বড়লেখায় ইন্টারনেশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাংলা ও ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান  ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের পরামর্শ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকদের সুদৃঢ় বন্ধন ও পরস্পরকে সহযোগিতা এবং পরামর্শ প্রদানের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শহীদ খান এর সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষক বাবু তপন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হক ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব, পরিচালক ও প্রধান শিক্ষক মইনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান রুহেল আহমদ, পরিচালনা পর্ষদের পরিচালক কবির হোসেন, পরিচালনা পর্ষদের পরিচালক কবির আহমদ(বিএসসি) প্রমুখ। এছাড়াও পরামর্শ মূলক উম্মুক্ত মতামত প্রকাশ করেন অভিভাবক’গন।

মহেশখালীর এডভোকেট মোঃ শাহাব উদ্দীনের জাতীয় পার্টিতে যোগদান

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব মৌলভী মহিবুল্লাহ সাহেবের বড় ছেলে এডভোকেট মোঃ শাহাব উদ্দীন।

জনাব শাহাব উদ্দিন স্থানীয় মহেশখালী লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি ও আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকিং হোয়ানক শাখার স্বত্বাধিকারী।

রবিবার জাতীয় পার্টির বনানী চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত যোগদানের সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা প্রেরকঃ মাহমুদ আলম, যুগ্ম দফতর সম্পাদক, জাতীয় পার্টি।

যে গ্রামে ২৫ বছর পর জন্ম নিল এক শিশু

এবার দীর্ঘ ২৫ বছর পর অবশেষে জাপানের সোগিও জেলার কাইয়াকামি গ্রামে একটি শিশু জন্মগ্রহণ করেছে। গত ২৫ বছর ধরে কোনো শিশু জন্মগ্রহণ করেনি এই গ্রামটিতে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন থেকে জানা গেছে, গ্রামটির ৭ বছর বয়সী শিশু কেনতারো ইয়োকোবোরি ২৫ বছর পর এই প্রথম কোনো শিশু জন্ম নিল।ঐ শিশুটির জন্মের পর পুরো গ্রাম কীভাবে অভিবাদন জানিয়েছিল সেটি এখনো স্মরণ করেন তার মা হিরোহিতো।

হিরোহিতো জানান, গ্রামের এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে হেঁটে কেনতারোকে দেখতে এসেছিলেন। তিনি ছাড়াও আরো অনেকে আমার সন্তানকে দেখতে এসেছিলেন।

সিএনএন আরো জানিয়েছে, কাইয়াকামি গ্রামে ২৫ বছর ধরে কোনো শিশু জন্মগ্রহণ না করায় এখন মাত্র এক হাজারের কিছু বেশি জনসংখ্যা রয়েছে। অথচ ৪০ বছর আগেই গ্রামটিতে ৬ হাজার মানুষ বসবাস করতেন। গ্রামের বহু বাড়িতে মানুষ থাকে না। অবস্থা একই পুরো জাপানের অনেক গ্রাম ও শহরের।

আরো জানা গেছে, জাপানে শিশু লালন পালন ব্যয়বহুল হওয়ায় অনেক তরুণ-তরুণী সন্তান নিতে চান না। এ বছরের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী জাপানে মোট জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রজননের সময় ফুরিয়ে যাচ্ছে। জনসংখ্যার খারাপ অবস্থার আলোকে তিনি সতর্ক করে বলেন, দেশের সামাজিক অবকাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তা আর চালিয়ে যাওয়া হয়তো সম্ভব হবে না।

উল্লেখ্য, জাপানে এক দশকের বেশি সময় ধরে জন্মের চেয়ে মৃত্যুর হার বেশি চলে আসছে। গত বছর সেখানে আট লাখের কম শিশুর জন্ম হয়েছে। ১৯৮২ সালে জন্ম নিয়েছিল ১৫ লাখ শিশু। দেশটির জন্ম হার ১.৩ শতাংশে নেমে গেছে। অথচ জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখতে জন্ম হার ২.১ শতাংশ থাকা জরুরি।

ভূরুঙ্গামারী উপজেলার আলোচিত মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২১ প্রধান শিক্ষকের অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গতবছর এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বরখাস্তকৃত  মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানকে পুনঃরায় এই উপজেলায় নিয়োগ না দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছে উপজেলার ২১টি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক।

সোমবার (২০ মার্চ) সকালে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করছেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম।

