ছয়চিরিতে বিগত ২শ বছরের ঐতিহ্য চড়কপূজা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লোকোৎসব হচ্ছে চড়কপূজা। দেশের সনাতন ধর্মাবলম্বীদের আকর্ষণীয় ও অন্যতম লোকোৎসব এটি। প্রতিবছর এদিনে বাংলা পহেলা বৈশাখে ছয়চিরি সাগরদীঘির পাড়ে এ চড়কপূজা ও মেলার আয়োজন করা হয়। এ পূজার অন্য নাম নীলপূজা, মহাদেবপূজা, গম্ভীরাপূজা বা শিবের পূজা।

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিরি সাগরদীঘির পাড় চড়কপূজার জন্য একটি দর্শনীয় স্থান। এখানে প্রায় ২০০ বছরেরও বেশি সময় আগে থেকে চড়কপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ১৪ এপ্রিল দুপুর থেকে এ পূজায় নারী-পুরুষ দর্শনার্থীদের বিশাল সমাগম ঘটে। ভক্ত মণ্ডলীতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের উপস্থিতি ঘটে। বিশাল এক দা দিয়ে নৃত্য, শিবের নৃত্য ও কালীর নৃত্য পরিবেশন করে। নৃত্য শেষে ঐতিহাসিক ছয়চিরি দীঘিতে স্নান করিয়ে ভক্তদের লৌহদণ্ড ও শিকল শরীরের বিভিন্ন অংশে গেঁথে দেওয়া হয়।

বিশেষ করে লৌহদণ্ড জিহ্বা ও গলায় গেঁথে দেওয়া হয়। এরপর নৃত্যের তালে তালে চড়ক গাছ ঘোরানো হয়। দেবতার পূজা-অর্চনা শেষে অপরাহ্নে মূল সন্ন্যাসী ৪ জন ভক্তের (জ্যান্ত মানুষের) পিঠে লোহার দুটি করে বিরাট আকৃতির বড়শি গেঁথে রশিতে বেঁধে ঝুলিয়ে চড়ক গাছ ঘোরানো হয়। এ সময় অনেকে বাতাসা আর কলা ওপরের দিকে উড়িয়ে দেন আর দর্শনার্থীরা তা কুড়িয়ে নেন।

চড়কপূজা উদযাপন কমিটির নেতা অনুরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী বলেন, করোনার কারণে ২ বছর চড়ক পূজা বন্ধ ছিল। এই বছর চড়ক পূজা উদযাপনের লক্ষ্যে আমরা আলাপ-আলোচনা করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। কমলগঞ্জের যেসব এলাকায় সাধারণত দেবনাথ, শব্দকর, মালাকার ও চা-শ্রমিক সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সেখানেই আয়োজিত হয় এই চড়কপূজা। যেমন কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে চৈত্রের ২৪ ও ২৫ তারিখে আয়োজিত হয় চড়কপূজা। এর তিন দিন পর আয়োজন করা হয় শ্রীনাথপুর গ্রামে।

পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয় কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান এবং রহিমপুর ইউনিয়নের ছয়শ্রী (ছয়চিরি) গ্রামে। তাছাড়া কমলগঞ্জের আরও বেশ কয়েকটি স্থানে চড়কপূজা হয়। প্রতিটি জায়গায় চড়কপূজাকে ঘিরেই বসে রকমারি পণ্যের মেলা ও নানা ধরনের মুখরোচক খাবারের দোকান। তবে বিশেষ করে ছয়চিরি দীঘিরপাড়ের মেলাটি বেশ বড় আকারের হয়। মেলায় হরেক রকমের সামগ্রী নিয়ে বসেন বিক্রেতারা। মাটির পাত্র, হস্তশিল্প, কাঠের তৈরি নানান সামগ্রী, মুড়ি-মুড়কি, মিঠাই ও শিশুদের খেলনা সামগ্রীসহ প্রায় সবই পাওয়া যায় মেলায়।

চৈত্রসংক্রান্তি ও বাঙালির প্রাণের পহেলা বৈশাখে এ মেলা হওয়ায় এই দিনে কমলগঞ্জের প্রত্যন্ত গ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সব ধর্মের মানুষের অংশগ্রহণে বয়ে যায় আনন্দের বন্যা।

কুমিল্লায় ১৫ মাসে ২১০৮ জন পলাতক আসামী গ্রেপ্তার!

