মৌলভীবাজারে র‍্যাব-৯’র জালে ৩ ডাকাত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গত রোববার (১৯ মার্চ) রাতে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল আঞ্চলিক ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা থানার মিহারী গ্রামের মৃত প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২) ও একই উপজেলার লালাপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া (৩৯)।

গ্রেপ্তারকৃতরা গত ১৭ মার্চ রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বরে একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা (বড়বাড়ী) গ্রামের বাসিন্দা আব্দুল হকের বসতঘরে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় তারা কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আব্দুল হক ও তার পরিবারের সকল সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আব্দুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাবও তদন্ত এবং ডাকাত ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় এবং রবিবার রাতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই তিন ডাকাতকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।

এদের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ৫ শতাংশ সহোদর শিক্ষার্থী ভর্তির নির্দেশ

 শিক্ষা ডেস্কঃ কোনো শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি হয়ে থাকলে বা অধ্যয়নরত থাকলে তার সহোদর বা যমজ ভাইবোনদের মধ্য থেকে আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত আসনের বাইরেও ৫ শতাংশ আসনে ভর্তি করা যাবে।

গত ১৫ মার্চ এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালার সংশোধনী অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এ বছরের ১৫ জানুয়ারি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষর করা সংশোধিত ভর্তি নীতিমালায় বলা হয়— ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ সহোদর বা যমজ ভাই-বোনের ক্ষেত্রে আবেদনকারীর মধ্য থেকে ভর্তি করাতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের সংখ্যা বেশি হলে কমিটি লটারির মাধ্যমে ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করবে। তবে এ সুবিধা কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

লোহাগাড়ায় মুজিব বর্ষের ঘর পেল ৩৮৪ পরিবার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ ধাপে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর প্রদান করা হবে।  আগামীকাল ২২ মার্চ বুধবার সারাদেশে ৩য় পর্যায়ে বাকি গৃহ ও ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর সংক্রান্ত উদ্বোধন উপলক্ষে লোহাগাড়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ। প্রেস ব্রিফিং জানানো হয় এই ধাপে লোহাগাড়ায় ৩৮৪ পরিবার পাবে ঘর।

প্রেস ব্রিফিং- এ উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মোসলেহ উদ্দিনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাজার মনিটারিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২০ মার্চ) ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে ৪ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, সোমবার কুলাউড়া পৌরসভাধীন দক্ষিণ বাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দক্ষিণ বাজারের নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আশার আলো পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে ৫ হাজার টাকা ও এমএন স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনয় কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র

জাতীয় ডেস্কঃ দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে দুর্নীতি এখনও বড় সমস্যা বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গতকাল প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও এমনটি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত এক সামিটে তিনি এ কথা বলেন। পিটার হাস জানান, দুর্নীতিকে প্রশ্রয় নয় বরং কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় তা নিয়ে নীতি নির্ধারকদের কাজ করার পরামর্শ দেন মার্কিন এই রাষ্ট্রদূত। প্রয়োজনে দেশের গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি।

পিটার হাস বলেন, আমার দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি। আমরা যুক্তরাষ্ট্রে দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।

৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো রুপার্ট মারডক বিয়ের পিঁড়িতে

আন্তর্জাতিক ডেস্কঃ ‘মিডিয়া মোগল’ হিসেবে পরিচিত রুপার্ট মারডক ৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিয়েছেন। পাত্রী পুলিশের সাবেক কর্মকর্তা ৬৬ বছর বয়সী অ্যান লেসলি স্মিথ। এরই মধ্যে নিজেদের বাগদান সম্পন্ন করেছেন তারা। খবর নিউইয়র্ক পোস্টের।

রুপার্ট ও অ্যানের প্রথম দেখা হয় গত বছরের সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে। সেখানেই পরিচয়, পরে তা গড়ায় প্রণয়ে। এ বছরের গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পপনা রয়েছে রুপার্ট-অ্যানের। চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ের ঘোষণা দিলেন রুপার্ট।

অ্যান লেসলিস সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা জানিয়ে সংবাদমাধ্যমকে রুপার্ট মারডক বলেন, আমি তার প্রেমে পড়ার শুরুতে ভয় পেয়েছিলাম, খুব নার্ভাস ছিলাম। কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ চেষ্টা। স্মিথ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমি খুব খুশি।

বিয়ে প্রসঙ্গে অ্যান লেসলি বলেন, আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন। আসছে গ্রীষ্মের শেষেই যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে সম্পন্ন হবে।

এর আগে রুপার্ট মারডক অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন। চতুর্থ স্ত্রী জেরি হলের সাথে একবছর আগে তার বিচ্ছেদ হয়। জেরি অভিনেত্রী ও মডেল ছিলেন।