এর আগে রোববার (১৯ মার্চ) দূপুরে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসারের মাধ‍্যমে এই অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, গতবছর ভূরুঙ্গামারী উপজেলায় দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তৎকালিন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ২৩ সেপ্টেম্বর-২০২২ তারিখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তখন থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত আছেন।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রধান শিক্ষকগণ তাদের লিখিত অভিযোগে জানিয়েছেন, ওই শিক্ষা কর্মকর্তা উপজেলায় দায়িত্ব পালনকালে কোন বিদ্যালয় পরিদর্শনে যেতেন না। তার কথাবার্তা এবং আচার- আচরণ ছিলো অশালীন। তার চরম দায়িত্বহীনতার কারনে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে এবং উপজেলায় লেখাপড়ার মান নিম্নগামী হয়। তারা (প্রধান শিক্ষকগণ) জানতে পারেন  বরখাস্তের আদেশ প্রত্যাহার ও পুনঃরায় এই উপজেলায় যোগদান করার জন্য তিনি জোর তদবির চালাচ্ছেন। ওই শিক্ষা কর্মকর্তাকে পুনরায় এ উপজেলায় দায়িত্ব না দেয়ার জন্য কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মহাপরিচালক বরাবর আবেদন জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালনে ছিলেন উদাসিন। তার আচার-আচরনও ভালো ছিলোনা। তাই আমরা তাকে এই উপজেলায় পুনঃ নিয়োগ না দেওয়ার জন্য আবেদন জানিয়েছি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, প্রধান শিক্ষকগণের অভিযোগ পাওয়া গেছে বিধি অনুযায়ি তা অগ্রগামি করা হবে।

আমাকে ও সাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত : হিরো আলম

দুবাই থেকে বাংলাদেশে ফিরে সাংবাদিকদের হিরো আলম জানান, ‘আমাকে ও শাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম তাহলে কে আসামী পুলিশ তার সন্ধান পেত না। আমাদের জন্যই আসামীর সন্ধান পাওয়া গিয়েছে।’

তবে হিরো আলম আরো বলেছেন, যতক্ষণ না আদালতের রায়ে আরাভ খান দোষী সাব্যস্ত করা হচ্ছে, ততক্ষণ তাঁকে দোষী বলা যায় না। পাশাপাশি তাঁর প্রশ্ন আরাভ খান খুনের মামলায় ৬ নম্বর অভিযুক্ত, বাকি ৫জনকে নিয়ে কেন কেউ কথা বলছেন না।

ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত।
ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত।

আরাভ খানের মত একজন খুনের মামলায় অভিযুক্তের গয়নার দোকানের উদ্বোধনে কেন গেলেন? এ প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমাদের কেউ বাধা দেয় নি। পুলিশের তরফে আমাদের আগে থেকে যদি জানানো আরাভ অভিযুক্ত তাহলে যেতাম না। আমাদের পুলিশ জানায় নি, বিমানবন্দরে বাধা দেওয়াও দেয়নি। এটা পুলিশের ভুল ছিল। আসলে পুলিশ নিজেও জানত না আরাভ অভিযুক্ত, শিল্পীদের কেউই জানত না। আমরা তাঁর অনুষ্ঠানে দুবাইতে যাওয়ার পর বিষয়টা সামনে এসেছে।’

এদিকে হিরো আলম আরো জানিয়েছেন, বাংলাদেশ থেকে যে শিল্পীরা আরাভের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন, তাঁদের সকলকেই বিমানভাড়া সহ, সাম্মানিক দেওয়া হয়েছে। যে টাকায় তিনি রমজানে গরিবদের জামাকাপড় কিনে দেবেন বলেও জানান। যদিও সেকথা অস্বীকার করেছেন অভিযুক্ত আরাভ। তবে হিরো আলমের পাল্টা দাবি, ‘আরাভ খান মিথ্যা বলছেন, তিনি তো আমাদের আত্মীয় নন, বিনা পয়সায়, পারিশ্রমিকে কেন যাব তাঁর অনুষ্ঠানে?’

