নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে মোবাইলে কথা বলার সময় ভারতীয় পাথর বোঝাই মালবাহী ট্রেনের ধাক্কায় আরজু হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ৪নং গুডস্ লাইনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আরজু হোসেন শহরের পুরাতন বাবুপাড়ার হায়দার আলীর ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে ভারতীয় পাথর বোঝাই মালবাহী ট্রেনটি শানটিং করার সময় রেললাইনে মোবাইলে মগ্ন কিশোরটির সাথে ধাক্কা লাগে মালবাহী ট্রেনের। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. আলমগীর হোসেন প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানান, কিশোরটি তার ব্যবহৃত মোবাইল ফোনে কোন বিষয় নিয়ে ব্যস্ত ছিল। এ সময় পয়েন্টস্ ম্যানদের সিগন্যাল সে বুঝতে না পারায় ওই দূর্ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নিহত কিশোর সেখানে রেললাইনের ওপর বসে ফোনে গেম খেলছিল কিংবা কারো সাথে কথা বলছিল। এমন সময় ওই পাথরবাহী শানটিং করা ট্রেনের ধাক্কা লাগে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

প্রায় ৯ কেজি গাঁজাসহ শ্রীমঙ্গল পুলিশের জালে ১জন গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রোজ বুধবার (১৩ এপ্রিল ) রাত সোয়া ১২ টার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবিরের নেতৃত্বে বিশেষ একটি দলসহ গোপন তথ্য অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ সুরঞ্জন বিশ্বাস (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী থেকে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সুরঞ্জন বিশ্বাস শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউপি মতিগঞ্জের (ডিগাপাড়া) এলাকার বিক্রম বিশ্বাসের ছেলে। সে এর আগেও বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

টানা ৪র্থ বার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রংপুর রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কারের ক্রেজ তুলে দেন এসপি আবিদা সুলতানা বিপিএম-পিপিএম।

জানা গেছে, রংপুর রেঞ্জ পুলিশ পুলিশিংকে গতিশীল করতে ৩ মাস পর পর পুলিশ কর্মকর্তাদের মূল্যায়ন করে থাকে। সেই মূলায়ণের ধারাবাহিকতায় জেলার কালীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় টানা চতুর্থ বারের মত লালমনিরহাট জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল। একই থানায় কর্মরত জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে জহুরুল হক ও জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে সেলিম আহমেদ।

টানা ৪র্থ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে, নির্বাচিত অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, কালীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা মহোদয় এর পরামর্শে আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি, সেই সাথে সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদকের উপদ্রুব বেশি হওয়ায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি, তিনি আরও বলেন, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

নওগাঁয় রমজান মাসের নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকল্পে কর্মশালা আনুষ্ঠিত

নওগাঁ  প্রতিনিধি : নওগাঁয় নিরাপদ খাদ্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য ব্যবসায় সংশ্লিষ্টদের অংশগ্রহণে পবিত্র রমজান মাসে নিরিপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নওগাঁ জেলা এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্যকর্মকর্তা চিণ্ময় প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত কর্মশায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ প্রফেসর মো : শরিফুল ইসলাম খান।

রমজান মাসে বিশেষ করে নিরাপদ ইফতারির প্রয়োজনীয়তা, নিরাপদ খাদ্য তৈরী ও বিপননের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তা মো : শামীম হোসেন।

কর্মশালায় নওগাঁ জেলা সদরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁর ৪০ জন মালিক এবং কর্মচারী অংশগ্রহণ করেন।

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করতে মৌলভীবাজারে অভিযান পরিচালনা করেছে। ১২ এপ্রিল (মঙ্গলবার) রড সিমেন্টের ন্যায্য দাম নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ দলের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর, থানা রোড, শেরপুর বাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, রড ও সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে রড ও সিমেন্ট বিক্রয় করা, রড ও সিমেন্টের ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শেরপুরে অবস্থিত হক ট্রেডার্সকে ৬ হাজার টাকা, থানা রোডে অবস্থিত মেসার্স আজহার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত ঢাকা কৃষি মেশিনারিজকে ৩ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত আলি এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

এদিনের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

ঠাকুরগাঁওয়ে নদীতে গৌসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে এবং আরও ২ শিশুকে জীবত অবস্থায় উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কহড়পাড়া কেরানি মার্কেট এলাকার মো. মনসুর আলীর ছেলে সিয়াম (১৩) ও ইউসুফ আলীর ছেলে সিয়াম (৯)। উদ্ধারকৃতরা হলেন ওই এলাকার আনছার আলীর ছেলে শাউন (১৩) ও হুনু মোহাম্মদের ছেলে মাহাবুব (১২)। তারা সকলেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এলাকার ৫ বন্ধু মিলে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। এর মধ্যে ৪ জন নদীতে গোসল করতে নামে, আর একজন দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকা শিশুটি তার সহপাঠিদের দেখতে না পাওয়ায় বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এমন সময় নদীতে মাছ ধরতে আসা জেলেরা চিৎকার শুনে দুই জনকে মৃত অবস্থায় এবং দুই জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন দুই জনকে মৃত অবস্থায় এবং বাকী দুই জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাটে ফেন্সিডিল আমদানির অনুমতি চাইলেন আ. লীগ নেতা

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলা পুলিশের খোদ পুলিশ সুপারের সামনে ভারতীয় ফেন্সিডিল আমদানি ও নিজে সেবনের কথা বলে রীতিমত বিব্রত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল জায়গায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক প্রধান।

