভাবশালী চক্র কাজ করে আসছে বলে অনেকে ধারণা করছেন।

চাতলাপুর স্থলবন্দরে যাত্রী গ্ৰহন করছে না ভারত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সারাবিশ্বে করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। গত ১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত শুরু করলেও ভারতীয় ভিসা নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে কোন যাত্রী ভারতে যেতে পারছেন না। অন্যদিকে ভারতের কৈলাস শহরের মনু স্থল অভিবাসন কেন্দ্রে প্রতিদিন বাংলাদেশী ভিসাধারী যাত্রীরা অপেক্ষা করলেও চাতলাপুর অভিবাসন কেন্দ্র তাদের গ্রহন করছে না।

চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্র কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা আসেনি বলে তারা কোন যাত্রীকে ভারতে যেতে দিচ্ছেন না। আবার ভারতের যাত্রীদের গ্রহন করছেন না।

ভারতীয় হাই কমিশন সিলেট ভিসা কেন্দ্র থেকে চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে ভারতে যাতায়াতের ভিসা গ্রহনকারীরা জানান, ভিসা পেয়ে তারা সোনালী ব্যাংকে ভ্রমণ কর দিয়ে চেকপোস্টে গেলে চাতলাপুর অভিবাসন কর্মকর্তা তাদের ভারতে যেতে দিচ্ছেন না। যাত্রীরা আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের অন্যান্য সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রীরা ভারতে যেতে পারলেও শুধুমাত্র এ পথে যেতে দেওয়া হচ্ছে না। এর কারণ জানতে চাইলে চাতলাপুর স্থল অভিবাসন কর্মকর্তা জানান, তাদের কাছে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা আসেনি তাই গ্ৰহন করতে পারছেন না।

চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে ভিসা গ্রহনকারী যাত্রী আব্দুস শুকুর বলেন, করোনার শুরুতেই ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের সাথে সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করেছিল। এখন আবার তারা সকল কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত শুরু করেছে। তবে একমাত্র চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র কর্তৃপক্ষ ভিসাধারী যাত্রীদের ভারতে যেতেও দিচ্ছেন না আবার ভারতীয় বাংলাদেশী ভিসাধারীদের গ্রহন করছেন না।

চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্রের অভিবাসন কর্মকর্তা নাসিমুল ইসলাম বলেন, এ পথে যাত্রী যাতায়াত শুরু করার তিনি কোন নির্দেশনা পাননি। তাই কোন যাত্রীকে তিনি বহির্গমণের অনুমতি দিচ্ছেন না। আবার ভারতীয় যাত্রীদের গ্রহন করছেন না। তবে চাতলাপুর অভিবাসন কেন্দ্র এলাকায় ভারতের মনু অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা নিরঞ্জন মজুমদার এ প্রতিনিবেদককে বলেন, বাংলাদেশের সাথে সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে দুই দেশের ভিসাধারী যাত্রী যাতায়াত শুরু হয়েছে। তাই প্রতিদিন তাদের অফিসে বাংলাদেশী ভিসাধারী যাত্রী আসলেও চাতলাপুর অভিবাসন কেন্দ্র গ্রহন করবে না জানালে তাদের বহির্গমণের অনুমতি দেওয়া হচ্ছে না।

সোনালী ব্যাংক কমলগঞ্জের শমশেরনগর শাখা ব্যবস্থাপক রিপন মজুমদার বলেন, ভারতীয় ভিসা গ্রহন করে যাত্রীরা আসার পর তাদের ভ্রমণ কর নিয়ে রসিদ দেওয়া হচ্ছে। এসব যাত্রী আবার চাতলাপুর অভিবাসন কেন্দ্র থেকে ফিরে এসে যেতে পারেনি বলে অভিযোগ করছে।

মৌলভীবাজারের পুলিশ সুপারের বিশেষ শাখার কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ভারতের সাথে সকল অভিাবাসন কেন্দ্র খোলা হলেও কেন চাতলাপুর দিয়ে যাত্রী ভারতে যেতে পারবে না। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলেও জানান।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, এ বিষয়টি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন বিভাগের দেখার কথা। তারপরও তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে আশ্বাস প্রদান করেন।

কুড়িগ্রামে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১ ও মুক্তিযোদ্ধাসহ আহত ৫

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বালুবাহী ট্রাকের চাপায় তাজুল ইসলাম (৩৫) নামের ১ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক মুক্তিযোদ্ধা সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বালুবাহী ট্রাক ও চালক বাবু মিয়া (৩৫) কে পুলিশ আটক করেছে।

নিহত তাজুল পার্শ্ববর্তী চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বড়চর গ্রামের জাফর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি হলে পেছন থেকে কুড়িগ্রামগামী একটি বালুবাহী বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯৮৭৩) ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোযাত্রী তাজুল ইসলাম মারা যান।

পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অটোরিকশার যাত্রী মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও অটোচালক আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ছাড়াও আব্দুল ওহাব (৫৫), ওবায়দুল (৫০) ও তাজমীম (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, গুরুতর আহত দুজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। চালক বাবু মিয়া ও বালুবাহী ট্রাকটি আটক করা হয়েছে।

নেত্রকোণায় ধনু নদীর পানি বিপদ সীমার ১২ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত, হাওরাঞ্চলের কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার প্রাণান্তকর চেষ্টা

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যে কোন সময় ফসল রক্ষা বাধঁ ভেঙ্গে ফসল হানির আশংকায় হাওরাঞ্চলের কৃষকরা দ্রুত ধান কেটে ঘরে তুলার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে জেলার প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গতকাল রবিবার থেকে ধনু নদীর পানি বিপদসীমার ১২ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ছুঁই ছুঁই করছে লোকালয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে হাওরের ফসলের যাতে কোন ধরণের ক্ষয়-ক্ষতি হতে না পারে তার জন্য পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সর্তক অবস্থায় বিভিন্ন বাধেঁ অবস্থান করছে।

জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর নেত্রকোণা জেলার ১০ উপজেলায় ১ লক্ষ ৮৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অর্জিত হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৮২৮ হেক্টর। যা লক্ষ্য মাত্রার চেয়ে বেশী। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লক্ষ ৭০ হাজার ৭০২ মেট্রিক টন।

খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ এই তিন হাওর উপজেলায় ৪৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। পাহাড়ী ঢলের কারণে বাঁধ ভেঙ্গে হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে এই আশংকায় সরকার ৮০ ভাগ ধান পাকলেই হাওরের কৃষকদেরকে ধান কাটার নির্দেশ দেয়ায় জেলা কৃষি বিভাগ ও কৃষকদেরকে দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছেন।

হাওরাঞ্চলের তিন উপজেলায় দ্রুত ধান কাটার জন্য ৩ শত ৭৭ টি হারভেস্টার মেশিন ও প্রায় ১০ হাজার কৃষক দিন রাত ধান কাটার ব্যস্ত রয়েছে। রবিবার পর্যন্ত হাওরের প্রায় ৬০ ভাগ ধান কর্তন করা হয়েছে।

নেইমার-এমবাপের গোলে শীর্ষস্থানে পিএসজি

স্পোর্টস ডেস্কঃ লীগ ওয়ানের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখাল পিএসজি। লড়াই ও হলো জমজমাট।  এমন লড়াইয়ে নেইমার ও কিলিয়ান এমবাপের গোলে মার্সেইকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

রোববার দিবাগত রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের দলটি।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই নিজেদের চেনা রূপে হাজির হয় প্যারিসের জায়ান্টরা। ম্যাচের বারো মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। সেটা কাজে লাগাতে একটুও ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই নিয়ে তিন ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল এখন ৬টি। ক্লেহমোঁর বিপক্ষে হ্যাটট্রিকের আগে লরিয়েন্টের বিপক্ষেও গোল করেছিলেন ২টি।

নেইমারের গোলের পর আরও দুটি ভালো সুযোগ পেয়েছিল ফরাসি ক্লাবটি। ১৮ মিনিটে দানিলো পেরেইরার পাসে বল বাইরে মারেন এমবাপে। একটু পরই ডি-বক্সের সামনে থেকে লিওনেল মেসির ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। ৩১তম মিনিটে সমতায় ফেরে মার্সেই। কর্নার সামনে ঝাঁপিয়ে পাঞ্চ করার চেষ্টায় ক্লিয়ার করতে পারেননি জানলুইজি দোন্নারুম্মা। জটলার মধ্যে বল ক্লিয়ার করতে পারেননি পিএসজির ডিফেন্ডাররাও। কাছ থেকে জালে পাঠান ক্রোয়াট ডিফেন্ডার কালেতা কার।

প্রথমার্ধের শেষ দিকে নেইমারের শট ডিবক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির জোরাল আবেদন করেন পিএসজি খেলোয়াড়রা, কিন্তু তখন রেফারির সাড়া মেলেনি। সিদ্ধান্ত যায় ভিএআরের কাছে। তাতে পেনাল্টি পায় পিএসজি। ৫০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিয়ে যায় এমবাপে। এই নিয়ে চলতি লিগ ওয়ানে ২৯ ম্যাচে এমবাপের গোল হলো ২১টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করেছেন এই খেলোয়াড়।

লিগ ওয়ানে মার্সেইয়ের থেকে ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেলো পিএসজি। ৩২ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রতে পিএসজির পয়েন্ট ৭৪। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই। পরের ম্যাচে আগামী বুধবার অঁজির বিপক্ষে খেলবে পিএসজি। ওই ম্যাচে জিতলেই দশম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। একই দিন নঁতের মুখোমুখি হবে মার্সেই।