আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বুধবার স্থানীয় ইমাম ও উলামা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উপজেলার ফিতরা নির্ধারণ উপলক্ষে গতকাল আত্রাই উপজেলা ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে মদীনাতুল উলুম মাদ্রাসা মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা শাহে আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পালশা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, ভোঁপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রিজওয়ানুল ইসলাম, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছালাম, আত্রাই থানা মসজিদের ইমাম ক্বারী জাকির হোসেন প্রমুখ।

সভায় গম, আটাসহ বিভিন্ন পণ্যের বর্তমান বাজারদর যাচাই করে আত্রাইয়ের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়াও যারা খেজুর বা কিসমিসের মূল্য দেবেন তাদের জন্য ১১৫০ ও ১২৭৫ টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়।

আওয়ামীলীগ নেতার পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুরের ১০ নং শাহ্ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হান্নান আকন্দের মরহুম পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম।

এছাড়াও শেরপুর উপজেলা এবং শাহ্ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ সোহেল রানা।

নেত্রকোণায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ও বর্ষবরণ পালিত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় নানা আয়োজনে বাংলা নববর্ষ  ১৪২৯ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত শহরের  মোক্তারপাড়ার মুক্তমঞ্চে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় বর্ষবরণ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গানে গানে বরণ করে নেয় নতুন বছরকে। এ সময়  মুক্তমঞ্চ প্রাঙ্গণে একে অপরকে রাখি পড়িয়ে প্রাণের বন্ধনে আবদ্ধ করে।

পরে মুক্তমঞ্চ থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

এছাড়াও আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, ঘুড়ি উড়ানো,কাবাডি,কানামাছি, কুস্তিসহ বিভিন্ন দেশীয় খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রামীণ মেলা।

নীলফামারীতে বাংলা নববর্ষ–১৪২৯ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হলো বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ। এ উপলক্ষে বৃহষ্পতিবার (১৪ই এপ্রিল) সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষীণ শেষে আবার সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এসময় বক্তব্য রাখেন। এরপর সেখানে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী, হাসপাতাল ও সরকারী শিশু পরিবারে বাঙ্গালী খাবারের  ব্যাবস্থা করা হয়।

রাণীশংকৈলে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাড়ম্বরে ১ বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদ পৃথকভাবে পৌরশহরে  র‍্যালি বের করে।  র‍্যালি দুটি ডিগ্রী কলেজ মাঠ শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বৈশাখ উদযাপন পরিষদ সভাপতি সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, কবি-গীতিকার-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ,অধক্ষ মহাদেব বসাক, সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর কাউন্সিলর হালিমা আকতার ডলি, প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

সহকারী অধ্যাপক সুকুমার মোদকের পরিচালনায়, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।

শ্রীমঙ্গলে নববর্ষের র‍্যালি ও কৃষি যন্ত্রে প্রণোদনা বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কৃষি পুর্নবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে খরিপ-১ ২০২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার- ৪ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম. পি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কৃষি অফিসার মোনালিসা আক্তার সুইটিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ও পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং জনপ্রতিনিধিগন।

উল্লেখযোগ্য যে, এর আগে সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের দায়িত্বশীল নেতৃবৃন্দগন। তাদের অংশগ্রহণে এক আনন্দ ঘন পরিবেশ ও সকলের মিলবন্ধনের স্থানের খোজ মিলেছে। গত ২ বছর করোনা ভাইরাসের জন্য আনুষ্ঠানিকভাবে কোন কিছু পালনে সরকারের নিষেধাজ্ঞা থাকায় ভাটা পড়েছিল এসব আনন্দ।

নীলফামারীর ডোমারে বাংলা নববর্ষ–১৪২৯ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ সুরে সুর মিলিয়ে নতুন বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখকে স্বাগত জানিয়ে বরণ করে নিলো বাঙালিরা। বৈশাখের প্রথম দিন বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা নববর্ষ–১৪২৯’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আত্মপরিচয়ে একাত্ম হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। নবীন, প্রবীণ অসাম্প্রদায়িক মনোবৃত্তির মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনজুরুল হক চৌধুরী, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মো. আনজারুল হক, উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা, পৌর শাখা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক আরমিন আক্তার জাহান প্রমূখ।

উল্লেখ্য, গত দু’বছর করোনা মহামারীর বিধিনিষেধ থাকার কারণে পালন করা না হলেও এবার পবিত্র রমজান মাসে উদযাপন সীমিত করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যতিরেকে রচনা প্রতিযোগিতা ও আবৃত্তির আয়োজন রেখেছে উপজেলা প্রশাসন।

‘ঐ নতুনের কেতন ওড়ে’ শ্লোগানে মৌলভীবাজারে মঙ্গল শোভাযাত্রা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বাংলা নতুন বছর ১৪২৯ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল ) পহেলা বৈশাখ সকাল সাড়ে ১১টায় ‘ঐ নূতনের কেতন ওড়ে’ স্লোগানকে নিয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাসির রিকাবদার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন অডিটরিয়ামে বর্ষবরণ ১৪২৯ এর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ পালিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট সময়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি শোযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে র‌্যলীতে বাঙলাীর চিরায়িতে ঐতিহ্য কৃষ্টি কালচার তুলে ধরা হয়।

পরে উপজেলা প্রশাসকের কার্যালয়ে সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহম্মাদ অনিক ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল, সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক কামাল উদ্দিন টগর, বিয়াম ল্যাবরেটরি ম্কুল এন্ড কলেজ, আত্রাই, সহকারী শিক্ষক মোঃ জুয়েল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হকসহ অন্যান্যরা।

এছাড়াও চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাবধান!