ভাইরাল হওয়া একটি ভিডিও বর্তমানে সারাদেশে টপ আপ দা টপিক, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে আদিতমারী থানা পুলিশের আয়োজনের ওপেন হাউজ ডে এর একটি অনুষ্ঠানে ফেন্সিডিল আমদানি করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি নিজে এক বোতল ফেনসিডিল খেয়েছেন বলেও ওপেন হাউস ডে অনুষ্ঠানের বক্তব্যে জোর দাবি করে ওই নেতা বলেন, আমি নিজেও এক বোতল ফেনসিডিল খেয়েছি। ঘুম ছাড়া কিছুই হয় না। ফেনসিডিল আমদানি করে রাজস্ব আয় বাড়াতে বঙ্গবন্ধু কন্যার দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান।

জেলা পুলিশ সুপারের সামনে ফেনসিডিল খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে বেশ সমালোচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান।

আজিজুল ইসলাম প্রধান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এবং আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও সরপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মানবতাবিরোধী মামলার রায় যে কোনো দিন!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের তিন জনের রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আসামিরা হলেন- আব্দুল আজিজ, আব্দুল মান্নান ও আব্দুল মতিন।
বুধবার (১২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আব্দুল আজিজের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান, আব্দুল মান্নানের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। আব্দুল মতিন পলাতক রয়েছেন।
২০১৪ সালের ১৬ই অক্টোবর এ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়, শেষ হয় ২০১৬ সালের ১৪ নভেম্বর। তিন আসামির বিরুদ্ধে ৭১ সালে মৌলভীবাজারের বড়লেখা এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় বড়লেখার এই তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ১ মার্চ মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ২ মার্চ আব্দুল আজিজ ও আব্দুল মান্নানকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। ৭১ এ দুই সহোদর আব্দুল আজিজ ও আব্দুল মতিন ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে এসে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান ৭১ এ স্থানীয় মুসলিম লীগের নেতা ছিলেন।

হুশিয়ারী

করোনা পরিস্থিতি বিশ্বকে নড়বড়ে করে দিয়েছে। সব দেশেই অর্থনীতির উপর প্রভাব পরেছে। দ্রব্যমূল্যের উর্ধগতি বেশামাল করেছে জনজীবন। শ্রীলঙ্কা অর্থাভাবে বিপর্যস্থ, পাকিস্তানে ইমরান সরকারের পতন এমনকি ইন্দোনেশিয়াতেও সরকারের টলমলে অবস্থা চলছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে। বাংলাদেশেও বি এন পি জামাত ইস্যুটিকে পুজি করে আন্দোলন করার চেষ্টা চালাচ্ছে। নেতৃত্বের কারনে বি এন পি সুবিধা করতে না পারলেও প্রতিদিন বক্তব্য দিয়ে মাঠ গরম করে রাখছে। দ্রব্য মূল্যের বিষয়টি সর্বকালেই জনগন গ্রহন করেছে। সরকার সতর্ক থাকায় ইস্যুটি নিয়ে এখনো বৃহত্তর কর্মসূচী জমাতে পারেনি বিরোধী দল।

রমজান উপলক্ষ্যে বাজারের উর্ধগতি সব সরকারের আমলেই অভিন্ন। এবারই সরকারের উদ্যোগে অনেক দ্রব্যের মুল্য নিয়ন্ত্রন হয়েছে। কিন্তু খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কেটে যায়নি। প্রান্তিক জনগোষ্ঠিকে লক্ষ্যে রেখে রাজনীতি জমে গেলে সরকার বিপদে পরতে পারে। নির্বাচন খুব বেশী দূরে নয়। প্রতিটি অনুষ্ঠানেই সরকারী দলের নেতারা নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিচ্ছেন। সম্ভব্য যাচাই বাছাইয়ের কথাও শোনা যাচ্ছে। কোন কোন এলাকায় নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। হাই কমান্ডের কাছেও এসব অভিযোগ পৌছেছে। আগামী নির্বাচনে এই সব অভিযোগ আমলে নেয়ার তাগিদ দিয়েছে মাঠ কর্মীরা। সরকারের অভুতপুর্ব সাফল্য রয়েছে কিন্তু নির্বাচনে এককভাবে তা বিবেচ্য হবে মনে হয়না। দলীয় কোন্দল এবং নমিনেশন নিয়ে দলে সঙ্কটে হতে পারে। তাই এখনই আমলনামা সংগ্রহ করে যোগ্য প্রার্থীর তালিকা করা প্রয়োজন। অর্থের কাছে যোগ্য প্রার্থী হেরে গেলে নির্বাচনের ফলাফল ক্ষতিগ্রস্থ হবে। পাকিস্তানের সম্প্রতিক রাজনীতি স্বাধীনতা বিরোধীদেরকে যেন কোনভাবেই প্রভাবিত করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা জরুরী।

কিছু ব্যক্তি বাংলাদেশকে শ্রীলঙ্কার অবস্থা বরন করার ভবিষ্যত বানী করলেও তা সত্য নয়। কারন বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনকারী দেশ। বিদেশী খাদ্য আমদানী ছাড়াই বাংলাদেশ খাদ্য সরবরাহে সক্ষম। তবে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিটি সংস্থাকে সজাগ থাকা জরুরী।

আজিজুর রহমান প্রিন্স, বিশিষ্ট সমাজসেবক, কলামিস্ট, টরন্টো, কানাডা।


 

নওগাঁর আত্রাইয়ে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি কাজী মোহম্মাদ অনিক ইসলামের সঞ্চলনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

এ সময় উপজেলার সকল অফিসার-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সেবাগ্রহিতা, জন প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এসময় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপ অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার মোঃ আব্দুল মালেক মোল্যা, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগরসহ গণমাধ্যমকর্মী, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তোফা,পাঁচুপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলামসহ সকল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান, সদস্য, মহিলাসদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন এনজিও সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।