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ১৫ মাসে ৩ হাজার বছরের কারাদণ্ড ও ৩৩ কোটি টাকার অর্থদণ্ড প্রাপ্ত ২১০৮ জন পলাতক আসামী গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।পুলিশের হিসেব অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই ১৫ মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২১শ’ ৮ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশ। এর মধ্যে দু’জন মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিও রয়েছে।

গেল দুদিন আগে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিমসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ ও এম তানভীর আহমেদ বলেন, ২০২১ সালের শুরু থেকেই আমরা সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মোট ২১০৮ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

এদের মধ্যে দু’জন মৃত্যুদ-প্রাপ্ত আসামিও রয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই মাদক মামলায় সাজাপ্রাপ্ত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, আমাদের সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার এর দক্ষ নেতৃত্বে এই ১৫ মাসে গ্রেপ্তারকৃ আসামিদের মোট সাজার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ হাজার বছর। এছাড়াও সাজার পাশাপাশি এসব আসামিকে আদালত যে অর্থদণ্ড করেছেন এর পরিমাণ দাাঁড়ায় ৩৩ কোটি টাকা। আদালতের দেয়া কারাদন্ড নিশ্চিতে এবং অর্থ আদায়ে এই ২১০৮ জন আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বলে মনে করছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একজন সাজা প্রাপ্ত পলাতক আসামী দেশ ও সমাজের জন্য হুমকি স্বরূপ। সাজাপ্রাপ্ত আসামীরা নিজেদের গ্রেপ্তার এড়ানোর জন্য সর্বোচ্চ কৌশল অবলম্বন করে। সুতরাং পুলিশের নিরলস প্রচেষ্টাায় বিভিন্ন কর্মকৌশল নির্ধারন করে এমন সাজাপ্রাপ্ত এসব পলাতক আসামীদের গ্রেপ্তার করে। যার ফলে এসব আসামীকে দু হাজার ৭২৯ বছর ১০ মাস দন্ড নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় গেল ২০২১ সালে এক হাজার ৬শ’ ৭৭ জন সাজা প্রাপ্ত পলাতক আসামী এবং ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ৪শ’ ৩১ জন সাজাপাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দুটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড কার্যকর করতে জেলা পুলিশ প্রত্যক্ষ ভূমিকা পালন করে।

কুলাউড়ায় রাস্তা পাকা করনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি সুলতান মনসুর

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার ২ আসনের (কুলাউড়া) সংসদীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্ধকৃত এলজিইডি এর বাস্তবায়নে প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাও ইউনিয়নের রাউৎগাঁও – তিলাশিজুরা  রাস্তা পাকা করনের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়। বুধবার (১৩ এপ্রিল) ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নবাবজাদা আলী, ওয়াজিদ খান বাবু, এলজিইডি ইন্জিনিয়ার আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস শহিদ, সায়ফুল ইসলাম, মুতাহের আলম চৌধুরী, হুুসেন মনসুর উদ্দিন, মুহিব আলী,শফিকুল ইসলাম জায়েদ, আহবাব হোসেন রাসেল , এমপির ব্যাক্তিগত সহকারী শেখ রুহেল, সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য: বিগত সংসদ নির্বাচনে সুলতান মনসুরের নির্বাচনী ইশতেহার মোতাবেক বাস্তবায়ন করায় ভুক্তভোগী এলাকাবাসী এমপি সুলতান মনসুরের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাশিয়া ও ইউক্রেনের ছবি এবার কানের অফিসিয়াল সিলেকশনে

