নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের অফিসার-কর্মচারী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি র‌্যালী পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে একইস্থানে মিলিত হয়।

পরে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার ভূমি, আত্রাই,নওগাঁ কাজী মোহম্মাদ অনিক ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আমিনুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, সেন বাংলা টিভি, নওগাঁ জেলা স্টাফ রিপোটার সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, বীর মুক্তিযোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক মোঃ আশরাফুজ্জামান জুয়েল, সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আহম্মেদ শশী সহ উপজেলা পরিষদের অন্যান্য অফিসার বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্ক্ষীদের মাঝে “১৭ এপ্রিল ১৯৭১ ঐতিহাসিক মুজিবনগর দিবসের” তাৎপর্য তুলে ধরে প্রচার করার উপর গুরুত্ব আরোপ করেন।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৪৭

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত ও কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গত শনিবার আফগানিস্তানে এই বিমান হামলা চালায় পাকিস্তান। দুই প্রদেশে বিমান থেকে রকেট ও গোলাবর্ষণ করেছিল পাকিস্তানের সামরিক বাহিনী।

গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর পর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তবর্তী প্রদেশগুলোতে জঙ্গিরা পাকিস্তানবিরোধী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। শনিবারের বিমান হামলা মূলত জঙ্গিবিরোধী অভিযানের অংশ বলে বর্ণনা করেছে ইসলামাবাদ। তালেবান অবশ্য সীমান্তে জঙ্গি তৎপরতা বরাবরই অস্বীকার করে আসছে।

খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমাদ ওসমানী গতকাল রোববার বার্তা সংস্থা এএফপিকে বলেন, খোশত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানের সীমানা বিভাজনকারী রেখা ডুরাল্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। এ ছাড়া হামলায় আরও ২২ জন আহত হয়েছেন। এদিকে এক আফগান কর্মকর্তা শনিবার বলেন, কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

তবে এই বিমান হামলা নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। তবে গতকাল রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের মাটি ব্যবহার করে যেসব সশস্ত্র যোদ্ধা পাকিস্তানে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

সৌদি আরবে পাঠাবে বলে ঢাকায় ধর্ষণের শিকার নারী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সৌদি আরবে পাঠানোর কথা বলে ভাষা শেখানোর নামে মৌলভীবাজার থেকে এক নারীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানব পাচার চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গেল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-৩–এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ধর্ষণের শিকার নারী মুঠোফোনে র‌্যাবের সহায়তা চান। অভিযোগ পেয়ে গত বুধবার রাতে ঢাকার রামপুরা থেকে ওই নারীকে উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন কামরুল আহমেদ (৪২), খালেদ মাসুদ হেলাল (৩৬), তোফায়েল আহমেদ (৩৮) ও মোহাম্মদ জামাল (৪২)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৩–এর অধিনায়ক বলেন, তোফায়েল আহম্মেদ ও ভুক্তভোগী নারীর বাড়ি একই এলাকায়। তিনি ওই নারীকে সৌদি আরবে পাঠানোর প্রতিশ্রুতি দেন। তিনি ওই নারীকে বলেন, সৌদি আরবে যেতে হলে আরবি ভাষা শিখতে ঢাকায় যেতে হবে। পরে মৌলভীবাজার থেকে ঢাকার রামপুরায় চক্রের আরেক সদস্য কামরুল আহম্মেদের বাসায় এনে তোফায়েল ওই নারীকে ধর্ষণ করেন।

এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তোফায়েলসহ ওই চারজনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

চক্রটি সম্পর্কে র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার চারজন সংঘবদ্ধ মানব পাচার ও প্রতারক চক্রের সদস্য। গ্রেপ্তার কামরুল এই চক্রের প্রধান। অন্য তিনজন তাঁর সহযোগী। তাঁদের জনশক্তি রপ্তানির কোনো অনুমোদন নেই। কাজের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ভ্রমণ ভিসায় নারীদের মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন। তাঁরা বিদেশ গিয়ে কাজ পাচ্ছেন না। অনেকেই সেখানে মানবেতর জীবন যাপন করছেন। কখনো আবার ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তিকে ভুয়া পাসপোর্ট, ভিসা ও টিকিট প্রদান করছেন। প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন পাঁচ থেকে সাত লাখ টাকা। এভাবে পাঁচ বছরে শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চক্রের সদস্যরা।

চক্রের সদস্যরা ঘন ঘন ঠিকানা পরিবর্তন করেন বলেও জানান র‌্যাব-৩–এর কর্মকর্তা আরিফ মহিউদ্দিন। তিনি বলেন, ভুয়া ভিসা ও টিকিট নিয়ে বিমানবন্দরে গিয়ে অনেক বিদেশগামী বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। তখন চক্রের সদস্যদের কাছে প্রতিকার চাইলে যোগাযোগ বন্ধ করে ঠিকানা পরিবর্তন করেন। এভাবে গত দুই বছরে আটবার ঠিকানা পরিবর্তন করেছেন চক্রের সদস্যরা।