বাংলাদেশ এখন দক্ষিনপুর্ব এশিয়ার গুরত্বপুর্ন রাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রেরও নজর এখন বাংলাদেশের দিকে। এই দৃষ্টি বন্ধুত্বের চেয়ে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাই বেশী। “তলা বিহীন ঝুড়ি” আখ্যা দিয়ে যারা বাংলাদেশকে বিদ্রুপ করেছে তারাই এখন অর্থ লগ্নি করতে চায় বাংলাদেশে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি ওয়াশিংটন মেনে নিতে পারছেনা। রাশিয়া এবং ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। স্বাধীনতা যুদ্ধে এই দুই দেশের সহযোগিতা বাঙালী ভুলেনি। দেশের স্বার্থরক্ষায় ভারতের সাথে অনেক বিষয়েই বিরোধ রয়েছে তবে, ভারত বাংলাদেশের জন্য গুরত্বপুর্ন প্রতিবেশী। ভৌগলিক এবং ঐতিহাসিক ভাবেও দুই দেশের কৃষ্টি এবং সংস্কৃতিতে মিল রয়েছে। দুই দেশের বানিজ্য টাকার অঙ্কে এখন সুবিশাল। তাই ভারত বড় দেশ হিসাবে বাংলাদেশকে নেপাল ভুটানের মত নিয়ন্ত্রন করতে চায়। বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় ভারতও অখুশী। চীনের সঙ্গে ভারতের সুসম্পর্ক না থাকায় চাপটি আরও বেশী।

বাংলাদেশে চীন বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করায় ভয়টি এখন ওয়াশিংটনেরও। এশিয়ায় চীনের অর্থনৈতিক নিয়ন্ত্রন নিয়ে বাইডেন প্রশাসন স্নায়ুর চাপে ভুগছে। প্রথমে গনতন্ত্রের দাবী করলেও এখন অর্থ লগ্নির লোভনীয় প্রস্তাব দিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ওয়াশিংটনের বিদেশ নীতি চাপের মূখে। যূদ্ধ বাধিয়ে অস্র বিক্রির নীতিটি মূখ থুবরে পরেছে। এমরান খান মস্কোর প্রতি সমর্থন দেওয়ায় ৫ দিনের মধ্যে পাকিস্তানের সরকার পাল্টে দিয়েছে ওয়াশিংটন। কিন্তু ভারত ওয়াশিংটনের প্রেস্ক্রিপশন চীনের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিবেনা। এখন বাংলাদেশ চীনের দিকে ঝুকে পরলে এশিয়াতে আমেরিকান নীতি দুর্বল হয়ে পরবে। জন বহুল ভারত চীন এবং বাংলাদেশ আমেরিকার বানিজ্যক বাজারেও আঘাত করতে পারে। এমন সঙ্কাতেই হাসিনা সরকারের উপর ওয়াশিংটন চাপ সৃষ্টি করতে চায়। শিল্পোন্নত বাংলাদেশ নীতিতে চীনের অর্থায়ন আমেরিকার পছন্দ নয়। চীন এবং রাশিয়া উদ্যোগ নিলে এশিয়াতে আমেরিকার কর্তৃত্ব হারাবে। মায়ানমারেও চীন এবং রাশিয়া ঢুকে পরেছে আগেই। আমেরিকা এখন বাংলাদেশকে বেকায়দায় ফেলতে চায়। প্রচারনা চালাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার ভাগ্য বরন করতে চলেছে। শ্রীলঙ্কার রাজনৈতিক পরিনতির মূল হোতা কে এখনো খোলসা হয়নি তবে, আধিপত্য প্রতিষ্ঠার কুটচালে শ্রীলঙ্কা বিপর্যস্থ্য তা না ভেবেই বলা যায়। এই সতর্কতা ভারতীয় গনমাধ্যমেও গুরত্ব দিয়ে প্রচার করছে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি ভারতের জন্যও গাত্রদাহ। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিরোধী শিবিরে বিষয়টি ব্যপক চর্চা চলছে। ওয়াশিংটনের মদদপুষ্ট জ্ঞানপাপি এবং অচল নেতারা এই ইস্যুকে সম্বল করে মাঠে নেমবে। আতঙ্ক ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলবে এই নেতারা। কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার ভাগ্য বরন করবেনা মূলত দুই কারনে (১) কৃষি নির্ভর বাজেট প্রনয়ন করে বাংলদেশ কৃষি উৎপাদনে স্বনির্ভর হয়েগেছে। ৭৪ এর মত আমদানী বিলম্বিত করে দুর্ভিক্ষ সৃষ্টি করা সম্ভব হবেনা (২) দেশের বৈদেশীক মুদ্রার রিজার্ভ সব ঋন পরিশোধ করতে সক্ষম। এবং ওয়াশিংটনের তাবেদার সরকার প্রতিহত করতে শেখ হাসিনা একাই যথেষ্ঠ। কিন্তু প্রচারনাটি শুরু হয়েগেছে। দেশের অভ্যান্তরে এবং বিদেশে দুর্ভিক্ষের সম্ভাবনা নিয়ে আলোচনা ব্যপকতা শুরু হয়েগেছে। সরকারের প্রতিটি সংস্থা এবং সংশ্লিষ্ঠ কর্তাব্যক্তিদের উচিৎ হবে এখন থেকেই প্রচারনার বিরুদ্ধে জনগনকে অবহিত করা। বি এন পি সহ স্বাধীনতা বিরোধী অপশক্তি আমেরিকার রিপোর্ট নিয়ে ঈদের পর থেকেই প্রচারনায় নামবে। পাকিস্তানের মত বাংলাদেশেও ওয়াশিংটনের অর্থপুষ্ট দালালের সংখ্যাটি কম নয়।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামী লীগ নেতা, টরন্টো, কানাডা।