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র দুনিয়ার গুরুত্বপূর্ণ আয়োজন কান উৎসবের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশনে এবার জায়গা পেয়েছে রাশিয়া ও ইউক্রেনের ছবি। দুই দেশের মধ্যে যুদ্ধ চলমান থাকায় বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে বলেই সবার ধারনা।

প্রতিযোগিতা শাখায় স্বর্ণ পামের জন্য লড়বে রুশ পরিচালক কিরিল সেরেব্রেনিকভের “চাইকোভস্কি’স ওয়াইফস”। আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে ইউক্রেনের মাকজিম নাকোঞ্চনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’। কান উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো মনে করেন, ছবিটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এর প্রেক্ষাপট ইউক্রেনের ডনবাস অঞ্চল। স্পেশাল স্ক্রিনিংস শাখায় জায়গা পেয়েছে ইউক্রেনের সের্জেই লোজনিৎজা পরিচালিত ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন’। ফ্রান্সের রাজধানী প্যারিসের শ্যঁজেলিজির ইউজিসি নর্ম্যান্ডি প্রেক্ষাগৃহে গত ১৪ এপ্রিল বাংলাদেশ সময় বিকাল ৩টায় কানের ৭৫তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন থিয়েরি ফ্রেমো ও কান উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর।

স্বর্ণ পামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে মোট ১৮টি ছবি। এর মধ্যে অন্যতম কানাডার ডেভিড ক্রনেনবার্গ পরিচালিত ‘দ্য ক্রাইমস অব দ্য ফিউচার’। দুবার স্বর্ণপাম জয়ী বেলজিয়ান ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়েরে ও লুক দারদেনের ‘টরি অ্যান্ড লকিটা’ আছে প্রতিযোগিতা শাখায়। এ ছাড়া রোমানিয়ার ক্রিস্তিয়ান মুনজিউ পরিচালিত ‘আরএমএন’, সুইডেনের রুবেন অস্টল্যুন্দের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ এবং জাপানের কোরি-ইদা হিরোকাজুর ‘ব্রোকার’ থাকছে স্বর্ণ পামের দৌড়ে।

এশিয়া থেকে প্রতিযোগিতা শাখায় আরও আছে দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-ওক পরিচালিত ‘ডিসিশন টু লিভ’। তবে প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান কে হবেন- তা নিয়ে কিছু জানায়নি আয়োজকরা। এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারও প্রকাশ হয়নি এখনো। এবার জমা পড়া ২ হাজার ২০০ ছবির মধ্য থেকে অফিসিয়াল সিলেকশন চূড়ান্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির কারণে কান উৎসব বাতিল হয়। গত বছর জুলাইয়ে স্বল্প পরিসরে উৎসবটি হয়েছে। ৭৫তম আসরের মাধ্যমে স্বাভাবিকভাবে মে মাসে ফিরছে কান। আগামী ১৭ মে উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হবে প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ফ্রান্সের মিশেল আজানাভিসুসের ‘ফাইনাল কাট’। ১২ দিনের এই মহাআয়োজন শেষ হবে ২৮ মে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।

প্রতিযোগিতা শাখার বাইরের আকর্ষণ হলিউড সুপারস্টার টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’, টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’ এবং জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’।

 

১৮৩ দিন পর তিন চীনা নভোচারী পৃথিবীতে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে ১৮৩ দিন থাকার পর পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। আজ শনিবার তাঁরা উত্তর চীনে অবতরণ করেছেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এর মধ্য দিয়ে মানুষসহ পাঠানো চীনের সবচেয়ে দীর্ঘ সময়ের মহাকাশ মিশনের সমাপ্তি ঘটল।

তিন নভোচারীর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁরা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে তিয়ানে মডিউলে ছয় মাস থাকার পর আজ সকাল ১০টার কিছুক্ষণ আগে ছোট একটি মহাকাশযানে তাঁরা পৃথিবীতে অবতরণ করেন বলে জানিয়েছেন এএফপি।