চক্রের প্রধান কামরুল ইসলাম সম্পর্কে র‌্যাব জানায়, কামরুল নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তাঁর কোনো নির্দিষ্ট পেশা নেই। প্রতারণা ও মানব পাচারই তাঁর পেশা। ২০১৯ সালে তিনি ভ্রমণ ভিসায় দুবাই যান। সেখানে মানব পাচারের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। তিনি ২০২১ সালের মে মাসে দেশে ফিরে আসেন। তাঁর জনশক্তি রপ্তানির লাইসেন্স নেই। বিভিন্ন ট্যুরস ও ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ ভিসায় বিভিন্ন দেশে লোক পাঠান। তাঁর অন্যতম সহযোগী জামাল মাহবুব ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক। জামাল সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।

এছাড়া গ্রেপ্তার হওয়া খালেদ প্রায় ১৫ বছর সৌদি আরবে ছিলেন। ২০১৬ সালে দেশে ফিরে মানব পাচারে জড়িয়ে পড়েন। তোফায়েল নামের গ্রেপ্তার হওয়া অপরজন পেশায় গাড়িচালক। কয়েক বছর ধরে তিনি কামরুলের সহযোগী হিসেবে কাজ করছেন।

বগুড়ায় এলাকাবাসীর হাতে সন্ত্রাসী নিহত, পুরাতন কবর থেকে লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় এলাকাবাসীর এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। নিহত আরিফুল ইসলাম হিটলু (৫২) নামের ওই সন্ত্রাসীকে হত্যার পর তার লাশ কবরে পুঁতে রাখে এলাকাবাসী। পরে ঘটনার ১৪ ঘন্টা পর শাজাহানপুর উপজেলার চার বছরের পুরনো একটি কবরে লাশের সন্ধান পায় পুলিশ। পরবর্তীতে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত শনিবার রাতে অত্যাচারে অতিষ্ট প্রায় তিন শতাধিক এলাকাবাসী একত্র হয়ে হিটলুকে কুপিয়ে হত্যার পর লাশ গুম করে। নিহত হিটলু বেড়েরবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, ধুনটের বেড়েবাড়ী গ্রাম এবং শাজাহানপুরের আমরুল ইউনিয়ন সীমান্তবর্তী এলাকা। হিটলু দীর্ঘদিন যাবৎ শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নাগরকান্দি খালের ব্রীজের জুয়ার আসর চালিয়ে আসছিল।

গত শনিবার রাত সাড়ে ৯টায় জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে ধুনটের বেড়েরবাড়ি গ্রামের মালেক নামের এক যুবককে কুপিয়ে আহত করে। পরে এ খবর গ্রামে পৌছালে বেড়েরবাড়ি গ্রামের তিন শতাধিক লোকজন জুয়ার আসরে হামলা চালিয়ে হিটলুকে ধরে নিয়ে যায়। এরপর বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে তার লাশ অজ্ঞাত স্থানে পুঁতে ফেলে।

খবর পেয়ে রাত সাড়ে ১০ টায় ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় লাশের সন্ধান শুরু করে। পরে স্থানীয়দের দেয়া খবরে  গতকাল রোববার দুপুর ১টায় শাজাহানপুরের আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট টারপাড়া গ্রামের দুদু মিয়ার কবর থেকে তার পুঁতে রাখা লাশ উদ্ধার করে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট টারপাড়া গ্রামের দুদু মিয়ার কবরে হিটলুর লাশ পুঁতে রাখা হয়েছিলো। কবরটির চারপাশে ধানে জমি রয়েছে। কবরের রাস্তার আশপাশে রক্তের দাগ অনুসরণ করে দুদু মিয়ার কবরে হিটলুর বেরিয়ে থাকা পা দেখতে পায় নিহতের স্বজনরা। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহত হিটলুর পিঠ ঘাড় এবং দুই পায়ের গোড়ালী কাটা ছিলো।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলছেন, হিটলুর অত্যাচারে অতিষ্ট ছিলো শাজাহানপুর ও ধুনট উপজেলার লোকজন। তার বিরুদ্ধে ধুনট থানায় মাদক, পুলিশের উপর হামলা, জুয়া খেলাসহ ৮টি মামলা রয়েছে। গত তিন মাস আগে হিটলু জামিনে মুক্ত হয়। গত শনিবার রাতে মালেক নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় এলাকার প্রায় শত শত লোকজন একত্র হয়ে হিটলুকে ধরে এ ঘটনা ঘটায় বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে রক্ত পরে থাকলেও লাশ পাওয়া যাচ্ছিলো না। আমরা স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে লাশের সন্ধান করছিলাম। সারারাত আমরা ওই গ্রামেই ছিলাম। রবিবার বেলা ১২টায় আমরুল ইউনিয়নের একটি কবরস্থানে স্থানীয় লোকজন পা দেখতে পেরে পুলিশে খবর দেয়। পরে শাজাহানপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধিঃ গেল শনিবার দিবাগত রবিবার মধ্যরাতে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে গাবতলী বাজার এলাকা থেকে সুরুজ আলী (৪৮) নামে এক ইউপিঃ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল।