প্রতিবেশী চাচা কর্তৃক সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষিত, থানায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবেশি চাচা কর্তৃক সপ্তম শ্রেণীর ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ মার্চ উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামে। মামলার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায় , দিনমজুরী কাজ করায় ওই ছাত্রীর বাবা-মা প্রায়ই বাড়ির বাহিরে থাকতেন। মেয়েটি বাড়ীতে একাকী থাকার সুযোগে ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে প্রতিবেশী চাচা শফিকুল ইসলাম (২৮) প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শফিকুল মেয়েটিকে নানা রকম প্রলোভন ও ভয়ভীতি দেখাত। প্রায় দেড় মাস আগে মেয়েটির মা বাপের বাড়ি গেলে এবং বাবা কাজের জন্য বাইরে গেলে শফিকুল দিনের বেলায় বাড়ীতে ঢুকে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক  ধর্ষণ করে। এরপর কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে মেয়েটি ভয়ে কাউকে কিছু না বলায় শফিকুল আবারো তাকে ধর্ষণের সুযোগ খুঁজতে থাকে। একপর্যায়ে গত ১৩ই মার্চ মেয়েটির বাড়িতে ঢুকে ধর্ষনের চেষ্টা করলে আশপাশের লোকজন টের পেয়ে তাকে ধরার চেষ্টা করে । অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যায় শফিকুল। কিন্তু ঘটনা ধামাচাপার দেয়ার জন্য মেয়েটির পরিবারকে ভয় ভীতি ও টাকার লোভ দেখায়।

তবে প্রায় ছয়দিন ধরে বিচারের জন্য মাতব্বরদের পিছনে ঘুরে বিচার না পেয়ে  অবশেষে গতকাল রবিবার মেয়েটির বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান থানায় মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

‘স্বপ্নের আলপনা’ উপহারের ঘর পাচ্ছে ৬৪ টি পরিবার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মুজিবশতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৬৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

চলতি বছরের আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর ৬৪ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হবে।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

কুড়িগ্রামে দিন-দুপুরে ‍বিকাশের ১৫ লাখ টাকা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় এলাকায় দিন-দুপুরে ফিল্মী কায়দায় বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাই। পরে ৭লাখ ৬০ হাজার টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১৯ মার্চ) বিকেলের দিকে তাদের আটক করে পুলিশ।

এর আগে একই দিন রোববার সকাল সাড়ে ১১ দিকে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ‍্যুৎ চন্দ্র বর্মণ ভূরুঙ্গামারী থেকে ১৫ লাখ টাকা নিয়ে কচাকাটা রোডে রওয়া দেন। তারা ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় পৌছলে পিছন দিক থেকে তিন ছিনতাইকারী একটি মটরসাইকেল যোগে এসে তাদের মটর সাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং টাকার ব্যাগ নিয়ে কচাকাটা সড়কে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে কচাকাটা থানা পুলিশ ও ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযানে নামেন।

বিকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকা থেকে  দুই ছিনতাইকারীকে আটক করে। আটকরা হলেন নাগেশ্বরীর বোয়ালের ডারা এলাকার আজিজুল হকের ছেলে খাদেমুল ইসলাম ও মন্ত্রীটারী দীঘিরপাড় এলাকার শশিমোহন বর্মণের ছেলে প্রসেন্জিত।

এসময় ছিনতাইকারীদের সহযোগীতা করার সন্দেহে মোন্নাফ নামের আরো একজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ছিনতাই হওয়া ৭ লাখ ৬০ হাজার টাকা,ছিনতাই কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। অপর ছিনতাইকারী পলাতক রয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পাওয়ার সাথে সাথে কচাকাটা থানা ও ভূরুঙ্গামারী থানার পুলিশ সারাশি অভিযান পরিচালনা করে। স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মানুষের সহযোগিতায় ছিনতাইয়ে অংশ নেয়া তিনজনের মধ্যে দু্জনকে ছিনতাই হওয়া টাকার আংশিকসহ আটক করা হয়েছে। অপর ছিনতাইকারী এবং বাকী টাকা উদ্ধারে চেষ্টা চলছে।

রাণীশংকৈলে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেেন টিএইচএ ডাঃ আব্দুস সামাদ, রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ.লীগ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন প্রমুখ।

এছাড়াও সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহম্মেদ উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায়  বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর আমরণ অনশন

শিক্ষা ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিচার না পেয়ে আমরণ অনশনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। গতকাল রোববার (১৯ মার্চ) সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। পরে বিকেল ৪টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিচে অনশনে বসেন শিক্ষার্থীরা।

অনশনরতরা হলেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এনায়েত উল্লাহ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ইমতিয়াজ শাহরিয়ার, একই বিভাগের কাজল হোসেন এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সালমান চৌধুরী।

শিক্ষার্থীদের দাবি, বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার, অছাত্র এবং বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো. সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, হামলার ইন্ধনদাতা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে অপসারণ সহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

এ বিষয়ে (ভারপ্রাপ্ত) প্রক্টর ওমর সিদ্দিকী ও উপাচার্য ড এ এফ এম আবদুল মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।