মঙ্গলে একটি রোভারের সফল অবতরণ ও চাঁদে একটি অনুসন্ধানকারী রোবট পাঠানোর পর মহাকাশে সেনজাও-১৩ নামের নভোযানে তিন নভোচারী পাঠিয়েছিল চীন। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে মহাকাশে অন্যতম ক্ষমতাধর একটি শক্তি হয়ে উঠতে বেইজিং যে চেষ্টা চালাচ্ছে, তার সর্বশেষ মিশনের অংশ হিসেবে এই তিন নভোচারীকে মহাকাশে পাঠিয়েছিল চীন।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনজাও-১৩-এর পৃথিবীতে ফেরার মহাকাশযানটি আজ সফলভাবে অবতরণ করেছে। গত বছরের অক্টোবরে এ তিন চীনা নভোচারী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রওনা করেন। ২০২১-২২ সালে মানুষ নিয়ে চীনের প্রথম স্থায়ী মহাকাশ স্টেশনে তিয়ানগংয়ে যে চারটি মিশন পাঠানোর কথা, এটি ছিল দ্বিতীয়।

এই তিন মহাকাশচারীর দায়িত্ব ছিল নিয়মিত মহাকাশে তাদের অবস্থান বিষয়ক তথ্য পৃথিবীতে পাঠানো এবং সেই দায়িত্ব তারা সুচারুভাবেই সম্পন্ন করেছেন। এ অভিযানে তিন নভোচারী সফলভাবে পরীক্ষা-নিরীক্ষার তথ্য পৃথিবীতে পাঠিয়েছেন ও তারা ঘণ্টার পর ঘণ্টা মহাশূন্যে হেঁটেছেন বলেও জানা যায়।

আগামী কয়েক মাসের মধ্যে সেনজাও-১৪ নভোযানে করে মহাকাশে মানুষ নিয়ে আরও একটি মিশন পাঠানোর কথা রয়েছে চীনের। নতুন মিশনে চীনের যেসব নভোচারী যাবেন, কয়েক সপ্তাহ ধরে তাঁদের জন্যই সবকিছু গুছিয়ে রাখা এবং কেবিন ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করার কাজ করছিলেন এই তিন নভোচারী।

এর আগে মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় মানুষ নিয়ে চীনের মিশন পরিচালিত করার রেকর্ড হয়েছে গত বছর পাঠানো সেনজাও-১২–এর মাধ্যমে। মিশনটি ৯২ দিন মহাকাশে ছিল। প্রতিবেদনে এ সম্পর্কে বলা হচ্ছে, ভবিষ্যতে চীনের মহাকাশ স্টেশনে নভোচারীদের সর্বনিম্ন থাকার মেয়াদ হবে ছয় মাস।

চীনারা দাবি করে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই কেন্দ্রটির মেয়াদকাল হবে কমপক্ষে ১০ বছর। ধীরে ধীরে এটির আয়তন বাড়ানো হবে যাতে একসঙ্গে অনেক নভোচারী সেখানে থাকতে পারেন।

 

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যান শারীরিকভাবে লাঞ্ছিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ গতকাল বুধবার ইউপি কার্যালয়ে গ্রাম্য আদালত পরিচালনা করছিলেন। এমন সময় ওই ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মান্নান ও শফিকুল ইসলামসহ কয়েকজন লোক তার কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যানের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পরেন। এরই এক পর্যায় চেয়ারম্যান এসএম মামুনুর রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বাদি হয়ে ৪ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আত্রাই থানায় একটি এজাহার দাখিল করেছেন।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লিখিত এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত বুধবার পৃথক ঘটনায় এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মৃত পুরুষ উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের শামসুল হকের ছেলে বাবুল হোসেন (৩২) ও নারী ধনতলা ইউনিয়নের বগাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী সুভা রাণী (৪২) ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মৃত বাবুল হোসেন এর স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে বাকবিতণ্ডা হয়। পরে অভিমান করে বাবুল নিজ শয়ন কক্ষে সকাল ৯ টায় ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। টের পেয়ে অসুস্থ অবস্থায় বাবুল হোসেনের পরিবারের লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। এর পর অবস্থার আরও অবনতি হলে অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে বাবুল হোসেন মারা যায়।