নিহত সুরুজ আলী সুর্যি ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো.মাহমুদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপিঃ সদস্য সুরুজ আলী সূর্যি চানপুর গ্রামের হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে রবিবার রাতে উপজেলার কালীবাড়ি বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। রাত ১টার দিকে পথচারীরা গাবতলী বাজার এলাকা ময়মনসিংহ টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনি আরও বলেন, খবর পেয়ে রাতে ইউপিঃ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় হেলাল উদ্দিন নামে একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। মরদেহের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তবে অন্যকোন ঘটনা হলেও সেটা তদন্ত করে দেখা হবে।  মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে নিহত ইউপিঃ সদস্যে’র স্ত্রী জমেলা বেগম বলেন, এটা কোন দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকান্ড। তার প্রতিপক্ষ সুলতান উদ্দিনের নেতৃত্বে ওই ইউপি সদস্যকে কৌশলে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ঘোগা ইউপিঃ চেয়ারম্যান শরীফ আহমেদ বলেন, এটি কোন দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে প্রশাসনের প্রতি দাবী জানান।

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

সিলেট প্রতিনিধিঃ গতকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, কোষাধ্যক্ষ শমসের জামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, কার্যকরী সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, কামাল আহমদ, এম কে শাফি চৌধুরী এলিম, আমাতুজ জোহরা রওশন জেবিন, অ্যাডভোকেট মনসুর রশীদ, জাহাঙ্গীর আলম, ডা. নাজরা আহমদ চৌধুরী, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।

কুমিল্লায় সাংবাদিক নাঈম হত্যার মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি রাজু (৩৫) র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে রবিবার (১৭ এপ্রিল মধ্যরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলাধীন পাঁচথুবি ইউনিয়নের ভারতীয় সীমান্তের গোলাবাড়ি এলাকায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন রাজু।

্যাবের গুলিতে নিহত নিহত রাজু (৩৫) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। নিহত লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

্যাব-১১ সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে র্যাবের উপস্থিত টের পেয়ে র্যাবকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে র্যাবের এক সদস্য এবং সন্ত্রাসী রাজু গুলিবিদ্ধ হন। পরে আহত রাজুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের রেজিস্টারের থেকে জানা যায়, র‍্যাবের ডিএডি কবীর রাত সোয়া দুইটার সময় গুলিবিদ্ধ রাজুকে হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

এর আগে মনির ও পলাশ নামে এজাহারনামীয় দুইজনসহ চারজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

উল্লেখ্য, বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়। 

কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসে বুকিং করতে আসা কার্টুনে মিললো ফেন্সিডিল ও ভারতীয় প্রসাধনী

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রাম জেলা শহরের এক‌টি কু‌রিয়ার সা‌র্ভিসের অ‌ফিসে বু‌কিং করতে আসা কার্টুন থেকে পুলিশ ১৪৯ বোতল ফে‌ন্সি‌ডিল ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে। গতকাল ১৬ এ‌প্রিল শনিবার সন্ধ্যায় শহরের কলেজ মোড়ের “সদাগর এক্স‌প্রেস লি‌মিটেড” নামক কু‌রিয়ার সা‌র্ভিসের অ‌ফিস থেকে এসব মালামাল জব্দ ক‌রে পু‌লিশ।

কুড়িগ্রামের  অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) জিয়াউর রহমান এ তথ্য নি‌শ্চিত করেছেন।

ওই কু‌রিয়ার সা‌র্ভিসের কু‌ড়িগ্রাম অ‌ফিসের ম্যানেজার র‌বিউল ইসলাম জানান, শ‌নিবার সন্ধ্যার পর অপরিচিত এক ব্যক্তি সাদা প‌লিথিনে মোড়ানো এক‌টি কার্টুন নিয়ে এসে তা বু‌কিং করতে চান। কার্টুনের ভেতর কি মালামাল আছে  তা খুলে দেখতে চাইলে ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে কৌশলে সটকে পড়েন। কিছুক্ষন অপেক্ষা করার পর কার্টুন খুলে ভেতরে ফে‌ন্সি‌ডিলসহ প্রসাধন সামগ্রী দেখতে পেয়ে প্রধান কার্যালয় সহ স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পরে পু‌লিশ এসে ফেনসিডিল সহ প্রসাধনী গুলো জব্দ করে।