মাত্র ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন রুপার্ট। বর্তমানে তিনি নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক রুপার্ট ও তাঁর এই পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক রুপার্ট।

আফতাবগঞ্জে চকমোহন সততা কৃষক শ্রমিক সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি শিবলী সাদিক

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ১ নং জয়পুর ইউনিয়নে চকমোহন সততা কৃষক শ্রমিক সংগঠনের উদ্যোগে সোমবার রাত ৯ টায় শিক্ষা উপকরণ বিতরণ ও মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

চকমোহন সততা কৃষক শ্রমিক সংগঠনের সভাপতি মো: আবু বক্করের সভাপতিত্বে উক্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম পরিকল্পনায় চকমোহন সততা কৃষক শ্রমিক সংগঠনের কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ভুমিদহ শিবমন্দির কমিটির সভাপতি ও বেলঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিন্দু ধর্ম দীপক সরকার রমেন এর সঞ্চালনায় পরিচালিত হয়।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর ৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক উপস্থিত থেকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুশদহ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শমীর কুমার দত্ত  ১ নং জয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জনি চন্দ্র সরকার ও সাংবাদিক অলিউর রহমান মিরাজ প্রমুখ।

ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানবকল্যাণ পরিষদের সংলাপসভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে মানবকল্যাণ পরিষদের  সংলাপসভা সোমবার ২০ মার্চ বিকেলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশীপ ফর ইমপওয়ারম্যান্ট অফ কমিউনিটিস ইন ৬ ডিসট্রিক্ট এন্ড ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ (প্রসপেক্ট) প্রকল্পের তত্বাবধয়নে এ সংলাপসভার আয়োজন করেন মানবকল্যান পরিষদ। এবং আর্থিক সহায়তা করেন নেটজ বাংলাদেশের কারিগরী বিএমজেড।

প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল সভাপতিত্বে সংলাপসভায় অংশগ্রহণ করেন, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী শামীম আখতার, প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা, সহকারি অধ্যাপক সবুর আলম,উপজেলা আওয়ামী লীগ সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নাগরিক সমাজ ও  মানব কল্যাণ পরিষদের উপজেলা কমিটির সভাপতি, কাজী সোনিয়া, সাংবাদিক মনসুর আহাম্মেদ, বাদল হোসেন, ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন, আব্দুল হাকিম প্রধান।

আরো বক্তব্য রাখেন ফিল্ট ফ্যাসিলেটর শিরিন সুলতানা, নিলুফা ইয়াসমিন মিষ্টি ও ছানারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এরিয়া কো-অডিনেটর রোওশনারা বেগম।

এছাড়াও সভায় বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মণিপুরী ললিতকলা একাডেমীতে সপ্তাহব্যাপী সংগীত কর্মশালা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে সোমবার (২০ মার্চ ) ৭ দিনব্যাপী সংগীত কর্মশালার আয়োজন করা হয়।

ললিতকলা একাডেমি ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার আওতায় এই প্রশিক্ষন কার্যক্রম একাডেমির সংগীত বিভাগ একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপার উপস্থাপনায় নির্বাহী কমিটির সদস্য যোগেশ্বর চ্যাট্টার্জী কর্মশালার শুভ উদ্বোধন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক সজল শীল, লেখক শামছুদ্দিন আকবর, সাংবাদিক, প্রশিক্ষন কর্মশালায় প্রায় ২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। প্রতিদিন সকাল ১০ হতে বিকাল ৩ পর্যন্ত চলবে।

মণিপুরী ললিতকলা একাডেমি এঅঞ্চলের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ মূলধারার সংস্কৃতি বিকাশ, সংরক্ষণ লালনে কাজ করে যাচ্ছে।

আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামীকাল বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই ঘর তুলে দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে কথা বলবেন। এদিন গাজীপুরে শ্রীপুর উপজেলায় নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশালের বানারীপাড়ার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণ করা হবে।

১৯৯৭ সালে ভূমিহীন-গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ‘আশ্রয়ণ’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি প্রকল্প গ্রহণ করা হয়; যা প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জুন ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট ঘরের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২৯টি।

তৃতীয় পর্যায়ে নির্মাণ করা একক ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি হস্তান্তর হয়েছে গত বছরের ২৬ এপ্রিল এবং দ্বিতীয় ধাপে ২১ জুলাই জমির মালিকানাসহ ২৬ হাজার ২২৯টি হস্তান্তর করা হয়।

বুধবার চতুর্থ পর্যায়ে হস্তান্তর হচ্ছে ৩৯ হাজার ৩৬৫টি ঘর।