অপরদিকে সুভা রানীর স্বামী জমি বিক্রি করতে চাইলে সে বাধা দেয়। এ নিয়ে শাশুড়ির সাথে গত মঙ্গলবার ঝগড়া হয়। পরে বুধবার আনুমানিক ভোর ৪ টায় অভিমান করে নিজ শয়ন কক্ষে দানাদার বিষ খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন জানতে পেরে  বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় সুভা মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন বলেন, এ নিয়ে থানায় দুটি ইউডি মামলা রুজু করা হয়েছে।এবং লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরন করা হয়েছে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে নওগাঁ সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সন্তানদের শিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে এসব বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর অঅসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরন করেন।

এসময় মেয়ে শিক্ষার্থীদের সহজেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের লক্ষ্যে ১৫জন শিক্ষার্থীদের মাঝে ১৫টি বাইসাইকেল, ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে পড়ুয়া ৭০জন শিক্ষার্থীর প্রতিজনকে এককালীন ২ হাজার ৪শত টাকা করে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা, ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে পড়ুয়া ৩৫জন শিক্ষার্থীর প্রতিজনকে ৬হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকা এবং একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ১০শিক্ষার্থীর প্রতিজনকে ৯হাজার ৬শত টাকা করে মোট ৯০ হাজার টাকাসহ সর্বমোট ৪ লাখ ৬৮ হাজার নগদ টাকা শিক্ষাবৃত্তি হিসেবে বিতরন করা হয়।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অঅয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শাহানাজ পারভীন নাইসসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

মৌলভীবাজারের চক্ষু বিশেষজ্ঞ যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ আর নেই। তিনি বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আমেরিকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র মতে জানা গেছে, তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আমেরিকার রচস্টার বাফেলোর কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও শ্যালক গুরুতর আহত হয়েছেন।

আরোও জানা গেছে শ্যালক গাড়ি চালকের দায়িত্ব পালন করছিলেন। স্ত্রী হাসপাতালে আইসিইউতে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার স্থায়ী বাসিন্দা।

জানা গেছে, তিনি আমেরিকায় সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন। ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মৌলভীবাজারের একজন জনপ্রিয় চক্ষু চিকিৎসক হিসেবে সমাদৃত ছিলেন। উনার পরিচিত ও সেবায় এতটাই পারদর্শী ছিলেন জেলা জুড়ে সর্বমহলে প্রসংসার সাথে সুপরিচিত মানসম্পন্ন চিকিৎসক হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য। উনার স্থান হয়তো আগামী কয়েক মুখেও পূরন হবার নয়।

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির শপথগ্রহণ ও অভিষেক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক গত বুধবার জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট  আজিজুর রহমানের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা। এ সময় শপথবাক্যে অংশগ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সহ-সভাপতি অ্যাড. ফজলুল হক, আবু মনসুর বাবুল, সাধারণ সম্পাদক অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবু আলা মো. হালিমুজ্জামান হেলালী, অর্থ সম্পাদক অ্যাড. মো. নুরুল ইসলাম লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শাহজাহান কবির, ট্রেজারি সম্পাদক অ্যাড: নুরুল ইসলাম, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক  অ্যাড. মো. আতিকুর রহমান সোহাগ, সদস্য  অ্যাড. মো. ইদ্রিস আলী, অ্যাড. মো. আসাদুজ্জামান রনি, অ্যাড. মো. আবুল কালাম আজাদ ও অ্যাড. জয়ন্ত রায়।

এছাড়াও বিভিন্ন অ্যাডভোকেটবৃন্দ, আইনজীবী নির্বাচন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত রবিবার ১০ এপ্রিল ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১২ টি বিভিন্ন পদের মধ্য আ’লীগ সমর্থিত ১১ টি পদে এবং   বিএনপি ১ টি পদে জয়লাভ করেন।