পু‌লিশ জানায়, জব্দকৃত মালামালের মধ্যে ১৪৯ বোতল ফে‌ন্সি‌ডিল, ৩ শতা‌ধিক খা‌লি মোড়কসহ ৮৭ পিছ স্কিন সাইন নামের ভারতীয় প্রসাধনী এবং ৩ পিছ গোদরেজ বে‌বি সাবান রয়েছে। যার আনুমা‌নিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এ প্রসঙ্গে অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান ব‌লেন, তাৎক্ষ‌ণিকভাবে কার্টুনের মালিককে সনাক্ত করা সম্ভব হয়‌নি। তবে এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসা‌মি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা দায়ের  করা হবে।

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর গাছ কেটে দিল দুর্বৃত্তরা

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আব্দুল মতিন  নামে এক ব্যবসায়ীর  লাগানো ১৫ টি ইউক্যালিপটার গাছ সহ একই দিনে প্রায় ৮ টি আমের গাছ কুড়াল ও দা দিয়ে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর সঙ্গে শত্রুতা করে পেরে উঠতে না পেরে দিন ও রাতের আঁধারে ওই ব্যবসায়ীর লাগানোর গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১১ এপ্রিল ভোরে উপজেলার পুটিহার গ্রামে এই গাছ কাটার ঘটনা ঘটে। এতে তিনি প্রায় ২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছেন । এ ঘটনায় নবাবগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজেই।

অভিযোগ সুত্রে জানা যায়, আব্দুল মতিনের প্রতিবেশী  ফারুক হোসেন ও তার সহযোগীরা একত্র হয়ে বিভিন্ন ভাবে তার জমি দখলের জন্য চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় তাকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিতেন।  জমি ছেড়ে না দেওয়ায় গত ১১ এপ্রিল ফারুক  এবং তার সহযোগীরা তার বাগানের ফল গাছ কেটে ফেলেছেন। এর আগেও বাগান থেকে একাধিক গাছ কেটে নিয়ে গেছেন ফারুক ও তার সহযোগীরা। এতে বাঁধা প্রধান করলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন অভিযুক্তরা।

আব্দুল মতিন বলেন, গাছের সঙ্গে এ কেমন শত্রুতা, শত্রুতা আমার সঙ্গে গাছ কেন কাটা হলো। আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমার ব্যক্তিগত শত্রুরাই গাছ গুলো কেটেছে। আবার এ বিষয়ে মামলা করলে এবং বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন দূর্বৃত্তরা। আমি এর  সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী অফিসার থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, শত্রুতাবসত কোনো দুর্বৃত্তচক্র এ ধরনের ঘটনা ঘটিয়েছে । এতে ওই বাগান মালিক আব্দুল মতিন  চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে আব্দুল মতিন  লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যারা এ ঘটনায় জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।

নওগাঁয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের দাবীতে একুশে পরিষদের মানববন্ধন কর্মসূচী পালিত

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন
একুশে পরিষদ। অতি সম্প্রতি ঘটে যাওয়া মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় মন্ডল ও নওগাঁ’র শিক্ষক আমোদিনী পালের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের দাবীতে নওগাঁ শহরের মুক্তির মোড়ে শনিবার দুপুরেএই মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী।

বাংলাদেশ সাম্পদায়িক সম্প্রীতির অনন্য একটি দেশ উল্লেখ করে এবং এই সম্প্রীতি বিনষ্টকারী চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবন জানিয়ে বক্তব্য রাখেন একুশ পরিষদের উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, উপদেষ্টা ও নওগাঁ পেসক্লাবরে সভাপতি মোঃ কায়েস উদ্দিন, একুশে পরিষদের সহ-সভাপতি এম এম রাসেল ও পতাপ চন্দ্র সরকার এবং সাধারন সম্পাদক মনোয়ার হাসেন লিটন।

উল্লেখ্য, অতি সম্প্রতি মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের বিরুদ্ধে মিথ্যা সাম্প্রদায়িক উস্কানীমুলক বক্তব্য দেয়ার অভিযোগে জেল হাজতে নেয়া হয়। এদিকে গত ৮ এপ্রিল নওগাঁ জেলার মাহদেবপুর উপজেলাধীন দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পালের বিরুদ্ধে হিজাব পড়ে আসার কারনে শিক্ষার্থীদের মারপিট করার মিথ্যা অভিযোগ আনা হয়। এই ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী জানা গেছে হিজাব পড়ার জন্য নয় স্কুল ড্রেস পড়ে না আসার কারনে ঐ শিক্ষার্থীদের মৃদু শাসন করা হয়।